Friday, June 5, 2026







অপূর্ণতা পর্ব-২৮+২৯

#গল্প_অপূর্ণতা
#Ritu_Bonna
#পর্ব_২৮_২৯

(২৮)

নিলয় অথৈকে প্রায় ৩-৪ বার ফোন দেওয়ার পরে অথৈ ফোন রিসিভ করে বলে,আসসালামু আলাইকুম। আপনি কে বলছেন?

ওয়ালাইকুম আসসালাম।আমি নিলয় বলছি।তোমার সাথে কিছু কথা ছিল?

নিলয়ের নাম শুনেই অথৈ ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এত বছর পরে নিলয় আবার তাকে ফোন কেন করেছে?তাছাড়া এইটা তো নতুন নাম্বার নিলয় এইটা কি করে পেলো?নিলয় আবার সব কিছু জেনে গেলো নাকি।উফফ,,, আর ভাবতে পারছি না।

অথৈ নিজেকে সামলিয়ে বলে,সরি ভাইয়া।প্রায় ২ বছর পরে ফোন দিয়েছেন তো তাই প্রথমে চিনতে পারি নি।তাছাড়া আপনি আমার ফোন নম্বর কোথায় পেলেন?আর আমার সাথে আপনার কি কথা থাকতে পারে?

নিলয় গম্ভীর স্বরে বলে, এত কিছু তোমাকে জানতে হবে না।আমি যা বলছি শুধু তাই শুনো? আমি জানতে চাই তুমি অদ্রিতাকে আমার বিষয়ে কি বলেছো? তোমাকে দুই দিনের মধ্যে ঢাকায় আসতে হবে।অদ্রিতা আমার কোনো কথা বিশ্বাস করবে না।তুমি তাকে সব সত্যি খোলে বলবে।

অথৈ না বুঝার অভিয়ন করে বলে,মানে!আমি তো আপনার সম্পর্কে নিজেই কিছু জানি না তো অদ্রিতাকে কি বলবো?আমি এখন ঢাকা আসতে পারবো না।রাখি,,,,

নিলয় রাগে কর্কশ স্বরে বলে,আমি যখন বলছি তোমাকে ঢাকায় আসতে তবে তোমাকে ঢাকায় আসতেই হবে।তোমার হাতে আর অন্য কোন অপসন নেয়।আমি তোমার সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি।তুমি ৬ মাস হলো বিয়ে করেছো। এখন চট্টগ্রামে স্বামীর সাথে থাকো।তোমার হাজবেন্ড ব্যাংকে জব করে।ওনার ফোন নম্বরও আমার কাছে আছে।আমি চাইনা তোমাদের সম্পর্কটা নষ্ট হউক,,,,,

অথৈ কিছুটা ভয় পেয়ে বলে,নষ্ট হবে মানে,কি বলতে চাইছেন আপনি?

নিলয় বাঁকা হেসে বলে,তোমাকে তো এটতা বোকা বলে আমার মনে হয় না।আমি কি বলতে চাইছি তা তুমি অনেক ভালো করেই বুঝতে পেরেছো।তবুও যদি না বুঝতে পারো তবে বলছি, তোমার স্বামী নিশ্চয়ই তোমার অতীত সম্পর্কে জানে না।আমার কাছে সব কিছুর প্রমান আছে।যদি তুমি রাজি না হও তবে সব কিছু তোমার স্বামীর কাছে পাঠাতে আমার বেশি সময় লাগবে না।এখন নিজেই ভেবে দেখো কি করবে?

নিলয়ের কথা শুনে অথৈ ভয় পেয়ে যায়। নিলয় যদি সব কিছু সত্যি সত্যি তার হাসবেন্ডকে বলে দেয় তবে তার স্বামী তাকে ভুল বুঝবে।হয়তো তার সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে।সে চায় না অতীতের করা কোন ভুলের জন্য তার বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট হউক। তাই ভয়ে ভয়েই বলে ঠিক আছে আসবো।কোথায় আসতে হবে?

পরে ম্যাসেজ করে জানিয়ে দিব। কিন্তু তুমি যদি তোমার কথার খেলাপ করো তবে এর পরিণতি কটতা খারাপ হতে পারে তা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আর কিছু না বলে ফোন কেটে দেয়,,,,

কেটে যায় দুই দিন_
নিলয় অনেকক্ষন ধরে একটি রেস্টুরেন্টে বসে আছে।অপেক্ষা করছে অথৈ এর জন্যে।
প্রায় একঘণ্টা ওয়েট করার পরে অথৈকে রেস্টুরেন্টে ঢুকতে দেখলো নিলয়।রেস্টুরেন্টে ঢুকে অথৈ এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো নিলয়কে হঠাৎই নিজের সামনে নিলয়কে দেখতে পায় সে।
নিলয় অথৈকে সামনের দিকে একটি টেবিলে বসতে বলে।যদিও রেস্টুরেন্টটি শহরের ভিতরে তবুও এখানের পরিবেশটা বেশ নিরিবিলি। অথৈ আর নিলয় টেবিলে গিয়ে বসে।

নিলয় গম্ভীর স্বরে বলে,আমি ঘুরিয়ে পেচিয়ে কথা বলতে পছন্দ করি না। যা বলার সুজাসুজি বলছি।তুমি আমার নামে অদ্রিতা কি বলেছো? যার জন্য ও আমাকে ঘৃণা করে।আমি বিদেশে যাওয়ার পরে কি এমন হয়েছিল যার জন্য পরে আমার সাথে কোন প্রকার যোগাযোগ রাখেনি, আমিও অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তার সাথে কোনো যোগাযোগ করতে পারি নি। ওই দিন ওর সাথে কথা বলে যা বুঝলাম তাতে আমি সিউর তুমি সব কিছু জানো।সো এখনি সব সত্যিটা আমাকে বলবে।

নিলয়ের কথা শুনে অথৈ বুঝতে পারে অদ্রিতা নিলয়কে কিছু বলেনি। আসল সত্যি নিলয় জানে না আর সে যদি এখন মিথ্যা বলে তবে নিলয় ধরতেও পারবে না।তাই সে ভাবছে নিলয়কে এখন মিথ্যা বলবে।

অথৈ এর চুপ করা দেখে নিলয়ের রাগ উঠে যায়।তাই একটু জোরেই বলে,আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি।তার উত্তর দাও,আন্সার মি।ডেমিট,,,,,,নিলয়ের কথা শুনে রেস্টুরেন্টের অনেক মানুষ তাদের দিকে তাকায়।পরিস্থিতি বুঝে নিলয় নিজেকে শান্ত করে।

অথৈ খুব শান্ত স্বরে বলে,আমি সত্যিই এই বিষয়ে কিছু জানি না। অদ্রিতাকে আমি আপনার বিষয়ে কিছু বলিনি।হয়তো অদ্রিতা অন্য কাউকে পছন্দ করতো তার জন্যই হয়তো ও আর আপনার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি। এখন যখন ফিরে এসেছেন সে আমাকে এই বিষয়ে ফাঁসাতে চাইছে যাতে আপনার মনে হয় সব কিছুর পিছনে আমি দায়ি।আমি আগেই বলেছিলাম এই অদ্রিতা আপনার যোগ্য না কিন্তু আপনি তখন আমার কোনো কথা শুনেন নি।এখন দেখলেন তো,,,

অথৈ আরও কিছু বলতে যাবে তার আগেই নিলয় দাঁতে দাঁত চেপে কর্কশ স্বরে বলে উঠে,shut up.I say Shut up.তোমার সাহস কি করে হয় অদ্রিতার নামে মিথ্যা বলার?আসলে ভুলটা আমারই।আমি কি করে ভাবতে পারলাম তোমার মতো মেয়ে এত সহজে আমাকে সত্যিটা বলে দিবে?just wait and see,,,, এখন আমি কি করি?এই বলে নিলয় নিজের ফোন বের করে।

অথৈ কিছুটা ভয় পেয়ে নিলয়কে জিজ্ঞেস করে, আ… আপনি কাকে ফোন করছেন?

নিলয় ফোন অথৈ এর স্বামীর ডায়াল করে অথৈকে দেখায় পরে তাকে কল করে,
নিলয়ের এই কাজে অথৈ অনেক ভয় পেয়ে যায়।তাই আমতা আমতা করে বলে,প্লিজ এমন করবেন না।আমি সব সত্যি আপনাকে বলবো তবুও প্লিজ ওনাকে কিছু বলবেন না।

নিলয় বাঁকা হেসে বলে,আগে তো ভালো করেই বলেছি কিন্তু তুমিই তো শুনো নি।এখন আমার আর কিছু করার নেই।অনেক লেট করে ফেলেছো।এখন তো তোমার স্বামী কি জানি নাম? ও মনে পরেছে,,, মি. সায়ান।ওনাকে তো সব সত্যিটা আমাকে জানাতেই হবে।নিলয় আগেই ফোন স্পিকারে রেখে দেয়, যাতে অথৈ সব শুনতে পায়।সায়ান ফোন রিসিভ করে হ্যালো বলে,নিলয় কিছু বলতে যাবে তার আগেই অথৈ নিলয়ের হাত থেকে ফোন নিয়ে কেটে দেয়।তা দেখে নিলয় বাঁকা হাসি দিয়ে অথৈ এর হাত থেকে ফোন নিয়ে নেয় আর বলে একবার কেটে দিয়েছো তো কি হয়েছে?আবার দিচ্ছি।বলেই আবার সায়ানকে ফোন দিতে নেয়!

অথৈ করুন স্বরে বলে,প্লিজ এমনটা করবেন না। আমি আর কোন মিথ্যা কথা বলবো না।সব সত্যি বলবো।প্লিজ একটা চান্স দেন,,,,,,,

নিলয় অন্যদিকে ফিরে বাঁকা হাসি দেয়,পরে অথৈ এর দিকে তাকিয়ে বলে ওকে এটাই তোমার লাস্ট চান্স। এখন যদি সব সত্যি না বলো তবে এর পরিণতি কি হবে তা তুমি আমার থেকে ভালো জানো।

আমি এখন আর কোনো মিথ্যা বলবো না।পরে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু নিলয়কে খোলে বলে।অথৈ এর কথা শুনে রাগে নিলয়ের চোখ – মুখ পুরো লাল হয়ে যায়।অথৈ এর জায়গায় যদি কোনো ছেলে হতো তবে এতক্ষনে নিলয় তার হাড়গুর ভেঙে ফেলতো কিন্তু মেয়ে বলে কিছু করতেও পারছেন।সে ভাবতে পারছে না একটা মেয়ে এতটা স্বার্থপর আর নিকৃষ্ট চিন্তা কি করে হতে পারে?

নিলয়ের অবস্থা দেখে অথৈ ভয় পেয়ে যায়।নিলয়কে এতটা রাগ করতে সে আগে কখনো দেখেনি। তাই ভয়ে ভয়েই বলে,আমি যা জানতাম তার সব কিছু আপনাকে বলে দিয়েছি।আমাকে ক্ষমা করে দিন প্লিজ।আসলে তখন আমার মাথা ঠিক ছিল না।আপনি আমাকে অপমান করেছিলেন ওই অদ্রিতার জন্য, আমার ভালোবাসাকে প্রত্যাখান করেছিলেন তাই রাগের মাথায় এইসব করে ফেলেছি।প্লিজ আমাকে মাফ করে দিন,,,,,

নিলয় নিচের দিকে তাকিয়ে দুইহাত শক্ত করে মুঠ করে রাখে।আসলে ও এখন নিজের রাগ কন্টোল করছে।সে চাইছে না এই পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েক্ট করতে। তাই যথা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে।তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝড়ছে।

নিজেকে একটু শান্ত করে নিলয় অথৈকে অদ্রিতার ফোন নম্বর দেয় আর বলে তাকে ফোন দিয়ে এখানে আসতে বলতে।আর এটাও বলে দেয় অদ্রিতা যেন এইটা না জানে যে নিলয় তাকে এখানে ডেকেছে।

অথৈ কিছুটা ভয়েই নিলয়ের হাত থেকে ফোন নম্বর নেয় আর অদ্রিতাকে ফোন দেয়!
.
.
.
চলবে……….
#গল্প_অপূর্ণতা
#Ritu_Bonna
#পর্ব_২৯

অথৈ কিছুটা ভয়েই নিলয়ের হাত থেকে ফোন নম্বর নেয় আর অদ্রিতাকে কল দেয়।২-৩ বার কল দেওয়ার পরে অদ্রিতা ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। আপনি কে বলছেন?

ওয়ালাইকুম আসসালাম।আমি অথৈ,কেমন আছোস্?

অদ্রিতা অবাক হয়ে বলে,আলহামদুলিল্লাহ ভালো আছি।তুই হঠাৎ এতদিন পরে ফোন দিলি।কি কারণ, এতদিন কোথায় ছিলি?কোনো খোঁজ খবর নাই?

অথৈ হেসে বলে,আরে বাবা,একসাথে এত প্রশ্ন।আমি কোনটার উওর দিবো কিছুই বুঝছি না!আচ্ছা রাখ এইসব। তোর সাথে আমার খুব ইমপোর্টেন্ট কিছু কথা আছে।আমার সাথে দেখা করতে পারবি?প্লিজ না করিস্ না,প্লিজ।

হইছে আর কিছু বলতে হবে না।শুধু বল্ কোথায় আসতে হবে?

তোকে অনেক অনেক থ্যাংকস্।আচ্ছা আমি জায়গাটা ম্যাসেজ করে দিচ্ছি তুই চলে আয়,বাকী কথা সেখানেই হবে।আচ্ছা এখন রাখি,,,,,

ঠিক আছে,আল্লাহ হাফেজ।

এখন তো প্রায় ৩ টা বাজে ওইখানে গেলে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে।কাউকে কিছু না বলে তো আর যাওয়া যাবে না। তাই সে তার শ্বাশুড়ির কাছে যায়।
ওনাদের রুমে গিয়ে দরজায় নক করে বলে, মা আসতে পারি?

মায়ের কাছে আসবি আবার জিজ্ঞেস করতে হবে নাকি।শুধু এসে পরবি,এখন আয়।কিছু বলবি?

অদ্রিতা একটু অবাক হয়ে বলে,তুমি কি করে বুঝলে আমি কিছু বলতে এসেছি?

ওনী মুচকি হেসে বলে,শোন মেয়ের কথা।এইটা তো তোর মুখ দেখেই বুঝা যাচ্ছে তুই কিছু বলতে চাস্।কিন্তু ভয় পাচ্ছিস্।এবার বল কি বলতে চাস্?

অদ্রিতা কিভাবে বলবে বুঝতে না পেয়ে বলে, না,মা।আসলে আমার এক বান্ধবী ফোন করেছিল। আমাকে বলছে তার সাথে গিয়ে দেখা করতে।আমার সাথে বলে কিছু দরকারি কথা আছে তাই। মা এখন কি আমি যাব?

এই কথা বলার জন্য এত ভয় পাচ্ছিস্।তাড়াতাড়ি যা,সে হয়তো তোর জন্য অপেক্ষা করছে।কখন আসবি?

হয়তো সন্ধ্যা হবে,,,,,,,

আচ্ছা,ঠিক মতো যাস্।

অদ্রিতা মুচকি হেসে বলে, ঠিক আছে মা।এই বলে সে রুমে এসে বোরকা পরে রেডি হয়ে নেয়। অথৈ এর দেওয়া ঠিকানা অনুযায়ী রেস্টুরেন্টে পৌঁছে যায়। ভিতরে ঢুকতেই সামনের কর্নারের একদিকের একটি টেবিলে অথৈকে দেখতে পায়।সে গিয়ে অথৈকে পিছন থেকে জরিয়ে ধরে।হঠাৎ পিছন থেকে ধরায় অথৈ কিছুটা ভয় পেয়ে যায়।সে পিছনে তাকাতেই অদ্রিতাকে দেখতে পেয়ে মনে মনে স্বস্তি পায়।

অদ্রিতা হেসে বলে, ভয় পেয়ে গেলি নাকি।এত দিন কোথায় ছিলি? হঠাৎ করে আমার কথা কি করে মনে পরলো? সামনে যে নিলয় বসে আসে এখন সে তা খেয়াল করে নি।অথৈকে দেখে সে আর অন্য দিকে তাকায় নি।

আগে তো চেয়ারে বস,পরে সব বলছি।

হুমম,বসছি। সে চেয়ারে বসতেই সামনে নিলয়কে বসা দেখতে পায়।সাথে সাথেই তার মুখের হাসি চলে যায়।এতক্ষনে সে অথৈ এর এখানে আসতে বলার কারণ বুঝতে পারে।কিন্তু সে নিলয়ের সাথে কোন কথা বলতে চায় না তাই সাথে সাথে উঠে চলে যেতে চায় আর অথৈ তার হাত ধরে ফেলে,অদ্রিতা রাগি চোখে তার দিকে তাকায়।

অথৈ করুণ স্বরে বলে, প্লিজ অদ্রিতা যাস্ না।তোকে আমার কিছু কথা বলার আছে আর কথাগুলো নিলয় ভাইয়াকে নিয়েই।আমি জানি তুই নিলয় ভাইয়ার সম্পর্কে আর কোন কথা শুনতে চাস্ না।কিন্তু ঐদিন আমি তোকে যা বলেছিলাম তার সব কিছুই মিথ্যা ছিল।তোকে সব সত্যি বলতেই আমি এখন এখানে তোকে ডেকেছি।এসেই যখন পরেছিস্ তবে শুনে যা, প্লিজ।

অথৈ এর কথা শুনে অদ্রিতা আবার চেয়ারে বসে বলে, কি বলতে চাস্? জলদি বল,,,

তারপর অথৈ অদ্রিতাকে সব কিছু খোলে বলে।সে কেন মিথ্যা বলেছিল তাও বলে।সব কিছু শুনার পরে অদ্রিতা কি বলবে কিছুই বুঝতে পারছে না।অদ্রিতার মনে এখনো সংসয় রয়েই যায়।অথৈ যদি এখন সব কিছু সত্যি বলে তবে ঐ ম্যাসেজ গুলো কি ছিল আর নিলয়ই বা হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল?
তাই সে বলে মানলাম এখন তুই যা বলছোট্ তার সবি সত্যি কিন্তু ঐ ম্যাসেজগুলো!আমি যে দেখিছি তা কি করে মিথ্যা হতে পারে।

আমি জানতাম তুই কখনো আমার মুখের কথা বিশ্বাস করবি না। তাই তো একদিন মিথ্যা কথা বলে আমি ওনার কাছ থেকে ফোন নিয়ে নিজেই ওই ম্যাসেজ গুলো করি। যাতে তোকে দেখাতে পারি।পরে আমি নিলয় ভাইয়ার ফোন থেকে সব ম্যাসেজ ডিলিট করে দেই এই বিষয়ে ওনী কিছুই জানতেন না।সব কিছু আমি করেছি।আমি কিছুতেই এইটা মানতে পারিনি যে নিলয় আমাকে ছেড়ে তোকে ভালোবাসবে।সেদিন ওনী আমাকে যখন অপমান করে তখন মনে মনে আমিও ঠিক করি,আমার ভালোবাসা যখন পূর্ণতা পায়নি তবে আমিও তোদের ভালোবাসাকে পূর্ণতা পেতে দিব না। তাই তো তোদের আলাদা করার অনেক চেষ্টা করি,কিন্তু পারিনি। একদিন সুযোগটা আমি পেয়েই যাই।যা আমি কাজে লাগাই।প্লিজ আমাকে মাফ করে দে্।আমি জানি আমি যা করেছি তা সব ভুল আর এই ভুলের কোনো ক্ষমা হয়না।তবুও তুই আমাকে ক্ষমা করে দে্।আমার স্বামীকে প্লিজ কিছু বলিস্ না।তবে সারা জীবন সে আমাকে ছোট করে কথা বলবে।প্লিজ অদ্রিতা কিছু বল্?

অদ্রিতার এখন কি বলা উচিত সে কিছুই বুঝছে না।তার নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি পরছে।এতদিন তো সে নিলয়কে ভুল বুঝেছে কিন্তু আজ যখন সে সব সত্যিটা জানতে পেরেছে তখন সে নিরুপায়।তার হাতে কিছু নেই। এইসব কিছুই এখন তার কাছে অতীত কিন্তু এইটা এমন এক অতীত যা সে ভুলতে পারছে না। এখন সে অন্য কারো স্ত্রী, এটাই এখন তার বর্তমান আর ভবিষ্যৎ। আর কিছু দিন আগেও যদি সে সব কিছু জানতে পারতো তবে হয়তো তাকে এত কষ্ট পেতে হতো না।আর না আরিয়ানকে তার নিজের অনিচ্ছা স্বত্ত্বেও তাকে বিয়ে করতে হতো।কিন্তু এখন আর কিছুই করার নেই।সে নিজের মন থেকে এখন আরিয়ানকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে। মনে মনে অথৈ এর উপর তার অনেক রাগ হচ্ছে কিন্তু তাকেই বা সে কি বলবে!তার ভাগ্যে যা ছিল তাই হয়েছে।এতে তো আর কারো কিছু করার নেই।

অদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলে,তোকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো কি না তা আমার জানা নেই।কিন্তু আমি তোর মতো নই যে শুধুমাএ প্রতিশোধ নেওয়ার জন্য কারো জীবন নষ্ট করবো।আমি তো কোনদিন তোর সাথে খারাপ ব্যবহার করিনি। তোকে আমি বিশ্বাস করেছিলাম কিন্তু তার প্রতিদান তুই আমাকে এইভাবে দিবি তা আমি কোনদিন কল্পনাও করিনি।আমি দোয়া করি তুই তোর স্বামীর সাথে অনেক সুখে থাক।আজকের পর থেকে তোর আর আমার সব সম্পর্ক শেষ। দয়া করে তুই কোনদিন আর আমার সামনে আসবি না।তোকে দেখলে আমার তোর বিশ্বাসঘাতকতার কথা মনে হবে যা আমি ভুলতে চাই।

অদ্রিতার কথা শুনে অথৈ নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয়।অদ্রিতার জায়গায় সে নিজে হলে হয়তো এত সহজে সব কিছু ছেড়ে দিত না।না মেনে নিতে পারতো।কিন্তু অদ্রিতা তাকে তেমন কিছুই বলেনি।সে নিজের মাঝে কিছুটা সাহস এনে বলে, এখন তো তুই সব সত্যিটা জানস্।তবে তো আর কোন বাঁধা রইলো না।এখন তো তুই নিলয় ভাইকে মেনে নিতে পারিস্। সব সত্যিটা জানার পর তো আর কোন ভুল বুঝাবুঝি নেই।আগের কথা সব ভুলে গিয়ে সুখে থাক।যেই সময়টা চলে গেছে তা তো আর ফিরে আসবে না কিন্তু তুই ভবিষ্যতে অনেক সুখি হবি এই দোয়া করি।

অথৈ এর কথা শুনে অদ্রিতা তাচ্ছিল্যের হাসি দেয়।মনে মনে বলে,সুখ!সে তো আমার জন্য অচিন পাখি। ধরা_ছোঁয়ার বাহিরে।সুখ তো আমার ভাগ্যে নেই তো আমি কি করে সুখে থাকবো।

অথৈ এর দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে,আমি এখন বিবাহিত।অন্য কারো স্ত্রী। এইসব ভাবাও এখন আমার জন্য পাপ।থাক এইসব বাদ দে,তুই ভালো থাকিস্ এই দোয়াই করি।পরে নিলয়ের দিকে তাকিয়ে বলে,নিলয় ভাইয়া আমাকে ক্ষমা করে দিন। সত্যিটা না জেনে সেদিন আপনার চরিত্র সম্পর্কে বাজে কথা বলা আমার ঠিক হয়নি। আচ্ছা এতসব কিছুর পরেও একটা কথা থেকেই যায়,আপনি হঠাৎ করেই কোথায় চলে গিয়েছিলেন আর কেনই বা চলে গিয়েছিলেন?
.
.
.
চলবে.,,,,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ