Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"হিজিবিজি (২য় পর্ব)

হিজিবিজি (২য় পর্ব)

গল্পঃ #হিজিবিজি (২য় পর্ব)
লেখায়ঃ #তাজরীন_খন্দকার

যাদের দুইজনের পরিচয়ই হলো আমার প্রাক্তন। আর আম্মুর কথা অনুযায়ী আগে থেকেই চেনাজানা!
ওহহো আসলেই বিয়েটা কার সাথে হচ্ছে? এখানে জাবের কোনো পেঁচ লাগাচ্ছেনা তো আবার?

এএ আল্লাহ তুমি জানো আমার সাথে কি হচ্ছে। আমার হাত, হাঁটু কাঁপছে। নিজেকে ঠিক রাখতে পারছিনা৷
আচ্ছা জাবের কি বিয়ে করবে না বলে আহানকে ধরে নিয়ে আসছে বিয়ের জন্য?
কিন্তু জাবের তো জানেনা আহানের সাথেও আমার এখন কোনো যোগাযোগ নেই।
আর তাই বিয়ের জন্য আহানকেও এখন আমি মানতে পারবোনা,আর জাবেরকে তো একদমই না।

জাবেরের মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন
___ এতো বিমর্ষ কেন তুমি? আমার দিকে তাকাও,হাসো একটু।

তখনই দেখলাম তিনি আমার ছবি তুলতে ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করতেই আড় চোখে খেয়াল করলাম জাবের ঠোঁট বাকিয়ে পাশ কেটে বসেছে।

মেজাজটা আরো খারাপ হয়ে গেলো৷ এতো ভাব থাকলে নাচতে নাচতে বিয়ে করতে চলে আসলো কেন? এখন আবার আমার সাথে ঢং দেখানো হচ্ছে!
সে তো চাইলে পারতো বিয়ের কথাবার্তা থামিয়ে দিতে নাকি??
আচ্ছা সে অন্য কোনো মতলব নিয়ে আসে নাই তো? নাহলে আহানকে নিয়ে আসলো কেন?
জাবের আহানকে ভালো করেই চিনে৷
উফফ! আমার সারা শরীর ঘামছে।
এখন যদি কোনো চক্করে আহানের সাথে আমার সম্পর্কের কথা ব্রাস্ট হয়ে যায়? তাহলে তো বাবা আমাকে মেরেই ফেলবে! একটা নয় দু দুটো সম্পর্ক। যাদের কাউকেই কিনা আমি বিয়ে করতে পারবোনা।

হঠাৎ বাবা বলে উঠলো
___ এই আমার শাশুড়ী ফোন দিছে,তিনি আসবেন সন্ধ্যায়! তাহলে আংটি পরানোর কাজ সন্ধ্যা বেলাই হোক।

নানু আসবে শুনে আম্মু তো খুশিতে গদগদ!

আজকে ঘরোয়া কার্যক্রম হওয়ার কথা ছিল, কাউকেই দাওয়াত দেওয়া হয়নি৷ তবে বাবা বলেছে আমার বিয়েতে বড় করে অনুষ্ঠান করবেন। কিন্তু বিয়ে পাকাপোক্ত হবে ঘরোয়াভাবে!

নানুর আসার কথা শুনে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। যাক অন্তত এর ভেতর দেখি কোনো সমাধান করা যায় কিনা।

আমাকে রুমে পাঠানো হলো। আর ওরা খাবার খাওয়ায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে আম্মু এসে বলতেছে ছাদে তালা লাগানো, চাবি দিতে!
আম্মুকে দেখে মনে মনে একটা সাহস আনলাম। ওদেরকে কিছু বলার আগে আম্মুকে কিছু তো বলা লাগবে। নাহলে আমি একদম শেষ হয়ে যাবো! গলা ঝেড়ে বললাম।
___ আম্মু কিছু কথা ছিল।

___ হা বল তারাতাড়ি, অনেক কাজ আমার ৷

___ বিয়েটা এখন না হলে হয়না? আমার অনার্স…

এটা বলার আগেই আমার মুখ থেকে আম্মু কথাটা কেড়ে নিয়ে জবাব দিলো..
___যখন প্রেম করছিলা, রঙঢঙ কইরা ঘুরাঘুরি করতা তখন অনার্স শেষ করার চিন্তা কোথায় ছিলো? এই বিয়ে হবে, আর যতো তারাতাড়ি সম্ভব হবে!

___ ছেলেটা কে আম্মু?

আমার কথা শুনে আম্মু ভ্রু কোচকে তাকিয়ে বললো..
___ কে আবার যার সাথে লুকাইয়া প্রেম করতি৷ সারাশহর টইটই করে ঘুরতি! রাতে পাখার ফুল স্পিড দিয়ে ফিসফিস করে কথা বলতি! সেই-ই তো ছেলে, মানে তোর জামাই হবে!

এইটুকু বলেই আম্মু হনহন করে চলে গেলো। কি বললাম আর কি জবাব দিলো। মনে মনে বললাম, আরে মা জিজ্ঞাসা করেছিলাম আসলে দুইজন থেকে কার সাথে বিয়ে হচ্ছে। তুমি যে জবাব দিলে সেটা দিয়ে কিয়ের ছা-তা উপকার হইলো,হুসস!
এদের দুইজনের সাথেই তো রাতে লুকিয়ে কথা বলেছি,দেখা করেছি আর প্রেম করেছি । কিন্তু বিয়ে কার সাথে ঠিক হচ্ছে সেটা বলতে পারলা না?
ওহহো মাথা ব্যথা করছে আমার!

কেন জানি মনে হচ্ছে আজকে বিরাট আকারে গোলমাল হতে যাচ্ছে। এতোদিন আদুরের দুলালি হয়ে পায়ের উপর পা রেখে আরাম আয়েসের জীবনকে হয়তো ফালা ফালা করে ফেলবে এই জাবের।
আমার কোনো দোষের কারণে যদি বিয়ে ভেঙে যায় তাহলে বাবার কাছে আমি ছোট হবো। আবার বিয়ে হলে তো আমি সারাজীবনের জন্য খতম।
জাবের যদি বিষয়টা বুঝতো,আমার প্রতি অনুগ্রহ করে বিয়েটা ভেঙে দিতো তাহলে আমি মুক্তি পেতাম৷

কিন্তু আমি সারাজীবন ওর সাথে টক্কর দিয়েছি, নিজে জিততে চেয়েছি, তার কাছে কখনোই হার মানিনি। যার জন্য আমাদের আজকের এই বেহাল দশা। তার কাছে ছোট হতে হবে ভাবতেই কেমন যেন অস্বস্তি লাগছে। এতো ইগো আমার , মনে হচ্ছে যা হবার হবে তাও তার কাছে নিজেকে হার মানতে দিবোনা।

রুমের ভেতর পায়চারি করতে করতেই বেলা গড়িয়ে গেলো, নাহ আর পারছিনা। অতিরিক্ত টেনশনে বুকে ব্যথা করছে। বাংলা সিনেমার কিছু কাহিনীর কথা চোখে ভাসছে, হার্ট অ্যাটাক না করে ফেলি আবার!
হাহাহাহা, সত্যি মাথা খারাপ হয়ে গেছে আমার। আমি হার্ট অ্যাটাক করতে যাবো কেন!
হঠাৎই বাইরে জানালা দিয়ে দেখলাম আহান আর জাবের এদিকে কি যেন করছে। আমি বিছানার উপর উঠে ডাকলাম..
___ এই শুনুন আপনারা, আমার কিছু কথা ছিল!

বলেই কেমন জানি লাগলো, দুটো মানুষ একসাথে। যারা দুজনেই কিনা আমার প্রাক্তন৷ আজকে প্রথম দুজনকেই একসাথে আপনি করে সম্বোধন করলাম।
ভাবছি ওরা এদিকে আসবে,কিন্তু তাকিয়ে দেখি ওরা হাত ধরাধরি করে চলে যাচ্ছে৷
অহ শিট! এতো বড়ো অপমান!
মরে যেতে ইচ্ছে করছে।

যা-তা হোক। আজকে নিজেকে উৎসর্গ করে দিলাম। হয়তো সারাজীবনের জন্য ফাঁসবো,নয়তো বাবার আদর থেকে ছিটকে যাবো। যা হওয়ার তাতো হবেই। আল্লাহ ভরসা!

মাগরিবের কয়েক মিনিট আগেই নানু মামা,মামানি,ছোট খালা,ফুফি কাছের প্রায় সব আত্মীয়রা এসে বাসায় উপস্থিত। বুঝলাম না, বাবা বলল শুধু নানু আসবে,এদিকে ওরা আসলো কেন। তাজ্জব ব্যপার!

বড় মামার এক মেয়ে আছে আমার বয়সী , সে এসেই আমাকে উল্টা পাল্টা বলতে লাগলো। হঠাৎ বলে উঠলো,
___ রিতা আপু….আমাদেরকে তো কিছু জানালো না আগে,,নাহলে মোটামুটি একটা শপিং দিতাম, আর মেইন অনুষ্ঠানের সময় বড় করে দিতাম!
হঠাৎ নাকি ডিসিশন হয়েছে আজকেই বিয়ে হবে, আর সেটা নাকি তুমি নিজেও জানতেনা?

___ মানে কি? আজকে বিয়ে মানে! আমি জানতাম না কে বললো? আমি তো এখনো সেটা জানিনা! আশ্চর্য।

আম্মুউউউ আম্মুউউউ এদিকে আসো, কি হচ্ছে এসব! তোমরা কি শুরু করে দিছো। এদিকে আসো বলছি,তারাতাড়ি আসো।

আমার চিল্লাচিল্লিতে আম্মু দৌড়ে আসলো। এসেই রাগী চেহেরায় জিজ্ঞাসা করলো,
___ এতো চিৎকার চেঁচামেচি কেন হ্যাঁ? বাড়ি ভর্তি মেহমান সেটা মাথায় নেই?
কি হয়েছে বল,বিয়ে আজ হচ্ছে কেন এটা নিয়েই জিজ্ঞাসা তো? শুন নিজের ইচ্ছেমতো এতদিন বহু উড়েছিস। এবার আমরা দড়ি বেঁধে দিবো। আর এখন থেকে সেই আবদ্ধ জীবনই তোমার কাটাতে হবে। হ্যাঁ এটাই মানতে হবে! নেক্সট যেন একটা জোরে আওয়াজ না শুনি। এখন বিয়ে হবে, আর পরে অনুষ্ঠান হবে। গেলাম আমার অনেক কাজ আজ!

___ আম্মুউউহ! এটা করো না প্লিজ!
আম্মু চলে গেলো। আমার দুচোখ বেয়ে পানি পড়ছে। সবাই মিলে আমাকে এ কোন ধাঁধায় ফেলেছে! বিয়ে হলে হোক,কিন্তু গোলকধাঁধার সমাধান তো হোক নাকি!

এরপর মামাতো, খালাতো বোনরা আমাকে জোর করে সাজালো। লাল বেনারসি পরালো। অতঃপর আমাকে নিয়ে গেলো বিয়ে পড়ানোর আসনে!
কাজী সাহেব ডাকলো, জামাই কই তারাতাড়ি আসেন। আমি তাকিয়ে দেখলাম জাবের আর আহান দুজনেই জামাইয়ের বেশ ধারণ করে করে আছে। এটা কোন ধরনের ফাজলামো, বিয়ে হলে তো একজনের সাথে হবে, কিন্তু দুজন কি শুরু করছে। আজব কান্ডকারখানা চলছে এখানে! কোন পাপের শাস্তি এগুলো!

ঠিক তখনই দেখলাম হন্তদন্ত হয়ে কিছু মেহমান আমাদের ঘরে প্রবেশ করেছে। এদের সবাই সাজসজ্জায় পরিপূর্ণ, এর মধ্যে একজন বউ সাজে। ও মাগো এটা তো সেই মেয়ে, যে মেয়ের সঙ্গে জাবেরের ২য় বার সম্পর্ক হয়েছিল। যার সাথে ছবি আমাকে পাঠিয়ে প্রতিনিয়ত ত্যক্ত বিরক্ত আর রাগান্বিত করতো।
এই মেয়ে এখানে আসলো কেন,তাও আবার বউ সাজে! তারও কি আজ বিয়ে! তার মানে দুইজন জামাই সেজেছে, দুজনেই বিয়ে করবে বলে!

জাবের বিয়ে করবে এই মেয়েকে? আমার বিয়ে কি তাহলে আহানের সাথে হচ্ছে! তাহলে জাবেরের পরিবার আমাদের বাসায় আসলো কেন? জাবেরের বিয়ের জন্য তারা ওই মেয়ের বাড়িতে যেতে পারতো! আর এখানে আহান যদি বিয়ে করে তার পরিবারের কেউ নাই কেন?
আর জাবেরের প্রেমিকার সাথে আহানের বিয়েটা সম্ভব না,কারণ আহান এই মেয়েকে ভালো করে চিনেনা।
তবে আমার বিয়ে…মাথা ঘুরছে,বেহুশ হয়ে যাবো এবার!

চলবে….

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ