Thursday, June 4, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"অপূর্ব সমাপ্তিঅপূর্ব সমাপ্তি পর্ব-৩২ এবং শেষ পর্ব

অপূর্ব সমাপ্তি পর্ব-৩২ এবং শেষ পর্ব

#অপূর্ব_সমাপ্তি
পর্ব- ৩২ ( শেষ পর্ব)

বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি আর অপূর্ব হোটেল রুমে বসে গল্প করছি। পরিবেশটা অসম্ভব ভালো লাগছে। যদিও আমরা এসেছি ঘুরতে, কিন্তু ঘরে বসে থাকতে হচ্ছে হাত পা গুটিয়ে। তবুও আমার খারাপ লাগছে না। ইচ্ছে ছিল দূরে কোথাও চলে যাব..বহুদূরে…নিজেকে সময় দিতে। অপূর্বকে বোধহয় বলেও ফেলেছিলাম সেটা কোনেভাবে ঘুমের ঘোরে। ও ঠিক ব্যবস্থা করে ফেলেছে কয়েকদিনের মধ্যে।

এই বর্ষার মৌসুমে কক্সবাজারে ভিড় মোটামুটি কম। আমাদের হোটেলটা সৈকতের কাছেই, তাই সমূদ্রের গর্জন স্পষ্ট শোনা যায়। বারান্দায় দাঁড়ালে সাগরের লোনা বাতাস গায়ে লাগে। আমি চোখ বুজে উপভোগ করি সেটা।

আমার প্রথম বিয়ের পর সে একবার বলেছিল কক্সবাজার আসার কথা। সেটা আর হয়নি। আমি কখনো এখানে আসিনি বলে সে অনেক গল্প করতো। আজ যাই দেখছি, তার কথা মনে পড়ছে।

সবচেয়ে বাজে ব্যাপার হলো, সেটা আমি অপূর্বকেও বলছি। নিজেও বুঝতে পারছি কারো স্ত্রী তার পুরানো স্বামীর গল্প করলে সে মানুষটির অবশ্যই খারাপ লাগে। কিন্তু নিজেকে আটকাতে পারছি না। অপূর্বর মাঝে মাঝে ম্লান হয়ে আসা মুখটি দেখে কষ্ট হচ্ছে।

দুটো দিন এই বৃষ্টি হয়েই কাটলো। আমরা সমূদ্র দেখলাম হোটেলের বারান্দায় বসেই। পরদিন ঝিরিঝিরি বৃষ্টি। সেদিন বের হলাম। সাগর পাড়ে অপূর্বর হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হলো এটা কি ঠিক হচ্ছে? আমার তো তার হাত ধরে হাঁটার কথা ছিল। ফট করে আমি কথাটা অপূর্বকে বলেও দিলাম। ও আমার হাত ছেড়ে দিল। তখনই আমার কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। আমি কিচ্ছু না বলে হোটেলে চলে এলাম। কী ভীষণ কান্না পাচ্ছে!

মনে হবে হয়তো মেয়েটার বাড়াবাড়ি এসব। কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে সে অনুভব করতে পারতো কতটা অসহনীয় এই পরিস্থিতি।

অপূর্ব একটু পর ফিরে এলো৷ এসে আমার সাথে কথাও বলল না৷ আমি তখনো কাঁদছি। ওর সামনে বসে কাঁদতে ভালো লাগে না বলে বারান্দায় এসে বসেছি। দুপুর হয়েছে এখন। এক পশলা বৃষ্টি হয়ে গেল।

দুপুরের দিকে বৃষ্টি থেমে গেল। এতক্ষণে অপূর্ব এলো। আমি ফ্লোরে বসেছিলাম, পানির মধ্যে। ও ও পানিতে বসে পড়ল। বলল, “ঠান্ডা লাগাতে চাও?”

আমি ঠোঁট শক্ত করে বসে রইলাম। এতক্ষণ আসেনি কেন? বড্ড অভিমান হয়েছে। ও আমার মুখটা তুলে বলল, “তোমাকে কয়েকটা শক্ত কথা বলব।”

“শক্ত কথা?”

“হ্যাঁ।”

“বলো।”

অপূর্ব আমার ডান হাতটা শক্ত করে ধরে বলল, “তুমি কি জানো তুমি একটা মেন্টাল প্রবলেমে ভুগছো?”

“জানি।”

“ভালো করে জানো না। তোমার সবচেয়ে বড় সমস্যা হলো অন্ধ প্রেম। তুমি ওই লোকটাকে অন্ধের মতো ভালোবাসতে, বিশ্বাসও করতে। লোকটা তোমাকে নিজের অনুগত করে রাখতে চেয়েছিলো। তোমাকে সবসময় কষ্ট দিতো এটা জেনেই যে তুমি তার কাছেই ফিরে যাবে। আর যেতেও। প্রতিবার গেছো। সে একটা স্যাডিস্ট ছিল, তোমাকেও সেরকম করে দিয়ে গেছে। শেষবার যখন তাকে ছেড়ে এলে, সে বুঝে গেল তুমি আর ফিরবে না। না ফেরারই কথা ছিল। সে তখন নিজের কাছে হেরে না গিয়ে সুইসাইড করল। তোমাকে এমন একটা মেসেজ দিয়ে রাখলো যেটা দেখলে তুমি দুর্বল হয়ে যাও। তার শোক থেকে কোনোদিন বের হতে না পারো। সে সফল হয়েছে। তুমি পারোনি তাকে ভুলতে। উল্টো নিজের মতো একটা জগত তৈরি করে নিয়েছ, যেখানে ওই লোকটা বসবাস করে, তার মতামত দেয়। তুমিও বাস্তবিক চিন্তা না করে অবাস্তবিক চিন্তা করা শুরু করো।”

অপূর্ব আমার মুখোমুখি বসলো। আমার দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, “সমাপ্তি! তুমি বোঝার চেষ্টা করো। আমি জানি, পারবে। তুমি বুদ্ধিমতী মেয়ে। একটু ট্রাই করলে ট্রমা থেকে বের হয়ে যাবে তুমি। এমন একটা মানুষকে কেন মনে রাখা যা তোমার ভালো চাইতো না?

আমি এসব বলতে চাইনি, কিন্তু আজ বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি নিজেই ভালো থাকছো না। তোমার মনে আমাকে আর তাকে নিয়ে যে দ্বন্দ্বটা আছে, সেটা দূর করো প্লিজ?”

“কিন্তু…”

“কী বলো?”

“কিছু না। তুমি ঠিকই বলেছ। আমি নিজেও সেটা জানি। কিন্তু মানতে পারি না!”

“মানতে হবে, সমাপ্তি। পারতে হবে তোমাকে। তোমার জন্য, আমাদের বেবীর জন্য!”

আমি চমকে তাকালাম অপূর্বর দিকে। ও জানলো কেমন করে? অপূর্ব ঠোঁট টিপে হেসে বলল, “তোমার মনে হয় তুমি এত বড় একটা কথা লুকিয়ে যেতে পারবে?”

আমি মাথা নিচু করে ফেললাম। অপূর্ব বলল, “আচ্ছা লজ্জা পেও না প্লিজ। এখন ওঠো, ঠান্ডা বাঁধিয়ে সর্বনাশ করবে নাকি?”

ও আমাকে টেনে উঠিয়ে ভেতরে নিয়ে গেল। আমি কাপড় পাল্টে নিলাম। দুপুরে খেলাম চুপচাপ। দুজনের কেউ আর কথা বললাম না।

খেয়ে অপূর্ব ঘুমিয়ে গেল। আমি আস্তে করে বের হয়ে হেঁটে সোজা হোটেল থেকে বের হয়ে এলাম। সমূদ্রের দিকে যেতে শুরু করলাম। বিকেল শেষের দিকে। আকাশটা ফ্যাকাসে। চারপাশ এ সময় লোকজনে ভর্তি। আমি একটা মোটামুটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালাম। আমার হাতে সেই আংটিটা। অপূর্ব সমাপ্তির আংটি। সেটার দিকে তাকাতেই হঠাৎ টের পেলাম পাশে বাতাসের সাথে মিশে কেউ এসে দাঁড়িয়েছে। হালকা তার অবয়ব। সে ধীরে ধীরে বলল, “অপূর্ব ঠিক বলেছে। তুমি আমাকে কেন এখনো ভাবো বলোতো? আমি তো নেই, মরে গেছি। তুমি ভাবো বলেই আমি বার বার আসি। আমাকে ভুলে যাও। অপূর্বর সাথে সুখী হও। প্লিজ সমাপ্তি। তোমার বেবীটাকে আমার ছায়া পড়তে দিও না। ও যেন ব্রোকেন ফ্যামিলিতে বড় না হয়। ভালোবাসার একটা দৃঢ় সম্পর্কের মধ্যে বেড়ে ওঠ। কথা দাও আমাকে ভুলে যাবে?”

আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, “কথা দিলাম।”

সে মিলিয়ে গেল তারপর। মৃদু বাতাস গায়ে লাগার সাথে সাথে আমার মনটাও আমি মুক্ত করে দিলাম। ভাবব না আর আমি তার কথা। কক্ষনো ভাবব না। আমি বর্তমান নিয়ে বাঁচবো। অপূর্ব নামক অসাধারণ মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচবো। আমার ভেতরের কথাগুলো নিজের মনেই বার বার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি চোখ বুজে সাগরের বিশালতার সাথে নিজের মনটাকেও মিলিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টায় যুক্ত হয়ে গেলাম। একটু চেষ্টাতেই ভেতরটা শান্ত হয়ে এলো।

আবার পাশে কেউ একজন দাঁড়ালো। আবার সে? কেন এলো? আমি তো আর ভাবছি না!

না সে নয়, কণ্ঠস্বর শুনেই বুঝলাম, অপূর্ব এসেছে। কথা বলল না, একটা কবিতা বলতে শুরু করলো-

তুমি জানো?
তোমার চোখের মাঝে আমার স্বপ্নগুলো
আলতো পায়ে হেঁটে বেড়ায়।
তুমি জানো?
মেঘেদের পালকি তোমার চুলের গভীরতায়
হারিয়ে যায়।
তুমি জানো?
রুপালী চাঁদ তোমার দেখা পেয়ে
মুখ লুকিয়ে যায়।
হয়তো জানো না।
তুমি ভাবো তুমি অযোগ্য।
তুমি মানো তুমি অপয়া।
আমি ভাবি তুমি কল্পনায় গড়া এক মুগ্ধ সকাল;
যার প্রতি পাতায় এঁকে দিতে পারি নিজেকে!
যাকে ঘিরে কাটাতে পারি পুরো একটা জীবন!
তুমি জানো?
তোমার জন্য একটা আকাশ খালি পড়ে আছে?
সে আকাশে তোমার বড্ড প্রয়োজন!
বলো মেয়ে,
তুমি কি আমার হবে?
পুরোপুরি আমার?
শুধুই আমার?

আমি অপূর্বর দিকে তাকালাম। সন্ধ্যার লালচে আলো ওর মুখে পড়ছে। মায়া চোখ দুটোয় প্রতিফলিত হচ্ছে অস্তগামী সূর্যের প্রতিবিম্ব! ঠোঁটের সীমানায় জড়ো হয়েছে পৃথিবীর সব স্বস্তি। কী সুন্দর লাগছে তাকে! আমার মনে হলো বহুকাল পর নিজের সাধনার মানুষটির সাথে দেখা হয়েছে। সাগরের ঢেউ পায়ের ওপর দিয়ে বয়ে যেতেই কেঁপে উঠলাম একবার। চোখ ফেরাতে পারলাম না অপূর্বর দিক থেকে। সেই সন্ধ্যের আলোয় মৃদু বাতাসে, সাগরকে সাক্ষী রেখে আমার আবার প্রেম হয়ে গেল! অপূর্বর সাথে!

অপূর্ব অবাক হয়ে বলল, “এভাবে তাকিয়ে আছ যে?”

আমি ওর হাত ধরে ওর কাছ ঘেঁষে কাঁধে মাথা রাখলাম। অপূর্ব আরও অবাক হয়ে বলল, “কী হয়েছে তোমার?”

আমি এবার সংকোচ করলাম না। চোখ বুজে বললাম, “আমি তোমাকে ভালোবাসি অপূর্ব!”

অপূর্ব কিছু বলতে নিলে ওর গলাটা ধরে এলো। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরে রাখলাম। সূর্যটা ডুবে গেল। আঁধার হয়ে এলো চারদিকে। তবে আমার জীবনের আঁধারগুলো কেমন হঠাৎ বাষ্পের মতো উবে গেল!

অপূর্ব আর সমাপ্তি মিলে নতুন একটা অধ্যায় শুরু হলো!

(সমাপ্ত)

সুমাইয়া আমান নিতু

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

1 মন্তব্য

  1. অসম্ভব ছিলো গল্পটা,,,,,, গল্প পড়লে সবসময় একটা কথা খুব মনে পরে,,,,,,লেখক লেখিকারা খুব বুদ্ধিমান,, মাশাল্লাহ। কত্তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গল্প লিখে,,,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ