Friday, June 5, 2026







তুমি আমার পর্ব-১২

#তুমি আমার (পর্ব ১২)
#মেঘা আফরোজ
·
·
·
রেহান সকালে ব্রেকফাস্ট করার জন্য নিচে আসতেই খেয়াল করলো ওর মা কেমন যেনো রাগি চোখে তাকাচ্ছে ওর দিকে। রেহান ওর মাকে বললো
– মা কি হয়েছে এভাবে তাকাচ্ছো কেনো! আমি কি কোনো অপরাধ করেছি??
মিথিলা পাশে থেকে বলে উঠলো
– হুম ভাইয়া অনেক বড় অপরাধ করেছো তুমি। মুখ চেপে হেসে।
– মানে! কি করেছি আমি, ও মা বলো না কি অপরাধ আমার??
ওর মা রাগি চোখে তাকিয়ে বললো
– খবরদার মা বলবি না আমাকে,হ্যা রে মায়ের কাছে তো সব বলতি তাহলে এটা কেনো বললি না? তোর বড়মা রাফসান বউমা ওদেরকে তো ঠিকি বলেছিস।
– কি বলিনি তোমাকে? বড়মা তুমি বলোতো কি হয়েছে?
রাফসান খাবার খেতে খেতে বললো
– কি আর হবে তুই যে আমার বউয়ের পাল্লা ভাড়ি করতে চাইছিস এ কথা মাকে বলে দিয়েছি।
রেহান এবার বুঝতে পারলো আসল কথাটা কি রাফসানের দিকে তাকিয়ে বললো
– সত্যিই তোর পেটে কথা মজে না ঠিক এই কারনে তোকে আমি জানাতে চাইনি।
– যাহ বাবা সব দোষ এখন আমার হলো! আরে বড়মা আর তোর ভাবি তো আগে বলেছে মাকে।
রেহান সবার দিকে তাকিয়ে দেখলো মিট মিট করে হাসছে সবাই আর ওর মা মুখ গোমড়া করে দাড়িয়ে আছে। রেহান ওর মায়ের পাশে গিয়ে দাড়িয়ে বললো
– মা রাগ করো না প্লিজ আমি তো তোমাকে বলতাম একটু সময় নিচ্ছিলাম।
– হয়েছে আর ন্যাকামো করতে হবে না।
রেহান ওর মাকে জড়িয়ে ধরে বললো
– ও মা রাগটা কি কমলো তোমার?
– না আমার রাগ কমেনি। আগে মেয়েটাকে দেখাবি যদি আমার পছন্দ হয় তাহলেই আমার রাগ কমবে।
– ঠিকআছে দেখাবো আমি কালই ওকে নিয়ে আসবো। আর আমি সিওর তোমার পছন্দ হবেই আমার মেঘপরীকে।
.
🌿
.
পরেন দিন মেঘাকে রেহান ওদের বাড়িতে নিয়ে এলো মেঘা আসতে চায়নি একরকম জোর করেই নিয়ে এসেছে। রেহান মেঘাকে নিয়ে দরজায় দাড়িয়ে কলিংবেল চাপলো। মেঘার খুব নার্ভাস লাগছে ঘামতে শুরু করেছে ওড়নাটা মাথায় টেনে ঘামটা মুছে নিলো,রেহান ওর দিকে তাকিয়ে বললো
– মেঘা এত নার্ভাস হচ্ছো কেনো তুমি! আমার বাড়ির সবাই খুব ভালো আমার মা তো আরো ভালো দেখবে মা তোমাকে খুব পছন্দ করবে।
তখনি একটি মেয়ে এসে দরজা খুলে দিলো,রেহান ওর মাথায় চাটি মেরে বললো
– এত সময় লাগে দরজা খুলতে? নিশ্চই ফোনের মাঝে ডুবে ছিলি।
– উফ ভাইয়া ভাবির সামনে এভাবে কেনো বলছো!
মেঘা অবাক হয়ে তাকালো মেয়েটি ওকে ভাবি বললো!!
রেহান হেসে মেঘার দিকে তাকিয়ে বললো
– মেঘা ও আমার বোন রাইসা বড়মাকে তো চেনোই ওনার মেয়ে।
মেঘা রাইসার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। রাইসা মেঘাকে নিয়ে বাড়ির মধ্য ঢুকলো,তারপর জোরে জোরে ডাকতে লাগলো
– মা ছোটমা ভাবি কই তোমরা দেখো কে এসেছে।
রেহানের বড়মা আর মিথিলা রান্না ঘর থেকে বেড়িয়ে আসলো। মেঘা বড়মাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। বড়মা ওকে উঠিয়ে গালে হাত দিয়ে বললো
– কেমন আছো মা?
– ভালোআছি আন্টি। আপনি কেমন আছেন?
– আমিও ভালো আছি। শোনো আমাকে এখন থেকে বড়মা বলবে আন্টি নয় কেমন।
– হুম।
মিথিলা এসে মেঘাকে নিজের দিকে ঘুড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখে বললো
– ছবিতে যতটা সুন্দর লেগেছিলো তোমাকে তার চাইতে বেশি সুন্দর তুমি। ভাইয়া তোমার চয়েজ আছে আমার মনের মতো জ্বাকে খুজে এনেছো।
মেঘা বুঝতে পারলো এটা রেহানের ভাবি,রেহান সোফায় বসে ফোন টিপছিলো মিথিলার কথায় চোখ তুলে তাকিয়ে বললো
– মনের মতো জ্বা পেয়েছো বলেকি ওকে এখনো দাড় করিয়ে রেখেছো!
রাইসা হেসে বললো
– কেনো ভাইয়া তোমার কষ্ট হচ্ছে বুঝি??
– তোর এতো জানতে হবে না দাঁত কেলিয়ে না হেসে যা মাকে ডেকে নিয়ে আয়।
– যাচ্ছি হুহ। মুখ বাকা করে বললো।
রেহানের বড়মা মেঘাকে বসালো মিথিলা তো গল্প জুরে দিয়েছে মেঘার সাথে। মেঘা মনে মনে ভাবছে…….সবাইকে তো ভালোই মনে হচ্ছে কিন্তু ভয় হচ্ছে রেহানের মা কি বলবে।
.
🌿
.
রেহানের মা সিড়ি দিয়ে নামার সময় চোখ পড়লো মেঘার দিকে,মাথায় ওড়না দেওয়া গুটিশুটি মেরে সোফায় বসে আছে। উনি এসে দাড়াতেই মিথিলা আস্তে করে বললো
– মেঘা মা এসেছে।
মেঘা মুখ তুলে তাকিয়ে উঠে দাড়িয়ে হালকা হেসে রেহানের মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। রেহানের মা মেঘার বাহু ধরে দাড় করিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো।
এদিকে রেহান নিজের মায়ের দিকে তাকিয়ে আছে ওর খুব চিন্তা হচ্ছে না জানি মা কি বলবে এখন।
মেঘা মাথা নিচু করে দাড়িয়ে আছে রেহানের মা কিছুক্ষণ চেয়ে থেকে মুখে হাসি ফুটিয়ে মেঘার থুতনি ধরে মুখ তুলে বললো
– মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে তোমাকে।
রেহান খুশিতে লাফিয়ে উঠে বললো
– মা সত্যিই মেঘাকে ভালো লেগেছে তোমার!!
– হুম খুব ভালো লেগেছে। এমন পুতুলের মতো মেয়েকে কোথায় পেলি তুই! কি মায়া ভরা চোখ দুটো। তোমার বাড়িতে কে কে আছে??
– জ্বি বাবা আর ছোট ভাই আছে।
– আর তোমার মা??
মেঘা রেহানের মায়ের দিকে তাকালো চোখের কোনে পানি জমে গিয়েছে। রেহান মেঘার পাশে এসে দাড়িয়ে বললো
– ওর মা নেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।
রেহানের মা মেঘাকে একহাতে জড়িয়ে বললো
– আমি দুক্ষিত মা তুমি কষ্ট পেয়েছো তাইনা?
– আন্টি এভাবে কেনো বলছেন সত্যিটা তো মেনে নিতেই হবে।
– উহুম আমাকে মা বলে ডাকবি তুই আজ থেকে আমি তোর মা। বলে ওর কপালে চুমু খেলো। হ্যা রে তুই করে বললাম কিছু মনে করিস নি তো??
মেঘার চোখ থেকে পানি পড়ছে মুখে হাসি ফুটিয়ে বললো
– মা বলতে বলেছেন আর তুই করে বলতে পারবেন না আমি কিছু মনে করি নি।
– আমাকে মা বলে ডাকবি আর তুমি করে বলবি ঠিকআছে।
– আচ্ছা মা।
রেহানের মা মেঘাকে নিজের বুকে জড়িয়ে নিলো উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠেছে।
.
🌿
.
একটা লেকের পাড়ে রেহান মেঘা পাশাপাশি হাটছে। মেঘার হাতটা শক্ত করে ধরে আছে রেহান।
– মেঘা আমার বাড়ির সবাইকে কেমন লেগেছে তোমার??
– অনেক বেশি ভালো লেগেছে সবাইকে,তবে অবাক হয়েছি আপনার মাকে দেখে কতো সহজে আমাকে আপন করে নিলো!
– মা এমনি যাকে পছন্দ হয় পারলে তাকে কলিজাতে লুকিয়ে রাখতে চেষ্টা করে আর যাকে পছন্দ করেনা তার মুখও আর দ্বিতীয়বার দেখতে চায় না।
– যদি আমাকে পছন্দ না করতো আপনি কি করতেন??
রেহান দাড়িয়ে পড়লো মেঘার দিকে তাকিয়ে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললো
– আমি যেমন আমার মাকে শ্রদ্ধা করি ভালোবাসি তেমনি তোমার দিক থেকেও তোমাকে আমি ভালোবাসি তোমাদের কাউকে ছাড়া আমার চলবে না,তাই যেভাবেই হোক মাকে আমি রাজি করতাম। তবে আমার বিশ্বাস ছিলো তোমাকে দেখে মায়ের পছন্দ হবেই।
– হুম,আচ্ছা আপনার বাবা ভাইয়াকে তো দেখলাম না?
– আজ সকালে অফিসের কাজে বাবা আর ভাইয়া শহরের বাইরে গিয়েছে।
– রাফিন কোথায় থাকে এখন?
– আমাদের বাড়িতেই থাকে অলটাইম রুমে সময় কাটায় কোনো কাজ থাকলে বের হয়। ওকে দেখলে খুব কষ্ট হয় আমার।
– তাহলে এক কাজ করুন আমাকে ওনার কাছে দিয়ে দিন ওনার আর কষ্ট থাকবে না। হেসে বললো মেঘা।
রেহান চোখ গরম করে তাকালো মেঘার দিকে
– আরে এভাবে তাকান কেনো আমি তো মজা করে বললাম।
রেহান মেঘার হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিলো,মেঘা কেঁপে উঠলো মুহুর্তেই। মেঘা রেহানের বুকের সাথে মিশে আছে রেহানের গরম নিশ্বাস পড়ছে মেঘার চোখে মুখে। মেঘা কাঁপা কাঁপা গলায় বললো
– এ এটা পাববলিক পপ্রেস ছাড়ুন আমায়।
রেহান মেঘার মুখে হাত দিয়ে বললো
– এদিকে কেউ তাকিয়ে নেই। শোনো মেঘা খুব ভালোবাসি তোমাকে,আমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবে না”””তুমি আমার””” শুধুই আমার বুঝেছো তুমি??
মেঘা মাথা নাড়িয়ে বললো
– হুম বুঝেছি। এখন তো ছাড়ুন।
রেহান মেঘার কপালে পরম আবেশে চুমু দিয়ে ছেড়ে দিলো। মেঘা জোরে নিশ্বাস নিয়ে বললো
– আপনার সাথে বাইরে পাবলিক প্রেসে কোথাও আর ঘুরতে যাবো না।
রেহান দুষ্টু হেসে বললো
– তাহলে কি আমার সাথে নিরিবিলি জায়গাতে ঘুরতে চাও যেখানে কেউ থাকবে না।
মেঘা রাগি চোখে তাকালো আর রেহান জোরে হেসে উঠলো তার মেঘপরীর রাগি চেহারা দেখে।

ওদের এই খুনশুটি ভালোবাসা ময় দৃশ্য দূর থেকে রাফিন দেখছিলো চোখের পানি মুছে মৃদু হেসে বললো
…….আল্লাহর কাছে দোয়া করি তোমাদের ভালোবাসা পরিপূর্ণতা পাক।
·
·
·
চলবে…………………..

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ