Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"পরিণতিপরিণতি পর্ব -৯ ( শেষ পর্ব )

পরিণতি পর্ব -৯ ( শেষ পর্ব )

পরিণতি পর্ব -৯ ( শেষ পর্ব )

লেখক:জান্নাতুল ফেরদৌস মীম

রিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে মোহনার দিকে। মোহনার গাল বেয়ে এক ফোটা অশ্রুজল গড়িয়ে পড়লো টেবিলের ওপর।রিয়ানের বুকের মাঝে কেমন একটা চিনচিন ব্যাথা করছে। এমন পরিস্থিতিতে কি বলতে হয় তা রিয়ানের জানা নেই। তাই সে চুপ করেই রইলো। মোহনা আবার বলতে থাকে,
‘আমি আমার মেয়েটাকে ছোট্ট অবস্থায় নিয়ে এই শহরে চলে আসি। মা আর আমি মিলে ওকে আগলে রেখেছি। মাহিনের স্মৃতি নিয়ে আমি এতকাল বেঁচে আছি আর বাকিটা জীবন সেটাই করবো। আমি এতটুকু রাস্তা পার হয়ে আজ এখানে এসেছি, অনেক বাধা অতিক্রম করে। সমাজের অনেক ঝড় ঝামেলা মোকাবেলা করে আজ আমি এখানে। আমি চাই না সামনে আর কোন ঝামেলা হোক।’
মোহনা কথাটা বলে থামলো।
কেউ কোন কথা বলছে না।রিয়ান বললো,

‘আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন চাইলেও আর ভুলতে পারবো না আমি। মেহনাজকে নিয়ে আপনাকে নিয়ে একসাথে থাকতে চাই। তবে আমি আর আপনাকে জোড় করবো না। জোড় করে কখনো কোন কিছু হয় না, ভালোবাসা তো একদমই না। আপনাকে বিরক্তও করবো না। তবে মেহনাজ কে আমার থেকে দূরে থাকতে বলবেন না প্লিজ। আমি অপেক্ষা করবো আপনার জন্য। যদি কখনো মনে হয় আপনাকে ভালোবাসার, আগলে রাখার, একটা সুযোগ আমাকে দিবেন সেদিনটার অপেক্ষা।’

মোহনা আর কিছু বললো না। উঠে সোজা রেস্টুরেন্ট এর বাহিরে চলে গেলো।
বাসায় গিয়ে মোহনা দরজা আটকে রুমে শুয়ে পড়লো। বিছানার পাশের ডেস্কের উপর মাহিনের সাথে মোহনার একটা ছবি রাখা আছে । মোহনার কোলে মেহনাজ আর মাহিন মেহনাজের মুখের দিকে তাকিয়ে আছে।ছবিটা নিয়ে মোহনা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো। আজ মাহিনকে খুব মনে পড়ছে।কেনো এতো ভালোবাসা দিয়েছিলো, যে ভালোবাসার মায়া কাটানো মোহনার পক্ষে সম্ভব নয়! যখন এতোটা ভালোবাসা দিয়েই ছিলো তাহলে কেনই বা ওদেরকে একা রেখে চলে গেলো।

বিকেলে রিয়ান বাসায় শুয়ে ছিলো। ভাবনার সবটা জুড়ে মোহনা। একটা মেয়ে কতটা সংগ্রাম করে আজ এতদূর এসেছে। কতজনের কুপ্রস্তাব পেয়েছে তবুও নিজের সম্মান নষ্ট করে নি।মোহনার প্রতি তার ভালোবাসার সাথে সাথে শ্রদ্ধাটাও বেড়ে গেলো। পৃথিবীতে কিছু মানুষকে শুধু ভালোবাসতেই ইচ্ছে করে মোহনা ঠিক তেমনি একজন মানুষ।

রিয়ান আপন মনে বলতে থাকে,আমি হয়তো কোনদিন মাহিনের মতো হতে পারবো না। মাহিনের মতো করে তোমাকে ভালোবাসতে পারবো না মোহনা। তবে আমি আমার মতো করে তোমাকে ভালোবাসবো। মেহনাজ কে তার একটা বাবা ফিরিয়ে দিবো। শুধু এই সুযোগটা আমাকে তুমি দিও।

পরদিন সকালে স্কুলে গিয়ে রিয়ান মেহনাজকে দেখতে পায়নি। তাহলে কি তার জন্যই মোহনা আজ মেহনাজকে নিয়ে আসে নি? তার থেকে দূরে থাকবে বলে? তারপর আবার ভাবলো অন্য কিছুও হতে পারে। হয়তো কোন প্রবলেম তাই আজ আসে নি।
রিয়ান মনে মনে ঠিক করে নিয়েছে মোহনাকে তার নিজের মতো থাকতে দিবে। সামনে গিয়ে বার বার ভালোবাসার কথা বললে যদি রেগে যায়। তাই, আর সরাসরি কিছু বলবে না শুধু তার ভালোবাসা বুঝিয়ে যাবে। যেদিন মোহনা তার ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেদিন ঠিকই তার কাছে আসবে। সেই দিন রিয়ান সব থেকে খুশি হবে। মোহনা আর মেহনাজ কে প্রচন্ড ভালোবাসবে আর সেই দিনটার অপেক্ষায় থাকবে রিয়ান।
বিকেলে বাসায় ঢোকা মাত্র রিয়ানের ছোট বোন এসে বললো, তোর একটা চিঠি এসেছে ভাইয়া। রিয়ান একটু অবাক হয়ে বললো আমাকে আবার কে চিঠি দিবে। তারপর চিঠিটা বোনের হাত থেকে নিয়ে নিজের রুমে চলে গেলো। চিঠি টা খোলে মোহনার নাম দেখে রিয়ানকে এক অজানা ভয় আকড়ে ধরলো, রিয়ান পড়া শুরু করলো,

রিয়ান,

পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা চাইলেও সব কিছু পায় না।কিছু চাওয়া পবিত্র হলেও পূর্ণতা পায় না অপূর্ণই থেকে যায়। আপনার চাওয়াটা ও পবিত্র ছিলো। আপনি মন থেকে চেয়েছিলেন আমাকে সেটা আমি বুঝতে পেরেছি।সত্যি বলতে আপনাকেও আমার ভালোলাগে।তবে সেটা শুধুই ভালোলাগা তার বেশি কিছু না।
মাহিন আমার জীবনের সব কিছু। আজ মাহিন নেই। তবে, তার স্মৃতি গুলো আছে। সেগুলোকে নিয়ে আমি খুব ভালো আছি।মাহিন আমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো। একটা ছেলের পাগলের মতো ভালোবাসা ছিলাম আমি। আজ সে নেই বলে, আমি আবার বিয়ে করে ফেলবো? শুধু নিজের জীবন গুছিয়ে নেয়ার জন্য? এতে তো মাহিনের ভালোবাসাকে অপমান করা হবে। আমি সেটা করতে পারলাম না। মাহিন না থাকলেও মাহিনের ভালোবাসাটা আমার সাথে থাকে প্রতিটা মুহুর্ত। নিজের ভালোবাসা আকড়ে ধরে বাঁচতে হয়। আমিও সেটা করবো।মাহিনের ভালোবাসা আকড়ে ধরে বাকিটা জীবন বেঁচে থাকবো।
মেহজান আপনাকে নিয়ে অনেক কথা বলে, মেয়ের কাছে আপনি খুব পছন্দের হয়ে উঠেছেন। মা ও চায় মেহজানের মাথার উপর বাবার ছায়া থাকুক। তিনি চায় আমি আবার বিয়ে করি, সুখি হই,আমার একটা পরিবার হোক। আর আপনার কাছাকাছি থাকলে হয়তো একদিন আমি নিজেও দুর্বল হয়ে যেতাম, আপনার ভালোবাসার কাছে। আমি সেটা চাই না।তাই চলে গেলাম আমার মাহিনের শহরে।যেখানে অনেক বাধার মাঝেও আছে আমার মাহিনের স্মৃতি।

সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা না হয় অপূর্ণই থাকুক। ভালো থাকবেন।

ইতি,
মোহনা।

চিঠির ওপর রিয়ানের চোখের দু’ফোটা অশ্রু ঝড়ে পড়লো।তারপর আবার নিজেকে সামলিয়ে নিয়ে আপন মনে বলতে লাগলো হুম মোহনা, তুমি ঠিকই বলেছো নিজের ভালোবাসা আকড়ে ধরে বাঁচতে হয় আমিও সেটাই করবো। এই অপূর্ণ ভালোবাসাকে আমি পূর্ণ করে তুলবো। কথাটা বলে রিয়ান চিঠিটা পকেটে রখলো তারপর বেড়িয়ে গেলো মাহিনের শহরের উদ্দেশ্যে।

(সমাপ্ত)

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ