Friday, June 5, 2026







শিউলি পাওয়া পর্ব-০৬

#শিউলি_পাওয়া <ষষ্ট পর্ব>
#ঈপ্সিতা_মিত্র
<১০>
পুজোর সময় ঘড়ির কাঁটা যেন একটু বেশিই তাড়াতাড়ি এগোয় ! অন্তত প্রত্যেকটা বাঙালির তো তাই মনে হয় | এই যেমন সেইদিন , চোখের পলকেই সপ্তমীর সকাল পেরিয়ে সন্ধ্যে নেমে এলো | কিন্তু অনিন্দর আর টিকি খুঁজে পাচ্ছে না দীপ , অনেকক্ষণ ধরেই | ভেবেছিলো সন্ধ্যেবেলা কোথাও একটা বেরোবে , কিন্তু বন্ধু যেহেতু তার গার্ল ফ্রেন্ডকে নিয়ে বেপাত্তা , তাই বেরোনোর প্ল্যান ক্যানসেল করে পুজো মণ্ডপে গিয়েই হাজির হতে হলো দীপকে | কি আর করবে , সপ্তমীর সন্ধ্যে তো আর বাড়ি বসে কাটানো যায় না ! আর সত্যি কথা বলতে কি ,এই মণ্ডপে এসে বেশ ভালোই লাগছে | এতো লোকের ভিড় , ঠাকুর মশাই এর মন্ত্রোচ্চারণ , সন্ধ্যের আরতি , চারিদিকের ধুনোর ধোঁয়া , আর ধূপের গন্ধ , তার মধ্যে ঢাকের আওয়াজ যেন পুরো মণ্ডপটাকেই একেবারে জমজমাট করে রেখেছে | আর অদ্ভুত ব্যাপার হলো বাচ্চা থেকে বয়স্ক , এই মণ্ডপে এখন যারা যারাই বসে আছে, তাদের প্রত্যেকের মুখে একটা আনন্দ ছড়িয়ে | যাকে বলে পুজোর আনন্দ | এই আনন্দ ভরা মুখগুলো মনে হয় শুধু মাত্র বছরেই এই চারটে দিনই দেখা যায় ! এটা হচ্ছে অনেকটা দূর্গা পুজো স্পেশাল অফারের মতন | ষষ্ঠী , সপ্তমী , অষ্টমী , নবমীর সাথে সাথে সবার হাসি হাসি মুখ ফ্রি ফ্রি ফ্রি ! কথাটা ভেবেই দীপের মুখেও আনমনে একটা হাসি চলে এলো | আর তখনই হঠাৎ ঢাকের আওয়াজ , ঠাকুর মশাই এর মন্ত্রোচ্চারণ , কাশর ঘন্টার ঢং ঢং শব্দ ভেদ করে সেই চেনা গলার আওয়াজটা ওর কানে এলো ,
” কি ব্যাপার ? এইভাবে একা একা দাঁড়িয়ে হাসছো যে ? হ্যাঁ , অবশ্য পাগলেরা অনেক কিছুই করে | তোমার কাছে তো এটাই নরমাল | ”
এই কথা মেয়েটা কথা না শুনিয়ে যেন দু সেকেন্ডও থাকতে পারে না ! দিলো হাসিখুশি মুডটার বারোটা বাজিয়ে | এটা ভেবেই দীপ ঘাড় ঘুরিয়ে বললো ,
” আচ্ছা , কথা , তোমার প্রবলেম কি ? এই সপ্তমীর সন্ধ্যেবেলা তো লোকে ঠাকুর দেখে টাইমপাস করে | তাহলে তুমি কেন আমার পা এ পা লাগিয়ে ঝগড়া করে সময় নষ্ট করছো ? ”
এটা শুনে কথার মুখটা একটু যেন অন্ধকার হয়ে গেলো , ” তো কার সাথে ঠাকুর দেখবো শুনি ! দিদি আর অনিন্দদা তো প্রেম করতেই ব্যস্ত | আর ঠাকুর দেখা তো দূরে থাক , কিছুক্ষন বাদেই পাড়ায় অন্তাক্ষরী শুরু হবে | প্রত্যেকবার আমি আর দিদি টিমে নাম দিই , আর ফার্স্ট হয়ে পাঁচশো টাকা প্রাইজ মনি জিতে আসি | কিন্তু এইবার তো সেটাও হবে না | কারণ আমার পার্টনার সকাল থেকেই বেপাত্তা তার হিরোর সাথে | তাই কি আর করবো , ঝগড়া করেই টাইম পাশ করছি | ”
কথার এইসব কথা শুনে দীপ হাজার চেষ্টা করেও নিজের হাসি কন্ট্রোল করতে পারলো না ! সত্যি মেয়েটা যেন মঙ্গল গ্রহ থেকেই আমদানি হয়েছে | এই রকম কথাবার্তা জীবনে কারোর মুখে শোনেনি ! কেউ ঝগড়া করেও টাইম পাশ করে ! এটাও সম্ভব ! … যাই হোক, কোনো মতে নিজের হাসিটাকে কন্ট্রোল করে দীপ কথাকে একটা প্রস্তাব দিয়েই ফেললো এবার , ” বুঝলাম | তো যদি অন্তাক্ষরী তে নাম দেয়ার হয় , তাহলে আমি তোমার পার্টনার হতে পারি | তুমি গিয়ে আমার আর তোমার নামটা দিয়ে আসো |”
যদিও কথা এতো সহজে এই প্রস্তাবটা নিতে পারলো না দীপের | দু সেকেন্ড ভেবে একটা প্রশ্নবোধক চিহ্নের মতন মুখ করে বললো , ” কিন্তু তোমার আর আমার পার্টনারশিপ তো আজ সকালেই শেষ হয়ে গেছে | দিদি আর অনিন্দদার হ্যাপি এন্ডিং এর পর |”
এটা শুনে দীপ ভদ্রতার হাসি হেসে বললো , ” ভালো , তাহলে দিতে হবে না নাম | আমার কি ! দাঁড়িয়ে থাকো একা একা | এই জন্য বলে কারোর ভালো করতে নেই !”
এই রে , এই ছেলে তো সত্যি ক্ষেপে গেছে | আর যতই ছেলেটা পাগল আর ঝগড়ুটে হোক , পাঁচশো টাকা প্রাইজ মনির জন্য এর সাথে আর একবার পার্টনারশীপ তো করাই যায় ! , তাই কথা কিছু কথা সাজিয়ে এবার দীপকে ম্যানেজ করার জন্য বললো , ” আচ্ছা , না না | সরি | রেগে যেও না | আমি নাম দিয়ে আসছি আমাদের | তবে একটা কথা , ভালো ভাবে গাইতে হবে কিন্তু | আমার রেকর্ড ব্রেক হলে চলবে না | এইবারও ফার্স্ট হতেই হবে , যেন তেনো প্রকারেন , বুঝলে |”
সেইদিন এরপর গানের তালে , সুরের ছন্দে কখন যে দুটো ঘন্টা পার হয়ে গিয়েছিলো , ওরা দুজনে বুঝতেও পারেনি ! তবে হ্যাঁ, দীপ কথা কে একটুও ডিসএপয়েন্ট করেনি কিন্তু | এইবারও ওর রেকর্ড ব্রেক হয়নি | গানের অন্তাক্ষরীতে ফার্স্ট হয়ে পাঁচশো টাকার প্রাইজ মনিটা এখন কথারই পকেটে | আর এটা যার জন্য সম্ভব হলো , তাকে তো একটা থ্যাংক ইউ বলতেই হয় এবার | আফটার অল ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে ! তাই কথা বেশ হাসি মুখেই বললো ,
” থ্যাংক ইউ সো মাচ .. তুমি সত্যিই খুব ভালো গেয়েছো | কাকু সেইদিন ঠিক কথাই বলেছিলো , তুমি আসলেই একজন ভালো সিঙ্গার |” ..
দীপ আর যাই হোক, কথার কাছ থেকে ‘থ্যাংক ইউ’ শব্দটা শুনবে এটা কখনোই এক্সপেক্ট করেনি | তাই একটু বিস্ময়ের সাথে তাকিয়ে বলেছিলো , ” বাবা , এই ওয়ার্ড দুটোও জানো তাহলে ! থ্যাংক ইউ !” ..
এটা শুনে কথার মুখ গম্ভীর , ” সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেই হবে ? কখনো সোজা ভাবে কথা বলা যায় না ?”
এই রে , আবার রেগে গেছে মেয়েটা | তবে আজ কি জানি কেন , এই মেয়েটার সাথে একদম ঝগড়া করতে ইচ্ছে করছে না দীপের | তাই ম্যানেজ করার জন্য বললো , ” আচ্ছা, রিয়ালি সরি | ঐভাবে বলাটা ঠিক হয়নি | আর একটা থ্যাংক ইউ তো তোমারও পাওনা আছে | আজকে তোমার জন্যই এই পাড়ার অন্তাক্ষরীতে নাম দিলাম , আর এতো সুন্দর টাইমটা কাটলো | সত্যি, পাড়ার পুজোর ব্যাপারটাই আলাদা | এখানে এসে আমার এতো ভালো লাগছে | ইনফ্যাক্ট এই পুজোটাই আমার লাইফের বেস্ট পুজো | এর আগে তো কখনোই এইভাবে পুজোটাকে ফিলই করিনি | সারা জীবনই তো একা একাই !” .. না , কথাটা আর শেষ করলো না দীপ | মাঝখানেই থেমে গেলো | কিছু কথা হয়তো এই রকমই হয় , কাউকে বলা যায় না | এইভাবে হঠাৎ করে মাঝখানে থামিয়ে দিতে হয় | তবে কথা ব্যাপারটা খেয়াল করেছিল , তাই জিজ্ঞেস করেই ফেললো , ” একা একা মানে ? তুমি চুপ হয়ে গেলে কেন ?” ….
না, চুপ হয়ে যাওয়ার কারণটা দীপের একান্তই নিজের | তার ভাগ কাউকেই দেয়া যাবে না | তাই কথা ঘুরিয়ে বললো , ” কিছু না | এমনি | যাও , এখন বাড়ি যাও | অনেক রাত হলো | কাল তো আবার অষ্টমীর অঞ্জলি আছে সকাল সকাল | দেখা হবে তখন |”
এবার কথাও হেসে উত্তর দিলো , “হ্যাঁ , দেখা হবে , আসি |”
সেইদিন প্রথম একটা ভালো লাগার রেশ নিয়ে কথা বাড়ি ফিরলো | একটা অদ্ভুত ভালো লাগা , যার কারণ ও ঠিক জানে না | তাহলে কি ওই ঝগড়ুটে পাগল ছেলেটা একটু হলেও নিজের জায়গা ওর মনে করে নিয়েছে ! না কি ওর মনে এই জায়গাটা সেই ময়ূরপঙ্খী ঘাটের প্রথম দেখা থেকেই ছিল ! আজ সেটা হঠাৎ বুঝতে পারলো | কে জানে ! সাধে কি বলে মানুষের মন খুব জটিল | তাই তো কিছু প্রশ্নের উত্তর মনের আনাচে কানাচে হাজার খুঁজলেও এতো সহজে পাওয়া যায় না | ভেবেই একটা হাসি চলে এলো কথার | আজকে আলমারি ঘেঁটে পুজোর বেস্ট শাড়িটা বার করেছে ও | কালকে অঞ্জলি দেয়ার সময় এই লাল রঙের তাঁতের শাড়িটাই পরবে | আচ্ছা , দীপ কি সেটা নোটিশ করবে ! কি জানে ! .. এইসব ভাবতে ভাবতেই বিছানায় শরীরটা এলিয়ে দিলো কথা | আস্তে আস্তে সপ্তমীর রাত শেষের পথে | কালকে একটা নতুন সূর্য উঠবে | অষ্টমীর ভোর উঁকি দেবে বাঙালির দরজায় | আর কাল আসলেই তো আজকে রাতের অপেক্ষাটাও শেষ হবে | দীপের সাথে আর একবার দেখা হওয়ার অপেক্ষা !

<চলবে>

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ