Friday, June 5, 2026







নিয়তি পর্ব-০৭

#নিয়তি
#লুৎফুন্নাহার_আজমীন(#কন্ঠ)
#পার্ট৭

-আম্মু হৃদি কই?

অফিস থেকে সবে মাত্র এসেছিলো সাম্য।ফ্রেশ হয়ে খবরের কাগজ নিয়ে বসে সেই।এই সময় হৃদির রান্না ঘরে থাকার কথা। কিন্তু সেই নেই।হৃদিকে দেখতে না পেয়েই প্রশ্নটা করে সাম্য।বিলকিস বেগম মুখ ভেংচি কেটে উত্তর দেন,,

-টিউশন করানোর নাম করে বাসা থেকে বেরিয়েছিলো।সন্ধ্যা হয়ে গেছে কোনো খোঁজ নেই।দেখ গিয়ে কোনো ছেলের সাথে ভেগে গেছে।
-উফফ আম্মু চুপ করো।হৃদি সে রকম মেয়েই না।সব মেয়েই কী তোমার ভাইঝি সরি সিঁথির মতো ক্যারেক্টারলেস হয়?

সাম্যের কথাটা যেন সিঁথির কলিজায় গিয়ে আঘাত করে।প্রতিটা কথা কলিজা ভেদ করে কলিজাটাকে ক্ষতবিক্ষত করছে।কিন্তু বিষয়টা স্বাভাবিক। সিঁথি ভুল করেছে।আর সেই ভুলের মাশুল ওকে সারাজীবন দিতে হবে।মেনে নিয়েছে সত্যটাকে সিঁথি।আবেগ মানুষকে অন্ধ করে দেয়।আর অন্ধ হয়ে মানুষ যে ভুল করে তার মাশুল তাকে সারাজীবন দিতে হয়।

হৃদির না আসায় সাম্য হৃদিকে কল দেয়।কিন্তু ফোন বন্ধ দেখায়।মেয়েটা কোথায় গেলো ফোন বন্ধ করে।আর হৃদি তো সেরকম মেয়েও না যে কাওকে না বলে বাসা থেকে বেরিয়ে যাবে এবং বাসায় ফিরতে দেরি করবে।রাস্তায় কোনো কাজে আটকে গেলে হৃদি অবশ্যই বাসায় জানায়।আলভীর ফোন নাম্বার বোধহয় সাম্যের কাছে আছে।হৃদি দিয়েছিলো।আর হৃদি তো আলভীরই বাসায় গেছে অভিকে পড়াতে।এই মুহুর্তে হৃদির সম্পর্কে যদি কেউ কিছু বলতে পারে তাহলে আলভীই পারবে।সাম্য আর দেরি করে না।সে আলভীকে ফোন লাগায়।

-জ্বী কে বলছেন?
-আলভী আমি সাম্য।হৃদি কোথায়?
-হৃদি কোথায় আমি কিভাবে বলবো?ও তো অভিকে পড়িয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেলো।
-কোথায় যাবে কিছু বলেছে তোমাকে?
-অদ্ভুত তো!আপনার বোন আমায় কেন বলতে যাবে যে সে কোথায় যাচ্ছে বা না যাচ্ছে!

কথাটা বলেই আলভী ফোন কেটে দেয় সাম্যকে কিছু বলার সুযোগ না দিয়েই।আলভীর হঠাৎ এই রকম আচরণের কারণ ঠিক সাম্যের মাথায় ঢুকে না।ফোন কেটে দিতেই আলভীর চোখ ঘড়ির কাটার দিকে পড়ে।ঘড়ির কাটা নয় ছুঁই ছুঁই।মেয়েগুলোকে এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আলভী নিজের মায়ের ঘরে যায়।গিয়ে দেখে তিনি বিছানায় রাজকীয় ভাবে বসে হুক্কা টানায় ব্যস্ত। ঠিক সেই ভাবেই তিনি বসেছেন ঠিক যেমনটা রাজা বাদশারা বসতো।

-আম্মু মেয়ে গুলোরে তো খেতে দিতে হতো।
-ফ্রীজে দেখ কিছু বাসি তরকারি আছে।আর বুয়া রুটি ভেজে রেকে রেখে দিয়ে গেছে।ঐগুলাই দে।

কথাটা বলে আলভীর মা হুক্কায় লম্বা একটা টান দেন।মায়ের কথা মতো আলভী বাসি তরকারি আর রুটি মেয়েদেরকে খাবার হিসাবে রেডি করে।এক এক করে প্লেট গুলো ঘরে নিয়ে যেতে হবে।পাঁচটা প্লেট একসাথে নেওয়া ত সম্ভব না!প্রথম প্লেটটা এক হাতে নিয়ে দরজা খুলতেই দরজা খোলার শব্দে আঁতকে উঠে মেয়ে গুলো।কেঁপে উঠে তাদের রুহ।না জানি কত মানসিক আর শারিরীক নির্যাতন নেমে আসে ওদের ওপর।সব মেয়েরা ভয়ে কাঁপলেও হৃদির মধ্যে কোনো প্রতিক্রিয়া আলভী খুঁজে পায় না।ঘরের একটি কোণে চুপচাপ হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে সে।চোখের কার্ণিশে এক বিন্দু জল মুক্তার মতো দেখাচ্ছে।অতি শীঘ্রই তা হৃদির গাল গড়িয়ে মেঝেতে পড়ে।আলভী একে একে সব প্লেট নিয়ে আসে।তারপর মেয়েদের বাঁধন খুলে দেয় খাওয়ার জন্য।কিন্তু তার আগে সাবধান করে দেয় যদি কেউ কোনো শব্দ করে তাহলে আজই তার শেষ দিন।বাকী মেয়ে গুলো খাওয়া শুরু করলেও হৃদি করে না।সে চুপচাপ থ মেরে বসে থাকে।তা দেখে আলভী,,

-খাচ্ছিস না কেন?
-আমি খাবো না।

হৃদির মুখে এমন কথা শুনে সব মেয়ে গুলো একসাথে বলে উঠে,,

-যা দিয়েছে খেয়ে নেও। নয়তো সকালের আগে এখানে দানাপানিও জুটবে না।
-এগ্লা খাবার হলো?বাড়ির ঝি চাকররাও তো এর থেকে ভালো খাবার খায়।

মেয়েগুলোর কথার জবাবে হৃদি কথাটা বলে।তা শুনে আলভী এক পৈশাচিক হাসি দেয় আর বলে,,

-বাব্বাহ!এত দেমাগ।মামার বাড়িতে থাকতে তোর এই খাবার গুলো জুটতো কি না সন্দেহ।
-নিজের সন্তানের থেকে কোনো অংশে কম দেখেনি আমায় মামা মামি।
-বেশ তো তাহলে তোর খোঁজ খবর নিতে তো দেখলাম না।যা দিছি চুপ চাপ খেয়ে নে।

হৃদি আর কিছু বলে না।এইগ্লাস পানি খেয়ে নিজের ক্ষুদার জ্বালা মেটায়।যতই কষ্ট হোক তার। সে এইসব খাবার মুখেও তুলবে না না জানি কী মিশিয়ে দিয়েছে।পানিটা খাওয়ার সময়ও হৃদি ভরসা পাই নি।তাই নিজ চোখে চোখ থেকে ঢালা পানি সে আয়েশ করে খেয়েছে।হৃদির বিশ্বাস খুব শীঘ্রই কেঊ একজন আসবে।আর হৃদি সহ সব মেয়েদের উদ্ধার করে আপনজনদের কাছে ফিরিয়ে দেবে।আর বিউটি আম্মার আর আলভীর সাজা হবে।মেয়েগুলোর খাওয়া হয়ে গেলে আলভী একে একে সব মেয়েদের হাত পা মুখ বাঁধা শুরু করে।হৃদিও বাদ যায় না।

নিকষকালো অন্ধকার ঘরে ভোরের আলো ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে সোজা হৃদির মুখে পড়ে।ঘুম ভেঙে যায় তার।শরীর ব্যথায় গোঙাতে লাগে সে।কাল রাতে তো আর হৃদির ওপর দিয়ে কম ঝড় ঝাপটা যায় নি!হৃদি বরাবরই ঘাড় ত্যাড়া আর সোজা কথার মেয়ে।তবে নিজের পরিবারের জন্য সে সব ধরণের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।মা মারা যাওয়ার পর মামার পরিবারই হৃদির পরিবার।তাই সর্বস্ব দিয়ে সে পরিবারকে আগলে রাখতে চেয়েছে।আলভীও বরাবর জানতো হৃদি খুবই সেন্সিটিভ মেয়ে।কিন্তু কাল রাতে সে অন্য হৃদিকে দেখতে পায়।আগের অর্ডারটা ক্যান্সেল হয়েছে।ক্রেতারা ন্যায্য মুল্য দিতে অস্বীকার করেছে।কাল রাতে ক্রেতারা মেয়েদের দেখতে এসেছিলো।ক্রেতারা মেয়েদের নিজ হাত দিয়ে পরীক্ষা করে দেখে।অন্যান্য মেয়ে চুপচাপ তা সহ্য করে নেয় কিন্তু হৃদি তা পারে না।ক্রেতারা হৃদির শরীর স্পর্শ করার জন্য হাত বাড়ালে হৃদি প্রতিবাদে জ্বলে উঠে।মা বাবা মারা গেছে তো কী হয়েছে?হৃদি নিশ্চয়ই কোনো সস্তা মেয়ে মানুষ নয় যে অন্যকে নিজের শরীর স্পর্শ করতে দেবে!আর এই সামান্য কারণেই তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন।লাঠি দিয়ে পেটাতে লাগে বিউটি আম্মা।নেশাগ্রস্ত অবস্থায় মা ছেলে হৃদির গায়ে সিগারেট, গরম খুন্তির ছ্যাকা দেয়।সেগুলো সহ্য করতে না পেরে হৃদি অজ্ঞান হয়ে যায়।আর তারা তাকে আগের মতো ফেলে রেখে চলে যায়।হৃদি নিখোঁজ হয়েছে প্রায় একসপ্তাহ হলো।সাম্য আর সালাম সাহেবও হৃদির খোঁজ না পেয়ে পাগল হয়ে গেছে।বিশেষ করে সালাম সাহেব।পাগল হবেন না ই বা কেন?ভাগ্নির মধ্যেই যে নিজের বোনকে খুঁজে পেতেন তিনি।

দরজার ওপাশে মা ছেলের কথোপকথন স্বষ্ট শোনা যাচ্ছে।নতুন ক্রেতা পেয়েছে মনে হয়।

-বুঝলি আলভী?কপাল আজকে খুব ভালো।একটা কাস্টমার যেতে না যেতেই আরেকটা আসলো।কিন্তু সাবধান।হৃদি নামের মেয়েটাকে বেশি লাফাতে দেওয়া যাবে না।

হৃদি আশা কিছুটা হলেও ছেড়ে দিয়েছে।কারণ এতদিন ধরে সে বন্দী অথচ কেউ তাকে বা তাদেরকে বাঁচাতে আসলো না।আইয়ামে জাহালিয়া যুগের মতোই আজ তাকে এবং বাকী মেয়েদের হয়তো আবার নিলামে দেওয়া হবে।যে যেমন দাম দেবে সে তেমন মেয়ে পাবে।কেয়ামত আর বেশি দূরে নেই।অনেক আলামতই পাওয়া গেছে।মানুষের অপরাধ প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে।চারদিকে খুন খারাবি,রেশারেশি,ধর্ষণ, ব্যভিচার, মার হাতে মেয়ে খুন,মেয়ের হাতে মা খুন,বাবার হাতে ছেলে খুন,ছেলের হাতে বাবা খুন,আরও কত কী!
এইতো কয়দিন আগেই ফেইসবুক, খবরের কাগজের পাতায় মোটা অক্ষরে ছাপা হয়েছিলো নামাজরত মেয়েকে খুন করলো মা।কারণটা কিন্তু খুব ছোট এবং সামান্য।মেয়ের বিয়ে হচ্ছিলো না।তাই বোঝা কমাতে নামাজরত মেয়েকে খুন করে গর্ভধারিণী মা।কেউ কারও কাছে নিরাপদ নয়।

সন্ধ্যায় কালো শার্ট পরিহিত একদল মানুষ আলভীর বাড়িতে ঢুকে।আলভী তাদের সেই ঘরে নিয়ে যায় যেখানে মেয়ে গুলো আছে।বেশ খানিকক্ষণ যাওয়ার পর বাইরে থেকে আওয়াজ আসে।বোধহয় পুলিশ হবে।অন্ধকারে সুক্ষ্ম আলোর রেখার মতো হৃদি আশার আলো দেখতে পায়।

-আপনাদের চারপাশ থেকে ঘেরাও করা হয়েছে।চুপচাপ মেয়েগুলোকে আমাদের হাতে তুলে দিন।

আলভী আর বিউটি আম্মা বন্ধুক বের করার প্রস্তুতি নিলে লোক গুলো তাদের জাপটে ধরে ফেলে।ফলে মা ছেলের কোনো কিছু করার সুযোগ থাকে না।লোকগুলো তাদের নিয়ে গিয়ে গাড়িতে তুলে।আর বাকী যারা ছিলো তারা মেয়েগুলোর হাত পার বাঁধন খুলে দেয়।হৃদিও বাদ যায় না।অন্য মেয়ে গুলো উঠে দাঁড়ালেও হৃদি উঠে দাঁড়ানোর শক্তি পায় না।একটা লোক ফোন করে বলে,,

-স্যার এখানে একটা মেয়ে গুরুতর ভাবে অসুস্থ। মেয়েটাকে মনে হয় মারধর করা হয়েছিলো।
-আমি আসছি।

ফোনের ওপাশের লোকটা শান্ত গলায় জবাব দেয়।হৃদি নিজের সর্বস্ব দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়।উলটে পড়ে গিয়ে আরও ব্যাথা পায়।ঝাপসা চোখে কাওকে দরজা দিয়ে ঢুকতে দেখে।বেশ লম্বা লোকটা।সুঠাম দেহের অধিকারি লোকটা।তিনিও কালো শার্ট পরিহিত।হাতা ফোল্ডার করা।লোকটা হৃদির কাছে আসতেই হৃদি অজ্ঞান হয়ে যায়।

চলবে,,,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ