Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"পাত্র বদল পর্ব-০৭

পাত্র বদল পর্ব-০৭

#পাত্র_বদল
#৭ম_পর্ব
#অনন্য_শফিক


মিতুর বাবা আসবেন আগামীকাল। তাকে নিতে আসবেন। সাথে তার বরকেও।মিতু না করতে যেয়েও পারলো না। বাবার মুখে মুখে কী করে বলবে তুমি এসো না! তাছাড়া তারও তো বাবাকে দেখার জন্য,ছোট ভাই,মা আর বাড়িটার জন্য মন খা খা করছে। ইচ্ছে করছে বাতাসের মতো তীব্র গতিতে ছুটে যেতে বাড়ির পানে!তাই সে বলে দিলো,’আসো বাবা।’
কিন্তু ফোন রাখার পর তার ভয় হচ্ছে। তার বাবা এখানে এসে যখন দেখবেন জুয়েল কথা বলতে পারে না তখন কেমন হবে?যদি তার বাবা এটা মেনে নিতে না পারেন?
ইয়াসমিন বেগম তাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে কাছে এসে বসলেন। তারপর তার কাঁধে হাত রেখে বললেন,’কী হয়েছে মা,কী নিয়ে ভাবছো অতো?’
মিতু খানিক সময় চুপ করে থেকে বললো,’বাবা আসবেন আগামীকাল!’
ইয়াসমিন বেগম হাসলেন। হেসে বললেন,’
আলহামদুলিল্লাহ।এটা তো সুখবর!’
মিতুর মুখ তখনও মলিন। চোখের কাছে জল কিলবিল করছে।যেন আঙুলের টোকা দিলেই টুপ করে পড়ে যাবে সেই জল!
ইয়াসমিন বেগম আতঙ্ক গ্রস্ত গলায় বললেন,’ওমা, তোমার চোখে তো পানি!কী হয়েছে মা সত্যি করে বলতো?’
মিতু ভেজা ভেজা গলায় বললো,’বাবা আমায় নিতে আসবেন। সাথে আপনার ছেলেকেও। তিনি এসে যখন জানবেন সবকিছু তখন কী হবে!’
ইয়াসমিন বেগম বললেন,’সত্যিটা জেনে যাওয়ায় তো ভালো।সময় থাকতে জানা ভালো মা।পরে আরো কষ্ট বাড়বে।’
‘না মা।বাবা অসুস্থ হয়ে যাবেন এসব জানার পর। সহজে তিনি মেনে নিতে পারবেন না।আমি চাই না বাবাকে অতো বড় একটা আঘাত দিতে।’
ইয়াসমিন বেগম খানিক সময় চুপ করে থেকে মাথা চুলকে ভাবলেন কিছু একটা। তারপর ফট করে বললেন,’মিতু, তুমি কিছু ভেবো না।আমি সব ম্যানেজ করবো।উনি কিছুই আঁচ করতে পারবেন না!’
মিতু মুখ লম্বা করে বললো,’ মা আপনি তো এখনই ভুল করছেন পরে কীভাবে ম্যানেজ করবেন সবকিছু !’
কথাটা বলে মিতু হাসলো।
ইয়াসমিন বেগম তার ভুল খুঁজে বের করতে পারছেন না।
মিতু বললো,’মা, আপনি আজ থেকে আমায় বউমা বলে ডাকবেন। নয়তো আব্বার সামনেও ভুল করবেন।’
ইয়াসমিন বেগমের চোখে জল এসে গেল এই কথা শুনে।তার যে কত ইচ্ছে ছিল তিনি তার পুত্রবধূকে বউমা বলে ডাকবেন!
ইয়াসমিন বেগম চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে এলেন। তারপর জুয়েলের কাছে গেলেন। জুয়েল তখন বসে আছে উঠোনে পিয়ারা গাছটার তলে।ওর মন আজ খুব প্রফুল্ল।সে এখানে বসে থেকে মিতুর কথা ভাবছে। অবশেষে তবে মিতু তার প্রেমে পড়েছে!
জুয়েলের ভাবতে খুব ভালো লাগে। চোখ খোলা রেখেই সে যেন স্বপ্নের মতো করে দেখতে পায় মিতু এসে বসেছে তার পাশে।তার গায়ের সাথে গা মিশিয়ে রেখেছে। এবার তার হাত ধরছে। আঙুল নিয়ে খেলছে। চুলে চিরুনি করে দিচ্ছে। জুয়েলের শরীর আচমকা শিরশির করে উঠে।সে জোরে জোরে শ্বাস নিতে থাকে তখন।

ইয়াসমিন বেগম কাছে গিয়ে জুয়েলের ধ্যান ভেঙ্গে দেন। জুয়েল বিরক্ত হয়। এমন একটা সুন্দর মুহূর্ত তার মা এসে নষ্ট করে দিতে পারলো!
জুয়েল মনে মনে বলে,আজ যদি আমি কথা বলতে পারতাম তবে বলে দিতাম, মা, তোমরা কী সময় বুঝো না!
জুয়েল কথাটা ভেবে মিটিমিটি হাসে।
কিন্তু সেই হাসি নষ্ট করে দেন ইয়াসমিন বেগম। তিনি জুয়েলকে হাতেই ইশারায় বলেন, আমার সাথে চল। আমার পেছন পেছন আয়!
মা তো !তাই আর সবকিছু লিখেই বুঝাতে হয় না। ইশারায় কিছু বললেও সে বুঝতে পারে!
জুয়েলকে ইয়াসমিন বেগম নদীর পাড়ে নিয়ে গেলেন। ওখানে গিয়ে একটা কাগজ দিলেন ওর হাতে। সেই কাগজ ভর্তি লিখা। ইয়াসমিন বেগম ওখানে লিখেছেন,’বাবারে, ভাগ্য আমাদের সাথে অদ্ভুত এক খেলা খেলছে। সবকিছু পেয়েও যেন কিছুই আর পাওয়া হচ্ছে না। আগামীকাল মিতুর বাবা আসবেন।বিকেল বেলা তিনি মিতুকে নিয়ে চলে যাবেন। তবে মিতু আবার আসবে। মেয়েটা অনেক ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো তোকে আগামীকাল সারাদিন বাড়িতে থাকা যাবে না। তুই চলে যাবি তোর মামার বাড়ি। ওখান থেকে আসবি পরদিন।’
জুয়েল লিখাটা পড়ে স্তম্বিত হয়ে সবুজ ঘাসের উপর ধপাস করে বসে পড়লো। ইয়াসমিন বেগম ওখান থেকে টুপ টুপ করে হেঁটে বাড়িতে চলে এলেন। এখানে থাকলেই তার মন খারাপ হবে। ছেলেটার দিকে তাকিয়ে কাঁদবেন তিনি। জুয়েলও কাঁদবে। তিনি কোনদিন এমন টা করতেন না।কেউ আসতো তবুও তিনি ছেলেকে আঁড়াল করতেন না। কিন্তু এবার করতে হচ্ছে মিতুর জন্য।মিতুর বাবার যদি কিছু হয়ে যায়!
ইয়াসমিন বেগমের চোখ ভর্তি জল। সেই জল লুকিয়ে তিনি চললেন সোয়েলের ঘরের দিকে।

জুয়েল কাঁদছে। চুপিচুপি নদীর পাড়ে বসে কাঁদছে। এমন জীবন রেখে কী লাভ তার? আবার মরে যেতে ইচ্ছে করছে তার! কিন্তু মরতে পারছে না একটা ক্ষীণ আশায়।আশাটা হলো মিতু একদিন এসে তার কাছে বসবে। তারপর তার আঙুলের ভেতর মিতুর আঙুল গুঁজে দিয়ে বলবে, জুয়েল,আমি তোমায় ভালোবাসি।
সেদিন খাতায় কিচ্ছু লিখতে হবে না। জুয়েল এমনিতেই বুঝে যাবে। বুদ্ধিমান ছেলেরা মেয়েদের চোখ দেখলেই বলতে পারে কে তার প্রেমে পড়ে গেছে!

ইয়াসমিন বেগম সোয়েলের কাছে গিয়ে বলেন,’শোন বাবা, আগামীকাল মিতুর বাবা আসবেন মিতুকে নিয়ে যেতে।ফেরত নাইওর।সাথে নাকি মেয়ের জামাইকেও নিবেন। কিন্তু তিনি তো আর জানেন না এখানে কী সব ঝামেলা হয়ে আছে।মিতু চায় না তার বাবা কোন ভাবেই জানোক এই বিষয়টা।তাই আগামীকাল তোকেই মিতুর বরের অভিনয় করতে হবে।ওর সাথে ওর বাবার বাড়িতেও তোকেই যেতে হবে।কী করবি বল বাবা!সব পরিস্থিতি!’
সোয়েল শোনে একেবারেই চমকে উঠে। সে বলে,’কী সব বলছো মা? এ কী করে সম্ভব!’
ইয়াসমিন বেগম বলেন,’বাবারে,মিতুর বাবা অসুস্থ মানুষ।মিতু চায় না তার বাবার কোন ক্ষতি হোক!’
‘কিন্তু সত্য?সত্য কতদিন আঁড়াল করে রাখবো আমরা এভাবে?’
‘যতদিন মিতু প্রকাশ না করবে ততদিন!’
‘বললেই হলো!এটা কী কোন পুতুল খেলা মা?’
‘হ্যা এটা পুতুল খেলাই। এবং ভুল করে হলেও এই খেলা শুরু করেছি আমিই। এবার এই খেলা খেলে যাওয়া ছাড়া উপায় নাই! ‘
‘আমি পারবো না মা। এই খেলা আমি খেলতে পারবো না।’
ইয়াসমিন বেগম ছেলেকে বোঝ দেন। বলেন,’এই জগতের আসল কারিগরই তো পুতুল বানিয়ে খেলছেন। আমরাও পুতুল। আমাদের কিছুই করার ক্ষমতা নেই। তিনি যেভাবে যা ইশারা করছেন সেভাবেই তা আমরা করে যাচ্ছি।’
মার কথা ফেলনা করা যায় না!সোয়েলও পারলো না।সে বললো,’মা আমি তোমার কথা যেভাবেই হোক রাখবো।’

রাতের বেলা ইয়াসমিন বেগম মিতুকে বলেন,’মিতু,আমি বলেছিলাম না সবকিছু ম্যানেজ করবো তা করে ফেলেছি।’
মিতু এবার ফিক করে হেসে উঠলো। হেসে বললো,’মা আপনি আবার ভুল করেছেন।’
ইয়াসমিন বেগম হেসে বললেন,’বউমা, আর ভুল হবে না।’
তারপর ইয়াসমিন বেগম মিতুকে তার বুকের সাথে জড়িয়ে ধরেন।মা যেমন তার সন্তানকে আদর করে দেয় তেমন ভাবে মিতুকে আদর করে দিতে দিতে তিনি বললেন,’শোন বউমা, আগামীকাল থেকে সোয়েল তোমার নকল বর সাজবে। আর তোমার সাথে সেই যাবে তোমাদের বাড়ি।’
মিতু অপারগ। পরিস্থিতি তাকেও ইচ্ছে মতো নাচাচ্ছে।সে বললো,’আচ্ছা মা।’

#চলবে

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ