Friday, June 5, 2026







ব্যাকবেঞ্চার পর্ব-০১

#ব্যাকবেঞ্চার (১)
#নুসরাত_জাহান_মিষ্টি

বাবা মায়ের ঝগড়া দশ বছরের বাচ্চাটির হৃদয়ে খুব বাজে প্রভাব ফেলে। তাই তো নিজেকে শেষ করার মতো সিদ্ধান্ত নেয়। তার জন্যই তো এই ঝগড়া হচ্ছে। সে না থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে, এটা ভেবে ছাদের কিনারায় এসে দাঁড়ায় ফারিশ। পাঁচ তলা বিল্ডিং এর ছাদ হতে নিচে তাকাতে ফারিশের ছোট বুকটা কেঁপে উঠলো। ভয়ে পিছু ফিরতে নিয়ে থেমে যায়, তার মনে পড়ে যায় কিছু বিষাদের স্মৃতি।

ফারিশ সিকদার। এই দেশের সফল ব্যবসায়ী ইরফান সিকদারের ছোট ছেলে। ফারিশের মা জাহানারা নিতু একজন চিকিৎসক। এই দু’জন মানুষের সন্তান হয়ে ফারিশ একজন অপদার্থ। সব বিষয়ে সে ব্যর্থ। যদিও ফারিশের সব গুন দেখা হয়নি। শুধুমাত্র তার পড়ালেখায় ব্যর্থতা দেখেই এই উপাধি দেওয়া হয়েছে। বাবা প্রতি শব্দে বলে,“অপদার্থ ছেলে।”

দশ বছরের জীবনে ফারিশ এতবার এই শব্দটি শুনেছে যে এটা তার মস্তিষ্কে গেঁথে গিয়েছে। অথচ পড়াটা মুখস্থ হয় না। সবসময় সবার থেকে কম নাম্বার পায় ফারিশ। দুই একটি বিষয় ছাড়া সব বিষয়ে ফেল। এটাই তার জন্য কাল। তার বাবার স্ট্যাটাসের সঙ্গে এমন মূর্খ সন্তান যায় না। তার বড় ভাই ক্লাস টপার। খেলাধুলায়ও বেশ পারদর্শী। সবকিছুতে সে সেরা। তার বাবা, মায়ের গর্ব এমন সন্তান। তাই ফারিশকে সন্তান হিসাবে পরিচয় দিতেও ইরফানের বাধে।

সবসময় ফারিশ খারাপ ফলাফল করে। এটা তার বাবার কানে যেতে তার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। শুরুটা ফারিশকে বকা দিয়ে হলেও শেষটা হয় বাবা, মায়ের ঝগড়া দিয়ে। ফারিশের বাবা তার গায়ে হাত তুলতে আসলে তার মা বাধা দেয়। তখনই মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয়। তার বাবার ধারণা তার মা তার দিকে নজর দেয় না, সে সবসময় দুষ্টুমি করে, পড়ালেখা করে না, এসব তার মায়ের দেখার কথা। কিন্তু সে দেখে না। তাই ফারিশের এত খারাপ অবস্থা। যার প্রতিবাদ করে মা, যেটায় ঝগড়া বড়সড় আকারে রূপ নেয়। এতটুকু বয়সে এতকিছু দেখে আজ ফারিশের সহ্য হচ্ছে না। শুধু তার বাবা তা নয়, তার বাবার ধনী বন্ধুরা যখনই বাসায় আসে তখনই ফারাজের প্রশংসা করে এবং ফারিশের ব্যর্থতা নিয়ে মজা নেয়। তারা এসে তার বাবাকে আরও রাগিয়ে দেয়। তারা খুব মিষ্টি ভাষায় বলে,“ইরফান তুমি সবসময় সবকিছুতে সেরা ছিলে। সেখানে তোমার ছোট ছেলে ক্লাসের সবার চেয়ে মূর্খ এটা মানতে কষ্ট হচ্ছে। এই ছেলে আদৌ তোমার তো?”

মিষ্টি ভাষায় তেঁতো কথা। এটাই যথেষ্ট ছিলো ফারিশের বাবার রাগ বাড়িয়ে দিতে। তার বাবার এটাই সমস্যা যে সে সবকিছুতে সেরা ছিলো। স্কুল, কলেজ, ভার্সিটিতে সে জনপ্রিয় মুখ ছিলো। এখনো সে বেশ পরিচিত। আর তার বাচ্চা এমন মূর্খ, এটাই মানতে পারেন না। যেখানে তার সব বন্ধুদের সব বাচ্চারা সবকিছুতে সেরা সেখানে তার বাচ্চা পড়ালেখায় জিরো। এটা তার ইগো হার্ট করে। প্রচুর ইগো হার্ট করে। তাই তো সে ফারিশকে পছন্দ করে না। তবে ফারিশ কিন্তু কম চেষ্টা করে না। সে নিজের বাবা, মাকে খুশি করতে দিনরাত পড়াশোনা করে। বেশিরভাগ সময় পড়ার টেবিলেই থাকে। তার ব্যস্ত বাবা, মা এটা দেখে না। তাদের চোখে পড়ে না। তাদের চোখে পড়ে শুধুমাত্র তার ব্যর্থতা।অথচ ফারিশ পড়ালেখায় ফাঁকিবাজি করে না। সে প্রচন্ড চেষ্টা করে। কিন্তু পারে না। তার মনে থাকে না। দুনিয়ার সব কথা মনে থাকে, শুধু পড়াটাই মনে থাকে না। যেটা তার বাবা, মায়ের দাম্পত্যে প্রভাব ফেলছে।

শুধু পড়ালেখা নয়, অন্যভাবেও বাবার মন জয় করার চেষ্টা করে। এই তো সেদিন তার বাবা ফ্যাক্টরিতে যাবার জন্য তৈরি হচ্ছে দেখে সে জুতা এগিয়ে দিলো। শুধু তাই নয় পড়িয়েও দিলো। সে ভেবেছিলো, এটা করলে তার বাবা খুশি হবে। কিন্তু না। হলো উল্টো। তার বাবা বলে,“হ্যাঁ এই কাজ করেই অভ্যাস করো। তোমার মতো মূর্খকে এভাবে অন্যের জুতাই বহন করতে হবে। তোমার দ্বারা এরচেয়ে বেশি কিছু হবে না।”

ফারিশের মনটা খারাপ হয়ে যায়। তবুও সে হাল ছাড়ে না। বাবাকে খুশি করতে তার নাস্তা এগিয়ে দেয়। ইচ্ছে করে তাকে খাইয়ে দিতে। খাইয়ে দিয়ে বলতে,“আমার যত্ন তোমার ভালো লাগে না বাবা?”

কিন্তু পারে না। যদি এটা করতে গিয়ে বাবা আরও রেগে যায়। সেজন্য দমে যায় ফারিশ। তবুও সে চেষ্টার কমতি রাখছে না। তবে মন পাচ্ছে না। যদি আজকের কথা বলা হয়, ফারাজের রেজাল্ট দেয়। সবসময়ের মতোই সে টপ করে। এটায় তার বাবা খুব খুশি হয়। খুশিমনে বলে,“আজ রাতে আমরা বাহিরে খেতে যাবো।”

মা সন্ধ্যার মাঝে বাসায় ফিরছিলো। বাহিরে তারা খেতে যাচ্ছে জেনে খুশি হয়। সে দুই ভাইকে তৈরি হতে বলে। এখানেই বাধ সাধে বাবা। সে স্পষ্ট ভাষায় বলে,“ফারিশ যাবে না। সে বাসায় থাকবে।”

“ও একা বাসায় থাকবে কেন?”
মা সহজ গলায় জানতে চায়। বাবা কিছুটা কঠিন গলায় বলে,“আমরা নামিদামি রেস্টুরেন্টে যাচ্ছি। সেখানে হয়তো আমার পরিচিত কারো সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আমি তাদের সামনে এই অপদার্থটাকে নিয়ে বিব্রত হতে চাই না।”

“এটা কেমন কথা, আমরা সবাই যাবো ও যাবে না।”
মায়ের কথায় বাবা চিৎকার করে উঠে। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়,“ও যাবে না। ওর কথা বাদ দিয়ে চুপচাপ রেডি হও।”

“আমি আমার ছেলেকে রেখে যাবো না।”
এটা বলে মা ফারিশকে জড়িয়ে ধরে। এতক্ষণে ফারিশ কান্না করে দেয়। তার বাবা মায়ের কথা শুনে রেগে যায়। তার জন্য ফারাজই তার সন্তান। ফারিশের মতো অপদার্থের জন্য সে ফারাজের খুশি নষ্ট করছে, তার সন্তানের খুশি। এটা সে হতে দিবে না। যার কথা শুনে মা প্রতিবাদ করে বলে,“দুটোই আমার সন্তান।তোমার কাছে দুজনের খুশি মেটার না করলেও আমার কাছে মেটার করে।”
ব্যাস। শুরু হলো তর্ক। এক পর্যায়ে রূপ নিলো বিশ্রী ঝগড়ার। বাবা তো সব রাগ ফারিশের উপর ঝাড়তে থাকে। তার জন্য সুন্দর দিনটি নষ্ট হয়েছে। সে এক পর্যায়ে ফারিশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। মা এসে ফারিশকে টেনে নেয়। সে বাবাকে রাগ দেখিয়ে বলে,“তুমি বাড়াবাড়ি করছো। দুটো বাচ্চার মাঝে তফাৎ করছো। এটা ঠিক নয় ইরফান। কারো যোগ্যতার মাপকাঠি শুধু পড়ালেখা হতে পারে না। আমি মানছি ফারিশ পড়ালেখায় ভালো নয়। ওর ব্রেইন ফারাজের মতো নয়। এমন তো কথা নেই, সবার ব্রেইন একই রকম হবে। তাই অযথা ছেলেটার সঙ্গে এমন করো না।”

এবার বাবা আরও রেগে যায়। তার মান সম্মান সব হারাচ্ছে ফারিশের জন্য। সে তার সঙ্গে এমন করবে না তো কি করবে? এই ছেলের জন্য কোথাও মুখ দেখাতে পারে। মিস্টার খানের ছেলে ফারিশের সাথে পড়ে। সে সবসময় টপ করে। মিস্টার খান ছেলের রেজাল্ট জানিয়ে ফারিশের কথা জানতে চায়। লজ্জায় ইরফান ফারিশের কথা বলতে পারে না। তার সন্তান গন্ডমূর্খ তা বলতে পারে না। সে মুখ দেখাতে পারে না। ফারিশের সঙ্গে যেসব বন্ধুর সন্তানরা পড়ে সেসব বন্ধুকে এড়িয়ে যায় ইরফান। এই ছেলের জন্যই তো সব হচ্ছে। তো তাকে নিয়ে এত ফুর্তি কিসের? ফারাজ এবং ফারিশ দুজনেই বাবা, মায়ের ঝগড়ায় কান্না করে দেয়। ফারাজ ঝগড়া থামাতে বাবাকে বলার চেষ্টা করছে,“শুধু মা নয় ভাই না গেলে আমিও যাবো না বাবা।”
কিন্তু পারছে না। তার বাবা তার কথা শোনার মতো পরিস্থিতিতে নেই।
____

বাবা, মায়ের নিত্যদিনের এই ঝগড়া নিতে পারছে না ফারিশ। এসব কল্পনা করে ফারিশ আরও ভেঙে পড়ে। সে এবার ঝাপ দেবার প্রস্তুতি নেয়। সে না থাকলে সব ঠিক হবে। সে মনেমনে মাকে উদ্দেশ্য করে বলে,“আম্মু তোমার চোখ দিয়ে আর পানি ঝরবে না।”
অথচ তার মৃ ত্যু তার মায়ের সারাজীবনের কান্না। এটা এই অবুঝ শিশুটি বুঝতে পারছে না। তাই তো আর এক পা এগিয়ে যায়। আর এক কদম এগিয়ে গেলে, নিশ্চিত মৃ ত্যু। ফারিশ সেটাকে মেনে নিয়ে ডান পা এগিয়ে দেওয়ার জন্য উপরে তুলে। অতঃপর….



চলবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ