Friday, June 5, 2026







লতাকরঞ্চ (৮)

লতাকরঞ্চ (৮)

আম্মার রুমে গিয়ে আম্মার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। টপ টপ করে চোখের জল পড়ছে। আম্মা আবার অতিরিক্ত ডিপ্রেসড একজন মানুষ তাই আম্মাকে কোনোভাবেই এই চোখের জল দেখানো যাবেনা। আড়াল করার বৃথা চেষ্টা করতেছি। কিন্তু কোনো ফায়দা হলোনা। আম্মা কাঁথায় সুঁচ বসাচ্ছিলো। এই ফাঁকে কখন যে দেখে নিলো আমার চোখে জল তা জানা নেই।
– কি হলো মা? কেউ কিছু বলেছে?

আমি চোখের জল মুছে বললাম,
– না আম্মা। এমনিতেই। চোখের মধ্যে কি যেন একটা পড়েছে মনে হয়..
আম্মা বললেন,
– চশমাটা খুলছিস কেন তুই? তুই না কম দেখিস? খুলে রাখিস কেন?

আম্মা কি আর জানে যে আমি শোভা নামের মেয়েটার সাথে মনের অজান্তেই পাল্লা দিয়ে আসতেছি।
গুরুতর প্রয়োজন ছাড়া চশমা পড়িইনা এখন।
কারন শোভা নামের মেয়েটা আমার চেয়েও বেশি আধুনিক; সুন্দরী ও বটে। চশমা না লাগিয়েও তো আজ কত কথা শুনায়ে দিলো উনি।
আম্মা বললেন,
– লতা?
– হুঁ।
– শোভা নামের মেয়েটাকে তোর কেমন লাগে?
– ভালো।
– প্রান্তিকের সাথে কেন আসছে এ বাড়িতে, এ ব্যাপারে কিছু জানিস? প্রান্তিক কিছু বলেছে তোকে?
– না।

– তোর বড় ফুফুতো এই মেয়েটাকে বউ করে আনার ফন্দি আঁটতেছে… জানিস?

আম্মা আরো বললেন,
-অবশ্য মেয়েটা খারাপ না।
এখনকার যুগে এরকমই হয়, ঢাকাইয়্যা তো..
তোর আব্বার কিন্তু পছন্দ হয়নি, জানিস?
তোর বড় ফুফু চাইতেছে লিমার বিয়ের সাথে সাথে প্রান্তিকের বিয়েটা ও সেরে নিতে। কিন্তু প্রান্তিক কিছুই বলছেনা। গাঁধা তো তাই। ঐ মেয়েকে কেন এ বাড়িতে নিয়ে আসছে, তা কি আমরা বুঝিনা নাকি! আমরাতো কচি খুকি না।
নিশ্চয়ই দুজন-দুজনকে পছন্দ করে, তাই ঐ মেয়েটাকে একদম বাড়িতে পর্যন্ত নিয়ে আসছে। কই এতদিন তো কাউকে আনেনি!
কিরে কথা বলছিস না যে?

আমি বাকরুদ্ধ।
অবিশ্বাস্যরকমভাবে কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে।
আম্মা ঝাঁকুনি দিয়ে বললো,
– তোরা কেউই কি আমাকে সময় দিতে পারিস না? যার সাথেই একটু কথা বলি, সেই এরকম অন্যমনষ্ক হয়ে যায়। ওদিকে তোর আব্বাকে দেখ! উনিতো সারাবাড়িতে হৈ চৈ শুরু করে দিয়ে; সব মাথায় তুলে নিয়েছে এই এক বিয়ে-বিয়ে করে। আর লিমাতো এখনো ঘুম থেকেই উঠতে পারলোনা।

আমি বললাম,
– হুঁ। যা ইচ্ছা বলেন শুধু প্রান্তিক ভাইকে নিয়ে কিছু বলবেন না।
আম্মা বললো,
– কেন? তোর কি সমস্যা?
– ভালো লাগেনা তাই।

আম্মা অপ্রতিভ কিউরিসিটি নিয়ে বললো,
– হ্যাঁ রে লতা? একটা কথা বলি…
– হুঁ।
– তোর কিশোরকে কেমন লাগে, মা? ছেলেটা খুব ভালো.. তোর আব্বার ও ভীষণ পছন্দ হয়। আমারতো হয়ই।
আমি স্বাভাবিকভাবে বললাম,
– তো?
আম্মা অস্বাভাবিকভাবে বললেন,
– বিয়ে করবি ছেলেটাকে?

আমি কিছু বললাম না।
আম্মা তাড়া দিচ্ছে।
কিছু একটা বলতে যাচ্ছিলাম ঠিক তখনি শুনলাম বাইরের রুম থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতেছে।

দৌঁড়ে যেতে চাইলাম। কিন্তু আম্মার কোমরে ব্যাথা, খাট থেকে নামতে কষ্ট হয় তাই আম্মাকে নিয়েই এলাম। পাশের রুমেই অনেক মানু্ষের ভীড়। প্রান্ত ভাই ও আছে। কি হয়েছে?

তাড়াতাড়ি করে হট্টগোল ছাড়িয়ে নিয়ে ভিতরে প্রবেশ করতেই হাত পা ঠান্ডা হয়ে গেলো আমার।
আব্বা হা করে, চোখ খোলা রেখে একদম সটান হয়ে শুয়ে আছে!
বমি করতেছে কিছুক্ষন পর পর।
সারা শরীর ঘেমে যাচ্ছে বার বার। মনে হয় যেন এইমাত্র কেউ পানি ঢেলে দিয়ে গিয়েছে। এদিকে মুছতেছে আবার সেই একিরকমভাবে ঘেমে ভিজে যাচ্ছে।
_____________
________

আব্বার হার্ট-এট্যাক হয়েছে।
বড় ফুফা তড়িঘড়ি করে এম্বুলেন্স খবর দিয়েছে।
হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আব্বাকে।
এম্বুলেন্সে আব্বার পাশেই আমি বসেছিলাম।
আব্বার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি।

আম্মার অবস্থা ও ভালো না।
কথা ও বলেনা, কাঁদে ও না।
চুপচাপ তাকিয়ে আছে শুধু, দৃষ্টি স্থির করে।
কিন্তু আম্মাকে নিয়ে পড়ে থাকার সময় এখন কারোরই নেই। বাড়িতে আমরা অল্প ক’জন
মানুষ। সবাই পড়ে আছি আব্বাকে নিয়ে।

আমি সেদিনই প্রথম বুঝতে পারলাম যে আমি আব্বার খুব প্রিয়। আম্মার হাত, লিমা আপুর হাত কারোটাই ধরেনি।
শুধু বুকের ব্যাথাটা মারাত্বক হয়ে উঠলে আমার হাতটা ঝাপটে ধরে।
এত শক্ত করে চেপে ধরে যে আমার কষ্ট হয়ে যায়…ব্যাথা পেয়ে যাই।

আব্বা অক্সিজেন মাস্ক নাক থেকে সরিয়ে নিয়ে বললো,
– মা, আ_আ_আমিতো তোদের কিছু করে দিয়ে যেতে পারলাম নারে, মা…
আমি মাস্কটা ঠিক করে দিলাম আর বললাম,
– সব ঠিক আছে আব্বা। আপনি এত চিন্তা কইরেন না।
আমার সারা শরীর শুধু কাঁপতেছে।
ভীষণ ভালোবাসি এই মানুষটাকে।

•°•

দুই-দুইটা মেয়েকে সম্প্রদান না করেই একজন বাবার চলে যাওয়ার ব্যাপারটা যে কতটা কষ্টের হতে পারে; তা কেবল ঐ বাবারাই বলতে পারবে, যারা অসময়ে চলে গিয়েছে বা যায়..

আব্বা আবার শ্বাসকষ্ট নিয়েই মাস্ক খুলে বললেন,
– একটা কথা রাখবি?
আমি তাড়াতাড়ি বললাম,
– আপনার সব কথাই তথাস্থ আব্বা। আগে শুধু আপনি সুস্থ হয়ে উঠেন।
আব্বা আবার বললেন,
– রাখবি?
আমি বললামা,
– হ্যাঁ হ্যাঁ।

আব্বা শান্ত হয়ে আটকে আটকে বললেন,
– কিশোরকে আমি তোর পাশে দেখতে চাই মা।

কথাটা ভালো করে খেয়ালই করলাম না।
তাড়াহুড়োর মধ্যে বলে দিলাম,
– আব্বা আপনি যা চাইবেন, তাই হবে। এখন আপনাকে আল্লাহর দোহাই আপনি অক্সিজেন মাস্কটা আর খুইলেন না।
আব্বা খুশি হয়ে গিয়েছে।
চোখে জল এসে গিয়েছে সে খুশিতে।

কিছুক্ষন পর মাথায় এলো।
হায় আল্লাহ!
আমি এটা কি বলে ফেললাম!

আব্বাকে হসপিটালে ভর্তি করানোর পর দেখলাম আম্মা কেন জানিনা কোনো কথা বলতেছেনা..
কোনো সাড়া- শব্দ ও নেই।
আমি আম্মাকে ঝাঁকানি দিয়ে বললাম,
– আম্মা, আম্মা? কথা বলেন না কেন?
আম্মার কোনো সাড়া -শব্দ নেই।

প্রান্ত ভাই এই-সেই বলে কিন্তু আমি ভ্রুক্ষেপই করলাম না। ঐ লোকটার সাথে সকল দেনাপাওনা চুকে গিয়েছে আমার। সহ্যই হচ্ছেনা তাকে এই মুহূর্তে।

হঠাৎ কিশোর ভাইয়ের কন্ঠ পেলাম!
উনি এসে আমায় বললো,
– তুমি এখানে বসো শান্ত হয়ে। আমি আন্টিকে দেখতেছি।

কিশোর ভাই খবর পেয়েই চলে এসেছে।
এসেই আমার কাছে চলে এসেছে।
আমার সারা দুনিয়া অন্ধকার লাগতেছে।
আব্বাকে ভর্তি করিয়ে এসে দেখি আম্মা অসার হয়ে গিয়েছেন।

কিশোর ভাই আর প্রান্ত ভাই মিলে আম্মাকে কেবিনে নিয়ে গেলেন।

চলবে…

#ফারজানা_রহমান_তৃনা

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ