Friday, June 5, 2026







চিত্রলেখার কাব্য পর্ব-০৯

#চিত্রলেখার_কাব্য
নবম_পর্ব
~মিহি

“হাত ছাড়ুন আমার নাহলে আমি চেঁচাতে বাধ্য হবো।” চিত্রলেখার কথায় নওশাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না বরং সে আরো চড়াও হতে চাইলো চিত্রলেখার উপর। বুদ্ধিটা অবশ্য মন্দ করেনি সে। অহমকে খেলার ছলে ঘরে আটকেছে আর নিজের বোনকে কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে, চাকর-বাকরদেরও বাইরে পাঠিয়ে দিয়েছে বেশ মতলব করেই। এখন চিত্রলেখার তীক্ষ্ম চোখ কোন কাজেই আসবে না। নওশাদের চোখজুড়ে লালসা। হিংস্র দানব ভর করেছে তার সর্বাঙ্গে। চিত্রলেখার চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে চলেছে। শেষবারের মতো এ বাড়িতে আসা তার জন্য এমন ভয়ানক বিপদ বয়ে আনতে পারে তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। নওশাদ প্রচণ্ড জোরে হাত চেপে ধরায় চিত্রলেখার হাতে ব্যথা অনুভূত হলো কিন্তু চিৎকার করা বৃথা।

-অযথা চেঁচিয়ে কী লাভ বলো তো? যা চাচ্ছি দিয়ে দাও, দরকার পড়লে টাকা নাও।

-আপনি আমার বাবার বয়সী। দয়া করে আমার হাত ছাড়ুন।

-বাবা? তোমার বাবাও তো সাধু পুরুষ নন। তোমার মা কি তার স্ত্রী ছিলেন নাকি রক্ষীতা? এমন বাবার মেয়ে হয়ে সতী হয়ে কী করবে বলো? তার চেয়ে আমার আবদার মানো। আর যদি আমার ভালো লাগে তবে তোমাকে স্ত্রী করতেও তো আমার আপত্তি নেই। তারপর থেকো রাজরানী হয়ে।

চিত্রলেখার ঘৃণায় সারা শরীর কেঁপে উঠে। একজন মানুষ এতটা নোংরা কী করে হতে পারে? চিত্রলেখা সরানোর চেষ্টা করে নওশাদকে। বিশেষ কোনো লাভ হয়না। সুঠামদেহী নওশাদের সামনে বড্ড অসহায় চিত্রলেখা। শেষমেশ নওশাদের ধস্তাধস্তিতে আরো দুর্বল হয়ে পড়ে সে। নওশাদের বিভৎস দৃষ্টি গভীর হচ্ছে। চিত্রলেখার ঠোঁটের দিকে হাত বাড়ানোর চেষ্টা করতেই লাঠির আঘাত পড়লো নওশাদের হাতে। ছিটকে খানিকটা দূরে সরে গেল সে। লাঠির উৎস খুঁজতে গিয়ে চোখ পড়লো তার বোন আশফিনা আহমেদের দিকে। আশফিনার হাতে হকিস্টিক। তার মানে আশফিনা আঘাত করেছে তাকে! নওশাদ বাকরুদ্ধ হয়ে গেল। আশফিনার চোখ থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে।

-বনু, তুই আমাকে মারতে পারলি?

-আমি একটা পশুকে আঘাত করেছি যার মাথায় হিংস্রতা ভর করেছিল।

-চিত্রলেখা তোরও অপছন্দের। ওর সাথে আমি কিছু করলে তোর খারাপ লাগবে কেন? তাছাড়া আমি ওকে বিয়ে করবো।

-অপছন্দের বলে আমি তার সভ্রমহানির দৃশ্য দেখে তৃপ্ত হবো? তুই চুপচাপ বের হ এখনি। আমাকে পুলিশ ডাকতে বাধ্য করিস না।

-একটা বাইরের মেয়ের জন্য তুই নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারিসনা।

-তুই যাবি নাকি ঘাড় ধাক্কা…?

নওশাদের আত্মসম্মানে বড়সড় আঘাত লাগলো। গটগট করে বেরিয়ে গেল সে। চিত্রলেখা এতক্ষণের দৃশ্যে বাকশক্তি হারিয়ে ফেলেছে। নওশাদ চলে যেতেই সে মেঝেতে বসে কাঁদতে শুরু করলো। এতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি সে কখনো হয়নি। বাবার ভালোবাসা না পেলেও তাকে আগলে রাখার কেউ না কেউ ছিল কিন্তু আজকের এ পরিস্থিতি চিত্রলেখাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে সে কতটা দুর্বল। আশফিনা আহমেদ হকিস্টিক ফেলে চিত্রলেখাকে ধরে সোফায় বসালেন। ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ বের করে চিত্রলেখার হাতে লাগাতে থাকলেন। চিত্রলেখার কান্না তখন থেমেছে তবে কণ্ঠে কান্নার রেশ বিদ্যমান।

-আমার বড় ভাই পছন্দ করেন না আমার এখানে আসা। তাই আজ শেষবারের …

-তোমার এ মাসের টাকা আমি পাঠিয়ে দিব আর ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে।

-টাকার প্রয়োজন নেই, আমি তো একমাস সম্পূর্ণ পড়াইনি।

-সেটা আমার হিসেব, তোমার ভেবে কাজ নেই। আর শোনো, এতটা দুর্বল হয়ো না যে রাস্তার কুকুরও তোমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। নিজেকে রক্ষা করতে যদি কোন নরপশুকে হত্যাও করতে হয় তবুও সে সাহস থাকা দরকার।

চিত্রলেখা অবাক হয়ে তাকিয়ে রইলো। এ এক নতুন আশফিনা আহমেদ যার চোখে তার প্রতি রাগ নেই।

-আপনাকে ধন্যবাদ।

-কৃতজ্ঞতা স্বীকার করার অনেক সময় পাবে। যাও বাসায় ফিরতে হবে তোমার।

চিত্রলেখা আর কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। তার কেবল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা যখন তার হাত স্পর্শ করে নোংরা ইঙ্গিত করছিল, কেন সে নিজের ক্রোধ দেখাতে পারলো না? কেন সে প্রতিবাদী হয়ে ঝাঁপিয়ে পড়তে পারলো না? মায়ের মতো সেও কি দুর্বল সত্তা? নিজের মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে কি সে? হয়তোবা।

চিত্রলেখার এখনো মনে পড়ে মায়ের করুণ দিনগুলি। চিত্রলেখার মা চারুলতা। বেশ শৌখিন জমিদার পরিবারের বংশধর তবে কালগর্ভে এখন সম্পদের ছিটেফোঁটাও নেই। অনেকটা অসচ্ছলই ছিল তারা। চিত্রলেখার বাবা আমিন শেখ তখন উঠতি ব্যবসায়ী। চারুলতার মোহে পাগল হয়ে পরিবারের বিরুদ্ধে বিয়ে করেন। বিয়ের তিন বছরেও তাদের কোনো সন্তান হয়না। আমিন শেখের ব্যবহারে পরিবর্তন আসে। প্রতিনিয়ত চারুলতার উপর অত্যাচার করতে থাকেন তিনি। বিয়ের সাড়ে তিন বছরের মাথায় দ্বিতীয় বিবাহ করেন সাহেরা বানুকে। সাহেরা বানুর থেকেই বিয়ের বছর না ঘুরতেই বড় সন্তান লাভ করেন। চারুলতার গল্প তখন থমকে দাঁড়ায়। বাবার ঘরে আশ্রয় নেওয়ার মতো সাহস সে করতে পারেনি। অর্ণবের জন্মের পরের বছরেই তার ছোট ভাই অনিকের জন্ম হয়। তারপর থেকেই সাহেরা বানু অসুস্থ হয়ে পড়েন। আবারো শারীরিক চাহিদার দংশনে চারুলতার মোহে ডোবেন আমিন শেখ। গর্ভে আসে চিত্রলেখা। প্রথম সন্তান মেয়ে, এটা মানতে যথেষ্ট বেগ পেতে হয় আমিন শেখের। চারুলতাকে তিনি স্ত্রীর মর্যাদা থেকে বিচ্যুত করেন। জন্মের পর থেকেই নিজের মাকে কতরকম ভাবে অত্যাচারিত হতে দেখেছে হিসেব নেই চিত্রলেখার। মাও কেমন বেহায়ার মতো সব সহ্য করতে করতে মরে গেল। চারুলতার সেই বেহায়া রক্তই চিত্রলেখার শরীরে তাই সে এতটা দুর্বল। কান্না আটকানোর চেষ্টা করতে থাকে সে। চিত্রলেখার বয়স অল্প, আমিন শেখ তখন কঠিন অসুখে পড়েন। বাড়ির লোকজন মুখ ফিরিয়ে নেয়। চারুলতা বেহায়ার মতো সেবা করে তবুও লোকটা অপরাধবোধে অথবা অনুতাপেই মারা যায়। তার মৃত্যুর পর চারুলতা এক মাসও বাঁচেনি। ভালোবাসার কাঙাল যাকে বলে। তবুও ভুল মানুষের ভালোবাসায় কাঙাল। চিত্রলেখার কান্না বাঁধ মানতে চাইছে না। সবকিছু ধ্বংস করে দেওয়া প্রলয় তার মাঝে বয়ে চলেছে। এ প্রলয়ের রেশমাত্র সে ঐ নওশাদকে দেখাতে পারেনি এ দহনে পুড়ছে সে।

________________

-তোমার বোন এসেই বাথরুমে ঢুকলো কেন? কী করে এসেছে?

-তোমার লজ্জা হয়না অপর্ণা? তুমি কতটা নিচ যে আমার বোনকে নিজের পড়াশোনার কথা ভেবে টিউশনি করতে হয় এখন আবার সেটা নিয়েই প্রশ্ন তোলো?আমার দেওয়া টাকা কী করো তুমি?

-হ্যাঁ সব দোষ আমার। তোমার বোন যে নতুন ফোন কিনেছে তা দেখেছো? রঙঢঙ বদলে গেছে ওর। দেখো কার সাথে শুয়ে এসেছে। বিয়ে দিয়ে দাও কোনো দুই বাচ্চার….

অপর্ণা কথা শেষ করতে পারলো না। অর্ণবের হাতের চড়ে সে স্তব্ধ। তাদের মাঝে ঝগড়া-কথা কাটাকাটি হলেও অর্ণব কখনো তার গায়ে হাত তোলেনি। আজ প্রথম এ কাণ্ড ঘটেছে। রাগে আগুন ধরে যাচ্ছে অপর্ণার মাথায়। হাতে থাকা টিভির রিমোটটা দূরে ছুঁড়ে মারলো সে। তৎক্ষণাৎ রূপসা এবং রাদিফকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল। অর্ণবের রাগও তখন সপ্তম আসমানে। সেও প্রতিক্রিয়া দেখালো না।

ঝর্ণার পানি যতবার চিত্রলেখার শরীর স্পর্শ করছে ততবার কেঁপে উঠছে সে। অজানা আতঙ্কে তার মনে দাগ পড়ে গেছে। বিশ্রি একজোড়া হাত সে চোখ বন্ধ করলেই প্রত্যক্ষ করছে। পানির শব্দের আড়ালে কান্নার শব্দগুলো কারো কানে পড়ছে না, ঠিক তেমনি বাইরের ঝড় সম্পর্কেও অবগত নয় সে। তাকে কেন্দ্র করে বাইরে তার ভাই এবং ভাবীর মধ্যে যে ঘূর্ণিঝড়ের আগমন ঘটেছে তা ঘুণাক্ষরেও টের পায়নি সে।

চলবে…

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ