Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ভালোবাসি প্রিয় তোমাকেভালোবাসি প্রিয় তোমাকে পর্ব-০১

ভালোবাসি প্রিয় তোমাকে পর্ব-০১

#ভালোবাসি প্রিয় তোমাকে
#সূচনাপর্ব
#নিঝুম_জামান

মামাতো বোনের বিয়েতে এসে একটা ছেলের
ওপর ক্রাশ খেয়ে বসে আছে আমার দুই খালাতো বোন রিমি আর তিন্নি। এখন ওদের ক্রাশকে দেখার জন্য আমাকে টানাটানি করে নিতে এসেছে।
আমি নিরা। মামাতো বোনের বিয়েতে এসেছি। গায়ের হলুদ উপলক্ষে এতক্ষণ সাজগোজ করছিলাম। হঠাৎ রিমি- তিন্নি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে এসে আমার কাছে ওদের ক্রাশের কথা বলল ছেলেটা নাকি সেই হ্যান্ডসাম। রিমি আমাকে অনুরোধ করছে ওদের ক্রাশকে পটিয়ে রাজি করাতাম ওর সাথে প্রেম করার জন্য। ওর কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। আজকাল ছোটবোনরাও বড়বোনদের অনুরোধ করে প্রেম করিয়ে দেওয়ার জন্য। যদিও আমি ওদের থেকে খুব বেশি বড় না।তবুও বড় তো! আমি ওদের উদ্দেশ্য বললাম,

‘তোরা দুইবোন একছেলের ওপর ক্রাশ খেয়েছিস, এখন আবার বলছিস প্রেম করিয়ে দিতে? তা একছেলে কি দুইবোনের সাথে প্রেম করবে নাকি?’

রিমি আমাকে জড়িয়ে ধরে বলল,
‘ আরে নিরাপু, তিন্নি ক্রাশ খেয়েছে ঠিকই প্রেম করতে চায় না, বাট আমি হ্যান্ডসাম বয়ের সাথে প্রেম করতে চাই।’

‘এই তোদের কি আমাকে পাগল মনে হয়? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি অথচ একটা প্রেম করলাম না, তুই ক্লাস টেনে পড়েই প্রেম করতে চাইছিস, বলি থাপ্পড় চিনিস?’

‘ইশ, নিরাপু তুমি এমন ভাব করছো যেন তুমি কত বড়! আমার থেকে মাত্র দুই বছরের আর তিন্নির থেকে সাড়ে তিন বছরের বড়। এটাকে বড়বোন বলে না; বলে বান্ধবী। সমবয়সী কাজিনরা বান্ধবীই হয়। বুঝছো? ছেলেটা দেখতে সেই সুন্দর । দেখলেই মন চায় প্রেমে পড়ে যাই। ‘

নিরা এক ভ্রু একটু উপরে তুলে বলল,
‘হুম, বুঝলাম। তবে তোদের মুখে ছেলেটার যেই রূপের প্রশংসা শুনলাম, মনে হচ্ছে তো আমিই বুঝি প্রেমে পড়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যদি তোর সাথে প্রেম করিয়ে দিতে গিয়ে আমার সাথেই তোর ক্রাশ বয়ের প্রেম হয়ে যায় তখন কি করবি তুই? ‘

রিমি কিছুটা চিন্তিত মুখে নিরার দিকে তাকালো। তারপর বলল,
‘আরে ধুর। আমি আমার নিরাপুকে খুব ভালো করেই চিনি। সে কখনোই এমন করবে না।’

নিরা হাহাহা করে হেসে দিয়ে বলল,
‘এত বিশ্বাস ভালো না বনু।’

‘ কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি নিরাপু। প্লিজ চলো ওই ছেলের কাছে নিয়ে যাই তোমাকে।’

‘না রে, রিমি আমি কোনো ছেলের কাছে গিয়ে তোর কথা বলতে পারব না। নিজেকে ছ্যাঁচড়া মনে হয়।’

‘আরে এখানে ছ্যাঁচড়ার কি আছে? তুমি তো আর প্রেম করবে না।’

আমি ওদের ক্রাশের কাছে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ওদের কথার প্যাঁচে ফেলে তাড়ানোর চেষ্টা করছি৷ কারণ এই জীবনে একজনের প্রেমের ডাকপিয়ন হয়ে অনেক শিক্ষা হয়েছিল। মায়ের কাছে খুব মার খেয়েছিলাম।
কিন্তু রিমি তো নাছোড়বান্দা। আমাকে ও ওর ক্রাশকে দেখাবেই। এক প্রকার বাধ্য হয়েই রিমির
সাথে গেলাম। হলুদের স্টেজের কাছাকাছি যাওয়ার
পরে রিমি আঙুল দিয়ে দেখাল,

‘ওই যে নিরাপু, ওই ফর্সা ছেলেটা। আকাশি রংয়ের পাঞ্জাবি পরণে।’

নিরা ছেলেটার দিকে এক নজর তাকিয়ে বলে উঠল,
‘সর্বনাশ করেছে! এতো নিষান ভাইয়া। আমি তোর প্রেমের প্রস্তাব নিয়ে যেতে পারব না।’

নিরার কথা শুনে রিমির চোখ-মুখে খুশির আভাস দেখা গেল। সে বলল,
‘ নিষান, সুইট নেইম! নিরাআপু, তুমি এই ছেলেকে আগে থেকে চিনো?
তাহলে তো কথাই নাই। আপু তাড়াতাড়ি যাও না তার কাছে প্লিজ। ‘

নিরা রিমির দিকে চোখ রাঙিয়ে বলল,
‘আমি ওনাকে অনেক আগে থেকেই চিনি। দুনিয়াতে এতো পোলা থাকতে তোর ওনার দিকেই নজর গেলো?’

‘কেনো নিরাপু? তুমি কি ওনাকে ভালবাসো?’
কথাটা বলে উঠল তিন্নি।

তিন্নির কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল।আমি ওকে কিছুটা রাগী স্বরে বললাম,
‘ওনাকে ভালোবাসতে যাব কেনো? ওনার মত বদরাগী পোলা দুনিয়ায় দুইটা নাই। সাথে আস্ত ডেভিল। জানিস ওনি আমাদের মামাতো বোন লিজা আপুর একমাত্র ছোট দেবর। লিজা আপুর বিয়েতে যখন এসেছি তখন ওনাকে দেখেছি সাথে ওনার ডেভিলগিরিও দেখেছি। তোরা তো তোদের পরীক্ষার জন্য লিজাআপুর বিয়েতে আসতে পারিস নি। তাই চিনিস না। এই নিষান ভাইয়ার কারণে মায়ের হাতে
সকলের সামনে মার খেয়েছিলাম।’

‘আগে তো কখনো এই তোমার কাছে শুনি নি। পুরো কাহিনিটা খুলে বলো না প্লিজ। (রিমি)

‘আমাদের কলিজার টুকরো মাইশা আপু, যার মাথায় দিনরাত প্রেমের চিন্তা ঘুরে সে লিজাআপুর বিয়েতে এসে তোদের হ্যান্ডসাম ক্রাশবয় আই মিন
নিষান ভাইয়ার ওপর ক্রাশ খেয়েছে। তোদের মত মাইশা আপুও আমাকে তার প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল। এক টুকরো কাগজে কি জানি লিখে দিয়ে দূর থেকে নিষান ভাইয়াকে দেখিয়ে বলেছিল
তাকে দিয়ে আসতে। আমি আগে-পিছে কিছু না ভেবে তার কাছে কাগজটা দিলাম। আমি উনাকে বললাম যে আমার এক আপু আপনাকে এই চিঠি দিয়েছে। তিনি একনজর আমাকে দেখে কাগজ
পড়ে আমাকে জিজ্ঞেস করল, তোমার মা কই? আমিও সরলমনে তাকে আমার মায়ের কাছে নিয়ে যাই। উনি কাগজটা আমার মায়ের হাতে দিয়ে বলে, দেখুন আন্টি আপনার মেয়ের মাথায় এই বয়সেই কিসব ঘুরে? মাকে আমি বোঝানোর ট্রাই করলাম
আমি না চিঠিটা মাইশা আপু ওনাকে দিয়েছে। মাকে তো চিনিসই, সবার সামনে আমাকেই থাপ্পড় লাগিয়ে
ধমকাতে লাগল।
এরপর থেকে এই বদরাগী পোলার থেকে আমি দশহাত দূরে থাকি। যদিও দেখতে ভালো, কিন্তু এক নাম্বারের বদ।’

রিমি-তিন্নিকে কাহিনি বলতে বলতেই দেখি নিষান ভাইয়া আমাদের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে আমরা তিনজনই ভয় পেয়ে গেলাম।। তার নামে এতোক্ষণ যেসব কথা বলছিলাম তা কি তিনি শুনে ফেললেন নাকি? আমাদের সামনে এসে
একটা বাঁকা হাসি দিয়ে বললেন,

‘নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছিলে? বেশ কিছুক্ষন খেয়াল করে দেখলাম আমার দিকেই তিনজন হাঁ করে তাকিয়ে ছিলে?’

নিরা মুখ ভেংচে উত্তর দিল, ‘আপনি কোথাকার কোন সেলিব্রিটি যে আপনার দিকে তাকিয়ে থাকব?
আমরা স্টেজটা দেখছিলাম। ‘

নিষান মুচকি হাসি হাসল, নিরার সাথে তর্কে জড়ালো না। অথচ নিষান অনেক যাবত খেয়াল করে দেখেছে নিরা আর ওর সাথেরগুলো ওকেই দেখছিল। নিষান গলাটা কেশে বলে উঠল,

‘ভাবী ফোন দিয়েছিল, বলেছে আমার আশেপাশে কোন সুন্দরী রমণী থাকলে তার কাছে পাঠাতে?
তো আমার চোখের সামনে তোমরা আছ, তাই তোমাদের বললাম। ‘

‘কি কারণে লিজা আপু যেতে বলেছে?’ (নিরা)

‘গাঁয়ের হলুদের বউকে চান্দিনা ধরে স্টেজে আনার জন্য, সাথে ভিডিও + এক গাদা ছবি তোলার জন্য। ‘

‘ওহহ, আচ্ছা। ‘

আমরা বউয়ের চান্দিনা ধরার উদ্দেশ্য হাঁটা দিলাম। রিমি-তিন্নি কিছুটা এগিয়ে আর আমি ওদের থেকে একটু পেছনে।হঠাৎ পেছন থেকে কে যেনো আমার হাতটা টেনে ধরলো। তাকিয়ে দেখি নিষান ভাইয়া। আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন,

‘তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এতটা সুন্দর লাগছে যে ভাষায় বর্ণনা করতে পারব না।’

ওনার মত মানুষের মুখে আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাকে কিছু বলব এমন সময় দেখি মা…

#চলবে?

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ