Friday, June 5, 2026







তোমাতেই পূর্নতা পর্ব-০৫

#তোমাতেই_পূর্নতা
#পর্বঃ৫
#লেখিকা_নিদ্রানী_নিদ্রা

ছাদে দাঁড়িয়ে আছে বর্ষা । গায়ে খয়েরী রঙের মসৃণ শাড়িটির আঁচল বাতাসে উড়ছে। তার সাথে তাল মিলিয়ে উড়ছে বর্ষার লম্বা কালো চুল । আকাশ পানে তাকিয়ে উদাস মনে কি যেনো ভাবছে । হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখে রিয়ান বাসায় ফিরছে । “এক ঘন্টা আগে সন্ধ্যা নেমেছে । উনি তো এতো তাড়াতাড়ি বাসায় ফিরে না , মনে মনে বলল বর্ষা ।

সকালে বর্ষার আচরণে ক্ষুব্ধ হয়ে অফিসের কাজে মন বসেনি রিয়ানের। তাই সন্ধ্যায় ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসলো । মনে মনে ভেবে রাখলো বাসায় গিয়ে বর্ষাকে শায়েস্তা করবে । বাসায় এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল তিন্নি । রিয়ানকে এই সময় বাসায় দেখে জিঙ্গেস করল,

” ভাইয়া তুমি এই সময় বাসায় কি করছো ?

” বাসায় আসতে হলে কি ঘড়ি দেখে আসতে হবে?

রিয়ানের রাগী কন্ঠে এই প্রশ্ন শুনে তিন্নি আমতা আমতা করে বলল,

” তুমি তো সচরাচর দেরী করে বাসায় ফিরো তাই বললাম।

” সর সামনে থেকে …

তিন্নিকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো রিয়ান। ড্রয়িং রুমে বর্ষাকে না দেখে মনে মনে ভাবলো বর্ষা রুমে আছে । তাই এখানে না থেকে রুমে চলে গেল। কিন্তু রুমে গিয়ে ও দেখে বর্ষা নেই । শরীরটা ঘেমে একাকার হয়ে গেছে। তাই আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো । তারপর নিচে নেমে গেল।

নিচে নেমে দেখলো তিন্নি আর রিয়ানের আম্মু টিভি দেখছে । বর্ষাকে দেখতে না পেয়ে এদিক-ওদিক তাকাচ্ছে রিয়ান । রিয়ানকে এদিক-ওদিক তাকাতে দেখে তিন্নি জিজ্ঞেস করল,

” কাউকে খুজছো ভাইয়া ?

তিন্নির প্রশ্নে বিব্রত হয়ে পড়ে রিয়ান । তারপর স্বাভাবিক কন্ঠে বলল,

” কাউকে না ।

ছাদ থেকে নিচে নেমে আসলো বর্ষা। নিচে এসে দেখলো রিয়ান ও তার আম্মু কি নিয়ে যেন আলোচনা করছে। বর্ষাকে চোখে পড়া মাএই রিয়ান বলল,

” এক কাপ কফি নিয়ে আসো ।

রিয়ানের সাথে বর্ষার শাশুড়ি থাকায় বর্ষা কিছু না বলে কফি করতে চলে গেল। কফি করা শেষ করে রিয়ানকে এক কাপ কফি দিল বর্ষা । বর্ষার হাত থেকে কফি নিয়ে চুমুক দিয়ে কফিটা ফেলে রিয়ান রাগী কন্ঠেবলল,

” এটা কোনো কফি ? যাও গিয়ে আরেক বার কফি নিয়ে আসো ।

কফি দিয়ে সোফায় বসেছিল বর্ষা। হঠাৎ রিয়ানের রাগী কন্ঠে ভয়ে দাঁড়িয়ে গেল । বর্ষা তো এই প্রথম কফি বানায়নি এর আগেও বানিয়েছে । কফি তো কখনো খারাপ হয়নি । বর্ষার ভাবনার মাঝে রিয়ান আবারও বলে উঠলো,

” কি হলো কথা কানে যায় না ? বললাম না আরেক কাপ কফি বানাতে ।

বর্ষা মাথা নাড়িয়ে রিয়ানের হাত থেকে কফির কাপটা নিয়ে রান্নাঘরে চলে গেল । কফি তৈরি করে আবারও রিয়ানের সামনে ধরে বলল,

” এই নিন ।

রিয়ান বর্ষার হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক দিয়ে ধমক দিয়ে আবারো বলল,

” এখন পর্যন্ত কফি বানাতে শিখনি … খালি সব সময় আজগুবি কথা বলতে পারো । আরেক কাপ কফি নিয়ে আসো ।

তিন্নি মনোযোগ সহকারে টিভি দেখছিল। বর্ষাকে প্রথমবার ধমক দেওয়াতে এতো মাথা ঘামায় নি কিন্তু আবারও যখন রিয়ান ধমক দিলো তখন বুঝতে পারলো রিয়ান ইচ্ছে করে এমন করছে । তিন্নি ও অনেক বার বর্ষার হাতের কফি খেয়েছে । কফি তো খারাপ হওয়ার কথা না ।

বর্ষা রিয়ানের জন্য আবার ও কফি নিয়ে এলো । রিয়ানও ধমক দিয়ে আবার কফি বানাতে পাঠালো । এমন করে পাঁচ- ছয় বার বর্ষাকে কফি আনতে পাঠালো । বর্ষা একবার রান্নাঘরে যাচ্ছে তো আরেকবার ড্রয়িং রুমে আসছে । এতো বার যাওয়া আসাতে বর্ষা ঘেমে একাকার হয়ে গেছে । বর্ষা বুঝতে পারছে রিয়ান ইচ্ছে করে বর্ষাকে নাজেহাল করতে যাচ্ছে ।

অন্য দিকে তিন্নি ভাই আর ভাবীর কান্ড দেখছে । বর্ষা এইবার খুব রেগে গেছে। বর্ষার মুখ দেখে তিন্নি স্পষ্ট বুঝতে পারছে । বর্ষা রিয়ানের ধমক খাচ্ছে আর রেগে যাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না । তা দেখে তিন্নির প্রচুর হাসি পাচ্ছে । কিন্তু এই মুহূর্তে হাসা মানে বর্ষার ক্রোধের শিকার হওয়া তাই নিজের হাসিটাকে হজম করতে হচ্ছে।

রিয়ান আবারও বর্ষাকে কফি বানাতে পাঠালো। বর্ষা কফি নিয়ে আসার পর রিয়ানকে দিলো । রিয়ান কফির কাপে চুমুক দিয়ে যখন কিছু বলতে যাবে তখন রিয়ানের আম্মু রিয়ানকে ধমক দিয়ে বলল,

” রিয়ান অনেক হয়েছে। কি শুরু করেছিস তুই ? মেয়েটার দিকে তাকিয়ে দেখ, মেয়েটা ঘেমে একাকার হয়ে গেছে । এখন যদি বলেছিস কফি ভালো হয়নি তাহলে তোর খবর আছে ।

আম্মুর কথায় রিয়ান বর্ষার দিকে তাকিয়ে দেখে সত্যি বর্ষা ঘেমে একাকার হয়ে গেছে । তা দেখে রিয়ানের খুব আনন্দ লাগছে। এইবার কফিটা খেয়ে মনে মনে বলল,,,” কফি তো ভালোই বানায় ”

রাতে সবাই একসাথে খেতে বসেছে । আর বর্ষা সবাইকে পরিবেশন করছে । বর্ষা ইচ্ছে করে রিয়ানের জন্য আলাদা বাটিতে তরকারি নিয়ে এসেছে । তরকারির মধ্যে ইচ্ছে করে অনেক লবণ আর মরিচ মিশিয়ে দিয়েছে । রিয়ান খাবার মুখে দিতেই মুখ থেকে ফেলে দিয়ে বলল,

” এই জঘন্য খাবার রান্না করেছে কে ?

রিয়ানের প্রশ্নে তিন্নি বলল,

” জঘন্য কেন বলছো ভাইয়া ? রান্না তো আম্মু করেছে ?

” খাবারের মধ্যে এতো লবণ আর মরিচ কেন ?

” আমরা ও তো খাচ্ছি। লবণ আর মরিচের পরিমাণ ঠিকই তো আছে ।

রিয়ান এবার বর্ষার দিকে তাকালো । বর্ষার দিকে তাকাতেই বর্ষা চোখ টিপ দিল । রিয়ান বুঝতে পারলো বর্ষা ইচ্ছে করে খাবারে লবণ আর মরিচ মিশিয়ে দিয়েছে। রিয়ান বর্ষার দিকে তাকিয়ে বলল,,,,

” তুমি ইচ্ছে করে আমার খাবারে লবণ-মরিচ মিশিয়ে দিয়েছো ।

রিয়ানের কথায় বর্ষা ন্যাকা সুরে বলল,

” দেখেছেন আম্মু আপনার ছেলে তখন আমাকে দিয়ে ইচ্ছে করে এতো বার কফি বানালো আর এখন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ।

বর্ষার কথায় রিয়ানের আম্মু রিয়ানকে বলল,

” রিয়ান তুই কিন্তু বেশি বেশি করছিস।

রিয়ান কথা না বাড়িয়ে অল্প একটু খেয়ে চলে গেল রুমে। বর্ষা সব কিছু গুছিয়ে রুমে গিয়ে রিয়ানের সামনে গিয়ে বলল,

” এই যে শুনুন …. আপনি ইচ্ছে করে তখন আমার সাথে এমন করেছেন তাই না ? আমার সাথে একদম লাগতে আসবেন না এর ফল ভালো হবে না ।

#চলবে

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ