Saturday, June 6, 2026







একজন রূপকথা পর্ব – ০৯

#একজন রূপকথা
#পর্ব_৯
#নুশরাত জেরিন

কবিতা ছোটবেলা থেকেই ভীতু ধরনের। সবকিছুতেই সে ভয় পেতো। মামিকে ভয় পেতো, টিকটিকি দেখলে চিৎকার করতো, অন্ধকারে ভুত আসবে ভেবে কথাকে জড়িয়ে ধরতো। আর কথা ছিলো উল্টো, সাহসী। কবিতাকে ছোটবেলা থেকে আগলে রাখা ছিলো তার কাজ। অথচ সময়ের বিবর্তনে সেই ভীতু কবিতাই এমন সাহসী হয়ে উঠবে কে জানতো! শোভনের সেদিনের বলা কথাগুলো তার কানে ঢুকেছিলো কীনা বোঝা গেলো না। সে নিয়মিত সাজগোছ করে শোভনের আশপাশে ঘুরঘুর করতে শুরু করলো, রান্নাঘরে কথা যখন চুলোর ধুয়োয় চোখে অন্ধকার দেখতো তখন কবিতার চোখ নিষিদ্ধ স্বপ্নের জাল বুনতে শুরু করলো।
শোভন এসব সহ্য করতে পারছে না আবার বলতেও পারছে না। কথাকে সে ভালবাসে। আর কথা ভালবাসে কবিতাকে। কবিতার এমন বিশ্রী রূপের মুখোমুখি দাড়ালে কথা ভেঙে পরবে নাতো! সে শঙ্কা নিয়ে ভাবলো একবার রোজিনা বেগমের সাথে কথা বলবে।

রোববারের দিনটা কবিতা তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কাটায়। ভার্সিটি গেলেও ক্লাস করে না। আগে তার এত বন্ধু বান্ধব ছিল না, ইদানীং জুটেছে। সবগুলোই বখাটে ধরনের। শোভন খোঁজ খবর নিয়েছিলো এর আগে।
সে বেছে বেছে রবিবারই ছুটি নিয়েছে। মায়ের রুমে কবিতা থাকে, তার সাথে আলাদা কথা বলার সুযোগ পাওয়া যায় না, সেইজন্য এই ব্যবস্থা।
রোজিনা বেগম দুপুরে খাবার পর মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন। শোভন ঠিক তক্ষুনি ঘরে এলো। ডাকলো,
“মা?”

রোজিনা বেগম একগাল হাসলেন,
“এতদিন পর মায়ের কথা মনে পড়লো?”

শোভন চেয়ার টেনে বসলো। তার চোখে মুখে অস্থিরতা উপচে পড়ছে, তারপরও শান্ত ভাবে কথা বলার চেষ্টা চালালো,
“এতদিন পর কোথায় মা, সকালেও তো কথা বললাম তোমার সাথে।”

রোজিনা বেগম আবারও হাসলেন।
“আসল কথাতো বলিসনি?”

“আসল কথা মানে?”

“তোর মনে আছে শোভন, ছোটবেলায় খেলতে গিয়ে যখন পা বা হাত ছিলে বাড়ি ফিরে এসে আমার বকা থেকে বাঁচতে হাত লুকিয়ে রাখতি। আমার নজর থেকে বাঁচার সে কী আয়োজন তোর! এতকিছুর পরও আমার নজর ঠিকই সেই কাটা হাতের উপর পড়তো। তুই বন্ধুদের কাছে বলে বেড়াতি, মায়েদের নজর হয় চিলের মতো, ছেলেমেয়েদের মুখ দেখলেই তারা সব বুঝে ফেলে, মুখ ফুটে বলার প্রযোজন পরে না।”

শোভন বলল,
“তুমি সব আগেই বুঝতে পেরেছো, তাই না মা।”

রোজিনা বেগম উত্তর না দিয়ে উঠে বসলেন। শরীরটা তার খুবই খারাপ। রাতে জ্বর এসেছিলো, কথা সারারাত জলপট্টি দিয়েছে। এ কথা শোভন জানে না৷ মায়ের অসুস্থতার কথা জানলে সে বিচলিত হয়ে পরে, নাওয়া খাওয়া ভুলে যায়। তাছাড়া সামান্য জ্বর, এতে এতলোক জানানোর ই বা দরকার কী। কথা মেয়েটাই বাড়াবাড়ি করলো, রাতভর সেবা করে কাটালো। শোভনকে কী বলে এসেছিল কে জানে!

শোভন বলল,
“এখন কী করবো মা?”

তার কন্ঠে কী যেন ছিল। কষ্ট কিংবা অসহায়ত্ব।
রোজিনা বেগম বললেন,
“যা করবি কর, শুধু কথাকে কোনোরকম কষ্ট দিবি না।”

“সেটাই তো জিজ্ঞেস করছি মা, কী করবো?”

“দুইবোনকে বিয়ে করে ঘর সংসার কর।”

রোজিনা বেগমের হেয়ালি কথা শুনে শোভন চমকে উঠলো।
“বলো কী!”

রোজিনা বেগম এ পর্যায়ে গম্ভীর হয়ে গেলেন।
বললেন,
“তো কী বলবো, এসব কথা আমায় কেনো জিজ্ঞেস করবি? ঘরে বউ আছে না? বউয়ের বোনকে নিয়ে সমস্যা, সমাধান তো বউয়ের সাথে আলোচনা করেই করতে হবে নাকি? ওকে বলেছিস?”

“কথা তো কিচ্ছু জানে না!”

“জিজ্ঞেস করেছিলি?”

“উহু, ভয় করে মা। মেয়েটা এতটা ভালবাসে কবিতাকে, বিশ্বাস করে…. হুট করে কিভাবে বলবো…”

রোজিনা বেগম কিছুক্ষণ ভাবুক হয়ে রইলেন। বললেন,
“কবিতার জন্য ভালো ছেলে দেখা শুরু কর। বিয়ে দিয়ে দে।”

“কথা মানবে?”

রোজিনা বেগম চোখ গরম করলেন। সব বিষয়ে এদের সমস্যা থাকবেই। সমস্যা ছাড়া যেনো বাচেই না।
“আমি বুঝিয়ে বলবো ওকে।”

সকাল থেকেই কথার দিন শুরু হয়েছে প্রচন্ড খারাপভাবে। সকাল সকাল ঘুম থেকে উঠতেই বেজে গেলো নয়টা। রোজিনা বেগম অসুস্থ মানুষ,ডায়েবিটিস এর রোগী। এত বেলা পর্যন্ত না খাওয়া, নয়টায় উঠে রান্না হবে কখন আর খাওয়া হবে কখন? শোভন কথাকে টু শব্দটি না বললেও রোজিনা বেগম খুব করে বকলেন। তার একটিমাত্র ছেলে, ক্ষিদে সহ্য করতে পারে না, সারাদিন অফিস করবে কিনা না খেয়ে?
শোভন কোনোরকমে বুঝ দিলো। বলল,
“না খেয়ে থাকবো কেনো মা? যাওয়ার পথে খেয়ে নেবো তো।”

রোজিনা বেগম দমলেন না।
বললেন,
“সে খাবি কী না খাবি আমি জানি না ভেবেছিস? বাইরের খাবার মুখে তুললেই তোর পেটে অসুখ হয়, ঘরের খাবার ছাড়া বাইরের খাবার রুচবে মুখে?”

শোভন তবুও যেমন তেমন বুঝিয়ে অফিস গেলো। কবিতা ভার্সিটি যাবার আগে আরেকদফা ঘ্যানঘ্যান করলো।
“আমি না খেয়ে ভার্সিটি যাবো আপা? তুই দিন দিন এমন দায়িত্বজ্ঞ্যানহীন কেনো হয়ে যাচ্ছিস বলতো? এভাবে তোর সংসার টিকবে? আন্টি তো আগে থেকেই তোকে পছন্দ করে না এরপর তো ভাইয়ার চোখেও খারাপ হয়ে যাবি।”

কথা উত্তর দেবার আগেই রোজিনা বেগম ফুসে উঠলেন।
“আমি তোমার বোনকে পছন্দ করি না কে বলল তোমায়? আমি বলেছি? তার সংসার টিকবে নাকি টিকবে না সে ব্যাপারে তোমায় ভাবতে কে বলেছে?”

কবিতা থতমত খেয়ে চটজলদি বেরিয়ে পড়লো। আজকাল আন্টিটা তার সাথে বেশ কড়া গলায় কথা বলে। আগে খুব ভালবাসতো, ইদানীং কী হয়েছে কে জানে!

কথা নিজেও তার শাশুড়ীর মনোভাব বুঝতে পারে না। অদ্ভুত মহিলা, কখন যে রাগী মুডে থাকে আর কখন ভালো মুডে সে কথা নিজেও বোধহয় তিনি জানেন না।

তবে বিকেলে আরেক কান্ড ঘটে গেলো। রাতের রান্না করার সময় সবজি কাটার মুহূর্তে বেখেয়ালি ভাবে হাতটা কেটে গেলো কথার। এ নিয়ে রোজিনা বেগম আরেকদফা চিল্লা চিল্লি শুরু করলেন।
তিনি বরাবরই শান্ত গলায় কড়া কথা বলেন। এবারও তার ব্যতিক্রম হলো না।
বললেন,
“বাবার বাড়িতে নাকি নিজে রান্না করতে, তবে এখন এই হাল কেনো সংসারের? সামান্য সবজি কাটার কাজটুকুও করতে পারো না, কী পারো তুমি? পড়াশোনায় ও তো তেমন ব্রিলিয়ান্ট ছিলে বলে শুনিনি।”

কথা এ পর্যায়ে মন খারাপ করে ফেললো। সকাল থেকে একের পর এক বকাঝকা শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে পড়েছে। মামি যদিও এর থেকে বেশি বলতো, তবুও এ বাড়িতে এসেছে অন্য মন মানুষিকতা নিয়ে। লড়াই করার মনোভাব তো সেই মামা বাড়িতেই ফেলে এসেছে।
শোভন অফিস থেকে ফিরতে রোজিনা বেগম তার কাছেও কথার নামে অভিযোগ তুলে ধরলেন।
মেয়েটা বড্ড বেখেয়ালি, নিজের প্রতি খেয়াল তো নেই ই সংসারের প্রতিও নেই।
শোভন ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে বসে বলল,
“তবে এখন কী করতে বলো?”

রোজিনা বেগম থমথমে গলায় বললেন,
“কাজের মেয়ের খোঁজ কর।”

কথা বাঁধা দিলো,
“না না কাজের মেয়ে কেনো লাগবে? আমি কাজ পারবো তো, আজ একটু ভুল করে ফেলেছি, আর কখনও হবে না মা।”

রোজিনা বেগমের কন্ঠ আরো কড়া শোনালো,
“সে কথা বোঝার জন্য আমি আছি, আমি এ বাড়ির কর্তী।সিদ্ধান্ত নেবার হলে আমি নেবো।”

শোভনকে উদ্দেশ্য করে বলল,
“কাজের মেয়ে আনবি তো?”

“হ্যাঁ, মা কালই খোঁজ করবো।”

রোজিনা বেগম এবার একটু শান্ত হলেন। কথাকে উদ্দেশ্য করে বললেন,
“আর তুমি? বসে বসে মুখ দেখছো কেনো আমার? হাত থেকে কত রক্ত পড়ছে সে খেয়াল আছে? এসো ব্যান্ডেজ করে দেই।”

শোভন হেসে ফেললো,
“দজ্জাল শাশুড়ী হতে চেয়েও ক্যারোক্টারে পুরোপুরি ঢোকাটা হচ্ছে না তো মা।”

রোজিনা বেগম কড়া চোখে তাকালেন।
কথা নিজেও হাসলো। তবে মনে মনে। তার শাশুড়ী কাজের মেয়ে যে তার কথা ভেবেই আনতে বলেছে একথা কথার বুঝতে খানিক সময় লাগলো বৈকি। সংসারের কাজ তো আর কম না। সবার ভালবাসা প্রকাশের ভঙ্গি এক হয় না সে কথা সে শুনেছে তবে আজ স্বচক্ষে দেখেও নিলো।

,

চলবে…..

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ