Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"নারীর সতীত্ব পর্ব-১৪

নারীর সতীত্ব পর্ব-১৪

#নারীর_সতীত্ব
#পর্ব_১৪
Wohad Mahmud

আমি বললাম অপেক্ষা করো জানতে পারবে। আমি গিয়ে ভাইয়া আর ভাবিকে ডেকে নিয়ে আসলাম। আমার কিছু বলার আগেই ভাবি বলল, আমিও কিছু বলব আপনাদের সবাইকে। বাবা আর মাহমুদা থাকলে আরো ভালো হতো।

আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন আগে আপনি কী বলবেন?

এরপর ভাবি যা বলল তাতে ভাবির উপর যতো রাগ ছিল সব পানি হয়ে গেল মায়ের। মা খুশিতে আত্মহারা হয়ে গেল। এতো খুশি আমি অনেকদিন দেখি নাই,,,,

মা বলল কী হয়েছে তোমার বউমা?

ভাবি বলল মা হতে চলেছি আমি।

মা তখন কাছে গিয়ে হাত ধরে বলল এটাতো ভালো লাগছে আমার যা আমি বলে বলে বোঝাতে পারব না। অনেক খুশির খবর বউমা। এই দিন টা দেখার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। সত্যি বলতে এতদিন তোমার উপর যে রাগ অভিমান ছিল সব মাটি হয়ে গিয়েছে। তোমার শ্বশুর শুনলে অনেক খুশি হবে।

ভাবি আমার টিকে ট্যারা চোখে তাকিয়ে বলে- মাহমুদ ভাই তুমি যেন, কী বলতে চেয়েছিলে?

না ভাবি তেমন কিছু না। অনেকদিন সবার সাথে কথা বলা হয়নি তাই ভাবলাম সবাই মিলে গল্প করি একটু। আর এতোবড় খুশির সংবাদ টা তাড়াতাড়ি সোনার সৌভাগ্য হলো। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

মা বলল তোর বাবা আর মাহমুদা কে খুশির সংবাদ টা জানিয়ে দিস। তারাও অনেক খুশি হবে।

আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না। আমি মাহমুদা কে ফোন দিয়ে এখনি জানিয়ে দিচ্ছি।

তারপর আমি আর সাবনাজ রুমে চলে আসলাম। সাবনাজ বলল যাক ভালো হয়েছে। ভাবি মা হতে চলেছেন। কথাগুলো বলো নাই ভালো হয়েছে।

আমি বললাম আমি চাইলে বিষয়গুলো তুলে ধরতাম কিন্তু করি নাই কারণ, মা আজ অনেক খুশি, বাবার এই খারাপ সময়ের মধ্যে মা এই খুশির সংবাদ শুনে একটু স্বস্তি খুঁজে পেয়েছে। এর মধ্যে আমি আর কোনো ঝামেলা সৃষ্টি করে খুশির সময় কে নষ্ট করতে চাই না।

আর সবথেকে বড় কথা একটা মেয়ের জন্য সবথেকে খুশীর মূহূর্ত হলো যখন জানত পারে সে মা হতে চলেছে। কিন্তু কথা হচ্ছে সত্যি বলল না-কি মিথ্যা বলে মা হওয়ার নাটক করছে যাতে এসব অপকর্ম থেকে বাঁচার চেষ্টা করছে।

সাবনাজ আমাকে বলল ছি মাহমুদ কিছু তো লজ্জা করো। কী সব আজেবাজে কথা বলছো। কোনো মেয়ে কি তার সন্তান নিয়ে এসব মিথ্যা কথা বলতে পারে। প্রতিশোধের জন্য তুমি এসব কথা বলছো।

আমি বললাম আচ্ছা ঠিক আছে কী হয় দেখা যাক। কিন্তু আগে কী হয়েছে সব ভুলে যাও আর ভাবির খেয়াল রেখো। ভাবি প্রেগন্যান্ট। ভারি কোনো কাজ করতে দিবে না। মায়ের কাজে তুমি সব সময় সাহায্য করবে। আর ভাবির প্রতি একটু খেয়াল রাখিও। আমি জানি তোমার জায়গায় যদি ভাবি হতে তাহলে কোনোদিন তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিত না। এটা মনে রাখবে তুমি ভাবির মতো না তুমি তোমার মতো।

আচ্ছা ঠিক আছে চিন্তা করো না তুমি। আমি সবকিছু করব। আমি এটা করব বাচ্চার জন্য। যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। তবে মাহমুদা আর বাবাকে বাসায় নিয়ে আসো। যে কারণে রেখে আসছিলে সেটা তো আর হচ্ছে না। কালকে বাড়িতে নিয়ে চলে আসো। সবাই একসাথে থাকলে খুশি আরো দ্বিগুন বেড়ে যাবে।

আমি বললাম আচ্ছা ঠিক আছে। আগে ফোন দিয়ে দেখি কী বলে।
তারপর মাহমুদা কে ফোন দিয়ে বললাম ভাবি প্রেগন্যান্ট। কিন্তু মাহমুদার কথা শুনে বুঝলাম মাহমুদা ততটা খুশী না। মনে হচ্ছে আমার থেকে মাহমুদার রাগ বেশি ভাবির উপরে।

আমি বললাম তাহলে কী তোদের বাড়িতে নিয়ে আসবো কালকে।

আমি কিছু জানি না কী করবি। বাবার সাথে কথা বলে দেখ যদি যেতে চায় তাহলে এসে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। ভাবির কথাটা বাবাকে বলে দিস আর আমি কালকে যাচ্ছি তোদের ওখানে।

পরেরদিন সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম ছোট ফুফিদের বাসায়।‌ আমি গিয়ে বাবাকে বললাম তাহলে আজ বাসায় যাওয়া যাক।

বাবা বলল কেন? এক সপ্তাহ থাকার কথা। এখন বাসায় যাওয়ার কথা বলছিস কেন?

বাবার কথা শুনে আমি বুঝতে পারলাম মাহমুদা বাবাকে কিছু বলে নাই। আমি বললাম একটা খুশির সংবাদ আছে বাবা।

কিসের খুশির সংবাদ।

বড় ভাবি মা হতে চলেছে। ভাবি প্রেগন্যান্ট।

আমার কথা শুনে মা যতটা খুশি হয়েছিল ঠিক ততটাই বাবা খুশি হয়েছে। বাবা বলল তাহলে আজকেই বাসায় যাওয়া যাক। আমি বললাম তাহলে গুছিয়ে নাও তুমি। আমি মাহমুদা কে বলে আসি। মাহমুদা কে গিয়ে বললাম তুই বাবাকে কিছু বলিস নাই কেন?

মাহমুদা বলল, বাবাকে আবার কী বলব। আর কোন বিষয়ের কথা বলছিস।

কিসের কথা আবার ভাবির কথা।

মাহমুদা বলল মনে নেই বলতে। শরীর ভালো লাগছিল না, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম বাবার কাছে যাওয়া হয়নি, সে জন্যই বলি নাই।

আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তবে বাসায় গিয়ে শান্ত থাকবি। মা বাবা এখন খুশিতে আছে। মাহমুদা আর বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বড় ভাবির বাসা থেকে মানুষ এসেছে। ভাবির মা আর ভাই এসেছে। ভাবির ভাইয়ের দিকে তাকিয়ে রাগে রাগে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় মাহমুদা। আমি বিষয় টা বুঝতে পারলাম মাহমুদা কেন এমন করলো। আমি গিয়ে দরজায় নক করলাম। কিন্তু তাও দরজা খুলে নাই।

মাহমুদার এমন রিয়েকশন করার কারণ জানতে হলে এক বছর আগে যেতে হবে। প্রায় এক বছর আগে ভাবির ভাই রাকিব পছন্দ করত মাহমুদা কে।‌ কিন্তু মাহমুদার এসব বিষয়ে কোনো ইচ্ছা ছিল। মাহমুদা কে প্রোপজ ও করেছিল সরাসরি বিয়ে করবে এটাও বলেছিল কিন্তু মাহমুদা তখন সুন্দর করে বুঝিয়ে না করে দেয়। কারণ একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, বিয়ের প্রস্তাব দিতেই পারে। এখানে খারাপের কিছু নেই। আর মাহমুদা ও সেই ভাবে বুঝিয়ে দিয়েছিল যে এই প্রস্তাবে রাজি না।

এর কয়েক সপ্তাহ পরে রাকিব তার বাবা মায়ের সাথে করে আমাদের বাসায় আসে রাকিবের সাথে মাহমুদার বিয়ের প্রস্তাব নিয়ে। বড় ভাবি ও এটাই চেয়েছিল রাকিবের সাথে মাহমুদার বিয়ে হয়ে যাক। কিন্তু আমাদের বাসায় কেউ রাজি ছিল না। শুধু বড় ভাইয়া রাজি ছিল‌। আর বড় ভাইয়ার রাজি থাকার কারণ হলো ভাবি। ভাবি কী সব বুঝিয়ে রাজি করেছিল।

আমি মা বাব রাজি না থাকার কারণ হলো মাহমুদা না করে দিয়েছে তাই। মাহমুদার ইচ্ছা সে পড়াশোনা শেষ করবে ভাইদের মতো হবে। সে এখন পড়াশোনা বাদ দিয়ে বিয়ে দিতে ইচ্ছুক না। আমরা আগে থেকেই জানতাম রাকিব অল্প হলেও নেশা করে। আর কখনো চাইব না, কোনো খারাপ ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে।

তখন তাদের সম্মানের সাথে না করে দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন পরে রাকিব আমাদের বাসায় এসে ঝামেলা সৃষ্টি করে আর উল্টো পাল্টা কথা বলে।

আমি তখন থাপ্পড় মেরে বলেছিলাম তোর কানে কথা যায় না। তোকে মাহমুদা না করে দিয়েছে। তাও এসে উল্টা পাল্টা কথা কেন বলিস? তুই শুধু ভাবির ভাই বলে আর কিছু বললাম না। আর কোনোদিন যদি এই বাড়িতে তোকে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলব। এর পর থেকে আর কোনোদিন এই বাড়িতে আসেনি। আর আজকে এসেছে বোনের সুসংবাদের কথা শুনে। চাইলেও আমি এই বাসা থেকে তাড়িয়ে দিতে পারি না। কারণ পরিস্থিতি এখন অন্যরকম।

ডাইনিং এ বসে সবাই খাওয়া দাওয়া করছিলাম কিন্তু অনেকবার ডাকার পরেও মাহমুদা আসল না। আমি ডাকলাম তাও আসলো না। সাধারণত আমি কিছু বললে না করে না। কিন্তু এবার এবার কথাও শুনলো না। আমিও বুঝলাম জোর করেও আর কাজ হবে না।
বলল যে খাওয়া দাওয়া করবে না এখন। ক্ষুধা নেই। খাওয়া দাওয়া শেষে আমি মাহমুদার রুমে খাবার নিয়ে গেলাম আর বললাম যে, আগের সব কথা মনে করে নিজেকে কষ্ট কেন দিচ্ছিস? ভুলে যা সব।

কী করে ভুলি সব ভাইয়া। তোর কি মনে নেই আমাদের বাড়িতে এসে আমার নামেই উল্টা পাল্টা বলেছিল আমাকে। চলে কেন যেতে বলছিস না, এখান থেকে। সে যতক্ষন এই বাড়িতে আছে আমি আমি বাহিরে যাব না।

তুই পাগল হয়েছিস এটা কী করে সম্ভব। এক বছর পর এসেছে এখানে। নিজের বোনের খুশির সংবাদ শুনে। আর যদি এটা সম্ভব হতো তাহলে বাবা মা আগেই এমনটা করতো। তার আসাতে বাসায় কেউ খুশি না। কিন্তু কিছু করার নেই পরিস্থিতি মেনে নিতে হবে। তোর বাসা তুই থাকবি তোর মন মতো। কেন তুই বাহিরে যাবি না? লজ্জা তো তার হওয়ার দরকার এতো কিছুর হওয়ার পরেও এখানে এসেছে। মাহমুদার সাথে কথা বলে আমি রুমে চলে গেলাম।

রুমে গিয়ে সাবনাজের পাশে গিয়ে বসলাম। সাবনাজ তখন বলল–

আচ্ছা মাহমুদা বাসায় আসার পর থেকে এমন করছে কেন? ভাবির মা আর ভাইকে দেখে রাগে রাগে রুমে গিয়ে দরজা দিয়ে দিল। আবার খাওয়ার সময় আসল না কেন? আমি কিছু বুঝতে পারছি না।

প্রথমে লুকাতে চাইলাম‌। বললাম কিছু না এমনিতেই এমন করছে। আমি চাই না আর কেউ জানুক এই বিষয়টি। কারণ যত কম মানুষ জানবে ততই ভালো হবে। কিন্তু পরক্ষণেই মনে হলো। সাবনাজ কিছুটা হলেও বুঝতে পেরেছে কোনো সমস্যা আছে। আমি যদি সত্যিটা না বলি তাহলে সে বুঝবে আমি তার উপর বিশ্বাস করি না। আমি তখন সাবনাজ কে সব খুলে বললাম এমন এমন ঘটনা।

সাবনাজের মুখ তখন কিছুটা ফেকাশে হয়ে গেল। আমি কিছু বলতে যাব তখনি ভাবি আমার রুমে ঢুকে,,,,,

চলবে,,,,,,,

বি.দ্র: ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ