Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ভালোবাসবে তুমিও পর্ব-১৭

ভালোবাসবে তুমিও পর্ব-১৭

#ভালোবাসবে_তুমিও❤
#পর্ব__১৭
#অদ্রিতা_জান্নাত

মাথায় যন্ত্রনা করছে প্রচুর ৷ মাথা চেপে ধরে রুম থেকে বেরিয়ে গেলাম ৷ বেরোতেই চৈতিকে দেখতে পেলাম ৷ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম,,,,,,,,,

“তুমি এখানে?”

চৈতি আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলে উঠলো,,,,,,,,,,

“তোমার কি হয়েছে? কি রকম জানি দেখাচ্ছে? তোমার শরীর ঠিক আছে তো?”

“আমার আবার কি হবে? আমি ঠিক আছি ৷ আমাকে এক পাতা ঘুমের ওষুধ দাও তো ৷”

চৈতি কপাল কুচকে বলে উঠলো,,,,,,,,

“ভাইয়া না তোমাকে কয়েকদিন আগে এনেদিল?”

“ওগুলো শেষ তো ৷ তোমার কাছে থাকলে দাও প্লিজ আমার মাথায় যন্ত্রনা করছে ৷”

“শ্রেয়া তোমার কি হয়েছে? ইদানিং ধরে তুমি এই এক কথা বলে যাচ্ছো ৷ আমি ভাইয়াকে বলে আসি আগে ৷”

চৈতি যেতে নিলেই আমি ওর হাত ধরে আটকে দিয়ে বলতে লাগলাম,,,,,,,,,

“তুহিনকে কিছু বলার দরকার নেই ৷ তাহলে উনি শুধু শুধু চিন্তা করবেন ৷ আর আমার কিছু হয়নি ৷ তুমি ওষুধটা দেও ৷ একটা ঘুম দিলেই ঠিক হয়ে যাবে ৷”

“সত্যি তো?”

“হুম ৷”

“আচ্ছা তাহলে নিচে চলো আগে খেয়ে পরে নাহয় ওষুধ খেয়ো ৷”

বলেই চৈতি আমাকে নিচে নিয়ে গেল ৷




পরেরদিন ৷
ভার্সিটি থেকে বাড়িতে ফিরতেই বাড়ির সামনে এতো বড় একটা গাড়ি দেখে অবাক হলাম আমি আর চৈতি ৷ এই গাড়িটা এই বাড়িতে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না ৷ তাহলে হঠাৎ কোথা থেকে আসলো ৷ আমি আর চৈতি বাড়ির ভিতরে ঢুকে গেলাম ৷ বাড়ির ভিতরে গিয়ে আশেপাশে তাকাতেই আমার চোখ ছলছল করে উঠলো ৷ দৌঁড়ে গিয়ে আম্মু আব্বুকে জড়িয়ে ধরলাম ৷ আম্মু আব্বু দুজনেই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ৷ পুরো একবছর পর তাদের হাতের ছোঁয়া পেয়ে কষ্টটা যেনো আরো বেড়ে গেল ৷ আম্মু আমার দুগালে হাত রেখে বলতে লাগলো,,,,,,,,

“কতটা শুকিয়ে গেছিস তুই ৷”

বলেই কেঁদে দিল ৷ আমি আম্মুকে একসাইড দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলাম,,,,,,,,,

“আরে আর কত কাঁদবে? আমার কিন্তু ভালো লাগছে না এখন ৷”

আম্মু চোখের পানি মুছে হালকা হাসলো ৷ এখানে শুধু আমার বাবা মা না তুহিনের বাবা মাও আছে ৷ আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম,,,,,,,,,,

“এতো তাড়াতাড়ি তোমরা কীভাবে এলে?”

“সবকিছু তুহিন করেছে ৷ আমাদের আসা যাওয়ার জন্য যা যা লাগবে সব ও নিজেই রেডি করেছে ৷”

অবাক হয়ে তাকালাম তুহিনের দিকে ৷ উনি আমার দিকেই তাকিয়ে ছিলেন ৷ আমি তাকানোর সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলেন ৷ তাকে উদ্দেশ্যে করে বলতে লাগলাম,,,,,,,,,,

“এতো তাড়াতাড়ি কীভাবে কি করলেন?”

তুহিন মাথা চুলকে উত্তর দিলেন,,,,,,,,

“ওই আর কি ৷”

আমি মুচকি হেসে বললাম,,,,,,,, “থ্যাংক ইউ!”

তারপর আব্বু আম্মুর দিকে তাকিয়ে বললাম,,,,,,,,,,

“ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে গল্প করবো ৷”

তারপর চৈতি আর শ্রেয়া উপরে চলে গেল ৷ তুহিনও ওর রুমে চলে গেল ৷ চৈতির বাবা, শ্রেয়ার বাবা মা আর তুহিনের বাবা মা এক সাথে সোফায় বসলেন ৷ কয়েকজন সার্ভেন্ট এসে তাদের সামনে খাবার দিয়ে গেল ৷ শ্রেয়ার বাবা চৈতির বাবাকে বলতে লাগলেন,,,,,,,,,,

“ধন্যবাদ ভাই ৷ আমার মেয়েটাকে আপনার কাছে সুরক্ষিত রাখার জন্য ৷”

চৈতির বাবা মুচকি হেসে বললেন,,,,,,,

“শ্রেয়াকে আমি আপনার মেয়ে হিসেবে নিজের কাছে রাখি নি কিন্তু ৷ ওকে আমি নিজের মেয়ে হিসেবে রেখেছি ৷”

শ্রেয়ার মা বলতে লাগলেন,,,,,,,,

“সত্যি আপনাদের মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম দেখেছি আমি ৷ দেশে থাকতে মেয়েটার জন্য চিন্তা হতো অনেক ৷ কিন্তু আপনারা থাকতে আমার মেয়েটা ভালো থাকবে ৷ সেটা আজ নিজ চোখে দেখে চিন্তা মুক্ত হলাম ৷”

চৈতির বাবা বললেন,,,,,,,,,

“সেটা নাহয় ঠিক আছে ৷ কিন্তু আমার কিছু দরকারি কথা আছে আপনাদের সাথে ৷”

তুহিনের মা কপাল কুচকে বলে উঠলেন,,,,,,,

“কি কথা ভাই?”

চৈতির বাবা কিছুক্ষন চুপ থেকে বলে উঠলেন,,,,,,,,,,

“আমার মনে হয় শ্রেয়া আর তুহিন দুজন দুজনকে পচ্ছন্দ করে ৷”

ওনার কথায় শ্রেয়ার মা বললেন,,,,,,,,

“আমার তো মনে হয় তুহিন শ্রেয়াকে পচ্ছন্দ করে ৷ কখনো তো এটা মনে হয়নি শ্রেয়াও তুহিনকে পচ্ছন্দ করে ৷”

“হুম সেটা ঠিক ৷ কিন্তু পরে যে ও পচ্ছন্দ করবে না তেমন তো কোনো কথা নেই ৷” (চৈতির বাবা)

“কি বলতে চান আপনি?” (শ্রেয়ার বাবা)

“দেখুন আমি শ্রেয়ার সম্পর্কে সব কিছু জানি ৷ সবসময় তুহিন শ্রেয়ার পাশে ছিল ৷ শ্রেয়াকে সব রকম ভাবে ও সব সময় সাহায্য করেছে ৷ কেউ কারো জন্য এতোটা কি করে করতে পারে? তুহিন শ্রেয়াকে ওর মনের কথা জানাতেও ভয় পায় ৷ যদি শ্রেয়া ওকে ভুল বুঝে? আমি জোর করবো না ৷ শুধু বলবো তুহিনের মতো শ্রেয়াকে আর কেউ বুঝবে না ৷ শ্রেয়া আমার মেয়ের মতো ৷ তাই আমার মেয়ের সুখের জন্য কোনটা ঠিক সেটা আপনাদের বললাম ৷ এখন বাকিটা আপনাদের হাতে ৷”

শ্রেয়ার মা বাবা কিছুক্ষন চুপ থেকে ভাবতে লাগলেন কি করবেন ৷ কিছুক্ষন পর শ্রেয়ার বাবা কিছু বলতে যাবে তার আগেই শ্রেয়ার মা বলে উঠলেন,,,,,,,,,

“ভাই আপনি একদম ঠিক বলেছেন ৷ একা একা অনেক লড়াই করেছে আমার মেয়েটা আর না ৷ অরূপের জন্য ও দেশেও যায় নি আমাদের সঙ্গে দেখা করতে ৷ ওর মনে এখনো ওর নাম গেঁথে রয়েছে ৷ ওর মন থেকে ওই নামটা মুছে ফেলতে হলে আমাদের শ্রেয়াকে তুহিনের সাথে বিয়ে দিতে হবে ৷”

শ্রেয়ার বাবা বললেন,,,,,,,,,

“এসব তুমি কি বলছো? শ্রেয়াকে না জানিয়ে এতো বড় সিদ্ধান্ত নেয়া ঠিক না ৷ ও জানলে কষ্ট পাবে ৷”

“সারাজীবন যখন কষ্ট পেয়েছে ৷ আজও নাহয় আরেকটু পাক ৷ যে ছেলেটা ওকে এতো ভালোবাসে সে ছেলেটা অন্তত ওকে কষ্ট দিতে পারবে না ৷” (শ্রেয়ার মা)

“কিন্তু…” (শ্রেয়ার বাবা)

“আর কোনো কথা না ৷ আমি আমার মেয়ের খারাপ চাইবো না কখনোই ৷ ভাই আপনি তুহিনের সঙ্গে কথা বলে দেখেন ৷ আমি আমার মেয়েকে রাজি করিয়ে নিব ৷ আর ভাইয়া, ভাবি (তুহিনের মা, বাবা) আপনারা কি রাজি?” (শ্রেয়ার মা)

তুহিনের মা মুচকি হেসে বললেন,,,,,,,,,,

“শ্রেয়াকে আমরা চিনি ৷ তাই আপনারা নিশ্চিন্ত থাকুন ৷ ওরা রাজি থাকলে আমরাও রাজি ৷”




বিকালেবেলা ৷
আমি বিছানায় বসে বইয়ের পাতা উল্টাচ্ছি ৷ তখনি আম্মু রুমে এলো ৷ হালকা হেসে আমার পাশে বসতে বসতে বলে উঠলো,,,,,,,,,

“পড়ছিস নাকি?”

আমি বইটা সাইডে রেখে আম্মুর কোলে মাথা রাখলাম ৷ আম্মু আমার মাথায় বিলি কেটে দিতে দিতে বলে উঠলো,,,,,,,,,

“তোর শরীর ঠিক আছে তো?”

“হুম আমার আবার কি হবে?”

“তোকে দেখে অন্য রকম লাগছে ৷ নিজের একটু যত্ন করতে পারিস তো নাকি ৷”

আমি কিছু বললাম না ৷ চোখ বন্ধ করে চুপ করে রইলাম ৷ আম্মু কিছুক্ষন চুপ থেকে বলে উঠলো,,,,,,

“তোর সঙ্গে কথা আছে ৷”

আমি চোখ বন্ধ রেখেই বললাম,,,,,,,,,

“হুম বলো না?”

“আগে বল আমার কথাটা শুনবি? রাখতে পারবি আমার কথা?”

“বলেই দেখো না ৷ আমি কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? কোন কথাটা শুনি নি বলো? না শুনলে বলো আজ শুনবো ৷”

“আগে শুনেছিস কিন্তু আজ নাও শুনতে পারিস ৷”

আম্মুর দিকে চোখ মেলে তাকিয়ে বলতে লাগলাম,,,,,,,

“কি এমন কথা? যে আমি শুনবো না?”

“অতীতকে ভেবে আর কত কষ্ট পাবি বল? নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নে ৷”

“হঠাৎ এই কথা?”

“তুহিনের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি আমি ৷”

আম্মুর দিকে একপলক তাকিয়ে উঠে বসলাম ৷ ছলছল চোখে বলে উঠলাম,,,,,,,,,,

“এএটা কি বলছো তুমি? এএএটা হয় না ৷”

“কেন হয় না? তুই কি জানিস না যে তুহিন তোকে ভালোবাসে?”

“ভ…ভালোবাসে?”

“হুম ৷ তুহিন তোকে ভালোবাসে ৷ তুই কি সেটা কখনো বুঝতে পারিস নি? তুহিন সবসময় তোর পাশে ছিল ৷ যখন তোর পাশে কেউ ছিল না ৷ তখন তুহিন ছিল তোর পাশে ৷ সেটা কি এমনি এমনি? অরূপকে তো তুই ভালোবেসেছিস ৷ কিন্তু পরিবর্তে কি পেয়েছিস? শুনেছি অরূপও নাকি তোকে ভালোবাসতো ৷ আর সেই ভালোবাসাটা অবিশ্বাসের ছিল ৷ আর অরূপ তোকে ভালোবাসতো ৷ ভালোবাসে না এখন আর ৷ তাহলে কেন তুই অরূপের স্মৃতি আকড়ে ধরে বেঁচে থাকবি? তুহিন কিন্তু সবসময় তোকে বিশ্বাস করে গেছে ৷ আবার দেখ কাল রাতে তুই আমাদের দেখতে চেয়েছিলি ৷ তাই তুহিনও আজই আমাদের তোর সামনে হাজির করলো ৷ তোর কষ্টটা যে ওর সহ্য হয় না সেটা কি তুই জানিস না? তোর মুখে একটু হাসি ফুটানোর জন্যই তো ও এতো কিছু করে ৷ কিন্তু কেন করে? সেটা জানতে পারিস না?”

“কিন্তু এর জন্য কেন ওনার সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো?”

“কারন বিয়ের আগেই ও যদি তোর এতোটা খেয়াল রাখতে পারে ৷ তাহলে বিয়ের পর কেন পারবে না?”

আমি বিছানা থেকে নেমে বলতে লাগলাম,,,,,,,,,,,

“না আম্মু এটা হয় না ৷ উনি হয়তো ভালোবাসেন আমাকে ৷ কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি না ৷ ইভেন পারবোও না কখনো ৷ প্লিজ আম্মু এরকম করো না ৷ আমি তুহিনের সঙ্গে নিজেকে মানাতে পারবো না ৷ পারবো না আমি এই বিয়েটা করতে ৷”

আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত রেখে বলতে লাগলো,,,,,,,,,,,,,

“তুই যদি আমাকে নিজের মা ভাবিস তাহলে রাজি হয়ে যা ৷ একটা কথা মাথায় রাখবি মা বাবা কখনো তার সন্তানের খারাপ চায় না ৷ তুই শুধু নিজের কথা ভেবে সবাইকে কষ্ট দিস না ৷ তুই তো অরূপকে ভালোবাসিস তো তুই তো জানিস এক তরফা ভালোবাসার কষ্টটা কি রকম? সেই একই কষ্ট তুহিনকে দিবি?”

আম্মুর দিকে ছলছল চোখে তাকালাম ৷ আম্মু চোখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলো,,,,,,,,,,

“যত ইচ্ছা ভেবে নে ৷ যত ইচ্ছা সময় নে ৷ সমস্যা নেই আমার ৷ কিন্তু রাজি হয়ে যাস ৷”

বলেই আম্মু রুম থেকে বেরিয়ে গেল ৷ আমি চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইলাম ৷




রাতের বেলা ৷
ছাদে দাঁড়িয়ে আছি আমি ৷ হালকা লাইটের আলোয় ছাদের বাহিরে ও ভিতরের সবকিছু দেখা যাচ্ছে ৷ চারপাশে বয়ে চলেছে হালকা ঠান্ডা বাতাস ৷ আশেপাশের সবকিছু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ৷ কি করবো কিছুই বুঝতে পারছি না ৷ কিন্তু সবার জন্য হলেও আমাকে এই বিয়েতে রাজি হয়ে যেতে হবে ৷ হঠাৎ কারো গলার আওয়াজ শুনে চমকে উঠলাম ৷

পাশে তাকিয়ে দেখি তুহিন দাঁড়িয়ে আছেন ৷ চোখ ফিরিয়ে সামনের দিকে তাকালাম ৷ তুহিন হালকা আওয়াজে বললেন,,,,,,,,

“সরি!”

কপাল কুচকে তাকালাম তার দিকে ৷ উনি আমার তাকানো দেখে বলে উঠলেন,,,,,,,,,,

“আসলে আমি বুঝতে পারি নি ৷ ব্যাপারটা এরকম হয়ে যাবে ৷ তোমার চিন্তা করার দরকার নেই ৷ বিয়েটা করতে হবে না তোমাকে ৷ আমি সবাইকে বলে দিব আমি রাজি না ৷ সবাই ঠিক মেনে যাবে ৷ শুধু শুধু নিজে স্ট্রেস নিও না ৷”

“আপনি এতো ভালো নাহলেও পারতেন ৷”

“মানে?”

আমি চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম,,,,,,,,,,

“সবাই যা সিদ্ধান্ত নিয়েছে ভালোই নিয়েছে ৷ আপনার আর আমার ভালোর কথা ভেবেছে সবাই ৷ আমি আর অতীতকে আকড়ে ধরে বাঁচতে চাই না ৷”

“তাহলে তুমি রাজি এই বিয়েতে?”

“আমি আমার মা বাবার জন্য রাজি হয়েছি শুধুমাত্র ৷ কিন্তু আমার নিজেকে তৈরি করে নিতে সময় লাগবে ৷”

“জোর করে কেন রাজি হচ্ছো শ্রেয়া?”

“জোর করে নি আমাকে কেউ ৷ আর কেউ জোর করলেও রাজি হতাম না আমি ৷”

“তুমি সত্যি মন থেকে রাজি হয়েছো?”

তুহিনের গলাটা ভেজা শোনালো ৷ ওনার দিকে তাকালাম আমি ৷ ওনার চোখে পানি কিন্তু কেন? আমি কিছু বললাম না শুধু মাথা নাড়িয়ে ‘হুম’ বললাম ৷ আচমকা উনি আমাকে জড়িয়ে ধরলেন ৷ কেঁপে উঠলাম আমি ৷ চোখ বন্ধ করে তুহিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম ৷ তাতে ওনার হুশ ফিরলো ৷ উনি আমাকে বললেন,,,,,,,,,,

“শ্রেয়া আমি…”

“স…সমস্যা ন…নেই ৷”

বলেই ওখান থেকে ছুটে নিচে চলে গেল শ্রেয়া ৷ তুহিন ওখানে দাঁড়িয়ে নিজের কপাল চাপড়িয়ে বলতে লাগলো,,,,,,,,,,,

“শিট কি করলাম আমি এটা? অন্তত শ্রেয়াকে জিজ্ঞেস করে নেয়ার দরকার ছিল ৷”

এদিকে শ্রেয়া রুমে এসে নিজের মাথা হাত দিয়ে চেপে ধরলো ৷ অসহ্য যন্ত্রনা হচ্ছে ৷ মনে হচ্ছে এক্ষুনি মাথাটা ফেটে যাবে ৷ একদিক দিয়ে মনের যন্ত্রনা আরেক দিক দিয়ে মাথার যন্ত্রনা ৷ নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ৷ টি টেবিলের ড্রয়ার থেকে একটা ঘুমের ওষুধ বের করে খেয়ে নিল ৷ এটাই এখন ওর সঙ্গি ৷ এটা না খেলে অশান্তি লাগে ওর ৷ মূহুর্তের মধ্যেই বিছানায় ঢলে পরলো ৷

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ