Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"বইছে আবার চৈতী হাওয়াবইছে আবার চৈতী হাওয়া পর্ব-৭+৮+৯

বইছে আবার চৈতী হাওয়া পর্ব-৭+৮+৯

বইছে আবার চৈতী হাওয়া
চতুর্থ পর্ব

-পাস করে কি করবে কিছু ঠিক করেছ ?
আশিক ভাতের গ্রাস মুখে তুলে ,কাঁচা মরিচে আলতো করে একটা কামড় দিল I তারপর হালকা গলায় বলল

– এখনও সেরকম কিছু ঠিক করিনি I
ছেলের ভাবলেশহীন আচরণ দেখে আরিফ সাহেব প্রচন্ড বিরক্ত হলেন I ইউনিভার্সিটিতে ভর্তির পর মনে মনে আশা করেছিলেন ,হয়তো বয়স বাড়ার সাথে সাথে ওর পরিবর্তন হবে I হয়তো জীবনের প্রতি সিরিয়াসনেস বাড়বেI কবিতার ভূত মাথা থেকে নামবে I কিন্তু আদতে সেটা হয়নি I আশিকের পড়াশোনায় মন নেই I রাস্তাঘাটে ঘুরে বেড়ায় I মদ গাঁজা ও খায় বোধ হয় I রাত করে বাড়ি ফেরে আজকাল I উনি গলাখাকারি দিয়ে আবার কথা শুরু করলেন
– চাকরি করতে চাও না ব্যবসা ?
– আপাতত কিছুই করতে চাই না I পরীক্ষা শেষ করে একটু ব্রেক নিব I কয়েক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে I
– ব্রেক এর উপরেই তো আছে I পড়াশোনা আর করলে কখন ? তা কোথায় যাবে ঠিক করেছ ?
– কলকাতা ,শিলিগুড়ি, ঝাড়গ্রাম, ডুয়ার্সের জঙ্গল I আমার প্রিয় উপন্যাসের কয়েকটা জায়গা ঘুরে দেখব Iএই আর কি I
– সব জায়গাই ইন্ডিয়াতে দেখছি I
– সেরকম কিছু না I দেশের গুলো সব দেখে শেষ করে ফেলেছিI আর এরচেয়ে দূরে কোথাও যাবার মত টাকা এখনো জোগাড় করে উঠতে পারিনি I
– তা এই ইন্ডিয়া ট্যুর এর টাকা কোথায় পাবে ?
আরিফ সাহেব বলতে চাচ্ছিলেন যে পরীক্ষার পর আর এক পয়সাও হাত-খরচ তোমাকে দেয়া হবে না I কিন্তু সেটার আর সুযোগ পেলেন না I তার আগেই আশিক বলল
– টিউশনির কিছু জমানো টাকা আছে I আপাতত তাই দিয়ে চলে যাবে I খুব লাক্সারিয়াস ট্যুর হবে না I তবে মোটামুটি হয়ে যাবে I
আরিফ সাহেব মোটামুটি ধাক্কার মতন খেলেন I আশিক টিউশনি করে এই খবর তার জানা ছিল না I প্রতিমাসে উনি পাঁচ হাজার টাকা আশিকের একাউন্টে পাঠান তার হাত-খরচ বাবদ I সেদিন ম্যানেজার সাহেব বলছিলেন ওর অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশন হয়না I তারমানে ও টিউশনি করে চলে ? এটা কি এক ধরনের প্রতিবাদ নাকি প্রতিশোধ ? কিংবা এমনও হতে পারে এক ধরনের তাচ্ছিল্য বা অবহেলা I বিগত বছরগুলোতে আশিকের সঙ্গে উনার দূরত্ব দিনকে দিন বেড়েছে I বিশেষত আশিয়া মারা যাবার পর I আগে ও যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেরকম কিছু নয় I উনি শুধু তার দায়িত্ব পালন করে গেছেন I ছেলেটার জগত ছিল মাকে নিয়ে I বাবা-মায়ের সম্পর্কের না টানাপোড়েনটা ও দেখেছে I আফসিন তখন অনেক ছোট ছিল I ওর হয়তো সেরকম করে কিছু মনে নেই I আশিয়া মারা যাবার পর তিনি আফসিনকে বুকে টেনে নিয়েছেন I দ্বিতীয় বার বিয়ের কথা ভাবেননি I কিন্তু ছেলেটাকে আর কাছে টেনে নিতে পারেননি I একটা অদৃশ্য দেয়াল দুজনের মধ্যে থেকেই গেছে I এবং দিনকে দিন সেটা আর ও পুরু হয়েছে I

শুধুমাত্র আশিকের কথা ভেবে উনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন I আশিক ভ্রমণপ্রিয় , সৃজনশীল ধরনের ছেলে I তাই ওর কথা মাথায় রেখে একটা ডিজাইন হাউস আর গিফট আইটেমের ব্যবসা শুরু করেছেন I পল্টনে একটা অফিস ও দেখে রেখেছেন I অনেকদিন ধরে ভেবে রেখেছিলেন একটু আয়োজন করে ছেলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন I সেই সময় তাকে এই সুসংবাদটা দেবেন I আজ আশিক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় , একসঙ্গে খেতে বসতে বলেছিলেন I আশিক একটু অবাক হলেও মানা করেনি I ভেবেছিলেন খেতে খেতে ছেলেকে সারপ্রাইজ দেবেন ,নতুন অফিসের কথা বলে I কিন্তু এখন ওর ভাবলেশহীন আচরণ দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে I

বলবেন না বলবেন না করেও আরিফ সাহেব বলে ফেললেন I
তোমার জন্য একটা ডিজাইন হাউস করেছিলাম Iভেবেছিলাম পাস করে তুমি সেখানে বসবে I
ডিজাইন হাউস ?
আশিক প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো তারপর হেসে ফেলল I হাসতে হাসতেই বললো
আমার জন্য আপনাকে কিছু করতে হবে না I আমি আমার একটা ব্যবস্থা ঠিক করে নেব I
আরিফ সাহেবের রাগ করা উচিত I অপমানিত হওয়া উচিত I কিন্তু কিছুতেই পারছেন না Iছেলের হাসি মুখের দিকে তাকিয়ে সব রাগ অভিমান কোথায় উড়ে যাচ্ছে I ছেলেটা এত সুন্দর করে হাসে I ঠিক ওর মায়ের মতন I আশিয়া কে কোনদিন এই কথাটা বলাই হয়নি I কেন যে মানুষ বেঁচে থাকতে মনের কথাগুলো বলা হয়না I

৮.

মীরার মন খারাপ ভাবটা কিছুতেই যাচ্ছে না I বিকেলের দিকে মনে হল একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার I এভাবে মন খারাপ আঁকড়ে ধরে বসে থাকার কোন মানে হয়না I সামনেই বিজয় দিবস I লাল সবুজ বেইজ করে কিছু গয়না বানানো যেতে পারে I কোন একটা দোকানের সঙ্গে যোগাযোগ থাকলে ভাল হত I রুমে কেউ না এলে, কাউকে দেখানো যায়না আইটেমগুলো I মাঝে মাঝে পরিচিতজনদের ছবি তুলে পাঠায় I অনেকদিন ধরে একটা ফেসবুক পেজ খুলবে ঠিক করেছে Iকিন্তু ঠিক হয়ে উঠছে না I

মিরা তৈরি হয়ে নিউ মার্কেটে চলে গেল I আজ ছুটির দিন বলে সবাই ব্যস্ত I সঙ্গে নেবার মতো কাউকেই পেল না I অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে লাল সবুজ কাঠের পুতি টারসেল , লকেট কিনলো I কেনাকাটা শেষ করে ভাবল কোথাও বসে এক কাপ চা খাবে I কিন্তু তার আগেই অঘটনটা ঘটল I দোকান থেকে বের হবার সময় একটা লোক ইচ্ছা করে ধাক্কা মেরে বসলো I ঘটনাটা ঘটলো অত্যন্ত দ্রুত I কিছু বুঝে ওঠার আগেই লোকটা পাশ কাটিয়ে চলে গেল I মেজাজ খারাপ হওয়া উচিত কিন্তু কেন যেন মীরার চোখে পানি এসে গেল I এটা যে ওর সঙ্গে প্রথম হল তা নয় I এর আগেও হয়েছে I একদিনতো শুভ সঙ্গে থাকা অবস্থাতেই হলো I মিরা কিছুই হয়নি এমন একটা ভাব করেছিল এবং আশ্চর্যের বিষয় শুভ ঠিক একই আচরণ করেছিল I এই লোক গুলো বোধহয় জানে যে কোন মেয়ের সঙ্গে এরকম করা যাবে I কারা প্রতিবাদ করবে না I

সিঁড়ি দিয়ে নেমে মীরা চোখ মুছলো I চা খাওয়ার ইচ্ছা মরে গেছে I মীরা হলে যাবার জন্য রিকশা খুঁজতে লাগল I ঠিক তখনই শুভর ফোনটা এলো I ফোনটা আসাতে হঠাৎ কেন জানি খুব ভালো লাগলো মীরার I
তুমি কোথায় মীরা ?
নিউমার্কেটে
আমাকে বললে না কেন ? আমিও আসতাম
তুমিতো শুক্রবারে বের হও না I তাই আর ফোন করিনি
ও আচ্ছা I শোনো, তোমাকে একটা জরুরী কথা বলার জন্য ফোন করেছি
কি বলো
মীরা ভেবেছিল শুভ হয়তো ওদের আগামী পাঁচ বছরের প্ল্যান নিয়ে কিছু বলবে কিন্তু সে কথা ওর মনেই নেই I ও বলল
নবীন বরণের স্টেজ ডেকোরেশন এর জন্য আশিক কাউকে খুজছে I ক্রিয়েটিভ কিছু করতে যাচ্ছে i তুমি কি একটু হেল্প করতে পারবে ?
মিরা একটু অবাক হলো I সাধারণত ওর ক্রিয়েটিভ ওয়ার্ক এর ব্যাপারে শুভ কখনো কোনো আগ্রহ দেখায়নি I স্কুলে কলেজে থাকতে মিরা সব সময়ই বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ ডেকোরেশন করেছে I বাড়িতে থাকতে, কারো গায়ে হলুদ জন্মদিনের অনুষ্ঠান হলেও সবসময় ওরই ডাক পড়তো I বরাবরই মীরা আগ্রহ নিয়ে এই কাজগুলো করে I শুভ হয়তো ওর মন ভালো করার জন্য এটা করেছে , এই ভেবে মীরা একটু খুশি হয়ে গেল I কিন্তু পরমুহুর্তেই হতাশ হলো I শুভ বললো
– আসলে ওদের বাজেট খুব কম I ডেকোরেটর হায়ার করতে পারছে না I
মিরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল
– কখন যেতে হবে ?
– কাল কথা বলে নিও I তোমার ক্লাস শেষে ফোর্থ ইয়ারের রুমে চলে এসো I
– আচ্ছা
– ঠিক আছে রাখছি তাহলে

৯.
আশিককে ফার্স্ট ইয়ার থেকেই চেনে মীরা I ডিপার্টমেন্টের যে কোন অনুষ্ঠানে ওর অংশগ্রহণ সক্রিয় Iএর আগে অনেকবারই দেখছে ,কিন্তু কখনোই কথা হয়নি I শুভ বললো
-আশিক , নবীন বরণের স্টেজ সাজানোর জন্য তুই কাউকে খুঁজছিলি না ? ও এই কাজগুলো খুব ভালো পারে I ওর সঙ্গে পরিচয় আছে ?
আশিককে আগেও দেখেছে মীরা I আজ ভালো করে লক্ষ্য করে দেখলো I লম্বা ,শ্যামলা মতন একটা ছেলে I মাথাভর্তি কোকড়ানো চুল, পরিশ্রমী চেহারা I হাসিটা খুব অমায়িক I আশিক অপরাধী মুখ করে বলল
নাম ভুলে গেছি, দুর্বল মেধা
স্মরণে রেখেছি মুখ;
কাল রজনীতে চিনিব তোমায়
আপাতত স্মৃতিভুক ।
-তোর গার্লফ্রেন্ড না ?
– হ্যাঁ i শুভ মাথা নেড়ে বলল
-ভাইয়া ,আমার নাম মীরা
-পারবে তুমি ,আপু , কাজটা করতে ?
-পারবো ভাইয়া I আমি আগে করেছি
-তাহলে তো ভালোই হলো
-কি ধরনের থিম করতে চান ভাইয়া ?
-এখনো পুরোটা ফাইনাল করিনি I কালকে বিকালে বসো আমাদের সঙ্গে I তোমাকে লেআউট দিয়ে দেব I আর তোমার কি কি ম্যাটেরিয়াল লাগবে আমাকে জানিয়ে দিও I তবে আগেই বলে রাখছি আমাদের বাজেট খুবই কম I অবশ্য কম বললে ভুল হবে I ডেকোরেশন এর জন্য কোন বাজেট নেই I শুধুমাত্র স্টেজ তৈরি করার জন্য যেটুকু লাগবে , তাই দেয়া হয়েছে I
– সমস্যা নেই I হয়ে যাবে I কালকে কখন আসবো ভাইয়া ?
– তোমার ক্লাসের পরে আসো I আমরা সাধারণত টিএসসিতে বসি I
– জি আচ্ছা
মিরা বিদায় নিয়ে চলে গেল I
রাসেল রুমে ঢুকতে ঢুকতে বলল
– আরে মামু ,এইবার তো নবীন বরণ এর আগে থেকেই তোমার আশেপাশে সুন্দরী মাইয়ারা ঘুরতাছে I
কথা অবশ্য মিথ্যা নয় I প্রতি বছর নবীন বরণের পর কিছু মেয়ে আশিকের প্রেমে পড়ে I ওর সাবলীল উপস্থাপনা ,সুন্দর কণ্ঠস্বর , আর আন্তরিক ব্যবহার সবাইকে মুগ্ধ করে I আশিক অবশ্য বিশেষ পাত্তা দেয় না I এসব পিচ্চি মেয়েদের চোখে ঘোর থাকে I দুদিন পরেই সে ঘোর কেটে যায় I
কথা শুনে ও বিরক্ত গলায় বলল
– আরে ধুর I এটাতো শুভর গার্লফ্রেন্ড
– শুভর ভাই রাম কপাল I এমন একটা মাল পাইছে I যেমন চেহারা তেমন ফিগার
– চুপ থাক I ফালতু কথা বন্ধ কর I আশিক ধমকের সুরে বলল
– চেতস্ কেন্ I তোর গার্লফ্রেন্ডরে তো আর কই নাই
– আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই কথা বললে ,আমি তোর মুখ ভেঙ্গে দিতাম
রাসেল একটু চামকালো I কিন্তু কিছু বললো না I আশিক ওই রকমই I দিয়াশলাই এর মত I এমনিতে ঠিকই থাকে ,হঠাৎ করেই দপ করে জ্বলে ওঠে I বিশেষত মেয়েদের ব্যাপারে কোন ধরনের বাজে কথা ও একেবারেই সহ্য করতে পারে না I রাসেল পরিবেশ হালকা করার জন্য বলল
– মাফ চাই দোস্ত I তোরে মামু কই তোর গার্লফ্রেন্ডরে মা কমু I খুশি তো ?
আশিক কিছু বলল না I তবে ওর মাথা গরম ভাবটা আজকে কেন যেন দূর হলো না I

চলবে……….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ