Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"ভালোবাসার ভিন্ন রংভালোবাসার ভিন্ন রং পর্ব- বোনাস পর্ব

ভালোবাসার ভিন্ন রং পর্ব- বোনাস পর্ব

#ভালোবাসার_ভিন্ন_রং
#সাইয়্যারা_খান
#বোনাস_পর্ব

রোদ নিজের বাসায় চলে যেতে চেয়েছিলো বাচ্চাদের নিয়ে। আদ্রিয়ান নির্বাক ই ছিলো৷ কিছুই বলে নি। কিন্তু কি মনে করে রোদ যাওয়ার ঠিক আগ মুহূর্তে না করে দিলো। ওর মন মানুষিকতার কথা চিন্তা করে কেউ আর দ্বিতীয় বার সাথে যাওয়ার কথা বললো না। রোদের পরিবার সেই মনে মেয়ের জীবনের অনিশ্চিয়তা নিয়েই গেলেন। অথচ রোদ কারো মনের খবর রাখলো না। ওর এখন নিজের অনাগত সন্তানের জন্য লোভ হচ্ছে। কেন হবে না? ওর ভালোবাসার চিহ্ন এই দুটো বাচ্চা। কিভাবে মেরে দিবে এদের। এসবের মধ্যে রোদ এটা ভাবলো না রোদ ছাড়া বাকি এগুলো প্রাণ কিভাবে কিভাবে বাঁচবে? ওকে “মা” বলে আরো দুটি বাচ্চা আছে। আদ্রিয়ানের মতো পাগল করা স্বামী আছে। নিজের একটা পরিবার আছে যাদের জান রোদ আর এই যে শশুর বাড়ী যারা রোদকে কোনদিন ছেলের বউ হিসেবে দেখে নি। নিজেদের মেয়ের মতো ভালোভাসে। ঐ যে সব কথার এক কথা, মা। কেই বা এই লোভ সামলাতে পারবে? রোদ ও পারে নি। হোক সেটা নিজের জীবনের বিনিময়ে।
.
আদ্রিয়ান রুমে ডুকলো বেশ দেড়ীতে। রোদ ঘুমাচ্ছে তখন। এলোমেলো চুল, লাল হয়ে ফুলে আছে দুটো গাল। ফর্সা আর নাদুসনুদুস তো রোদ আগেরই। সেই গালে পুরুষের হাতের এতগুলো থাপ্পড় খেয়েই গালের এই বেহাল দশা। আদ্রিয়ানের ভীষণ খারাপ লাগছে। কিভাবে এতগুলো আঘাত করে বসলো ও ওর রোদকে? হাত দুটি ভেঙে ফেলতে মন চাইলো নিজের। দরজা আটকে ধীর পায়ে রোদের সামনে এসে বসলো। গাল দুটো বাজে ভাবে ফুলে লাল হয়ে আছে। আদ্রিয়ান হাত বাড়িয়েও সরিয়ে নিলো যদি রোদ ব্যাথা পায়। হাত বাড়িয়ে রোদের পরিহিত ফ্রকটা সন্তপর্ণে তুলে নিলো আদ্রিয়ান। বেরিয়ে এলো আদ্রিয়ানের এতদিনের মোহময় ভালোলাগার স্ত্রীর বিশেষ অঙ্গ। যেই পেট এতদিন আদ্রিয়ানের নেশা লাগিয়ে দিতো সেই পেটে এখন শুধু অপেক্ষা। মায়া। ভালোবাসা। আতঙ্ক। এই বুঝি প্রাণ দুটি চলে গেল। সাথে বুঝি নিজেদের মা’কে ও নিয়ে গেলো। বাবা’টার প্রতি তাদের এত কেন অনীহা? মনে থাকা চাপা কষ্ট গুলো উগরেই ফেললো আদ্রিয়ান। রোদের উন্মুক্ত পেটে চুমু খেল অনবরত। শক্ত হাত দিয়ে নরম ভাবে বুলিয়ে দিলো। এ যেন কেউ কোন নবজাতককে আদর করছে। রোদ তখন সজাগ হলো। আদ্রিয়ান’কে বুঝার চেষ্টা করলো। এমন ভাবে পেটে আদর করছে আদ্রিয়ান মনে হচ্ছে ছোট্ট বাচ্চাদের আদর করছে। পরপরই চুমু খাচ্ছে। ভেজা অনুভব করলো রোদ পেটে। আদ্রিয়ান কাঁদছে। হাত বুলাতে বুলাতেই অভিযোগ করতে লাগলো আদ্রিয়ান,

— এই? আমার সোনা বাচ্চা দুটো কি ঘুমিয়ে গিয়েছে? ঘুমাও নি। আমি জানতাম তো ঘুমায় নি বাবাই’রা। তোমাদের মা তো ঘুম। তোমাদের বাবা’র ঘুম হারাম করে সে ঘুমাচ্ছে। তোমার বাবা’কে বুঝে না সে। পঁচা সে। বাবাই’কে একটুও ভালোবাসে না। একটুও না। কিন্তু তোমাদের অনেক ভালোবাসে আব্বুরা। তোমাদের মা তোমাদের অনেক ভালোবাসে। তোমাদের জন্য বাবা’কে ছেড়ে যেতেও রাজি সে।
এই বাবা’রা তোরা কি আসবি না? চলে যাবি? তোদের মা’কে ও কি নিয়ে যাবি? কথা বল? বাবা’র প্রতি তোদের এত কেন অনীহা?বাবা কি এতোই খারাপ। তোমাদের কিন্তু আরো দুইজন ভাই-বোন আছে। তারা কিভাবে থাকবে মা ছাড়া। আমি কিভাবে থাকব তোমাদের ছাড়া। বাবা ম’রে যাব তো সোনারা। প্লিজ মা’কে নিয়ে যেও না। তাহলে কিন্তু বাবা ও এসে যাব। তখন তোমাদের ভাই-বোনের কি হবে? তারা কিভাবে থাকবে বলো?
আমার বুকে এসো বাবাই’রা। বাবা অনেক কষ্টে আছি।

বলতে বলতে কেঁদে উঠলো ফুঁপিয়ে। রোদের চোখ দিয়ে শুধু পানিই পরছে। আদ্রিয়ান পেটে আবারও চুমু খেতে খেতে বললো,

— মা’য়ের সাথে রাগ করে না। মা মে’রেছে। আমার বাবা’রা কি অনেক ব্যাথা পেয়েছে? মা আর মারবে না। বাবাই মা’কে বকে দিব। এই তোরা আয় না। বাবাই’কে আর কত জ্বালাবি? তোদের মা তো আমাকে বুঝে না। তোরা একটু বুঝ না। তোদের মা’কে নিয়ে যাস না প্লিজ। আমি যে তোদের মা ছাড়া থাকতে পারব না।

ছোট্ট বাচ্চার মতো নিজের অনাগত সন্তানদের কাছে অভিযোগ করলো আদ্রিয়ান। এতে মনটা একটু হলেও শান্তি লাগছে। পেট ঢেকে দিয়ে রোদের পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। রোদও শক্ত করে জড়িয়ে ধরলো। এতে যেন আদ্রিয়ান বন্ধন আরো দৃঢ় করলো। রোদ কাঁদছে। আদ্রিয়ান রোদের গলায় মুখ গুজে কাঁদছে। রোদের কান্না আসছে কারণ ও শুধু নিজেরটাই দেখেছে। একটা বারও তো আদ্রিয়ানের কথা ভাবলো না। ওর তো দুটো বাচ্চা ও আছে। রোদের কিছু হলে ওর মিশি আর মিশানের কি হবে? মা ছাড়া থাকবে কিভাবে? ভাবতেই রোদ এবার জোরে কেঁদে দিলো। আদ্রিয়ান শক্ত করে বুকে চেপে ধরে বললো,

— এই রোদ? আমাকে ছেড়ে চলে যাবে?

— উহু।

–সত্যি?

— হু।

— আমি থাকতে পারব না।

— আমিও।

— এই রোদ?

— হু।

— ওয়াদা কর।

— ওয়াদা।

এ যেন দুই জন অবুঝ মানব-মানবী একে অপরকে আবদার করছে। রোদ আদ্রিয়ান বেশ সময় নিয়ে একে অপরকে আলিঙ্গন করলো। দুজন দু’জনের কষ্টগুলো মুছে ফেলার চেষ্টা চালালো। বেশ সময় নিয়ে শান্ত হলো দুজন। আদ্রিয়ান রোদের ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে আবারও বুকে নিতেই রোদ বললো,

— উঠবো।

— কি দরকার?

— বাচ্চাদের কাছে যাব। মিশিটা একবার এলো না। মিশানকেও দেখি নি। খেলো কি না ঠিক মতো।

আদ্রিয়ান উঠে রোদকেও উঠালো৷ ওয়াসরুমে ডুকে ফ্রেশ করে বেডে বসিয়ে তেল আর চিরুনি এনে পেছনে বসলো। এলোমেলো চুলগুলোতে তেল লাগিয়ে সুন্দর করে আঁচড়ে বেঁধে দিলো। ভেজা মুখটা আস্তে আস্তে মুছিয়ে দিলো। গাল দুটো এমন ভাবে ভুলে আছে দেখেই আদ্রিয়ানের কেমন লাগছে। আস্তে করে ফুলা গালে চুমু খেয়ে বললো,

— আমি অনেক সরি সোনা। আমার মাথা ঠিক ছিলো না। আমি….

— উমম। কিছু হয় নি। চলুন।

আদ্রিয়ান রোদের হাতটা ধরে ওকে নিয়ে মিশানের রুমে গেলো। মিশান একাই শুয়ে আছে। রোদ জিজ্ঞেস করার আগেই আদ্রিয়ান বললো,

— মিশি জারবার কাছে। জেদ করছিলো। তাই জারবা নিয়ে গিয়েছে।

রোদের বুকে মোচড়ানো শুরু করলো। কেমন মা ও? দুই সন্তানের কথা ভাবতে ভাবতে বাকি দুটোর কথা ভুলে গিয়েছিলো। কিভাবে ছিলো ওর মিশি মিশান? ভাবতেই চোখ ভরে উঠলো। আদ্রিয়ান রোদকে ধরতেই রোদ বলে উঠলো,

— আমি ভালো মা না। ওদের আমাকে দরকার ছিলো। আমি কেন অবহেলা করলাম? আমি মা ডাক শুনার যোগ্য না।

— এই শু..। তোমার পরিস্থিতি তে এটাই স্বাভাবিক। তোমার বয়সে কয়জন মা হয়েছে রোদ? কয়জন এই রকম দুটো বাচ্চা সামলায়?

রোদ এগিয়ে গেলো। আদ্রিয়ান তখনও দাঁড়িয়ে দরজার সামনে। রোদ জানে মিশান ঘুমায় নি। এই ছেলে কিছু হলেই চুপ করে যায়। গম্ভীর হয়ে উঠে। পুরোনো কষ্ট গুলো হয়তো ভুলে নি। যার কি না জন্মদাত্রী মা থাকতেও নেই সেই সন্তান কেমন ই বা থাকবে? কিন্তু মিশান রোদের মাঝে পুরো মা খুঁজে নিয়েছে। এখন এই মায়ে’র এমন অবস্থা দেখে নিশ্চিত ছেলেটা ভালো নেই। রোদ দাঁড়িয়ে থেকেই ডাকলো,

— মিশান?

মিশান নড়লো না। রোদ জানে মিশান জেগেই আছে। আবারও বললো,

— মিশু?

………

— আব্বু উঠবে না? মা দাঁড়িয়ে আছি কিন্তু।

মাথা বের করলো মিশান কাঁথার নিচে থেকে। হাত বের করে রোদের হাতটা ধরতেই রোদ পাশে বসলো। মিশান মাথাটা রোদের কোলে গুজেই কেঁদে উঠলো। হকচকিয়ে গেলো রোদ সাথে আদ্রিয়ান ও। দ্রুত পায়ে ডুকলো আদ্রিয়ান। ছেলের মাথায় হাত দিয়ে বলে উঠলো,

— মিশান? বাবা? এই কি হয়েছে? উঠো।

মিশান উঠলো না। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,

— ও কিছু দেখেছে?

— জানিনা তো।

রোদ মিশানের চুলে হাত বুলিয়ে বললো,

— আব্বু? মা ঠিক আছি। কাঁদে না বাবা। মা-বাবা কষ্ট পাচ্ছি না?

— ওরা কি ঠিক আছে?

রোদ বুঝলো। বললো,

— তুমিই জিজ্ঞেস করো?

নাক টানলো মিশান। বললো,

— ওরা কি কথা বলতে পারে নাকি?

— পারে তো। এই যে এখন বলছে ওদের বড় ভাই কেমন বাচ্চাদের মতো কাঁদছে।

— মা?

— হ্যাঁ বাবা।

— আমি তোমাকে অনেক ভালোবাসি।

— জানিতো বাচ্চা। মা ও অনেক ভালোবাসি।

— তোমার কিছু হবে না তো?

— ইনশাআল্লাহ বাবা। তুমি দোয়া করো।

আদ্রিয়ান ও ছেলেকে বুঝালো। সংসারে কিছু হলে সবচেয়ে বেশি এফেক্ট পড়ে বাচ্চাদের উপর। যদি সেটা হয় মা-বাবা জড়িত তাহলে তো কথাই নেই। রোদ আদ্রিয়ান এ ব্যাপারে যথেষ্ট সচেতন। বাচ্চাদের সামনে ঝগড়া ও করে না৷ আজ কিভাবে যেন মিশান দেখে ফেলেছে। তাতেই এই অবস্থা। পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক করতে রোদ আদ্রিয়ান মিশানকে সময় দিলো। ঘুমন্ত মিশিকেও নিজের কাছে নিয়ে এলো আদ্রিয়ান। মিশানকেও যথেষ্ট স্বাভাবিক করলো। আজ মিশানের রুমেই চারজন একসাথে ঘুমালো। মিশান তো বলেই ফেললো,

— আমরা ছয়জন এভাবেই থাকব একসাথে।

— ইনশাআল্লাহ বাবা।

#চলবে…..

[ বোনাস পার্ট দেয়ার কোন ইচ্ছেই ছিলো না। নতুন পর্ব লিখতাম কিন্তু গত পর্বে আপনাদের এতো এতো রেসপন্স পেয়েই এই বোনাস পার্ট দিলাম। ধন্যবাদ সবাইকে।]

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ