Friday, June 5, 2026







ফারাহ পর্ব-০২

#ফারাহ
#পর্ব:২
#আর্শিয়া_ইসলাম_উর্মি

৩,
“ধর তোর মা ফোন দিয়েছে। কথা বল।”

রাতের বেলা খাওয়া শেষে বাড়ির সামনের পুকুরপাড়ে বসেছিলো ফারাহ। সজীব এসে ফোনটা এগিয়ে দিয়ে কথাটা বললো। ফারাহ বসা থাকা অবস্থাতেই একবার সজীবের দিকে তাকালো। তাকিয়ে বললো,

“কথা বলবোনা উনার সাথে। অন্তত আজকের দিনে নয়।”

সজীব ভ্রু কুচকালো। এই মেয়ে একদম অসহ্যকর। সে কানে ফোনটা ধরলো। ফোনের ওপাশে লাইনে থাকা তার ফুফু আছিয়া বেগমকে বলেন,

“ফুফু আপনার মেয়ে কথা বলবে না।”

আছিয়া বেগম এপাশ থেকে বললেন,

“আগামীকাল ওরে রাইখা যাইও বাবা।”

“আপনি আপনার পোলারে পাঠাইয়েন ফুফু। এখন ধানের কাম বাড়িতে। ধান লাগাচ্ছি কামলা নিয়া। কামলার সাথে থাকা লাগে।”

“আচ্ছা সম্ভব হয় পাঠাবোনে। না পারলে একটু দিয়া যাইও বাবা।”

আছিয়া বেগম কল কে’টে দেন। ফারাহ এবার উঠে দাড়ালো। সজীব ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে সবে। ফারাহ সজীবের হাত ধরে টান দেয়। সজীব আচমকা এমন হওয়ায় থমকে দাড়িয়ে পরে। মাথা ঘুরিয়ে একবার ফারাহকে আবার একবার হাত ধরে রাখা হাতের দিকে তাকায়। ফারাহ থমথমে স্বরে বলে,

“আপনি আমার মায়ের সাথে কথা বললেন কেনো?”

“আজব তো? আমার ফুফু হয়। কথা বললে কি দোষ?”

“আপনি জানেন না আমার মা-কে আমি সহ্য করতে পারিনা। বদ মহিলা। উনাকে কেনো বললেন আমায় নিয়ে যাওয়ার কথা? ”

“তো তোর বাড়িতে তুই ফিরবিনা?”

“ও বাড়িতে আমার ফিরতে ইচ্ছে করেনা সজীব ভাই। বাড়ির আনাচে কানাচে বুবুর সাথে কাটানো সময়ের স্মৃতি।”

সজীব নিরবে শ্বাস ফেলে। চোখ বন্ধ করে লম্বা একটা ফের শ্বাস নেয়। এরপর বলে,

“যেটা যাওয়ার, সেটা শত চেষ্টা করলেও চলে যায় ফারাহ। তাকে যত্ন করে স্মৃতিতে আগলে না রেখে মুক্ত করে দে। ভালো লাগবে।”

“সেটা ভাবলেও আমার দম আটকে যায় সজীব ভাই। আমি পারিনা। আপনি একটু আমার আপাকে ফিরিয়ে এনে দেন না সজীব ভাই।”

সজীব এবার ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নেয়। চটে গিয়ে ফারাহর গালে থাপ্পড় দিয়ে বসে। ফারাহ গালে হাত দিয়ে হতভম্ব হয়ে সজীবের দিকে তাকিয়ে আছে। চাদের নির্মল আলোয় বিরক্তিত সজীবের চাহনী পর্যবেক্ষণ করছে ফারাহ। সজীব ফারাহর দিকে তাকায়। ঘন কালো পাপড়ির আবেশে টানা চক্ষুদ্বয়ে জলের আনাগোনা। সজীব কণ্ঠ খাদে নামিয়ে নরম সুরে বলে,

“এই যে থাপ্পড় টা দিলাম! এটার ঝটকা যদি মাথায় থাকে, জিদ থাকে! তবে নিজের ভালো বুঝে ফাতিহার কথা এতো ভাববি না। নিজেও ভালো থাকবি! আর বাকি মানুষগুলোকেও শান্তি দিবি। নিজের আত্মসম্মান যদি থাকে! এমন কোনো কাজ করবিনা যাতে ফের তোকে এই থাপ্পড় আমায় দিতে হয়। তুই আমার ফুফুর মেয়ে না হলে চড়িয়ে সিধে করে দিতাম ফাজিল মেয়ে। সবটা সময় বোনের জন্য শোক। বলি তোর যে একটা সুন্দর জীবন, ভালো ক্যারিয়ার আছে ভুলে বসেছিস? নাকি তোর অসহায় বাবার কথাটা মনে থাকে না? যিনি রোজ রোদে পুরে মানুষের কথা শুনে, কামলা দিয়ে তোদের পালতেছে! তার জীর্ণ শীর্ণ অসুস্থ শরীর আর মায়া ভরা মুখটার কথা মনে পরেনা? যখনই দেখি তখনই বোনের জন্য শোক তাপ পালন করছিস? যে গেছে, সে কি ফিরে আসবে? নাকি তোদেরও তার কাছে যেতে হবে? যাওয়ার দরকার পরলে বল? সাতার তো জানিস না! পুকুরে ধাক্কা দিই?”

ফারাহ পুরো নিস্তব্ধতায় মুড়িয়ে যায়। সজীবের বলা প্রতিটা কথা তার কানে ঝনঝনিয়ে বাজতে শুরু করে। সে সজীবকে পাশ কাটিয়ে ঘরের দিকে পা বাড়ায়। এককাধে পরে থাকা ওরনাটা মাটিয়ে মেখে যাচ্ছে। সজীব পিছ থেকে তা দেখে চেচিয়ে বলে,

“ওরনা দিয়ে কি ঝাড়ু দিচ্ছিস? ওরনা বুকে রাখার জিনিস, মাটিতে রাখার না।”

ফারাহ কথাটা গায়ে মাখে না। হনহনিয়ে বাড়িতে প্রবেশ করে। সজীব কপাল চাপড়ে নিজে নিজে বলে,

“পাগল দেখেছি, এর মতো পাগল দুটো দেখিনি।”

৪,
সকালবেলায়, কলপাড়ে দাড়িয়ে ব্রাশ করছে ফারাহ। কলপারের গেট খোলাই আছে। ফারাহর বড়ো মামী সজীবের মা আজিমা বেগম মাছের পাতিল নিয়ে কলপারে ঢুকলেন। ফারাহকে দেখে বললেন,

“চট করে মুখটা ধুয়ে মুরগী, হাস, কবুতর গুলো ছেড়ে দে না মা! মাছ কুটতে গিয়ে দেরি হয়ে গেলো। কমালা হবে ১২টা। সজীব ভোরে উঠে আগে মাছ তুলে দিয়েছে পুকুর থেকে। একা কাটতে গিয়ে কোমড় শেষ রে মা। তোর নানীও বাতের ব্যথায় উঠতে পারেননি।”

“দিচ্ছি মামী।”

ফারাহ বললো, এরপর চট করে মুখ ধুয়ে চলে যায় বাড়ির সামনের উঠোনে। হাস, মুরগী, কবুতর ছেড়ে দিয়ে সে বারান্দার এক মাথায় ওদের জন্য রাখা খাবারের জার থেকে ধান বের করে উঠোন জুড়ে ছড়িয়ে দেয়। সজীবের বোন সাইমা তখনই আড়মোড়া ভাঙতে ভাঙতে মুখে ব্রাশ ঢুকিয়ে বাইরে আসে। ফারাহকে দেখে বলে,

“ফারাহ বুবু! এতো সকালে উঠে পরছো?”

“ঘুম ধরছিলো না ফজরের পর। সেজন্য উঠে নামাজ পরে একটু শুয়ে ছিলাম। ঘুমে চোখ লেগে আসলো, পরে আবার একটু সময় পরই ভেঙে গেলো। তুই এতো সকালে উঠলি কেন?”

“আমার যে সাড়ে ছ’টায় প্রাইভেট আছে! জানো না?”

“না, আর প্রাইভেটে আসি না। তাই জানিনা।”

“তুমি আর প্রাইভেট পড়বা না বুবু?”

“না রে বোন। প্রাইভেটের বেতন বাড়ছেনা? বাবা কুলিয়ে উঠতে পারেনা”

“আচ্ছা তুমি থাকো, আমি যাই।”

সাইমা চলে যায়। ফারাহ মনোযোগ দেয় কবুতরের দিকে। একসাথে অনেকগুলো কবুতর, ২২জোড়ার মতোন হবে। সে একমনে গুণে গুণে এটাই ভাবলো। হয়তো বেশি বা কমও হতে পারে। এক রকম দেখতে কতগুলো আছে! তখনই আবার উঠোনে আসে ফারাহর ছোটো মামী তহুরা বেগম। এসেই ফারাহকে দেখে বলেন,

“সকালে আমাদের ঘরে ভাত খাবি কিন্তু। তোর মামা বলে দিয়ে মাঠে গেছে।”

“আচ্ছা মামী৷”

ফারাহ মুচকি হেসে উত্তর দেয়। ফারাহর মামী পুকুরের দিকে কালি মাখানো পাতিলগুলো ধুতে চলে যায়। ফারাহর মামা দুইজন। সজীবের বাবা বড়ো, তিনি মা’রা গেছেন। যার ফলে পুরো সংসারের দায়িত্ব তার। অনার্স শেষবর্ষে পড়াশোনা করে সে। পড়াশোনার পাশাপাশি বাবার রেখে যাওয়া জমিজমা আবাদ ফসল করে সংসার দেখছে। সজীবদের বাড়িটা এমন বারন্দার মাঝ বরাবর মণ(বাড়িতে ঢোকার সরু ছোটো রাস্তার মতো, শুদ্ধ ভাষায় কি বলে জানা নেই)। একপাশে বড়ো মামার তিনঘর এক সিরিয়ালে। ঘর একটাই, মাঝখানে সেপারেশন দেওয়া। অন্য পাশে ছোটো মামার একই রকম করে দেওয়া তিন ঘর। বাড়ির সামনে বড়ো বাংলা বারান্দা। তার সামনে বড়ো উঠোন। উঠোনের শেষ মাথায় পুকুর, যেখানে মাছ চাষ করা হয়েছে। সজীব সেখান থেকেই মাছ তুলে দিয়ে মাঠে চলে গেছে। পুকুরের উপরে মানুষের হাটার জন্য একটু রাস্তা রাখা হয়েছে। রাস্তার পশ্চিম পাশে আমগাছ, নারিকেল গাছ মাথা তুলে দাড়িয়ে আছে। পুরো গ্রাম জুড়ে এখন আমন ধান বোনার ধুম। ফারাহর ছোটো মামার দুই ছেলে মেয়ে, তারা শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করছে। বাড়িতে মানুষ বলতে, ফারাহর নানী, দুই মামী, এক মামা, আর সজীব,সাইমা। বাড়ির পাশে ফারাহ নানার বড়ো ভাইয়ের ছেলে মেয়েরা বাড়ি করেছে সেসবই তিন বাড়ি। উত্তর পাড়ার শেষ প্রান্তে তার নানীর বাড়ি বলে মানুষজনও কম। তার নানীর বাড়ির পর আর বাড়ি নেই। আবাদী জমির শুরু। সজীব সেই কাদায় হাত পা মাখিয়ে লুঙ্গি হাটুর উপর একভাবে পেচিয়ে বেধে দুহাতে ধানের চারার গোছা নিয়ে বাড়ি ফিরছে। সজীবকে এমন কাদায় মাখামাখি দেখে ফারাহর অনেক হাসি পায়। সে মুখে হাত দিয়ে হেসে ফেলে। সজীব উঠোনের একপাশে পেয়ারা গাছের গোড়ায় ধানের চারাগুলো রেখে ফারাহর দিকে তাকিয়ে হাসতে দেখে বলে,

“হাসছিস কেনো?”

ফারাহ হাসা বন্ধ করে দিয়ে বলে,

“কই হাসছি?”

“এখনি দেখলাম তুই হাসছিলি?”

“একদম আমার উপর মিথ্যা আরোপ করবেনা সজীব ভাই।”

“সজীব নাম ধরেই ভাই যখন বলবি! তোর আমায় ভাই বলারই দরকার নেই। ফাজিল মেয়ে।”

সজীব বাড়ির ভেতরে ঢুকে পরে। ফারাহ কোমড়ে হাত দিয়ে দাড়িয়ে পরে। ভাই বলে সম্মান দেয় এটাই বেশি! সেটা নিয়েও এই লোকের সমস্যা। ফারাহ তিড়িংবিড়িং করে হাত পা ছুড়ে বলে,

“ধুর ভাল্লাগে না। এর বউ যে হবে! তার কপালে খারাপি আছে। পচা লোক একটা। ”

“কার কথা বলছিস রে ফারাহ?”

ফারাহ বারান্দার দিকে তাকায়। আদিবা বেগম হাটুতে হাত দিয়ে আস্তে আস্তে হেটে আসতে আসতে প্রশ্নটা করেন। ফারাহ বলে,

“কে আবার! তোমার গুণধর বড়ো নাতী।”

“তার বউ তুই হলে কেমন হয়?”

“এ্যহ?”

ফারাহ নানীর কথায় চমকে উঠে।

চলবে?

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ