Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ভালোবাসবে তুমিও পর্ব-১৬

ভালোবাসবে তুমিও পর্ব-১৬

#ভালোবাসবে_তুমিও❤
#পর্ব__১৬
#অদ্রিতা_জান্নাত

“তো শ্রেয়া ম্যাডাম আর চৈতি ম্যাডাম আজ কি বাসায় যাবেন? নাকি এখানেই থেকে যাওয়ার চিন্তা করছেন হুমম?”

তুহিনের কথা শুনে আমি বলে উঠলাম,,,,,,,

“আপনি সামনে এগোন ৷ আমরা আসছি ৷”

উনি হালকা হেসে সামনের দিকে এগিয়ে গেলেন ৷ আমি চৈতির দিকে তাকিয়ে বলতে লাগলাম,,,,,,,,,

“বাকিটুকু বাসায় গিয়ে বোঝানো যাবে ৷ এখন চলো তাড়াতাড়ি ৷ নাহলে দেখা যাবে তোমার ভাই আমাদের রেখেই চলে যাবে ৷”

চৈতি নিঃশব্দে হাসলো ৷ তারপর আমরা দুজন নিচে গিয়ে গাড়িতে উঠে বসলাম ৷ বেশ কিছুক্ষন পর গাড়ি এসে থামলো একটা বড় বাড়ির সামনে ৷ ভিতরে যেতেই দেখি আঙ্কেল ঘড়ি দেখছে আর অপেক্ষা করছে আমাদের জন্য ৷ এটা তার প্রতিদিনের কাজ ৷ আমরা বাড়িতে না থাকলে এভাবে ঘড়ি দেখে অপেক্ষা করে আমাদের জন্য ৷ আমাদের বাড়িতে ঢুকতে দেখে আমাদের কাছে এগিয়ে এসে বলতে লাগলো,,,,,,,,

“ভার্সিটিতে কোনো সমস্যা হয়নি তো আবার? তোদের নিয়ে কিন্তু আমার অনেক চিন্তা হয় ৷”

চৈতি আঙ্কেলের একহাত জড়িয়ে ধরে বলতে লাগলো,,,,,,,,,

“পাপা এতোটা চিন্তা কেন করো? শ্রেয়া তো আছে আমার সাথে না?”

“তবুও চিন্তা হয় রে মা ৷”

“এতোটা চিন্তা করা কিন্তু ভালো না তোমার শরীরের জন্য ৷ আমি আছি তো আঙ্কেল ৷ সবসময় দুজন দুজনকে ঠিক সামলে নিব ৷”

আঙ্কেল আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো,,,,,,,,,,,

“তাই তো তোর উপর আমার এতো ভরসা ৷ এখন যা দুজন একটু ফ্রেশ হয়ে রেস্ট নে গিয়ে ৷”

ওরা দুজন মাথা নাড়িয়ে উপরে চলে গেল ৷ তুহিন চৈতির বাবার পাশে দাঁড়িয়ে বলতে লাগলো,,,,,,,,,

“কি ভাবছো তুমি মামা?”

সে তুহিনের দিকে তাকিয়ে বলতে লাগলো,,,,,,,,

“কি আর ভাববো বল ৷ মেয়ে দুটোকে নিয়ে চিন্তা হয় আমার ৷ যদিও শ্রেয়া আমার নিজের মেয়ে না ৷ তবুও ওকে তো আর আমি আলাদা চোখে দেখি না ৷”

“শ্রেয়া সম্পর্কে সব তো জানো তুমি ৷”

চৈতির বাবা মুচকি হেসে বলতে লাগলেন,,,,,,

“হুম জানি তো ৷ তুই যেভাবে ওর পাশে সবসময় থেকেছিস তাতে আমার মনে হয় সারাজীবন তুইই পারবি ওর পাশে থেকে ওর খেয়াল রাখতে ৷”

তুহিন মুখ ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো,,,,,,,

“সেটা হয় না মামা ৷”

“কেন হয় না? শ্রেয়া কি কখনো বলেছে তোকে যে ও তোকে পচ্ছন্দ করে না? তুই যদি বলিস তো আমি আপুর সাথে কথা বলতে পারি ৷”

“তার কোনো প্রয়োজন নেই ৷ আমি চাই না এই কারনে শ্রেয়া আমাকে ভুল বুঝে দূরে সরে যাক ৷ এখন অন্তত ওকে নিজের চোখে দেখতে পারি ৷ কিন্তু তখন সেটাও হবে না ৷ ভুল বুঝাবুঝি নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না ৷ তাই আম্মুকে এসব বিষয় জানানোর কোনো প্রয়োজন নেই ৷ আমি ফ্রেশ হয়ে আসছি ৷”

বলেই তুহিন উপরে চলে গেল ৷ চৈতির বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন,,,,,,,,

“তোর মতো ছেলে আমি খুব কম দেখেছি রে ৷ যে কিনা নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে অন্যের কথা ভেবে চলেছে সারাক্ষন ৷ কখনো সম্ভব হলে আমি নিজ হাতে তোকে শ্রেয়ার সাথে মিলিয়ে দিব ৷”




ব্যালকনিতে বসে বাহিরের দিকে তাকিয়ে আছি ৷ চোখের পলকে একবছর চলে গেছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছি ৷ আব্বু আম্মুর থেকে দূরে রয়েছি পুরো বছর খানিক সময় ৷ অবশ্য তাদের সাথে আমার প্রতিদিন কথা হয় ৷ কিন্তু সেটাতো আর সামনাসামনি না ৷ প্রথম যখন এই বাড়িতে এসে উঠেছিলাম তখন অনেক ভয় লেগেছিল মনে মনে ৷ কিন্তু এই বাড়ির সবাই আসলেই অনেক ভালো ৷ সবাই বলতে এখানে আছে শুধু চৈতি আর ওর বাবা ৷ চৈতির মা অনেক আগেই মারা গেছে ৷ চৈতির বাবাই ওকে বাবা আর মায়ের আদর একসাথে দিয়ে বড় করে তুলেছে ৷ চৈতিকে দেখে বোঝাই যায় না যে ওর মা নেই ৷ ওর বাবাই ওর সব ৷ মেয়েটা বড্ড হাসিখুশি ৷ প্রথমদিন থেকেই আমার সঙ্গে খুব ভালো ভাবে কথা বলেছে যেন ও আগে থেকেই চিনতো আমাকে ৷ চৈতি হচ্ছে তুহিনের মামাতো বোন ৷

পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখি চৈতি দাঁড়িয়ে আছে ৷ দুই হাতে দু কাপ কফি ৷ একটা কাপ আমার দিকে এগিয়ে দিলো ৷ আমি কাপটা হাতে নিয়ে আবার সামনের দিকে চোখ রাখলাম ৷ চৈতি বলে উঠলো,,,,,,,,,

“আবার কি ভাবছো?”

“তেমন কিছু না ৷”

“প্রতিদিন এতো গভীরভাবে কি ভাবো বলো তো?”

আমি হাসলাম কিছু বললাম না ৷ কফিটা শেষ করলে কাপ দুটো হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ও ৷ আমি আবার বাহিরের দিকে তাকালাম ৷ বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে ৷ চারপাশে সূর্য ডোবার পূর্বাভাশ ফুটে উঠেছে ৷ এখান সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত ৷ পাশের চেয়ারে বসে প্রকৃতির এই দৃশ্যটা উপভোগ করতে লাগলাম আমি ৷

___________________________________

বাংলাদেশে এখন সকাল সাড়ে আটটা বাজে ৷ অরূপের বাবা ডাইনিং টেবিলে বসে আছে ৷ অরূপের মা তাকে খাবার সার্ভ করে দিল ৷ তিনি ভাত মাখতে মাখতে বলে উঠলেন,,,,,,,,

“কাল রাতে ছেলেটা কিছু খায় নি ৷ এখন তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো ৷ একসাথে বসে খাই নাহয় ৷”

“তোমার ছেলে এখন খাবে? সেটা মনে হয় তোমার? সারাদিন ওসব খেয়েই তো কাটিয়ে দেয় ৷ আমার একটা কথাও যদি শুনতো ৷”

অরূপের বাবা কিছু না বলে চুপচাপ খাওয়ায় মন দিলেন ৷ আশা নিজের চোখ কচলাতে কচলাতে রুম থেকে বের হলো ৷ ওর মা ওর দিকে তাকিয়ে বলতে লাগলো,,,,,,,,

“মাত্র উঠলি? আজ না তোর কলেজে কিসের প্রোগ্রাম আছে ৷”

চেয়ার টেনে আশা ওর বাবার পাশে বসে বলতে লাগলো,,,,,,,,

“হুম আছে তো ৷ খেয়ে রেডি হয়ে নি ৷ খুব খিধে পেয়েছে খেতে দাও আগে ৷ আর ভাইয়া কি উঠবে না? ও তো বলেছিল আজ আমায় কলেজে দিয়ে আসবে ৷”

“ওর বলা আর না বলা একই কথা ৷”

বলেই তিনি আশাকে খাবার বেড়ে দিলেন ৷ খাবার শেষ করে ও সোজা চলে গেল অরূপের রুমে ৷ ভাইয়া বলে রুমে ঢুকেই দেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াচ্ছে অরূপ ৷ বাহিরে যাওয়ার জন্য রেডি সে ৷ আশার গলা শুনে অরূপ পিছনে তাকিয়ে বলতে লাগলো,,,,,,,,

“কি রে? আমাকে বলে তুই নিজেই এখনো রেডি হোস নি?”

আশা আমতা আমতা করে বলে উঠলো,,,,,,

“ওওওই আর কি ৷ আমি রেডি হয়ে আসছি তাহলে ৷”

বলেই রুম থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠলো,,,,,,,,,

“ভাইয়ার আজ কি হলো? এতো সকালে ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেল ৷ আমিও রেডি হয়ে নি ৷ নাহলে আবার আমাকে রেখেই চলে যাবে ৷”




আশাকে কলেজে ড্রপ করে দিয়ে গাড়ি থেকে নেমে কলেজের এক সাইডে দাঁড়িয়ে রইলো অরূপ ৷ হয়তো কারো জন্য অপেক্ষা করছে ৷ কিছুক্ষনপর আকাশ সেখানে অরূপের সামনে এসে বলতে লাগলো,,,,,,,,,,

“কি হলো আবার? আজ এভাবে ডাকলি?”

“এতো কথা বলার সময় নেই ৷ এটা ধর ৷”

বলেই আকাশের হাতে একটা ফোন দিল অরূপ ৷ আকাশ কপাল কুচকে তাকালো ৷ অরূপ আশেপাশে তাকাতে তাকাতে বলে উঠলো,,,,,,,,,,,,

“এই ফোনের কললিস্ট চেক করে ৷ প্রত্যেকটা নাম্বারের লোকেশান চেক কর ৷ প্রত্যেকটা নাম্বারের লোকেশন জেনে নাম্বারসহ বলবি আমাকে ৷”

“কার মোবাইল এটা?”

অরূপ দাঁতে দাঁত চেপে বললো,,,,,,,,,,,

“তোর শ্বশুড়ের হইছে?”

“এ্যাঁ? কিন্তু এটা দিয়ে কি হবে?”

অরূপ বাঁকা হেসে বললো,,,,,,,,,

“অনেক কিছু হবে ৷ যেরকমটা বলেছি সেরকমটা কর ৷ আজ আমি আসি অফিসে আবার একটা ডিল কম্পিলিট করার জন্য মিটিং আছে ৷ আব্বু আমাকে এই ডিলটার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে ৷ সো আমাকে সেটা করতে হবে ৷ তুই তোর কাজ শেষে আশাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যাস বরং ৷”

বলেই অরূপ আকাশকে কিছু বলতে না দিয়ে উল্টোদিকে ঘুরে হাঁটতে লাগলো ৷ আকাশ বোকার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলো ৷ অরূপ কি করতে চাইছে সেটা ওর নিজের কাছেই অজানা ৷ তবুও যা করতে বলেছে সবটা ওকে করতেই হবে ৷

_______________________________

রাতের বেলা রুমে একা বসে আছি আমি ৷ প্রচুর বিরক্ত লাগছে ৷ এই বাড়িতে যতক্ষন থাকি সারাক্ষন ফ্রি থাকি ৷ এভাবে বসে থাকতে কি ভালো লাগে সবসময়? বিভিন্ন চিন্তা মাথায় খালি জেকে বসেছে ৷ বারবার ইচ্ছা করছে এখান থেকে ফিরে চলে যাই নিজের দেশে ৷ কিন্তু কোনো একটা কারন আটকে দিচ্ছে আমাকে ৷ কারনটা তো আর আমার কাছে অজানা নয় ৷ মোবাইল হাতে নিয়ে আম্মুর নাম্বারে ভিডিও কল দিলাম ৷ সাথে সাথে রিসিভ হলেই বলতে লাগলাম,,,,,,,,,,,,

“কেমন আছো তোমরা?”

“ভালো আছি রে তুই?”

“হুম আমিও ৷”

“শোন ওখানে কোনো সমস্যা হলে বলিস কিন্তু আমরা তোকে ওখানে আর রাখবো না ৷ আর তোকে না একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করে ৷ দেশে এসে একবার আমাদের সাথে দেখা করে যেতে পারিস তো নাকি?”

“টাইম নেই আম্মু ৷ তোমরা আসো না প্লিজ ৷ আব্বুকেও বলে দেখো ৷ আমিও দেখতে চাই তোমাদের ৷ আমার যাওয়া সম্ভব না ৷ তোমরা তো আসতে পারো নাকি?”

“জানিস তোর বাবা চিন্তা করে সারাক্ষন তোর জন্য ৷ মানুষটা ভালো নেই রে ৷ তোকে যদি এমন কারো হাতে তুলে দিতে পারতাম যে তোকে সারাজীবন আগলে রাখবে ৷ তাহলে হয়তো এসব চিন্তা থেকে মুক্তি পেতাম৷”

“আম্মু প্লিজ চুপ করবে? কি সব কথা বলে যাচ্ছো? আমাকে নিয়ে কেন টেনশান করছো ৷ ঠিক আছি তো আমি নাকি ৷ আর তোমরা যদি সবসময় আমার কাছে আমার পাশে থাকো তো সবসময় ঠিক থাকবো আমি ৷”

“সবসময় কি আর থাকতে পারবো?”

“চুপ করো ৷ কবে আসবে সেটা বলো ৷ দু দিনের মধ্যেই কিন্তু তোমাদের আমার সামনে দেখতে চাই আমি ৷”

“আচ্ছা দেখছি ৷”

আরো কিছুক্ষন কথা বলে ফোন রেখে দিলো শ্রেয়া ৷ চোখ মুখ চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে দিল ৷ প্রিয় মানুষদের থেকে দূরে থাকার যন্ত্রনা সেই ই বুঝে যে দূরে থাকে ৷ চোখ মুখের থেকে হাত সরিয়ে চোখের পানি মুছে আনমনেই বলে উঠলো,,,,,,,,,,

“কেন আমার সঙ্গে এরকম হলো? আর সব মেয়েদের মতো তো আমিও অামার জীবন নিয়ে অনেক কিছু ভেবেছিলাম ৷ কেন এক দমকা বাতাসে সব স্বপ্ন ভেঙ্গে শেষ হয়ে গেল? কেন হলো এরকম?”

জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল ৷




দরজার বাহিরে দাঁড়িয়ে শ্রেয়াকে পলকহীন ভাবে দেখে যাচ্ছে তুহিন ৷ শ্রেয়ার চোখের পানিতে ওর মন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ৷ ভালোবেসেও ভালোবাসা না পাওয়ার কষ্টটা ও বুঝে কারন ও তো নিজেও এর স্বীকার ৷ দেয়ালে হাত দিয়ে বলে উঠলো,,,,,,,,,,,

“যদি কখনো আমায় বলতে যে তুমি অরূপকে ভালোবাসো আর যেকোনো ভাবেই ওকে তোমার চাই ৷ তো আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতাম শ্রেয়া ৷ কিন্তু তুমি তো বলো নি আমায় ৷ তাহলে আমি কিভাবে করতাম বলো? এই এক বছর তোমাকে কষ্ট পেতে দেখেছি আমি নানা রকমভাবে ৷ আর প্রত্যেকবার তোমার কষ্ট দেখে নিজের কষ্টটা দ্বিগুন বেড়ে গেছে ৷ কখনো অরূপকে তোমার সামনে আনতে পারবো না কিন্তু তোমার মা বাবাকে এখানে নিয়ে আসবো আমি ৷ আমি জানি তারা আসলে তোমার কষ্টটা একটু হলেও কম হবে ৷”

পেছন থেকে চৈতি ডেকে উঠলে তুহিন দ্রুত ওর চোখ মুছে নিয়ে পিছনে ঘুরে বলে উঠলো,,,,,,,,,,

“কিছু বলবি?”

“এখানে কি করছো ভাইয়া?”

“এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম তাই শ্রেয়াকে দেখতে এলাম ৷”

“তো ভিতরে চলো ৷ এভাবে কেন দেখছো?”

“এএমনি ৷ আসছি আমি ৷”

বলেই তুহিন চলে গেল ৷ চৈতি শ্রেয়ার দিকে একপলক তাকিয়ে থেকে আবার তুহিনের দিকে তাকিয়ে বলতে লাগলো,,,,,,,,,

“কেউ কাউকে এরকম ভাবে নিঃশব্দে কীভাবে ভালোবাসতে পারে?”

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ