Friday, June 5, 2026







তুমি আমার প্রণয়িনী পর্ব-০২

#ধারাবাহিক গল্প
#তুমি আমার প্রণয়িনী
পর্ব-দুই
মাহবুবা বিথী

এতে জোবায়দার রাগের পারদ বাড়তে থাকে। সেদিন বাসায় ফিরে এসে ও ছাদে হিমেলের জন্য অপেক্ষা করতে থাকে। কারন হিমেল প্রতি সন্ধারাতে ছাদে থাকা ফুলের গাছগুলোতে পানি দেয়। সেদিন ছিলো আষাঢ়ের ভরা পূর্ণিমা। হিমেল ছাদে আসা মাত্রই জোবায়দা রেগে গিয়ে বলে,
—-আপনার বন্ধুদের নিষেধ করবেন আমারসাথে যেন এ ধরনের ঠাট্টা মশকরা আর কোনোদিন না করে?
হিমেল জোবায়দার দিকে অপলক তাকিয়ে থাকে। চাঁদের আলো ওর মুখের উপর পড়েছে। এমনিতেই জোবায়দা দেখতে বেশ সুন্দরী। তারউপর ভরা যৌবনা চাঁদের আলো ওর মুখের উপর পরতেই মেয়েটাকে ভীষণ মায়াময় লাগছে। সেদিকে তাকিয়ে হিমেল ভাবছে,রাগলেও একটা মেয়েকে যে এতো সুন্দর লাগে তা জোবায়দাকে না দেখলে ওর জানা হতো না। জোবায়দা হিমেলের দিকে তাকিয়ে বলে,
—এভাবে ক্যাবলার মতো তাকিয়ে কি দেখছেন? আমার কথার জবাব দিন।

ওর রাগের মাত্রা বাড়িয়ে দিতে হিমেল কোনো উত্তর না দিয়ে ওর উপর থেকে দৃষ্টি সরিয়ে ফুলগাছগুলোতে আপনমনে পানি ঢালতে লাগলো। জোবায়দা এবার সত্যি রেগে যায়। কাছে এসে বলে,
—-যতটুকু জানি আপনি তো ঠসা নন। আমার কথাগুলো ভালোই শুনতে পেয়েছেন।
—হুম,তো এখন কি করবো?
—-বন্ধুদের নিষেধ করবেন।
একথা বলে জোবায়দা চলে যাওয়ার জন্য উদ্যেগ নিতেই হিমেল ওর হাতটা টেনে ধরলো। জোবায়দা ওর হাত ছাড়িয়ে নিয়ে পালাতে গেলেই হিমেল ওর পথ আগলে দাঁড়ায়। জোবায়দা একসময় পিছু হটতে থাকে। তারপর ছাদের দেয়ালের কাছে সেঁটে দাঁড়ায়। হিমেলও দুহাত দেওয়ালের উপর চেপে ধরে। তারপর নিজের মুখটা জোবায়দার মুখের কাছে এনে বলে,
—-আমার বউ হতে তোর এতো আপত্তি কেন? ছোটো বেলায় যখন কেউ ভাবী বলে ডাকতো তখন তো মুচকি মুচকি হাসতি। এখন আবার কি হলো?
—-তখন আমি ছোটো ছিলাম। তাছাড়াও এসব কথার মানে পরিপূর্ণ বুঝতাম না।
—এখন কি বড় হয়ে গিয়েছিস? তা অবশ্য ঠিক। তখন তো গায়ে ওড়না দিতি না। এখন আবার আপাদমস্তক দোপাট্টায় নিজেকে জড়িয়ে রাখিস। ইস,তোর দোপাট্টাগুলোকে দেখলে আমার খুব হিংসে হয়। ওভাবে যদি একটু আমায় জড়িয়ে নি_তিস
হিমেলের কথা শেষ হওয়ার আগেই জোবায়দা ওর হাত দুটোকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে পালাতে গিয়ে বলে,
—-আপনার মুখে না কিছুই আটকায় না।
সেই থেকে জোবায়দাও হিমেলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। এরমাঝে হিমেল গোল্ডেন জিপিএ পেয়ে এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেলে চান্স পায়। পাশাপাশি দুই পরিবারের সখ্যতাও বাড়তে থাকে। যদিও হিমেলের বাবা একটু বিরক্ত হতো। বিশেষ করে হিমেলের মায়ের আদিখ্যেতা দেখে। হিমেলের বাবা জমির মোল্লা খুব হিসেবী মানুষ। যখন তখন জোবায়দাদের বাসায় হিমেলের মায়ের খাবার পাঠানো উনি খুব একটা পছন্দ করতেন না। কিন্তু হিমেলের মা জোৎস্না বেগম জমির মোল্লার এসব বিষয়ে পাত্তা দিতেন না। তবে সমস্যাটা শুরু হলো জোবায়দার বাবা অবসরে যাওয়ার পর। জমির মোল্লা লক্ষ্য করে জোবায়দা মেডিকেলে চান্স পাওয়াতে হিমেল আর ওর মা খুব খুশী হয়। মা ছেলের এমন খুশী দেখে জমির মোল্লার বিরক্ত অনুভব হয়। আর এদিকে ছেলের মন বুঝতে পেরে জোৎস্না বেগম জোবায়দাকে বউ করার জন্য মনস্থির করে। কথাটা জমির মোল্লার কানে তুলতে উনি রেগে গিয়ে বলেন,”উনার ছেলের এখনও বিয়ের বয়স হয়নি।” যদিও আনুষ্ঠানিকভাবে হিমেলও জোবায়দাকে এখনও প্রপোজ করেনি।

তবে জোবায়দার বাবা আলতাফ সাহেব অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হওয়াতে জমির মোল্লা স্ত্রীর এই প্রস্তাবে বাধ সাধে। উনার কথা হচ্ছে এতোদিন আইসিইউতে থেকে আলতাফ সাহেবের সবটাকা খরচ হয়ে গেছে। এখন ঐ পরিবারের সাথে সম্পর্ক করা মানে উলুবনে মুক্ত ছড়ানো। সারাজীবন ধরে ঐ পরিবারকে টানতে হবে। এভাবে পরের বোঝা কাঁধে তোলার জন্য উনি কষ্ট করে ছেলে মানুষ করেননি। বরং উনি জেবায়দার জন্য ছেলে খুঁজে দিয়ে আলতাফ সাহেব কন্যা দায় হতে কিছুটা মুক্ত করতে পারবেন।
তবে হিমেল বাবার এসব কথার তীব্র প্রতিবাদ জানায়। জমির মোল্লা ছেলের কণ্ঠ চিরদিনের জন্য বন্ধ করতে সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দেন। জোৎস্না বেগমকে জানিয়ে দেন সব সম্পত্তি উনি উনার ভাইয়ের বাচ্চাদের লিখে দিবেন। জমির মোল্লা বিএডিসির ডাইরেক্টর ছিলেন। তবে উনার ভাই আক্কাস মোল্লা গ্রামের স্কুলে শিক্ষকতা করে। উনারও চার ছেলেমেয়ে। টানাটানির সংসার। স্কুলের আর কটা টাকা বেতন। বলা যায় জমির মোল্লাই ভাইয়ের সংসারটা চালিয়ে নেয়।
পরিবারের এই অবস্থায় হিমেল রমনা পার্কে জোবায়দার সাথে দেখা করে। বৈশাখের তপ্ত রোদে জোবায়দা মুখটা রক্তিম বর্ণ ধারণ করে। পার্কের বেঞ্চটায় বসে ও একদৃষ্টিতে দূরের রাঁধাচূড়া গাছটার দিকে তাকিয়ে আছে। গরম বাতাসের ঝাপটায় বিনুনী থেকে আলগা হয়ে যাওয়া চুলগুলো অবিন্যস্তভাবে জোবায়দার কপালে এসে পড়েছে। ও আজ মন শক্ত করে হিমেলের সাথে দেখা করতে এসেছে। পরিবারের এ অবস্থায় ওকে দুর্বল হলে চলবে না। পুরো পরিবার ওর দিকে তাকিয়ে আছে। তাই হিমেলকে নিয়ে দেখা স্বপ্নের ভালোবাসার ঘরটাকে ও নিজহাতে তালাবদ্ধ করে রেখেছে। হিমেলের হাজারো ইমোশনাল কথায় ও ঐ ঘরের তালা খুলবে না। মনে মনে এই শপথ নিয়ে ও এখানে এসেছে। এজন্য যতো কঠিন হতে হয় ও আজ তাই হবে। হিমেল ওকে এভাবে চুপ থাকতে দেখে একসময় ওর হাতদুটো নিজের মুঠোর মধ্যে পুরে নিয়ে বলে,
—-তুই আমার সাথে পালিয়ে যেতে পারবি না?
জোবায়দা হিমেলের হাতের বন্ধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে,
—-বাবা মায়ের মুখে আমি চুনকালি মাখাতে পারবো না। তাছাড়া আপনার সাথে আমার প্রেম হলো কবে যে আমি আপনার হাত ধরে পালাতে যাবো?
—-একথা তুই বলতে পারলি? সেই কোন ছোটোবেলা থেকে আমরা দু’জন দুজনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। আর আজ তুই এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙ্গে দিলি?
—-আমার মতো এক হাভাতে ঘরের মেয়েকে বিয়ে করে কেন সারাজীবন কষ্ট করবেন? তার থেকে বরং রাজত্বসহ কোনো এক রাজকন্যাকে বিয়ে করে নিশ্চিম্ত জীবন যাপন করুন।
একথা বলে ও আর একমুহুর্ত অপেক্ষা না করে বাড়ির পথে হাঁটা দেয়। হিমেল ওর গমন পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ভালোবাসা এমন এক অনুভব যার উৎপত্তি হয় হৃদয়ের গভীরে। ভালোবাসার অনুভূতীগুলো জানে না ধনী গরীব কিংবা সুন্দর অসুন্দরের মধ্যে পার্থক্য করতে। সমাজ সংসার যতবার দুটো ভালোবাসার মানুষের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে ততবারই সত্যিকার ভালোবাসাগুলো সব বাধা ডিঙ্গিয়ে একে অপরকে চিরজীবনের মতো আপন করে নিয়েছে। হিমেলও মনে মনে প্রতিজ্ঞা করে সব বাধা ডিঙ্গিয়ে ও একদিন ওর ভালোবাসার মানুষকে আপন করে নিবে।

আদিবার ডাকে জোবায়দা ভাবনার জগত থেকে ফিরে এসে বলে,
—-কিছু বলবি?
—আম্মু ডাকছে। এভাবে অন্ধকারে একা ছাদে বসে থাকা ঠিক নয়।
—-তুই যা। আমি আসছি।
জোবায়দার একটা বৈশিষ্ট আছে ও মানুষের বডিল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু বুঝতে পারে। হিমেল কিংবা ওর মা জোবায়দার ক্ষেত্রে পজিটিভ হলেও হিমেলের বাবা জমির মোল্লার এতে মত নেই। এটা জোবায়দা ভালোই বুঝতে পারে। পরমানুষের কথা আর কি বলবে যেখানে আপন মানুষগুলো জোবায়দাকে নিয়ে অনেক নেগিটিভ কথা বলে বেড়ায়।

চলবে

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ