Friday, June 5, 2026







ঝরে_যাওয়া_বেলীফুল পর্ব_৩৬

ঝরে_যাওয়া_বেলীফুল
পর্ব_৩৬
লেখিকা : আফরোজা আক্তার

মেডিকেলে বসে আছে বেলী আর ইরফান । অফিসের এক কলিগকে বলে দুই ঘন্টার ছুটি নিয়েছে বেচারা । ইদানীং অফিসে প্রচুর কাজের চাপ বেড়ে গেছে তার । প্রমোশন হওয়া মানেই কাজের চাপও বেড়ে যাওয়া । ইরফান বেলীর পাশে বসে আছে । বার বার বেলীর দিকে চোখ যাচ্ছে তার । হিজাব পরে ভালোই লাগে বেলীকে । তবে মুখটা অনেক শুকনা লাগছে বেলীর । অবশ্য না লাগার-ই কথা , আজকে তিনটা দিন খাওয়া কি জিনিস সে ভুলেই গেছে । বেলী এমন এক নারী যার দিকে নজর দিলে চোখ সহ পুরো শরীর শান্ত হতে বাধ্য ।
ইরফানের মাথায় বেলীর বলা কথাটা ঘুরপাক খাচ্ছে ।

– মান্থ মিস হয়ে গেছে , তার মানে কি ওর বাবু হবে ?

মনে মনে বলতে থাকা কথাগুলো বার বার ইরফানের মনকে অস্থির করে দিচ্ছিলো ।
আবারও সে ভাবনার মাঝে ডুব দেয় ।

– সাহেব ভাইয়ের ওয়াইফের বাবু হলো কয়েকমাস আগে ৷ বেচারা অনেক চিন্তিত থাকতো দেখতাম । অবশ্য তার ওয়াইফকে দেখার মানুষের অভাব নেই কিন্তু ও-কে কে দেখবে । ওর তো আমি ছাড়া কেউ নেই এইখানে ।

ইরফান চুপ করে কপালে হাত দিয়ে বসে আছে । অপেক্ষা ইউরিন টেস্ট এর রেজাল্টের । মেডিকেলে আসার পরেই গাইনিকোলোজিস্ট ডক্টর বললেন আগে ইউরিন টেস্ট করানোর জন্যে । তাই ডক্টরের কথা মত আগে টেস্ট করিয়েছে বেলী । রিপোর্ট সরাসরি ডক্টরের কেবিনেই দেয়া হয় । আর এইখানে বেলী আর ইরফানকে কেবিনে যেতে বলে এক নার্স । নার্সের কথায় বেলী আর ইরফান পা রাখে ডক্টরের কেবিনে । ডক্টর দুজনকে সামনে বসিয়ে রেখে সব কথা ক্লিয়ার করে নেয় ।

– ডেট মিস হয়েছে কবে নাগাদ ?

ডক্টরের প্রশ্নে অনেকটাই সংকোচবোধ করছিলো বেলী সাথে ইরফানও । ইরফান টেবিলের দিকে তাকিয়ে আছে । বেলীও চুপচাপ । তখন ডক্টর আবার বলেন ,

– দেখুন এইভাবে চুপ থাকলে কিভাবে হবে ? কথা তো বলতে হবে কারণ আমি প্রশ্ন করবোই , আর উত্তর না দিলে আমি বুঝবো না কিংবা বুঝাতে পারবো না । তাই চুপ করে না থেকে কথা বলতে হবে , কেমন ?

অতঃপর বেলী আর ইরফান ডক্টরের কথাতে অনেকটা সংকোচ মুক্ত হয় । ডক্টর নাসিমা পারভীন আবারও প্রশ্ন করেন বেলীকে ,

– ডেট মিস হয়েছে কবে নাগাদ ?

তখন বেলীই উত্তর দেয় ,

– এই মাসেই ।
– কিন্তু আপনি তো কনসিভ করেছেন প্রায় এক মাস হবে । মানে প্রায় এক মাস শেষ হয়ে যাচ্ছে ।

ডক্টরের কথায় বেলী ইরফান দুজনেই অবাক । ইরফানের মনে কিসের যেন এক শীতল বাতাস বয়ে গেলো । সে বাবা হবে , তারও বাবু হবে । বেলী যে তাকে এত ভালো খবর দেবে সে ভাবে নি । তখন বেলী আবার বলে ওঠে ,

– কিন্তু আমি তো গত মাসেও,,,,,,,,,,,,,,,,
– হ্যাঁ হয় অনেক সময় এমন , এটা ব্যাপার না । এখন বলুন কি সমস্যা হয় আপনার ?

তখন বেলী তার সমস্ত সমস্যার কথা বলতে শুরু করে দেয় ,

– আমি খেতে পারি না , গন্ধ লাগে শুধু , এমন কি যেই রান্না আমি করতাম সেই রান্নাও এখন আর করতে পারি না । শুধু গন্ধ লাগে সব কিছুতে ।
– বমি কেমন হয় ?

তখনই ইরফান বলে ওঠে ,

– আসার সময়ও বমি করে আসছে । খাবার তো মুখেই তুলতে পারে না । পানি ঢেলে ভাত খায় তাও যদি পেটে থাকে । খেয়েই ফেলে দেয় সব ।
– আসলে প্রেগন্যান্সির সিমটমই এইসব । সমস্যা নেই আমি মেডিসিন দিয়ে দিবো , খাওয়াতে থাকুন আর ওনার শরীর তো অনেক দুর্বল । এইভাবে থাকলে তো পরে ব্লাড দিতে হবে । ওনার ব্লাডের প্লাটিলেটও কম ।
– কি করতে হবে এখন ?
– মেডিসিন দিয়ে দিবো , আর বেশি বেশি খেতে হবে । বমি হবে এটা স্বাভাবিক কিন্তু খেতে হবে ।

বেলী চুপ করে না থেকে নিজেই আবার বলতে শুরু করে ,

– আমার তো সব কিছু থেকে গন্ধ আসে । আমি তো খাবারের কাছেই যেতে পারি না ।
– এটা বললে তো হবে না । খেতে হবে না হয় বাবু ভালো থাকবে না ।

ডক্টরের সাথে কথা বলে বেলীর জন্যে ওষুধ কিনে দুজনে মিলে রিক্সায় উঠে যায় । রিক্সায় উঠা মাত্রই ইরফান রিক্সাওয়ালাকে সাবধানে রিক্সা চালাতে বলে দিয়েছে । বেলী চুপ করে আছে । মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছে । সে মা হবে , তার ভেতর আরেকটা জীবন । আরেকটা শরীর একটু একটু করে বেড়ে উঠবে । এ যেন এক অন্য রকম অনুভূতি । অন্যদিকে ইরফান কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না । এটা রাস্তা না হলে সে লাফাতো । সে বাবা হবে , ভাবতেই প্রাণ তার জুড়িয়ে যাচ্ছে । এমন সময় বেলীর হাতে হাত রাখে ইরফান । ইরফানের হাতের স্পর্শ পেয়ে বেলী ইরফানের দিকে তাকায় । ইরফান চাপা হাসি দিয়ে বেলীকে দুই চোখ টিপ দেয় । ইরফানের এই আচরণে বেলীও মুচকি হাসি দেয় । বেলীর হাসিয়ে যেন হাজারো প্রশান্তি বিরাজ করে । ইরফান তখনই মোবাইলে তার বসের কাছে মেইল করে দেয় সে আজ অফিসে আসতে পারবে না কারণ তার ওয়াইফ অসুস্থ । ইরফান খবরটা শুনার পর একদম অন্যরকম হয়ে গেছে । সে আজ অফিসে যাবে না , তার ইচ্ছে করছে না অফিস যেতে । আজ সারাদিন সে বাসাতে থাকবে । বেলীর কাছে থাকবে । ৫ মিনিট পর ইরফানের মেইলের উত্তর আসে । বস ছুটি দিয়ে দিয়েছে । এখন শুধু বাসায় যাওয়ার অপেক্ষা । বেলীকে চুপ থাকতে দেখে ইরফান বলে উঠে ,

– কি হলো চুপচাপ যে ?
– এমনি ,
– কিছু খাবা ?
– উহু ,
– হায়রে , তোমার খাবারে কি সমস্যা । ডক্টর কি বলছে শুনছো তুমি ?
– আমার ভালো লাগছে না ।
– বেলী,,,,,,,,,,,?
– হু ,
– আমার না কেমন জানি লাগছে ?
– কেন কি হয়েছে আপনার আবার ,
– কিছু না ,
– শরীর খারাপ আমার , কেমন জানি লাগে আপনার , এটা কোন কথা ?

ইরফান চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে । বেলীও তখন চুপ হয়ে যায় । বেলী তখন আবারও বলতে শুরু করে ,

– আমি ভাবছি মিনুর কথা ,
– কেন , ও আবার কি করলো ?
– পুরা বাসা মাথায় তুলবে ,
– হা হা হা ।

বাসায় এসে ইরফান আর বেলী দুজনেই রুমে চলে যায় । মিনু তখন কাজে ব্যস্ত ছিল তাই তেমন কিছু বলে নি । বেলী ভেবেছে ইরফান হয়তো আবার কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যাবে । কিন্তু বেলী তো জানে না যে ইরফান ছুটি নিয়ে নিয়েছে আজকে । বেলী রুমে গিয়ে হিজাব খুলে ফ্যানটা ছেড়ে একটু ফ্যানের নিচে দাঁড়ায় । ইরফান তখনই দরজাটা আস্তে করে লাগিয়ে দেয় । তারপর বেলীকে পিছন থেকে জড়িয়ে ধরে । এইভাবে ইরফানকে জড়িয়ে ধরতে দেখে বেলীও অবাক হয়ে যায় । বেলী সেখানে চুপ করেই দাঁড়িয়ে আছে । ইরফান বেলীকে নিজের দিকে ঘুরিয়ে বুকে টেনে নেয় । বেলীর মাথায় চুমু দিয়ে আরও নিবিড় ভাবে আঁকড়ে ধরে তার বেলীফুলকে । বেলীও তখন পরম যত্নে ইরফানকে জড়িয়ে ধরে । বেলীকে খাটে বসিয়ে দেয় ইরফান । ঠোঁটে দুজনেরই হাসির চিহ্ন । ইরফান তখন বেলীর পেটে হালকা করে ছুয়ে দেয় আর বলে ,

– বেলী এখানে আমাদের বাবু আছে ?
– হু ,
– আমি বাবা হবো ,
– হু ,
– কেউ আমায় বাবা / আব্বু এইসব বলে ডাকবে ,
– হু ,
– বেলী তুমি কি জানো তুমি আমায় কতটা সুখ দিয়েছো । সত্যিই নিজেকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে । আমার মত মানুষের কপালে এত সুখ আছে ।
– কেন থাকবে না , আর আপনি অফিসে যাবেন না ?
– বেলী , আর ভালো লাগে না আপনি আজ্ঞে । এইবার বন্ধ করো । যার তার সামনে আপনি আপনি বললে কেমন শুনায় ।
– তো কি বলতাম ,
– কেন তুমি বলা যায় না ?

বেলী তখন নিজের মাথাটা নিচু করে রাখে । তখন ইরফান বেলীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ,

” আজকে তোমার মুখ থেকে তুমি বের করেই ছাড়বো আমি ”

যেইভাবা সেই কাজ , ইরফান চেপে ধরে বেলীকে । খাটে শুইয়ে দেয় সে বেলীকে । আর নিজেও সাইড থেকে বেলীর উপর উপুর হয়ে শুয়ে যায় । বেলীর দিকে আপন মনে চেয়ে আছে সে । বেলীর নজরও ইরফানের দিকে ।

– তুমি করে বলো ,

ইরফানের কথায় বেলী অন্যদিকে ফিরে তাকায় । ইরফান তখন বেলীর গালে ধরে বেলীকে তার দিকে ফিরায় ।

– তুমি করে বলতে বলছি ,
– তুমি তো মুখ দিয়ে আসে না ।
– বললেই আসবে , বলো ।
– আসে না তো ,
– আজকে কিন্তু এইভাবেই আটকে রাখবো ,
– এহহহহহহ ,
– হু , তুমি বলো ।
– আমি আপনি করেই বলি ,
– নাহ , তুমিই বলতে হবে ।
– আমি তুমি করে বলতে পারি না তো ।
– বাবুর মা যদি এত ত্যাড়া হয় তাহলে আমার বাবুটার কি হবে , সেও ত্যাড়া হবে ।
– এহহহহ , আমার বাবু লক্ষী হবে ।
– তাহলে তুমি করে বলো ।

ইরফানের অনেক জোড়াজুড়ির পর বেলী বাধ্য হয় ইরফানকে তুমি করে বলতে । অবশেষে তার মুখ থেকে তুমি বের করে আনে ইরফান । এরই মাঝে দুজন কিছুক্ষণ হাসি-ঠাট্টাও করে নেয় । ইরফান হঠাৎ করেই ইমোশনাল হয়ে যায় । সে বেলীর গালে তার এক হাত দিয়ে স্পর্শ করে । ইরফান তখন হঠাৎই কিছু কথা বলা শুরু করে । বেলী এক ধ্যানে ইরফানের কথা গুলো শুনতে থাকে ।

– বেলী জানো , আমি না জন্মের পর মাকে দেখি নাই । বাবার কাছে শুনেছিলাম আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছেন । আমি ধরতে গেলে অনেকটাই মা হারা ছিলাম । সেই আমার সন্তান হবে ।

কথা গুলো বলার সময় ইরফানের চোখ বেয়ে পানি পড়ে যায় । ইরফানের চোখের পানি দেখে বেলীর কলিজায় কামড় পড়ে যায় । বেলী আলতো করে ইরফানের গালে ধরে । শান্তনা দেয়া ছাড়া আর কিছুই করার নেই তার ।

– আমাদের সন্তান মা বাবা দুজনকেই পাবে ইনশাআল্লাহ ।

বেলীর কথায় ভরসা পায় ইরফান । চোখের পানি গুলো মুছে বেলীকে জড়িয়ে ধরে ইরফান আর নিজের মনের মধ্যে জমাট বাঁধা কিছু কথা বলতে থাকে সে ,

– আচ্ছা মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে ?
– আমি কি করে বলবো ,
– তোমার কি বাবু চাই ?
– আল্লাহ পাক যা দিবে তাতেই খুশি । আপনার কি চাই ?
– আবারও আপনি ??
– আচ্ছা , ঠিকাছে তুমি । তোমার কি চাই ?
– একটা মেয়ে বাবু ঠিক তোমার মত ।
– যদি ছেলে বাবু হয় ?
– তাহলেও ক্ষতি নেই । আল্লাহ পাক যা দিবেন তাতেই খুশি ।
– ওহ ,
– আচ্ছা বাবুর ছোট ছোট হাত পা হবে আর ও অনেক নরম তুলতুলে হবে তাই না ।
– আগে তাকে আসতে দেও ভালো ভাবে । সে আসুক আগে ।

ইরফানকে হাসি মুখে কথা গুলো বলে বেলী । এমন সময় বেলী আবার বলে উঠে ,

– অফিস যাবা না ?
– ছুটি নিয়ে নিছি , আজকে তোমার সাথে কাটাবো ।
– আমি তো ভালো আছি ।
– বেলী প্লিজ নিয়ম করে মেডিসিন গুলো নিতে হবে ।
– হ্যাঁ খাবো ।

এমন সময় মিনু বাহির থেকে চিৎকার করতে থাকে ,

– বাইরের তেন আইয়াই ভিত্রে ঢুইক্কা গেছে , না বুঝি মিনুরেও কই মিনুর কি চিন্তা অয় না ? থাউক গিয়া আমি কিডা , আমি তো কামের মাইয়া ।

বেলী আর ইরফান ভেতর থেকে মিনুর কথায় খিল খিল করে হাসে । তারপর ইরফান উঠে গিয়ে দরজা খুলে দেয় । মিনু তখন সোফা গুছাচ্ছে । ডাইনিং টেবিলের কাছে এসে জগ থেকে পানি ঢালতে ঢালতে মিনুকে উদ্দেশ্য করে ইরফান বলে ,

– মিনু তোর মনা আসবে রে , মিষ্টি খাওয়া তোর ভাই ভাবীকে ।

এমন কথায় মিনু চোখ বড় বড় করে তাকায় ।

.
.

চলবে…………………….

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ