Friday, June 5, 2026







ভালোবাসিবো খুব যতনে পর্ব-০৬

#ভালোবাসিবো_খুব_যতনে
#Ayrah_Rahman
#part_06

” কিরে পূর্ণ ! এভাবে মাটিতে বসে আছিস কেন ? ”

ইলমির কন্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে ইলমির দিকে তাকালাম ,
চারপাশে একবার নজর বুলিয়ে ফট করে উঠে দাড়িয়ে সাড়ি থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে সাড়ি টা ঠিক করে দাড়ালাম,

” রাস্তা ঘাটে যখন কিছু অসভ্য মানুষজন গরু ছাগলের মতো দৌড়াদৌড়ি করে তখন আমার মতো মাসুম কিউট বাচ্চাদের তো চলতে ফিরতে সমস্যা হবে ই , ধাক্কা খেয়ে পড়তেই হবে , ইট ইজ স্বাভাবিক ”

বলেই আড় চোখে মাস্ক পড়া লোকটার দিকে তাকিয়ে দেখি , উনি কি সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দাড়িয়ে ফোন ঘাটছে যেন কিছু ই হয় নি ,

” আপু আসলে দোষ টা আমার ই , আমি ই খেয়াল করি নি , আমি আসলেই দুঃখীত , প্লিজ রাগ করবেন না আপু ”

আমি সাড়ির কুচি ঠিক করে সেই ছেলেটার দিকে তাকালাম ,
মুচকি হেসে বললাম ,

” ইট’স ওকে ভাইয়া , আমি কিছু মনে করি নি , তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই , আর ভাইয়ের সাথে কি বোন রাগ করতে পারে ? আমি একটুও রাগ করি নি ”

মাঝখান থেকে সেই মাস্ক পড়া লোকটা মোবাইলে র দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলে উঠলো ,

” তানজিম তুই কি আজ বাসায় যাবি? গেলে বল তা না হলে আমি গেলাম , বাই ”

বলেই লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে হাটতে লাগলো ,

” তোমার ভাই উনি ? ”

আমার কথা শুনে তামজিদ শব্দ করে হেসে বলল,

” খুব অদ্ভুত তাই না ? আসলে ভাইয়া এমন ই , কথা কম বলে আর সারাক্ষণ আলাদা মুড নিয়ে থাকে , খাটাস ”

” হ্যা সেটাই ”

” ধন্যবাদ আপু , আজ তাহলে আসি ”

আমি প্রতুত্তরে হাসলাম ,

ছেলেটা চলে গেলো , খারাপ লাগে নি ছেলেটাকে , বয়স আর কত হবে ! হয়তো বাইশ কি তেইশ , অনার্স থার্ড কিংবা ফোর্থ ইয়ারে পড়ে হবে হয়তো ”

” কিরে আজকে কি সারাদিন এখানে ই দাঁড়িয়ে থাকবি ? চল ভেতরে চল ”

” হুম ”

বলেই চুলে হাত দিয়ে দেখি বকুল ফুলের মালা টা নেই , চোখ ঘুরিয়ে চারপাশে তাকালাম , নাহ কোথাও নেই , নিচে পড়লে তো এখানেই থাকতো ,

” কিছু খুজছিস ? ”

আমি এদিক সেদিক তাকিয়ে বললাম ,

” হ্যা বকুলের মালা টা ”

” থাক মালা লাগবে না , চুল গুলো এমনি ই ছেড়ে দে , একটা দিন ই তো ”

ওর অনুরোধের ভঙ্গিতে বলা কথার পরিপ্রক্ষিতে আমি ও কথা বাড়ালাম না ,

বসন্তের আমেজ শুরু হয়ে গিয়েছে , হালকা শীতল বাতাস আর চারিদিকে রঙ বেরঙের পাখি গাছে গাছে নতুন পাতা গজানোর মৌসুমে অনুষ্ঠানটা বেশ আনন্দময় হয়ে উঠলো , দিনের ক্লান্তি ভাব টা অনেকাংশে ই কমে গেছে , বাসন্তী রঙের সাড়ি তে আর খোলা চুলে বসন্ত বাতাস আজ বেশ উপভোগ করছি ,

আমি যে ততটা ফর্সা তা কিন্তু না , আমি শ্যামবর্না , গায়ের রং টা তামাটে , আর ইলু হলুদ ফর্সা , কোথাও একটা শুনেছিলাম , একটা সুন্দরী মেয়ের সাথে আরেকটা সুন্দরী মেয়ের বন্ধুত্ব টা খুব বেশি দিন টেকে না , তাই হয়তো আমার আর ইলুর বন্ধুত্ব টা এতো টা গাঢ় ,

দু’জনে মিলে বেশ অনেক ঘুরাঘুরি করলাম , বিভিন্ন খাবার দাবার শেষ করে ফিরতে প্রায় রাত আটটার মতো বেজে গেছে ,

এই মূহুর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কিন্তু আমাদের ভাগ্য তো এত সুপ্রসন্ন নয় যে দাঁড়ানোর সাথে সাথে রিকশা পেয়ে যাবো ,

দুর থেকে একটা রিকসা দেখা যাচ্ছে এদিকটায় আসছে ,

” চাচা যাবেন ? ”

চাচা গলায় থাকা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল ,

” হহহ আম্মা যামু , কই যাবা ”

” দুই নাম্বার রোড ”

” আইচ্ছা উঠো ”

মাঝ রাস্তায় হঠাৎ সামনে ভিষন ভীড় দেখে রিকসা থেমে যায় ,

আমি ভ্রু কুচকে সামনে তাকায় , ইলুর দিকে তাকিয়ে দেখি ওই ঘুমে ঢুলছে ,

আমি রিকসা থেকে নেমে কিছু টা সামনে এগিয়ে গেলাম , লোকজন বলাবলি করছে সামনে এক্সিডেন্ট হয়েছে ,

আমি ভীড় ঠেলে সামনে গেলাম , চোখের সামনে ভেসে উঠলো একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে কিন্তু চারপাশে এত লোক থাকতে ও কেউ গিয়ে ধরছে ও না আর না হসপিটালে নিয়ে যাচ্ছে ,

আমি ছেলে টার কাছে যেতেই একজন লোক পিছনে থেকে ডেকে বলে উঠলো ,

” আপা ওনার কাছে যাইয়েন না , যেই এক্সিডেন্ট করছে মনে হয় না যে বাঁচব আজাইরা নিজে ঝামেলা ই জরাইয়েন না , পুলিশের প্যাচে পড়বেন,

লোকটা আরো ও কিছু বলতে নিবে আমি রেগে তার দিকে তাকতেই লোকটা চুপ হয়ে যায় ,

মানুষ কতটা নিম্ন মস্তিষ্কের অধিকারী হলে এই মূহুর্তে এমন একটা কথা বলতে পারে , আমি দীর্ঘ শ্বাস ফেললাম ,

আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম ,
ওর সামনে হাটু গেড়ে বসে তর্জনী আঙুল ওর নাকের কাছে নিতেই শ্বাস প্রস্বাস টের পেলাম তার মানে এখনো বেঁচে আছে , তবে অবস্থা আশঙ্কা জনক সেটা দেখেই বোঝা যাচ্ছে , মাথা ফেটে রক্ত বের হচ্ছে এখনো

এতক্ষণে ভীড় ঢেলে ইলু ও এসেছে , আমি ওকে কিছু একটা ইশারা করতেই ও দৌড়ে সেখানে থেকে চলে যায় ,

আমি ছেলেটার মাথা নিজের কোলের উপরে রেখে সাড়ির আচলের কিছু অংশ ছিড়ে মাথাটা ভালো ভাবে বেধে দেই যেন রক্ত পড়া টা কিছু টা হলেও কমে যায় , ততক্ষণে ইলু রিক্সা ওয়ালা চাচাকে নিয়ে হাজির , ছেলেটাকে রিকসা য় উঠিয়ে আমি আর রিকসা ওয়ালা চাচা হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা হলাম , ইলু সেই রিকসার পিছনে পিছনে ই আরেকটা রিকসা নিয়ে, কাছে ই একটা হসপিটালে ছেলেটাকে নিয়ে এলাম , আমার সারা শরীর ছেলেটার রক্তে রঞ্জিত , হসপিটালে ভর্তি করে সেখানেই বসে রইলাম,

” চাচা আপনার ভাড়া টা কত দিবো ? ”

আমার কথা শুনে চাচা চোখ ভর্তি পানি নিয়ে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন,

” ভাড়া লাগবো না রে মা , দোয়া করি তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে ”

এমন সময় ডাক্তার বের হয়ে আসে , ডাক্তার কে দেখা মাত্র ই আমি দৌড়ে গেলাম ডাক্তারের কাছে ,

” ডাক্তার কি অবস্থা রোগীর ? ”

আমার কথা শুনে ডাক্তার দীর্ঘ শ্বাস ফেলে বলল ,

” অবস্থা এখনো কিছু বলা যাচ্ছে না তবে খুব একটা ভালো না , মাথার পিছনে দিকে আঘাত টা বেশি লাগছে , গলায় ও বেশ খানিকটা জখম হয়েছে ,মাথায় বিভিন্ন জায়গায় কাচ ঢুকে আছে , ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে , রোগীর বাসার লোক কেউ আছে ? bond paper এ সাইন করতে হবে , অপারেশন করালেও যে রোগী বাচবে এমন কোন সিউরিটি দিতে পারছি না , আঘাত টা খুব বেশি ই পেয়েছে

আমি কিছু চিন্তা না করে ই বলে উঠলাম ,

” আমি রোগীর বোন হই কোথায় সাইন করতে হবে বলেন আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি , আপনি এক্ষুনি অপারেশন এর ব্যবস্থা করেন ”

” জি অবশ্য ই ”

ডাক্তার তার পাশে থাকা নার্স কে বলল ,

” উনার সব পেপার রেডি করে সাইন করাও আর অ’টি রেডি করো ,, তাড়াতাড়ি কর ”

নার্স আমার দিকে তাকিয়ে বলল ,

” আপনি চলুন আমার সাথে ”

আমি নার্সের সাথে যেতে যেতে পিছনে তাকিয়ে ইলুর দিকে তাকিয়ে বললাম ,

” তুই এখানে একটু বস আমি আসছি ”

আমার কথার পরিপ্রেক্ষিতে ইলু মাথা নাড়িয়ে সিটে বসে পড়লো ,

নার্স আমা সাথে যেতে যেতে বলল ,

” রোগী কি আপনার কিছু হয় ? ”

” হুম , আমার ভাই ”

” ওহ , ওনার আঘাত গুলো খুব গুরুতর , কিভাবে হয়েছে একটু বলতে পারবেন ? ”

” লড়ির সাথে প্রাইভেট কারের এক্সিডেন্ট ”

” ওহ ”

ফর্মালিটি শেষে ডাক্তার অ’টি তে ঢুকেছে প্রায় এক ঘন্টা , আমি আর ইলু অ’টির সামনে , টেনশনে হাত পা বরফ হয়ে আসছে , চোখ ফেটে কান্না আসছে , টুপ করে চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়লো , একটা অচেনা অজানা ছেলের জন্য এতো চিন্তা ! আমি খুব করে চাইছি আল্লাহ র কাছে যেন ছেলেটা সুস্থ হয়ে যায়, কোন মায়ের বুক যেন খালি না হয় ,

প্রচন্ড অস্থিরতায় ভুগছি , অবশেষে অ’টির লাল লাইট নিভে গেলো

ডাক্তার বাইরে বেরিয়ে এলেন৷

” কি অবস্থা ডাক্তার আমার ভাইয়ের ? ”

” আল্লাহ র অশেষ রহমতে এবারে র মতো বেচে গেছে , সময় মতো না পৌছালে হয়তো বাচানো সম্ভব হতো না , তুমি মেয়ে অনেক সাহসী , খুব ভালোবাসো ভাইকে তাই না , ব্রেভ গার্ল, ডোন্ট ওয়ারি ভাই ঠিক হয়ে যাবে , কিছু দিন রেস্ট করুক , আর গলায় যেহেতু আঘাত পেয়েছে কথা বলতে কয়েক দিন সমস্যা হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ”

ডাক্তারের কথায় আনমনেই আমার ঠোঁটে হাসির রেখা ভেসে উঠলো ,

” ভেতরে যেতে পারি ডাক্তার ? ”

” আবাদত ঘুমাচ্ছে , কাল সকালে র আগে ঘুম ভাঙবে না , তবে দেখে আসতে পারো ”

” ধন্যবাদ ডাক্তার ”

” মাই প্লেজার ”

বলেই ডাক্তার চলে গেলো , আমি ইলমির দিকে তাকিয়ে মুচকি হাসলাম , ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালাো সব ঠিক হয়ে যাবে ,

_______________

সকাল প্রায় ৭ টা বাজতে চলল ,

তালুকদার ভিলায় কারো চোখে ঘুম নেই , ড্রয়িং রুম জুড়ে সবার আনাগোনা , তাপস তালুকদার সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে , মেহেরিন শিকদারের চেহারায় ও ছেলের জন্য অস্থিরতা , তাহরিম তালুকদার মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে পুরো রুম জুড়ে কাল রাত থেকে তানজিমের ফোন বন্ধ , রাতেও বাসায় আসে নি , যে ছেলে এক ঘন্টা বাসায় না থাকলে মায়ের কাছে সত্তর বার ফোন করে সে ছেলের ফোন কাল রাত থেকে অফ!

পুরো শহর জুড়ে পুলিশ ফোর্স লাগানো হয়েছে , কিছু ক্ষন আগেই একজন পুলিশ কর্মকর্তা ফোন করে জানিয়েছে , তাদের গাড়ি টা মহাসরকের পাশে খুব ই বাজে ভাবে ভেঙে যাওয়া অবস্থায় পাওয়া গেছে কিন্তু সেখানে তানজিম ছিলো না ,

এলাকার লোক জন থেকে শোনা গেছে গত কাল রাতে প্রায় আটটার দিকেই এদিকে গাড়ি ট এক্সিডেন্ট করে আর পরে থাকা ছেলে টাকে একটা মেয়ে রিকসায় করে হসপিটালে নিয়ে যায় , কিন্তু কোন হসপিটালে নিয়ে গেছে কেউ জানে ,,

চলবে ….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ