Friday, June 5, 2026







একমুঠো বসন্ত পর্ব-০৪

#একমুঠো_বসন্ত
#নাজমুন_বৃষ্টি
#পর্ব_৪

“বড়োবাবা?”

নিহিলা খেতে খেতে আমান শেখের দিকে তাকিয়ে অনেকক্ষন যাবৎ নিজের সাথে যুদ্ধ করে ডাক দিল।

আমান শেখ নিহিলার কথা শুনে উঠে দাঁড়াতে গিয়েই থেমে গেল। বাকিরাও উৎসুক চোখে নিহিলার দিকে তাকিয়ে আছে। কারণ এ বাড়িতে একটা নিয়ম আছে যে খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। এটা মূলত নিয়ম না কিন্তু আমান শেখের খাওয়ার সময় কথা বলা পছন্দ না বিধায় সবাই চুপচাপ খাওয়া শেষ করে। একটা টু শব্দও হয় না। তাই তো এতক্ষন নিহিলা নিজের সাথে যুদ্ধ করে প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করছে। আর নিহিলা জানে তার কথাটা বলতে হলে এখানেই বলতে হবে সাহস সঞ্চয় করে। কারণ আমান শেখ খাওয়ার পরপরই রুমে চলে যান।

“হ্যাঁ বলো?”

নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো।

“কিছু বলতে চাইছো? নির্ধিদায় বলে ফেলো।”

“আমি যদি এমন কিছু চাই যেটা তোমাদের পছন্দ না সেটা কী মেনে নিবা?”

নিহিলার কথায় আমান শেখ হাসলো।

“এতক্ষন গম্ভীর করে কথা বলছি তাই বলার সাহস পাচ্ছ না তো? এইবার বলো দেখি।”

“আমি বাহিরে গিয়ে পড়তে চাই।”

নিহিলার কথায় বাকিরা স্তব্ধ হয়ে রইলেও আমান শেখ বেশ স্বাভাবিক আছেন। মনে হচ্ছে তিনি আগে থেকেই জানতেন নিহিলা এমন কোনো সিদ্ধান্ত নিবে।

“কোথায়? তুমি কী পারবে?”

বাকিরা আমান শেখের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো। তাঁরা বিশ্বাস করতে পারছে না যে নিহিলা বললো আর আমান শেখ স্বাভাবিকভাবে রাজিও হয়ে যাচ্ছেন!

“আমি স্কলারশিপ পেলেই যাবো। আর আমার মনে হচ্ছে আমি পাবো। এতে খরচও অনেক বেঁচে যাবে। আর আমি পারবোই বাবা।”

“খরচের কথা চিন্তা করিও না। আমি আছি তো। তুমি আমান শেখের অংশ হয়ে এমন কথা মানায় না। হ্যাঁ স্কলারশিপ হলে তো ভালোই। নাহলেও সমস্যা নেই। তবে তোমার সবকিছু ভাবতে হবে। আবেগের বশে বলিও না মা। ঐ অচেনা জায়গায় তোমার কেউ নেই। সেই প্রস্তুতি নিয়েই যাবে। আর সবকিছু সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়েই যাবে।”

“জি।” নিহিলা কথাটা বলবে কী বলবে না ভাবলো। জাপানে তো তার ফুপি আছে। সে ফুপাতো বোন তাসফির সাথে মিলিয়ে সব করছে। তাসফিই সব ব্যবস্থা করছে। সেও তারই সাথে পড়বে কিন্তু কথাটা কীভাবে বলবে বুঝতে পারছে না।

——–

সাফাত আজকে রুম থেকে বের হলো নিজেকে বেশ শান্ত করে। এ কয়েকদিন রুমেই সব চলছিল। তাদের নিচে আসা বারণ। সাফাত জানে তাকে বেশ কথা শুনতে হবে তবে সে আজ বাবার পা ছেড়ে উঠবে না। রুম থেকে বের হতেই নিহিলার রুমের দিকে দৃষ্টি পড়লো। দরজা বন্ধ। সাফাতের কেন জানি বুঁকের ভেতর মোচড় দিয়ে উঠলো। মেয়েটাকে আজ চারদিন যাবৎ চোখের দেখাও দেখতে পারেনি।

নিচে নামতেই আমান শেখ পত্রিকা পড়ছিলেন। এমন সময় সাফাত সামনে গিয়ে ডাকতেই তিনি চোখ ফিরিয়ে আমেনা বেগমের দিকে তাকালেন।

“আমেনা, এ ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো।”

“বাবা প্লিজ এমন…”

সাফাতকে বাকী কথাটুকু বলতে না দিয়ে আমান শেখ সোফা ছেড়ে পত্রিকা ছুড়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাফাত গিয়ে বাবার পা জড়িয়ে ধরে বসে পড়লো।

“বাবা, তুমি যতক্ষণ না মাফ করবে আমি তোমার পা ছাড়বো না। একটা ভুল করে ফেলেছি। মাফ চাইছি আমি।”

সাফাতের কথা শুনে আমান শেখ পা ছাড়িয়ে নিতে চাইলেও পারলো না। সাফাত আরো জোরে বাবার পা জড়িয়ে নিল।

“তোমার মনে হচ্ছে এটা ছোট ভুল? কই এ কয়দিন রুমের ভেতর বউ নিয়ে তো ভালোই ছিলে। কী দরকার পড়েছে তোমার?”

“বাবা তুমি যা বলবে তাই করবো। তোমার এতো কঠোরতা মেনে নিতে পারছি না আমি।”

“যা বলবো তাই?”

“হ্যাঁ।”

“তবে বেশ। আজ রাতেই তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ওখানের ব্যাবসাটা তুমিই দেখবে।”

সাফাত যেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলো। অবশেষে তার উদ্দেশ্য সফল। সে তো এতসব মিলির কথানুসারে করছিলো নাহয় বাবার পা কে ধরে! শুধুমাত্র সম্পত্তির জন্য। কারণ সেদিনই বাবা বলে দিয়েছিল সাফাত এ ঘরের কিছুই পাবে না। সেই কথার রেশ ধরে মিলি এতক্ষন ধরে বুঝিয়েছিল। এভাবে রুমে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না। এতে ওরা আরো পরিবারের চোখে খারাপ হবে। সাফাত তৃপ্তির হাসলো। যাক, অবশেষে সব মিটলো বলে!

সাফাত দ্রুত পায়ে রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই আমান শেখের ডাকে থেমে গেল।

” উপরে কই যাচ্ছ? আমি তো কাজ বুঝিয়ে দিইনি। ”

“মিলিকে কাপড় গুছাতে বলতে যাচ্ছি। সব তো গুছাতে হবে।”

সাফাতের কথায় আমান শেখ হাসলো। যেন তিনি ছেলের সব বুঝে ফেললেন। এতো সহজে তো হবে না।

“কিন্তু মিলি তো না। তুমি একায় যাবে। আর হ্যাঁ অফিসের ফোনেই সব করবে। এই কাজটা গুরুত্বপূর্ণ। দিনে একবার বাড়ির ফোনে কল করবে। শুধু পাঁচ মিনিট। আমি চাই না কারোর পাল্লায় পড়ে আমার কাজটা তুমি হেলাফেলা করে করো।”

উপর থেকে মিলি এসব শুনতেই রেগে গেল। এই বৃদ্ধকে সে ভুলাভালা মনে করেছিল কিন্তু তা তো না। সাফাত চলে গেলে সে কেন থাকবে এখানে!

বেশ কিছুসময় পরে সাফাত রুমে এসে খাটে বসতেই মিলি এগিয়ে আসলো।

“তোমার বাবা কী বলেছে?”

“কী বলেছে সব তো শুনতেই পেয়েছো। আবার জিজ্ঞেস করছো কেন?”

“শুনতে পেয়েছি মানে?”

সাফাত মিলির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো।

“মানে তুমি নিজের কাছ থেকেই জিজ্ঞেস করো। আড়ালে দাঁড়িয়ে কথা সবগুলোই তো শুনেছো।”

মিলি একটু নরম হলো।
“আমাকে না নিয়ে কেন যাবে?”

“বাবা কী বলেছে শুনেছোতো। এমনিও এই ঘটনাটা করে সবার চোখে অপরাধী হয়ে গিয়েছি। এখন এই সুযোগটা হাতছাড়া করতে চাই না।”

“হাতছাড়া করতে চাওনা মানে? আমাকে না নিয়ে কোথাও যেতে পারবে না তুমি।”

সাফাত মিলির দিকে তাকালো।

“তুমি কী চাইছো বলো তো? তোমার কথায় তো বাবাকে রাজি করিয়ে ব্যাবসাটা কোনোমতেই নিজের হাতে নিলাম। এখন আবার তুমিই বিপরীতে বলছো?”

“তখন তো ভেবেছিলাম আমি সহ গিয়ে আমরা ওখানে আলাদা করে সংসার পাতবো। আর এসব শোনা লাগবে না। ব্যাবসাটা দিয়ে আমরা ভালো ভালোই চলবো কিন্তু শুধু যে তোমাকে পাঠাবে সেটা তো ভাবিনি।”

“মানে?”

“মানে হচ্ছে আমি এখানে একা থাকতে পারবো না। তোমার পরিবারটাকে আমার সহ্য হয় না।”

“সহ্য হওয়ার জন্য মন মতো কোনো কাজ করেছো? আসার পরে থেকে দ্বিতীয়দিনের ঐ সকাল ছাড়া আর এ কয়দিনে রুম থেকে বের হয়েছ? কারোর মন পাওয়ার চেষ্টা করেছো?”

সাফাতের কথায় মিলি রেগে গেল। সে সাফাতের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল,
“তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো সাফাত। তোমার পরিবার আমাকে মূল্যায়ন করেছে?”

“করবে কেন? যে কাজটা করেছি সেক্ষেত্রে বাড়িতে জায়গা পেয়েছি এ অনেক। আর তোমার যে ভাবনা! এমন নিচু ভাবনার মেয়েকে ওরা কেন যেচে পড়ে মূল্যায়ন করতে আসবে। ”

“সাফাত, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো।

সাফাত তাচ্ছিল্য হাসলো।

“তুমি চেয়েছিলে আমি পরিবার থেকে আলাদা হয়ে যায় তাই তো?”

সাফাতের কথায় মিলি আমতা আমতা করে বলে উঠল,
“না সেটা কেন চাইবো। তুমি ভুল বুঝছো।”

মিলির কথায় সাফাত আর জবাব দিল না। সে কাপড় নিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। সে যেন বিয়ের আগের মিলি আর এ মিলির সাথে মিলাতে পারছে না। মিলি নিজের পরিবার ছেড়ে এসেও কোনো মন খারাপ বা অনুশোচনা নেই। সাফাতের তখন ভালোবাসার উপরে আর কিছু মাথায় আসেনি বিধায় তার মনে হয়েছিল মিলি যেটা করছে ঠিক করছে। এমন পালিয়ে বিয়ে, তবুও নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা না করে আলাদা সংসার পাতার ভাবনা নিয়ে এসেছে!তাও বা বিয়ের চারদিনের মাথায়! এখনো সপ্তাহও পেরোয়নি। সাফাতের নিজেকে নিজের অসহায় লাগলো। নিহিলার সাথে অন্যায়টা না করলেও পারতো। সে কী মানুষ চিনতে বড়োসড়ো ভুল করে ফেলল! নিজের ভবিষ্যত নিজেই কী শেষ করলো! কী হবে পরবর্তীতে!

———-

এরমধ্যে তিনদিন কেটে গেল। নিহিলা রুম থেকে কোনো কাজ ছাড়া বের হয়নি। আজ বের হয়েছে। শুনেছে সাফাত ঢাকায় যাবে আজ। একমাস পরে ফিরে আসবে। সেদিন সে যদি কাজটা ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারে তবেই বড়ো বাবা তার প্রতি সিদ্ধান্ত নিবেন।

নিহিলা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখলো সাফাত উপরে উঠছে। নিহিলা সাফাত উঠা পর্যন্ত দাঁড়িয়ে রইল।

সাফাতের দৃষ্টি আজ অনেকদিন পরে নিহিলার দিকে। নিহিলা দ্রুতপদে নেমে যেতে নিতেই সাফাত হাত ধরে ফেলল।

নিহিলা হাতের দিকে একবার তাকিয়ে রাগীচোখে সাফাতকে শাসালো।

“হাত ছাড়ুন সাফাত ভাই।”

নিহিলার এমন ক্রোধপূর্ণ কথায় সাফাত সাথে সাথে হাত ছেড়ে দিল। নিহিলাকে কেমন অগোছালো লাগছে অথচ এই মেয়েটাই এ বাড়িতে ছোটবেলা থেকে গোছানো স্বভাবের। সবসময় বাড়ি মাতিয়ে রাখতো অথচ এই প্রথম বাড়িটা এতো নির্জীব লাগছে। সাফাতের অপরাধবোধে জেগে উঠলো। তার জন্যই কী সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে!

“কেমন আছিস তুই?”

“ভালোই আছি।”

“আমাকে কী ক্ষমা করা যায় না নিহু?” সাফাতের কণ্ঠ অসহায় শোনালো। তার এমন কণ্ঠে নিহিলা শক্ত থাকতে পারছে না। ভেতরে ভেতরে কোথাও জানি র’ক্ত’ক্ষরণ হচ্ছে।

“আর আমার নাম নিহু নয় নিহিলা। আর কিছু মনেই রাখিনি, ক্ষমার প্রশ্নই আসে না।” বলেই সে নিচে নেমে গেল।

সাফাত ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এ মেয়েটিকে দেখে তার এমন কেন লাগছে। মনে হচ্ছে সে হীরা চিনতে ভুল করে ফেলেছে। সে যদি এইদিন এমন হবে জানতো তবে কোনোদিন মিলির রাখা ফাঁদে পা দিতো না। তবে সে কী নিহিলার সাথে অন্যায়ের ফল পাচ্ছে!

#চলবে ইন শা আল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ