Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ফর্মুলা শেষ থেকে শুরুরফর্মুলা শেষ থেকে শুরুর পর্ব-০১

ফর্মুলা শেষ থেকে শুরুর পর্ব-০১

#ফর্মুলা_শেষ_থেকে_শুরুর ( প্রথম পর্ব )
#ঈপ্সিতা_মিত্র
<১>
রৌনক এর মাঝে মাঝে মনে হয় ওর জীবনে যেন সবটা শেষ হয়ে গেল | আর কিছুই বাকি নেই ! আর কোনো কারণ নেই হাসার, আনন্দ করার | সারাক্ষন যেন একটা ফাঁকা ফাঁকা ভাব ঘিরে ধরে থাকে ওকে | মনে হয় কিছু একটা নেই ! আজকাল বার বার ফোনটার দিকে চোখ চলে যায় আনমনে | একটা ম্যাসেজ কি এলো ? একবার কি ফোনটা বেজে উঠলো সেই নাম্বার থেকে? কিন্তু না , বার বারই মনটা ভেঙ্গে যায় | আসলে ওদের সব কথা তো শেষ এখন | হয়ত আর কিছুই বাকি নেই লেখার ! কিছুই আর বলার নেই |তিন মাস ধরে এই শূণ্যতাকে সঙ্গে নিয়ে বাঁচছে রৌনক | হ্যাঁ, তিন মাস, নব্বইটা দিন |
নাতাশার সাথে যখন প্রথম দেখা হয়েছিল ওর অফিস পার্টিতে, এক সেকেন্ড এর জন্য ও চোখ ফেরাতে পারেনি সেদিন | ওর কথা বলা, ড্রেসিং সেন্স , হেয়ার স্টাইল , পার্সোনালিটি সবটাই রৌনককে মুগ্ধ করে দিয়েছিলো |ঠিক এই রকমই একটা মেয়ে তো চাইতো নিজের লাইফ এ | যদিও সেইদিন শুধু হাই হ্যালো ই হয়েছিল ওদের | কিন্তু দিন যত এগোতে থাকলো আস্তে আস্তে কথাও বাড়তে থাকলো দুজনের | প্রথমে অফিস এ দেখা হলে শুধু কাজের কথাই হত ! তারপর, কিছুদিনের মধ্যে অকাজের কথাগুলোও শুরু হয়ে গেল |রৌনক তো যেন সব দিক থেকে নাতাশাকে ইমপ্রেস করতে চাইতো রোজ | যেমন পারপেল কলর নাতাশার খুব পছন্দের, তাই ওই রঙের শার্ট , টি-শার্ট এ আলমারি ভরিয়ে দিয়েছিলো নিজের | তারপর যখন জানলো নাতাশার ফেভারিট হিরো ব্র্যাড পিট্ , ব্যাস, আর কি ! সেইদিনই ফেসবুকে ব্র্যাড পিট্ এর সব পেজ লাইক করে দিয়েছিলো | শুধু কি তাই , ইমরান হাশমির সিনেমা ছেড়ে রাত দিন শুধু ব্র্যাড পিট্ এর ই সিনেমা দেখত বসে বসে | এই করে চোখের পাওয়ার বেড়ে মাইনাস 3 .3 থেকে মাইনাস 4 .4 হয়ে গিয়েছিল | তারপর , নাতাশার যেহেতু হেলদি ফিট বডি পছন্দ, একদম ব্র্যাড পিট্ এর মতন, তাই রোজ অফিস শেষে রৌনক জিম এ যেত | উইক এন্ডস এ যেই ছেলে দুপুর ১২ টার আগে ঘুম থেকে উঠত না , সেই ছেলে সকাল ৮ টার মধ্যে জিম এ পৌঁছে তিন ঘন্টা ধরে ওয়ার্ক আউট করত ! কত করোলার জুস খেয়েছে শুধুমাত্র নাতাশাকে ইমপ্রেস করবে বলে | এমন কি হেভি ওয়েট তুলে তুলে শেষে ওর ব্যাক প্রবলেম শুরু হয়ে গিয়েছিল ! কিন্তু কোমরে ব্যাথা নিয়েও কুছ পরোয়া নেহি ! নাতাশা ওর প্রেমে পড়লেই হলো | তাহলেই জীবন স্বার্থক | আর এত কিছু কষ্ট সহ্য করার ফলও পেয়েছিল রৌনক , অফিসে যেই মেয়েটা সবার ড্রিম গার্ল ছিল , একদিন সে ই রৌনকের গার্লফ্রেন্ড হয়েছিল | অফিসের সবাই তারপর রৌনককে দেখত, আর জ্বলত | আর এসব দেখে ওর গর্বে বুকটা দু ইঞ্চি বেড়ে যেত |
এক বছর ধরে রিলেশন ছিল ওদের , ঠিকঠাকই চলছিল সব | আর তার সাথে রৌনক এর ব্যাক প্রবলেম , চোখে ব্যথা , ব্র্যাড পিট্ হওয়ার চেষ্টা সবই এগোচ্ছিল , নিজের তালে, নিজের ছন্দে ! কিন্তু হঠাৎই একদিন ছন্দপতন | বিনা নোটিশে ব্রেক আপ | নাতাশা নিজে দেখা করে মুখের ওপর সব কিছু শেষ করে দিল রৌনকের সাথে | “ইউ আর নট মাই টাইপ..”, ব্যাস , এই একটা লাইনেরই যুক্তি দিয়েছিলো ও ব্রেক আপ এর সময় | রৌনকের এই কথাটা শুনে চোখ কপালে উঠে গিয়েছিলো একেবারে | রিয়ালি ! ‘নট হার টাইপ’ মানেটা কি ? এত দিন ধরে কি তাহলে ঘাস কাটছিল রৌনক ! তাই সেইদিন জিজ্ঞেস করেই ফেলেছিলো , যে আর কি কি করতে হবে নাতাশার টাইপের হওয়ার জন্য ! উত্তরটাও কি কনভিন্সিং ছিল সেদিন নাতাশার | দু সেকেন্ডও সময় না নিয়ে বলেছিলো , “আর কিছু করার দরকার নেই | আই ফাউন্ড সমওয়ান .. আর তোমার সাথে আমার কখনো সেই কনেক্সনটাই তো ফিল হয়নি ! সো বাই, টেক কেয়ার …” ব্যাস, এই বলেই সব শেষ | এক বছরের রিলেশন এক মিনিটে শেষ | এত সহজে ! আর এরপর অফিসেও তো এই নিয়ে কম কথা হয়নি ! রৌনককে দেখে কেউ স্বান্তনা দিত, কেউ নাতাশার নিন্দা করত, আবার কেউ কেউ এসে মুখের ওপরই বলে দিত, “প্রেম টেম নিজের স্ট্যান্ডার্ড দেখেই করা উচিত | তুই কি ই বা ছিলিস বল নাতাশার সামনে ! ব্রেক আপ তোদের আজ না হলেও কাল হয়েই যেত | ”
(২)
এসবের পর এখন অফিসটাও জোড় করেই যায় রৌনক | নাতাশাকে দূর থেকে দেখলেও রাস্তা বদলে নেয় নিজের | আসলে ওর সামনাসামনি যেতে যেন কেমন লজ্জা করে এখন ! পার্টি , ডিস্ক কোনো বন্ধুদের আড্ডা কোথাও যেতে ইচ্ছে করে না আর ওর | গেলেই তো ওই একই স্বান্তনা, অথবা ওই রকম গা জ্বালানো কথাবার্তা | তাই শনি রবিবার গুলো আজকাল বাড়িতে একা একা নিজের ঘরে বসেই কেটে যায় ! দিনগুলো যেন চালানোর জন্য চলে | মন থেকে আর কিছুই আসে না | এসবের মধ্যে আজকের দিনটাও সকাল থেকে কেমন অন্ধকার | কালো মেঘের ভিড় চারিদিকে | সারাক্ষন বৃষ্টি পড়ছে | কিন্তু এই বৃষ্টির মধ্যেও অফিস থেকে ফিরে রৌনক এর নিজের ফ্ল্যাট এ যেতে ইচ্ছে করছে না আজ | ওই বদ্ধ ঘরটা ! তার থেকে মনে হচ্ছে বৃষ্টিই ভালো | একটু নয় ভিজলোই এই জলে ! তাই নিজের এপার্টমেন্ট এর সামনের গার্ডেন এ , বেঞ্চটাতে বসেছিল | ভিজছিল নিজের মনে | কিন্তু হঠাৎ বৃষ্টির জলটা ওর মাথার ওপর পরা বন্ধ হয়ে গেল | চোখ তুলে দেখলো একটা ছাতা ধরে নীড় দাঁড়িয়ে আছে ওর পাশে | কিন্তু নীড় এখানে এখন কি করছে ! রৌনক একটু অবাক হয়েই বলল, “তুই?”
এটা শুনে নীড় বেশ দৃঢ় গলায়ই বললো , “প্রশ্নটা তো আমার করা উচিত | রাত ন-টার সময় অফিস থেকে ফিরে বাড়ি না গিয়ে তুমি এখানে কি করছ ? তা ও বৃষ্টিতে ভিজে ভিজে !”
রৌনকের এবার এক কথায় উত্তর , “বসে আছি | ”
নীড় এটা শুনে একটু অধৈর্য হয়েই বললো , “সেটা তো আমিও দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে নেই | কিন্তু হঠাৎ এই সিচুয়েশনে এই ভাবে বসে থাকার কারণ ?”
নীড়ের এই প্রশ্নের কি আর জবাব দেবে রৌনক ! কিছু বলে গিয়েও ওর কথা আটকে গেল এখন | আর বলবেই বা কাকে ! ওর এক্স কে ? যার সাথে ক্লাস ইলেভেন থেকে কলেজ এর ফাইনাল ইয়ার অব্দি প্রেম করেছিল | তারপর নিজে ওই নাতাশার ডায়লগটা দিয়েই ছেড়েছিল , “ইউ আর নট মাই টাইপ ..”.. সত্যিই কি এরপর আর কিছু বলার আছে এখন ! আর যদি এসব ভুলে বলেও দেয় নাতাশার সাথে ব্রেক আপ এর কথা ,তাহলে হবে কি ! নীড় তো মনে মনে আনন্দে নাচবে | সবার মতন কথা শোনাবে | আর ভাববে যে যা হয়েছে ওর সাথে , একদম ঠিক হয়েছে | রৌনকের কয়েক সেকেন্ডের মধ্যে এইসব ভাবনাগুলো মাথায় এসে ভিড় করলো , আর তখনই নীড় বলে উঠলো , “শোনাব না কথা ! আর এটাও ভাবব না যে যা হয়েছে ঠিক হয়েছে ! ডোন্ট ওরি , ইউ ক্যান শেয়ার ..”
রৌনক কথাগুলো শুনে আরো একবার অবাক হয়ে গেল, “তুই কি করে বুঝলি আমি কি ভাবছি ?”
নীড় এবার একটু মুচকি হাসলো | তারপর ওর পাশে বসে বলল, “স্কুল লাইফ থেকে চিনি, তারপর ৬ বছরের ব্যর্থ প্রেম | এই টুকু বোঝাটা টাফ না | এবার বলো কি হয়েছে ?”
কি অদ্ভুত, এখনো একটা অধিকারবোধ কাজ করে নীড়ের রৌনক এর ওপর | এতদিন বাদেও | আর সেটা রৌনক কখনো না ও করতে পারে না | তাই আজ আর চুপ থাকলো না ও | হঠাৎ মনে হলো এত দিন বাদে এমন কেউ এসেছে যে সত্যি শুনতে চায়, সত্যি বুঝতে চায় ওর অবস্থা | তাই আজ প্রথম নিজের কথাগুলো বললো | ওই বৃষ্টির মধ্যে ওই ছাতার ভেতরে বসে ওর এক বছরের প্রেম আর তারপর তিন মাসের ডিপ্রেসিভ লাইফ , সবটাই এক নিঃশ্বাসে বলে দিল | আর এসবের পর পাঁচ মিনিট দুজনেই চুপ | তারপর রৌনকই নিঃস্তব্ধতা ভেঙ্গে বলল,
“কি হলো ? কিছু বলবি না ? কিছু স্বান্তনা টান্তনা ?”
এটা শুনে নীড় শান্ত গলায় বললো , ” কিছু তো বলার নেই | শুধু শোনার ছিল | তাই শুনলাম |”
“মানে ?” রৌনক এবার অবাক হয়েই জিজ্ঞাসা করলো |
“মানে তিন মাসের জমানো কথা শুনলাম | এখন নিশ্চই হালকা লাগছে | এবার চলো | কাকু কাকিমা নইলে চিন্তা করবে !.. ”
সেইদিন নীড়ের কথাগুলো শুনে এরপর আর ওই বেঞ্চটাতে বসে থাকেনি রৌনক | ওর সব কথা বলে সত্যিই হালকা লাগছিলো এখন | মনে হচ্ছিলো এই তিন মাস যেই বোঝাটা নিয়ে ঘুরছিল সারাক্ষন , হঠাৎ যেন সেটা আর নেই ! কোথাও একটা ভ্যানিশ হয়ে গেছে | সেই রাত্রে তাই একটা দারুন শান্তির ঘুম হলো ওর | অনেক দিন বাদে |

চলবে।

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ