Friday, June 5, 2026







স্পর্শের_ভাষা part – 5

স্পর্শের_ভাষা part – 5
writer – তানিশা

— আরাফ অফিসে বসে ভাবছে, গ্রামের একটা নিম্ন পরিবারের মেয়ে তার সাথে এভাবে কথা বলবে এটা সে মেনে নিবেনা। তিন্নিকে একটা উপযুক্ত জবাব দিতে হবে তার। যতটা উচ্চ সুরে সে আরাফের সাথে কথা বলেছে, ঠিক ততটাই নিচু সুরে কথা বলতে বাধ্য করবে তাকে। তাকে এটা বুঝাতে হবে, সামান্য একটা গ্রামের মেয়ে হয়ে সে আরাফের যোগ্য হতে পারেনা। তিন্নির সাথে তার কালচারের কোনো মিল নেই। আরাফ কোন কালচারে মেয়েকে প্রত্যাশা করে সেটা তিন্নিকে জানতে হবে। কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে তার ফ্রেন্ড স্নেহার কথা মনে পরলো। স্নেহা এযুগের মর্ডান মেয়ে, তার সামনে তিন্নি পুরাই আনকালচার একটা মেয়ে। তিন্নিকে আজ খুব ভালভাবে তার অবস্থানটা বুঝিয়ে দিতে পারবে। কথাটা ভাবতেই তার এতো খুশি লাগছে। যখন তিন্নি সামনে স্নেহাকে নিয়ে দাড় করাবে, তখন তিন্নির অবস্থা দেখে কতটা খুশি লাগবে ভাবতেই আরাফ স্বস্তির নিশ্বাস নিলো।

বিকেলে তিন্নি ড্রয়িংরুমের সোফায় বসে গল্প পড়ছে, গল্পের বই পড়তে সে একটু বেশিই পছন্দ করে। তখন বাসার কলিংবেল বেজে উঠলো। তিন্নি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, তাই সে নিজেই গেলো দরজা খোলার জন্য। দরজা খোলে দেখে আরাফের সাথে তিনটা ছেলে আর দুটি মেয়ে দাড়িয়ে আছে। আরাফ স্নেহাকে একা নিয়ে আসেনি তার বাবা যদি অন্যকিছু ভাবে? তাই তার সব বন্ধু ইমরান, হাবিব, রায়হান, স্নেহা ও অনিকাকে নিয়ে এসেছে। আরাফের বন্ধুরা তিন্নিকে খেয়াল করেনি, একে অপরের সাথে কথা বলতে বলতে বাসায় ঢুকেছে। তিন্নি তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে চলে গেলো। কিছুক্ষণের মধ্যে তিন্নি নাস্তার ট্রে হাতে নিয়ে তাদের সামনে এসে নাস্তার ট্রেটা টেবিলের উপর রাখতে যাবে, আরাফের বন্ধু ইমরান তিন্নিকে দেখে বলে উঠলো,,,

ইমরান : আপনি মালিহা মুন তিন্নি right…??

— আরাফ ইমরানের দিকে হা হয়ে তাকিয়ে আছে, সে তিন্নির নাম জানলো কিভাবে?? “মালিহা মুন তিন্নি” নামটা শুনার সাথে সাথে স্নেহা আর অনিকা তিন্নির দিকে তাকিয়ে হা হয়ে গেছে। তিন্নি কিছুটা বিষময় নিয়ে বলল,,,

তিন্নি : জ্বি, আপনি আমার নাম জানলেন কিভাবে??

ইমরান : কতো সালে মনে নেই আপনার একটা ছবি আমি newspaper… দেখেছিলাম। ঐই বছরের রেকেট খেলায় মেয়েদের মধ্যে আপনি আমাদের জেলার প্রথম বিজয়ী ছিলেন।

তিন্নি : maybe… ২০১৪ সালের কথা আপনার এখনো মনে আছে?? strange…

ইমরান : মনে থাকাটা অস্বাভাবিক কিছুনা। আমি ইমরান আরাফের ফ্রেন্ড।

স্নেহা : Hi… আমি স্নেহা আর ও অনিকা।

তিন্নি : আমি আপনাদের দুজনকে চিনি। ( মুখে হাসি এঁকে ) আচ্ছা আপনারা কি সবাই ওনার বেস্ট ফ্রেন্ড? ( আরাফকে ইশারা করে )

ইমরান : হ্যা আমরা এখানে সবাই ওর বেস্ট ফ্রেন্ড। আপনি বসুন আমাদের সাথে।

তিন্নি : no thanks… আপনারা বসে গল্প করেন, আমি চলে যাই। ( বলেই একগাল হেসে দিলো )

স্নেহা : এতো বড় একজন famous মানুষ আমাদের মাঝ থেকে চলে যাবে এটা কি মেনে নেওয়া যায়?

তিন্নি : আমি famous না, অতি নগণ্য একজন।

স্নেহা : বাংলাদেশের top fashion designer… যদি এই কথা বলে এটা মানা যায়? আপনি যদি অতি নগণ্য হোন তাহলে আমরা কি??

তিন্নি : আমি, আপনি, আমরা সবাই সমান, প্রত্যেকের নিজের একটা যোগ্যতা থাকে। যে কাজটা আপনি পারেন, সেটা হয়তো আমি পারিনা, যেটা আমি পারি, সেটা হয়তো আপনি পারেন না। তাই বলে আমি গণ্য, আপনি নগণ্য এটা কিন্তু ভুল। আর একটা কথা আমাকে তুমি করে বললে খুশি হবো।

স্নেহা : সত্যি তুমি অনেক ভাল, তোমার মনটাও অনেক সুন্দর।

তিন্নি : ধন্যবাদ, আপনারা সবাইও অনেক ভালো। আচ্ছা আপনারা নাস্তা করেন আমি পরে আসছি।

অনিকা : please… একটু বসো আমাদের ভাললাগবে।

— আরাফ ভ্যাবাচেকা খেয়ে একবার তিন্নির দিকে তাকাচ্ছে একবার তাদের দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছেনা। এরা সবাই তিন্নিকে চিনে? আর তিন্নি famous বলতে কি বুঝাতে চাইছে। তিন্নি কি সত্যি বাংলাদেশের top fashion designer… দের মধ্যে একজন? প্রথম দিন সে তিন্নি সাথে যেভাবে কথা বলেছে তাকে নিম্ন, অখ্যাতি, অযোগ্য বলেছে। কই তিন্নি তো একবারও কিছু বলেনি?? আরাফ কি এটা সত্যি শুনেছে নাকি কিছু ভুল??

আরাফ : তিন্নি তুমি fashion designer…??

তিন্নি : হুম।

অনিকা : আরাফ তুমি এভাবে জিঙ্গেসা করছো কেন? যেন তুমি জানোনা??

আরাফ : এই প্রথম জানলাম।

স্নেহা : seriously…? তোমার ছোট খালামনির মেয়ে অথচ তুমি জানোনা?

— আরাফ কিছুই বলল না। কোথায় তিন্নিকে তাদের সামনে নিচু করার জন্য তাদের নিয়ে এসেছে। উল্টো তারা তিন্নিকে বিখ্যাত বানিয়ে দিয়েছে। আরাফের ইচ্ছে করছে সবকটাকে পিটিয়ে ঘর থেকে বের করতে। কিন্তু সেটা সম্ভব না, সে নিজেই তাদের নিয়ে এসেছে। এখন তো তিন্নির সাথে বসে সবকটা গল্প জুড়ে দিয়েছে। আরাফের প্রচন্ড রাগ হচ্ছে নিজের প্রতি।

রাত ৯ টায় আরাফ কফি জন্য রান্না ঘরে গিয়ে দেখে তিন্নি নিজ হাতে রান্নার আয়োজন করছে, তিন্নিকে দেখে আরাফ রান্না ঘরে না ঢুকে দরজা হেলান দিয়ে দাড়িয়ে বলল,,,

আরাফ : তুমি যে এতো বড় একজন designer.. কই আগে বলোনি যে? I mean… এমনটাও তো হতে পারতো, যে তোমার যোগ্যতা যাচাই করার পর তোমাকে আমি স্বীকৃতি দিতাম।

তিন্নি : আমি আপনার মতো মানুষকে নিজের যোগ্যতা দেখিয়ে বেরই না। আমার যদি কোনো যোগ্যতা থেকে থাকে সময় হলে আপনি নিজে দেখতে পাবেন। এখানে বলার কি আছে?? আর আমার খ্যাতিমান দেখে যদি আপনি আমাকে স্বীকৃতি দিতেন? তাহলে আমার খ্যাতিমানকে গণ্য করা হতো আমাকে না। আমি চাই আপনি আমাকে গণ্য করুন।

আরাফ : তো বাংলাদেশের top designer… হয়ে রান্না ঘরে কাজ করছো যে?? তুমি জানো তোমার অবস্থানটা এখন কোথায়??

তিন্নি : রান্না করাটা আমার ফ্যাশন, ভাললাগে রান্না করতে। আর অবস্থান বলতে কি বুঝাতে চাইছেন আমি বুঝতে পারছি।

আরাফ : really…?? তাহলে তোমার মুখ থেকে শুনি তোমার অবস্থানটা কোথায়? ( শয়তানি হাসি দিয়ে )

তিন্নি : আপনি এটাই বুঝাতে চাইছেন আমরা যারা রান্না করি, তাদের জন্য আপনি যখন ইচ্ছে তৃপ্তির সাথে খেতে পারেন। আর আমরা যদি রান্না করা ছেড়ে দেই। তাহলে আপনার মতো কিছু অহংকারী মানুষকে রান্না ব্যতিত সবকিছু গরুর মতো কাঁচা চিবিয়ে চিবিয়ে খেতে হতো। এই দিক থেকে আমাদের অবস্থানটা কাজের লোকের জায়গায় না, সর্ব উত্তম জায়গা বহন করে। তাইনা??

— আরাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে কথায় কথায় তাকে অপমান করে, কিন্তু সে তার প্রতি উত্তরে কিছুই বলতে পারেনা।

তিন্নি : আর একটা কথা রান্নার কাজকে কখনো ছোট মনে করবেন না। বড় খালামনির হাতের রান্না অনেক স্বাদ ছিল, ওনি সবাইকে নিজের হাতের রান্না করে খাওয়াতেন। তাই বলে ওনার অবস্থানটা নিম্নস্তরে চলে যায়নি, সবার উচ্চ স্তরে ছিল। কারণ রান্না করতে পারাটা ছিল ওনার যোগ্যতা, আপনি ওনার ছেলে হয়ে রান্না করতে পারেন না এটা আপনার ব্যর্থতা।

— কথাগুলো বলে তিন্নি আরাফের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রান্না শুরু করলো। আরাফ কিছু না বলে চলে গেলো। তিন্নি রান্না করছে আর ভাবছে, আরাফ কিছু না বলে চলে গেলো কেন? সে তো মোটেও এমন না। কিছু না কিছু তো অবশ্য তিন্নিকে বলে যেতো। না বলে যাওয়ার কারণ কি? আরাফকে কি একবার জিঙ্গেসা করা ঠিক হবে?? রান্না শেষ করে খাবারের টেবিলে খাবার পরিবেশন করে দেখে আরাফ আসেনি। তাই সে আরাফের রুমে যায়, রুমের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ। সে ভাবছে দরজায় টোকা দিবে কিনা?

চলবে,,,
( ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ