Friday, June 5, 2026







ভালোবাসার ভিন্ন রং পর্ব-০১

#ভালোবাসার_ভিন্ন_রং
#সাইয়্যারা_খান
#পর্বঃ১

১৮ বছর বয়সী সদ্য বউ সেজে বসে থাকা রোদ যখন শুনতে পেল তার স্বামীর একটা ক্লাস নাইনে পড়া ছেলে আছে তখন রোদের বুকটা ধক করে উঠলো। নিজেকে কি আর ঠিক রাখা যায়? না যায় না কিন্তু রোদ রেখেছে। একদম স্বাভাবিক যেন এতে ওর কিছু যায় আসে না। শুধু মনে পরলো ১ বছর আগের কথা। যদি বিয়ে টা না হয়। আদ্রিয়ান যদি বিয়ে না করে ভাবতেই পাশে বসে থাকা আদ্রিয়ানের হাতটা শক্ত করে ধরে রাখলো যার কোলে আপাতত মিশি ঘুমিয়ে আছে। সুঠাম দেহের আদ্রিয়ান একহাতে ঘুমন্ত মেয়েকে বুকে চেপে ধরে অন্য হাতে রোদকে জড়িয়ে ধরলো। রোদের বড় চাচা আশ্রুচোখে তাকালো একবার ভাতিজীর দিকে তো একবার ছোট ভাইয়ের দিকে। তার নিজের দোষে আজ ছোট্ট রোদের এই পরিস্থিতি। হাসি খুশি চঞ্চল মেয়েটার আজ বেহাল দশা।আদ্রিয়ান অবাক দৃষ্টিতে একবার তাকালো সামনে তো একবার নিজের পরিবারের দিকে। সামনেই যুবতী এক নারী দাঁড়িয়ে আছে। যে একসময় আদ্রিয়ানের বুকে রাজত্ব করত কিন্তু এখনও কি তাই? আজ ৪ বছর পর কি চাইছে এই নারী আদ্রিয়ান থেকে। মাইশা আবারও বলে উঠলো,

— নিশ্চিত এরা কেউ আপনাদের আগে বলে নি যে ওর ছেলে আছে। ছেলেকে হোস্টেলে রেখে এখানে মেয়ে নিয়ে বিয়ে করছে। আমার দায়িত্ব ছিলো আপনাদের জানানো তাই জানিয়ে দিলাম।

হঠাৎ করে থাপ্পড় পরলো মাইশার গালে। তার মা ই মেরেছে। সাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার নিজের বোন যে এতটা নিচে নেমে যাবে তা কেউ ভাবতে পারে নি। মাইশা কিছু না বলে চলে গেল। সেই সময়ই রাদ গর্জে উঠলো। তার একমাত্র বোন তো আর ফেলনা না যে যার না তার সাথেই বিয়ে দিয়ে দিবে। এমনিতেই রাজি ছিলো না রাদ এখন তো আরো না। রোদের পুরো পরিবার শক্ড হয়ে আছে। কাবিন বলে তেমন কেউ নেই এখানে শুধু ঘরের আর নিকট আত্মীয়রাই আছে। রাদ এসে টেনে ধরলো রোদের হাত। কিন্তু রোদের এক হাত আদ্রিয়ানের হাতের মুঠোয়। রোদ ও শক্ত করে ধরে আছে। রাদ ছাড়াতে চাইলেও রোদই বললো,

— ভাইয়া ছাড়।

রাদ অবিশ্বাস্য চোখ করে তাকিয়ে বললো,

— ছাড়ব মানে? এই বিয়ে হবে না। কিছুতেই না। আমার বোন কোন ফালানো জিনিস না যে যার না তার কাছেই বিয়ে দিয়ে দিব। প্রয়োজনে সারা জীবন ঘরে রেখে দিব।

মি.রহমান এইবার চুপ থাকলেন না। আদরের মেয়েটা তার। বিগত ১ বছরে কি না সহ্য করেছে কলিজার টুকরা মেয়েটা। বাবা হিসেবে নিজেকে ব্যার্থ মনে হচ্ছে তার। কেন এত সব কষ্ট মেয়েটাকে ঘিরে? আরিয়ান এগিয়ে এলো সাথে পরিবারের সবাই। তাদের বুঝাতে চাইলেই রাদের রাগের কারণে কিছু বলতেও পারছেন না। আদ্রিয়ানের মার মনটা কেঁদে উঠলো। ছেলেটা এতবছরে রাজি হলো বিয়েতে তবে কি বিয়েটা ভেঙে যাবে? সুখ বুঝি তার জীবনে আড়ালেই থেকে যাবে?

এতক্ষণে মুখ খুললো আদ্রিয়ান। নিজের পরিবারের দিকে একবার তাকিয়ে শান্ত কন্ঠে রাদকে বললো,

— দেখ রাদ আমি জানতাম না যে তোমরা আমার ছেলে আছে এই কথা জানো না। আমার পরিবার যে এই কথা তোমাদের জানায় নি তা আমার জানা ছিলো না।

মি.রহমান রাগী কন্ঠে বলে উঠলেন,

— না জানানোর কারণটা কি? দেখ আমার মেয়ে আমি কিছুতেই তোমার কাছে দিব না। এখনই এমন না জানি আরো কি লুকিয়ে রেখেছো?

আদ্রিয়ান মিনতির সুরে বললো,

— প্লিজ বাবা। আমার কথাটা শুনুন।

বলে অনুরোধ করতেই মি.রহমান, ওনার বড় ভাই আদ্রিয়ানকে নিয়ে অন্য দিকে যেতে চান। আদ্রিয়ান রোদের হাত ছাড়াতে নিলেই রোদ শক্ত করে ধরে ছলছল চোখ করে তাকায়। সেই তাকানোতে শুধু কষ্ট আর বিয়ে না ভাঙার আকুতি দেখতে পেল আদ্রিয়ান। আসস্ত করলো রোদকে নিজের চাহনি দ্বারা অতঃপর সাবার কোলে মিশিকে দিয়ে অপর দিকে গেল। রোদ ধপ করে বসে পরলো। পাশে এসে ওকে জড়িয়ে ধরলো ওর মা, চাচিরা আর সব কাজিনরা। প্রায় আধ ঘন্টা পর রোদের বাবা,চাচা আর রাদ এলো। একটু পরই আদ্রিয়ান আর আরিয়ান এলো। কাজিকে বিয়ে পড়াতে বললেন এমনিতেই রাত অনেক হয়ে গিয়েছে সেন্টার খালি করতে হবে। আদ্রিয়ান এসে বসলো রোদের পাশে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। রোদ একটু তাকিয়ে নজর নামিয়ে নিলো।
কাজি সাহেব কাবিন নামা নিয়ে নিয়ম অনুযায়ী সকল বলে রোদকে বললেন,

— মা আপনি কি ১০ লক্ষ টাকা ধার্য করিয়া, বাবা আমির জোহান, মাতা রিহানা পারভীন এর ছোট ছেলে আদ্রিয়ান জোহানকে বিবাহ করিতে রাজি? রাজি হলে বলুন কবুল।

এতক্ষণ স্বাভাবিক থাকলেও কথাগুলো যেন এবার রোদের বুকে গিয়ে অন্য রকম ব্যাথা দিলো। কেমন যেন আচেনা আশঙ্কা হতে লাগলো। হঠাৎ রোদের মনে হচ্ছে রোদ বোধ হয় আর রোদ থাকবে না বিয়ে করলে। চোখ দিয়ে টপটপ করে পানি পরতে লাগলো। ওর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। রাদ বহু কষ্টে বোনের মাথায় হাত রাখলো। ছোট ভাই রুদ্র এসে জড়িয়ে ধরলো। দুই ভাই যেন বোনকে ছাড়বেই না। অবশেষে মি.রহমান আর ওনার বড় ভাই এসে সামলাতে লাগলেন দুই ছেলেকে। রোদের হাত মুঠোয় পুরে নিলো আদ্রিয়ান। একটু চাপ দিলেই রোদ তাকালো। আদ্রিয়ান ইশারা করলো কবুল বলতে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়েই বলে উঠলো,

— আলহামদুল্লিলাহ কবুল।

অতঃপর আরো দুই বার উচ্চারণ করলো এই পবিত্র তিনটা অক্ষর। সবাই বলে উঠলো,

— আলহামদুলিল্লাহ।

কাজি সাহেব এবার আদ্রিয়ানকেও একই কথা বললেন। আদ্রিয়ান ঝটপট করে বলে উঠলো,

— কবুল।

সবাই আবারও বলে উঠলো,

— আলহামদুলিল্লাহ।

হয়ে গেল আদ্রিয়ানের রোদ। ৩০ বছর বয়সী সুদর্শন, সুঠাম দেহের আধীকারী আদ্রিয়ান এখন রোদের আর এই গোলগাল মুখ ওয়ালা, মায়াবী কিশোরী এখন আদ্রিয়ানের বউ, মিশি আর মিশানের মা। আসলেই কি মিশানের মা?
সবাই ওদের দোয়া করে দিলো মোনাজাতে।আদ্রিয়ান এতো তাড়াতাড়ি কবুল বলায় সব কাজিনরা এক রোল হাসাহাসি করলো। এরপর খাবারের ডাক পরলো। কাবিন বলে স্পেশাল ছিলো সকল খাবার। পুরাণ ঢাকা বলে কথা নরমাল ছিলো না কিছুই। আদ্রিয়ানকে ধরে শালা শালীরা বসালো শাকরখানায়। এটাতে এক বড় থালীতে সাত পদের খাবার থাকে। এছাড়াও টেবিল জুরে রয়েছে শাহী আয়োজন। ক্লান্ত রোদ কিছুই খেতে পারছে না। আদ্রিয়ানের হাতে শুধু এক লোকমা পোলাও খেল। আর খেতে পারলো না।
অবশেষে এলো বিদায় এর পালা। সবাই কেঁদে যাচ্ছে। বড় চাচা রোদের মাথায় হাত রেখে অপরাধী সুরে বললো,

— আমাকে মাফ করে দিস মা।

রোদ শুকনা মুখে হাসলো। কিভাবে মাফ করবে রোদ? এতই সোজা? রুদ্র তো বোনকে ধরে গলা ফাটিয়ে কেঁদে উঠলো। রাদ ওকে না থামিয়ে নিজেও কেঁদে কেঁদে অস্থির। অনেক কষ্টে দুই ভাইকে ছাড়ালো সবাই। রোদ অশ্রু চোখে গাড়িতে উঠে বসলো। পাশেই আদ্রিয়ান। বাকিরা অন্য গাড়ীতে। ক্লান্ত রোদ চোখ বুজে নিলো। আদ্রিয়ান ওকে ধরে নিজের বাহুতে আটকে ঘোমটা আলগা করে দিয়ে ড্রাইভারকে বললো যাতে এসির টেম্পারেচার কমিয়ে দেয়। আর এদিকে রোদের অস্থিরতা বাড়তে লাগলো। আদ্রিয়ান নিজেও একটু ভয় পেয়ে গেল।

#চলবে….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ