Friday, June 5, 2026







মধুরেণ সমাপয়েৎ পর্ব-০৮

#মধুরেণ সমাপয়েৎ
#মৌপ্রিয়া_ইসলাম_মিহি
#পর্ব_০৮
_________________
-“কিন্তু আমি তো বাড়াবাড়ি করবোই।”

সুরভি আর কিছু না বলে নিশাকে কল করে শপিংমলের পাশের রেস্টুরেন্টে আসতে বললো।সেখানে গিয়ে তিনজনে মিলে পিজ্জা খেলো আর আড্ডা দিল।

বাড়ি ফেরার পথে নিশা বললো,

-“কি রে সুরভি আবার মন দিয়ে বসলি নাকি?”

-“এমন কিছুই না।তবে আমার মনে হচ্ছে উনাকে বিশ্বাস করা যায়।আমি যতটা খারাপ ভাবতাম উনি ততটা খারাপ নন।”

-“আমারও এটা মনে হয়েছে।আচ্ছা যা তুই আমি নেমে গেলাম।”

-“আচ্ছা যা।”

_______________
-“ইয়াহু!আজকে যে কি আনন্দ হচ্ছে!সুরভি আমাকে বিশ্বাস করতে শুরু করেছে।এই বিশ্বাস নিজে কখনোই ভাঙবো না সুরভি।”

হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ কানে আসতে মাহিদ গিয়ে দরজা খুলে দিলো।দরজা খুলে দেখলো মনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন।

-“বাবা তুমি এখানে?”

-“তোমার সাথে আমার কিছু কথা আছে।”

-“আচ্ছা ভিতরে আসো।”

মনোয়ার সাহেব মাহিদের রুমে প্রবেশ করলেন।মাহিদ কিছু বলতে যাবে তার আগে মনোয়ার সাহেব বললেন,

-“সেদিন বিয়েটা কেনো ভেঙেছিলে তার সত্যি কারণটা আমাকে বলো!”

মাহিদ কিছুক্ষণ চুপ করে থেকে বললো,

-“বাবা পরে বললে হয় না?”

-“মাহিদ বেশি কথা বলো না।যা জিজ্ঞেস করেছি সেটা বলো।”

মাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো,

-“বিয়েটা ঠিক হওয়ার কিছুদিন পরে আমাকে কেউ একজন কল করে বলে ও নাকি সুরভিকে ভালোবাসে আমি যেন এই বিয়েটা না করি।আমি তো ওর কথায় পাত্তা না দিয়ে কল কেটে দেই।তার কিছুদিন পরে আমাকে সেই নাম্বার থেকে একটা ভিডিও সেন্ড করে যেখানে সুরভির পিছনে হুডি পড়া এক লোক তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে।আমি যদি বিয়ে না ভাঙি তাহলে সুরভিকে গুলি করে মেরে ফেলবে।সুরভির পরিবারের অনেক বড় ক্ষতি করে ফেলবে।আমি পুলিশকে ইনফর্ম করি কিন্তু ওদিকে আরেক ঝামেলা।তারা আমাকে জানায় আমি নারী পাচার চক্রের সাথে জড়িত।কোনো জোরদার প্রমাণ না থাকায় তারা আমাকে গ্রেফতার করতে পাচ্ছে না তবে তারা আমাকে কোনোভাবে সাহায্যও করবে না।এই খবর কিভাবে যেন তানিমা পেয়ে যায়।ও আমাকে ব্লাকমেইল করতে শুরু করে আমি যদি সুরভিকে বিয়ে করি তাহলে ও সবটা সুরভিকে জানিয়ে দিবে।আমি ভালো করেই জানি এইসব জানলে সুরভি কখনোই আমাকে বিয়ে করতো না।তাও আমি বিয়েটা করতে গিয়েছিলাম তবে সেদিন আমাকে সেই পুলিশ অফিসার কল করে জানায় সুরভিকে বিয়ে করা ঠিক হবে না।তাহলে সুরভির অনেক বড় ক্ষতি হয়ে যাবে।তারা ইনফর্ম পেয়েছে ওই বিয়ে বাড়িতেই নাকি কারো কাছে বন্দুক ছিল আর সে অপেক্ষায় ছিল কবুল বলার।কবুল বললেই সুরভির পিঠে গুলি করে দিতো!আর আমি সেই কারণে সেদিন কবুল না বলেই উঠে গিয়েছিলাম।”

সবটা শুনে অবাক হয়ে তাকিয়ে আছেন মনোয়ার সাহেব।

-“তুমি এইসব আগে কেনো বলোনি?”

-“কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি নির্দোষ।আর ওই লোকটা কে সেটাও জানি না।আজকে বললাম তুমি জোর করার কারণে।জানোই তো বাবা আমি তোমাকে একটু ভয় পাই।”

মনোয়ার সাহেব মাহিদকে জড়িয়ে ধরে বললেন,

-“কত কথা তোকে বলেছি বাবা কিছু না জেনে।তোর কোনো চিন্তা নেই আমি সবটা দেখছি।”

হঠাৎ করে মাহিদের রুমে আকিব আসলো।মনোয়ার সাহেব মাহিদকে জড়িয়ে ধরে আছে দেখে মৃদু হেসে আকিব বললো,

-“যাক বাবা-ছেলের সম্পর্কের উন্নতি ঘটেছে।”

মনোয়ার সাহেব মাহিদকে ছেড়ে আকিবের দিকে তাকিয়ে হাসলো।

-“মাহিদ তুমি কোনো চিন্তা করো না।আমি আজই আমার বন্ধুর সাথে কথা বলতেছি এই বিষয়ে।তোমার আমাকে সবটা আরো আগেই জানানো উচিত ছিল।”

মনোয়ার সাহেব মাহিদের রুম থেকে চলে গেলেন।

-“কি আগে জানানোর কথা বললো ফুপা?”

মাহিদ সব ঘটনা আকিবকে বললো।

-“কি এতো কিছু ঘটে গেছে?তুই ওই তানিমাকে থা*প্পড়াতে পারিস না?আর ওই লোকটাই বা কে যে সুরভিকে ভালোবাসে?”

-“অনেক ভেবেচিন্তে দেখেছি।আমার মনে হয় ওই লোকটা আর কেউ না।সে হলো তুষার।”

-“আর ইউ সিওর মাহিদ?”

-“জোর দিয়ে বলতেছি না তাও আমার ধারণা হচ্ছে।”

-“এক কাজ করি ওর উপর নজর রাখা শুরু করি।তাহলে হয়তো কোনো প্রমাণ পেয়ে যাবো।আর তোর নামে এমন অভিযোগ কে উঠিয়েছে?”

-“তানিমাই হবে হয়তো।নাহলে আমার এই অভিযোগ কাজে লাগিয়ে তো আর আমাকে ব্লাকমেইল করতো না।তবে ওর কোনো কিছুতেই আমি পাত্তা দেই না।”

-“তুই সুরভিকে এইসব কিছু জানা।তাহলে দেখবি সবটা ঠিক হয়ে যাবে।”

-“কিন্তু ও যদি আমার কথা বিশ্বাস না করে?যদি ভাবে আমি সত্যিই নারী পাচার চক্রের সাথে জড়িত?ভাই রে অনেক কষ্টে রাগ একটু কমাতে পারছি যদি এটা বিশ্বাস না করে তাহলে তো সব শেষ!”

-“এতো চিন্তা করা বাদ দে।সময় করে সবটা ও-কে বল।আপাতত চল নিচে যাই।”

দুজনে নিচে গিয়ে দেখলো বারেয়া বেগম আর মাইশা বসে বসে কথা বলছে।মাহিদ আর আকিবকে দেখে রাবেয়া বেগম বললেন,

-“মাহিদ এতো কিছু ঘটে গিয়েছে তুই আমাদের জানাবি না?”

-“মা জানাতাম তো সময় হলে।বাবা কোথায়?”

-“তোর বাবা গিয়েছে তার বন্ধুর কাছে।কি নারী পাচার চক্রের সাথে তুই নাকি জড়িত!এইসব অভিযোগ কে করছে?”

-“আমি কিছুই জানতে পারিনি এই বিষয়ে আম্মু।”

-“তানিমা এইসব কেনো করলো?”

-“জানোই তো মা ও আমাকে পছন্দ করে।তবে কোনো লাভ নেই।আমি শুধুমাত্র সুরভিকেই ভালোবাসি।”

তানিমা মাহিদদের বাড়িতে প্রবেশ করতে গিয়ে এইসব কথা শুনতে পেল।সে আর বাড়িতে না ঢুকে রাগে হনহন করতে করতে চলে গেল।গাড়িতে বসে কাউকে কল করে বললো,

-“ভিডিওটা সুরভির নাম্বারে পাঠিয়ে দেও।”

কলটা কেটে তানিমা বললো,

-“তুমি আমার না হলে আর কারো হতে পারবে না মাহিদ।”

_________
সুরভির মোবাইলে একটা ভিডিও আসায় সেটি সে ওপেন করে দেখে,’মাহিদ একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছেন।তিনি মাহিদকে বলছেন মাহিদের নামে নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।কোনো জোরদার প্রমাণ না থাকায় তিনি তাকে গ্রেফতার করতে পারছেন না।’

ভিডিওটা দেখে সুরভি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।

-“মাহিদ এমন একটা কাজ করতে পারে?”

সুরভি আর কিছু না ভেবে মাহিদকে কল করলো।

বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিল মাহিদ।হঠাৎ মোবাইলে কল আসায় মোবাইলটা হাতে নিয়ে দেখলো সুরভি কল করেছে।সুরভির নাম্বার থেকে কল আসায় মাহিদ বেশ অবাক হলো।সে আর কিছু না ভেবে কলটা রিসিভ করলো।কলটা রিসিভ করতে সুরভি বললো,

-“আপনি নারী পাচার চক্রের সাথে জড়িত?”

সুরভির মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেল মাহিদ।মাহিদ নিজেকে স্বাভাবিক করে বললো,

-“কি বলছো তুমি এইসব?তুমি কি করে জানলে এই বিষয়ে?”

-“আমাকে কে যেন একটা ভিডিও পাঠিয়েছে সেখানে দেখেছি।”

মাহিদের আর বুঝতে বাকি রইলো না এটা তানিমার কাজ।মাহিদ চোয়াল শক্ত করে বললো,

-“সুরভি আজ সন্ধ্যায় তুমি আমার সাথে …… জায়গায় দেখা করো।তোমাকে আমি সবটা বুঝিয়ে বলবো।”

-“আপনার মতো একজন লোকের সাথে আমার দেখা করার কোনো ইচ্ছা নেই।”

-“প্লিজ সুরভি।”

সুরভি কিছুক্ষণ চুপ থেকে বললো,

-“আচ্ছা ঠিক আছে।”

সুরভি কলটা কেটে দিল।মাহিদ রেডি হয়ে বাড়ি থেকে বের হতে গেলে মাইশা বললো,

-“কোথায় যাচ্ছিস তুই ভাইয়া?”

-“কিছু হিসাব বাকি আছে!”

মাহিদ গাড়ি নিয়ে সোজা তানিমাদের বাড়িতে গেলো।কলিংবেল বাজাতেই তানিমা এসে দরজা খুলে দিলো।মাহিদকে দেখে মুচকি হেসে বললো,

-“আমি জানতাম তুমি আসবে।”

মাহিদ ঠাস করে তানিমার গালে একটা চ*ড় মারলো।তানিমা চোখ রাঙিয়ে মাহিদের দিকে তাকালো।

-“লজ্জা করে না তোর?এতো বেহায়া হতে পারিস কি করে তুই?তোর জন্য আমার জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে।এইসব বাদ দে তানিমা।আর বল কার সাথে মিলে তুই এইসব করছিস?”

তানিমা আমতা আমতা করে বললো,

-“ম মা মানে?”

-“মানে হলো তুই আর ওই লোক যে একসাথে মিলে এইসব করছিস সেটা আমি বুঝে গেছি।”

-“কোন লোক?আমি কোনো লোককে চিনি না।”

-“তুষারকে চিনিস না তুই?”

তুষারের নামটা শুনতেই তানিমা ভয় পেয়ে গেলো।যা দেখে মাহিদ মৃদু হেসে বললো,

-“তোর এই মুখ দেখেই সবটা বুঝা যাচ্ছে।আর তুই যে আমার নামে ওই অভিযোগ এনেছিস সেটাও আমি ভালো করে বুঝতে পেরেছি।তবে তুই ওই ভিডিওটা কেনো সুরভিকে পাঠালি?”

-“কারণ আমি তোমাকে হারাতে চাই না।”

-“আমি তো কখনো তোর ছিলামই না যে তুই আমাকে হারাবি!জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না।তুই যদি আমাকে এতোই ভালোবাসিস তাহলে আজ থেকেই তুই এইসব বন্ধ করবি।”

মাহিদ পকেট থেকে মোবাইলটা বের করে রেকর্ডিংটা অফ করে বললো,

-“আপাতত এটা শোনালেই সুরভি আমাকে বিশ্বাস করবে।আর বাকি রইলো তোর ওই অভিযোগ!সেটা না হয় পরে দেখবো।আর হ্যাঁ ওই তুষারকেও পরে দেখতেছি।”

মাহিদ তানিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর বাড়ি থেকে বের হয়ে গেল।

#চলবে____

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ