Friday, June 5, 2026







ঝরে_যাওয়া_বেলীফুল পর্ব_৩৮

ঝরে_যাওয়া_বেলীফুল
পর্ব_৩৮
লেখিকা : আফরোজা আক্তার

হাত পা ফুলে গেছে বেলীর । শরীরে জোর নেই বললেই চলে তবুও সে মনের দিক থেকে শক্ত আছে । আর এক এক সময় বাবু ভেতরে ফুটবল খেললে তো বেলীর দফা রফা হয়ে যায় । ইদানীং বাবু ভেতরে ভালোই খেলাধুলা করে । সে হয়তো খেলে মজা পায় কিন্তু এদিকে উপরে বেলীর অবস্থা খারাপ হয় ।

রাতে বেলী শুয়ে আছে , ঠিক শুয়ে আছে বললেও ভুল হবে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে বসে আছে । ইরফান বেলীর পা গুলো বালিশের উপর তুলে দিয়েছে । কিন্তু বেলীর মনে শান্তি নেই । কারণ আজ অফিস থেকে আসার পর ইরফানকে অন্যরকম লাগছিল যা বেলীর চোখে সহজেই পড়ে যায় । অন্যান্য দিন ইরফান বেলীর সাথে কথা বলে , হাসিখুশি থাকে কিন্তু আজ একদম অন্যমনস্ক । কিছু তো একটা হয়েছে যা বেলীর মন ধরতে পেরেছে । আস্তে করে উঠে গিয়ে অতি সাবধানে হেটে হেটে ইরফানের পাশে গিয়ে বসে বেলী । ইরফান গালে হাত দিয়ে লেপটপ দেখছে । ইদানিং ইরফানও কেন জানি সুন্দর হয়ে যাচ্ছে । ছেলের বাপ হবে নাকি মেয়ের হবে কে জানে তবে বাপ মাশা-আল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে সাথে মাও । পেটে হাত দিয়ে ইরফানের পাশে বসে বেলী । ইরফান এতটাই মগ্ন আছে যে বেলী যে তার পাশে এসে বসেছে তার কোন ধারণাই নেই । এতেই বেলী আরও বুঝে গেছে যে ইরফানের কিছু তো একটা হয়েছে । বেলী আস্তে করে ইরফানের কাঁধে ধরে ।

– কাজ করতেছো ?

বেলীর হাতের স্পর্শ আর মুখের কথা শুনে অত্যন্ত শান্ত নজরে ইরফান বেলীর মুখের দিকে তাকায় । বেলীর চেহারার মাঝে এক অসাধারণ আকর্ষণ আছে যা অন্যের মন মানষিকতাকে আকর্ষণীয় করে তুলতে বেশি সময় নেয় না । হালকা মিষ্টি হেসে বেলীর গালে স্পর্শ করে উত্তর দেয় ,

– একটু বাকি আছে ,
– কি হয়েছে তোমার ?
– কোথায় কি হয়েছে ?
– লুকিও না , তোমার কিছু তো হয়েছে , বলো না কি হয়েছে ?
– আরে নাহ রে পাগলী , কিছুই হয়নি । আমি ভালো আছি ।
– মিথ্যা কেন বলো ,

বেলীর মনটা ছোট হয়ে যাক ইরফান চায় নি । আবার বেলীকে মিথ্যাও বলতে চাচ্ছে না সে । তাই বাধ্য হয়ে সত্যিটাই বলে দেয় সে ।

– আজকে অফিস থেকে বের হয়ে যখন আসতে যাবো তখন একজনকে দেখলাম ।
– কাকে দেখলা ?
– রুবিকে ,

রুবির কথা শুনে ধক করে বুকে একটা মোচড় দিয়ে উঠে বেলীর । হঠাৎ রুবির সাথে দেখা । কি চায় রুবি এখন ? নানান চিন্তা এক নিমিষেই বেলীর মুখে ভেসে ওঠে । যা ইরফানের মনে দাগ কাটতে এক মিনিটও লাগে নি । ইরফান বুঝে গেছে এত কিসের চিন্তায় ডুবে গেছে বেলী । মুখে না বললেও ভেতরটা তার ফেটে যাচ্ছে তাও ইরফানের জানা আছে । আলতো করে বেলীকে বুকে টেনে নেয় ইরফান ।

– ইরফান বেলীফুলেরই থাকবে । সে আর দ্বিতীয়বার অন্যপানে যাবে না । সে ভালোবাসে তার এই সহজ সরল বেলীফুলকে । যে কিনা তাকে এক নতুন প্রাণের সন্ধ্যান দিয়েছে । আমি ভালোবাসি আমার বেলীফুলকে ।

ইরফানের কথা গুলো শুনে বেলীকে ইরফানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয় । নিশ্চুপ মুখ করে শুধু চোখ থেকে পানি ঝড়াচ্ছে বেলী । কিচ্ছু বলছে না সে । বেলীর এই অসাধারণ কিছু আচরণ যা ইরফান চাইলেও অদেখা করতে পারে না । আরও জড়িয়ে নেয় সে বেলীকে ।

– কেঁদো না , আমি রুবিকে দেখেছি অন্যভাবে । নতুন বিয়ে করেছে । গত দুই মাস আগে বিয়ে হয়েছে তার । ছেলে নাকি তার পূর্ব পরিচিত । রুবি সেই লেভেলের মেয়ে যে কিনা সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যায় । তার থেকে নোংরা আর কা-পুরুষ তো আমি যে কিনা,,,,,,,,,,,,,,

ইরফানকে আর কিছু বলতে দেয় নি বেলী । ইরফানের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয় সে ইরফানকে । ইরফান চুপ করে চোখের পানি ছেড়ে দেয় । বেলীও কাঁদতে থাকে মুখ বুঝে । এর মাঝেই ইরফান বেলীর ভারী পেটে হাত রাখে আর বলে ওঠে ,

– আম্মাজান আমার কেমন আছে গো ?

চোখ মুছে ইরফানের বুক থেকে মাথা উঠিয়ে সেও বলে ,

– লাথি মারে তোমার আম্মাজান ।
– হা হা হা , ওমেন্স ফুটবল টীমে ভর্তি করাবো আম্মাজানকে ।
– আর আমায় যে যন্ত্রণা দেয় তার বেলায় ?
– তাকে আসতে দেও আর তুমি সুস্থ হও , সব যন্ত্রণা সুখে পরিণত করে দিবো ।
– হুপ ,
– হা হা হা ,

ইরফানের হাসিটা মাশা-আল্লাহ । এক পলকে চেয়ে আছে বেলী ইরফানের দিকে । ইরফান দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আর অনেক সুন্দরও । এরই মাঝে ইরফান বলে ওঠে ,

– আর তো কয়েকটা দিন । তারপর আম্মাজান চলে আসবেন আমার ।
– আল্লাহ পাকের দোয়ায় ।
– হুম ,

হ্যাঁ বেলী আর ইরফানের মেয়ে হবে । লাস্টবার আল্ট্রা করিয়েছিল তারা । সেখানেই ডক্টর সুনিশ্চিত করেছেন যে তাদের মেয়ে হবে । ইরফান অনেক খুশি তার মেয়ে হবে বলে । হঠাৎ করেই বেলী দুই হাতে পেট চেপে হালকা চিৎকার করে ওঠে ,

– মাগোওওও ,,,

ইরফান বেলীর চিৎকার শুনে আৎকে উঠে । হট করেই বেলীকে ধরে ফেলে সে ।

– কি হয়েছে বেলী ,
– লাথি মারলো , উফফফফ ।
– তাই ?
– উফফফফ ,
– অনুভূতি কেমন বেলী ?
– এ এক অজানা অনুভূতি , এই অনুভূতিটুকু না হয় আমারই থাক ।
– কেন , আমাদের হওয়া যায় না ?
– হ্যাঁ , তাও যায় । এই অনুভূতিটুকু না হয় আমাদেরই থাক ।
– হ্যাঁ থাক আমাদের হয়ে , এখন চলো ঘুমাবে ।
– তোমার কাজ ?
– শেষ , চলো ।
– চলো ।

ইরফান বেলীকে ধরে উঠায় । পেট টা বেশ বড় হয়ে গেছে । নয় মাস চলছে বেলীর পেট তো বড় হবেই । বিছানায় নিয়ে গেছে ইরফান বেলীকে । আলতো করে শুইয়ে দেয় সে বেলীকে ।

– পা ব্যাথা করে ?
– মাজা থেকে শুরু করে পায়ের আঙুলের মাথা অবদি । এত ব্যাথা আর কি ফুলে গেছে দেখছো ।
– আমি টিপে দেই ?
– আরে নাহ , লাইট অফ করে আমার পাশে আসো । ঘুমাও ,
– তুমি ঘুমানোর চেষ্টা করো ।
– তুমি পাশে আসো , আমি তোমার বুকে হাত দিয়ে রাখবো না হয় ঘুম আসবে না ।

বেলীর কথায় হাল্কা হেসে ইরফান লাইট অফ করে বেলীর পাশে এসে শুয়ে যায় । ইরফান শোয়ার পর বেলী কাত হয়ে ইরফানকে জড়িয়ে ধরে । কিন্তু ইরফানকে নিজেকে ধরতে দেয় না বেলী । কেউ ধরলে নাকি বেলীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে । তাই চুপ করেই ইরফান এক হাত দিয়ে বেলীর হার ধরে আর অন্য হাতে বেলীর চুলে বিলি কেটে দেয় যাতে বেলী ঘুমিয়ে যায় । এক সময় বেলী আসলেই ঘুমিয়ে যায় । বেলীর মাথায় বিলি কেটে দিতে দিতে ইরফানও ঘুমিয়ে যায় ।

ভালোবাসা গুলো এখানে আস্তে আস্তে ধরা দেয় সুখ রুপে । যা এসেছে ইরফান আর বেলীর মাঝে ।

শেষ রাতের দিকে বেলীর চিৎকার শুনে ইরফানের ঘুম ভেঙে যায় । বিছানায় বসে ইরফান বেলীকে দেখতে পায় না । হঠাৎ ওয়াসরুমের দিকে নজর দেয় ইরফান । শব্দ সেইখান থেকেই আসে । ইরফানের কলিজায় আর পানি নেই । ধুপ ধাপ করে তাড়াহুড়ো করে নেমে ওয়াসরুমের কাছে যায় ইরফান । ওয়াসরুমের দরজা খোলা ছিল । ইরফান ভেতরে ঢুকে যায় , দেখে বেলী ফ্লোরে বসে আছে । প্রচন্ড কাঁদছে মেয়েটা । ইরফান কি করবে না করবে বুঝতে পারছে না । এই মুহুর্তে তাকে পাগল পাগল লাগছিল । ইরফান দৌড়ে গিয়ে বেলীকে তোলার চেষ্টা করে । বেলী উঠতে পারছে না । ইরফান প্রায় কেঁদেই দিয়েছে ।

– মাকে ডাকো , মাকে ডাকো ।

বেলীর মুখ থেকে মায়ের কথা শুনে ইরফানের মাথায় আসে তার শ্বাশুড়ির কথা । ইরফান বেলীকে বলতে শুরু করে ,

– তুমি একা একা কেন আসলা ?
– আহহহ , মাকে ডাকো আহহহ
– আমাকে ডাকলা না কেন ?
– তুমি ঘুমাচ্ছিলে , মাকে ডাকো ,
– হু ,

ইরফান দৌড়ে গিয়ে বেলীর মাকে ডাকে । জামাইয়ের মুখ থেকে এই খবর শুনে বেলীর মা দৌড়ে আসে । মেয়েকে এইভাবে পড়ে থাকতে দেখে বেলীর মা কেঁদে দেয় ।

– কেমনে পড়ছত রে মা ,
– মা ধরো আমারে ,
– হায় হায় গো , জামাইরে ডাকলি না কিলিগা ।

ইরফান আর বেলীর মা মিলে বেলীকে তুলে । বেলীর লেবার পেইন উঠে গেছে । বেলীকে উঠানোর সাদা টাইলসের দিকে নজর যায় ইরফানের । ফ্লোরে রক্ত দেখে আৎকে উঠে ইরফান । ওর মুখ দিয়ে আচমকাই বের হয়ে যায় ,

– মা , রক্ত,,,,,,,,,,,

ইরফানের কথা শুনে বেলীর মা ফ্লোরে তাকায় সাথে বেলীও । বেলীর রক্ত ছুটে গেছে । বেশিক্ষন অপেক্ষা করা যাবে না । যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে তাকে । এইদিকে ব্যাথার যন্ত্রণায় ছটফট করতে থাকা বেলী বার বার চিৎকার করে উঠে । মিনু চেঁচামেচি শুনে দৌড়ে আসে । বেলীর মা কোন রকম বেলীর মেক্সি পালটে দেয় আরও কিছু জামা কাপড় নিয়ে নেয় । মিনুও কেঁদে দেয় বেলীকে দেখে ।

ঘড়িতে রাত প্রায় সাড়ে ৩ টা । এত রাতে এই বিপদ । কথায় আছে বিপদ সব সময় রাতেই আসে । রাতেই এসেছে বিপদ । ভয়ানক বিপদ যা উলটে পাল্টে দিচ্ছে ইরফানকে । বেলীর কান্না তার কলিজায় গিয়ে লাগছে । পেট ধরে বার বার চিৎকার করছে বেলী । কোন রকম সি এন জি একটা নিয়ে হাসপাতাল রওনা দেয় ইরফান । মিনুকে বাসায় রেখে গেছে সবাই । মিনু বার বার বলেছে যাবে সাথে । কিন্তু বাসা খালি থাকায় তাকে আর নিয়ে যায়নি ইরফান । বেলীর মা বেলীকে জড়িয়ে রেখেছে আর পাশে ইরফান বসা । যত দ্রুত সম্ভব হাসপাতাল যাচ্ছে তারা ।

ব্যাথার যন্ত্রণায় বার বার ইরফানের হাতটা চেপে ধরে বেলী । কোন রকম হাসপাতালে নিয়ে যায় বেলীকে । ডক্টর তখন অফ ডিউটিতে ছিল । তাকে ফোন করে আনানো হয় । সে এসে চেঁচামেচি শুরু করে দেয় ।

– কিভাবে পড়েছে ?
– হয়তো পিছলে গিয়ে ,
– হয়তো , আপনি কোথায় ছিলেন ? ব্লাড ছুটেছে , নার্স O.T রেডি করেন এক্ষুনি ।

নার্স ডক্টরের কথায় দ্রুত O.T রেডি করতে চলে গেছে । ১৫ মিনিটের মাথায় বেলীকে O.T তে নিয়ে যাওয়া হয় । যাওয়ার সময় বেলী খুব কেঁদেছে ইরফানকে ধরে । অনেক কেঁদেছে নিজের মাকে ধরে । ডক্টরের তাড়াহুড়োয় বেলীকে O.T তে নিয়ে যাওয়া হয় ।

এইদিকে ইরফানের শরীর কাঁপা শুরু হয়ে যায় । বেলীর রক্ত দেখে আর ব্যাথা দেখে ইরফান হতভম্ব হয়ে আছে । ইরফান পাগলের মত করতে থাকে । এই সময়ে ভরসা একমাত্র আল্লাহ পাক আর বেলীর মা । বেলীর মা বার বার বড় খতমের দোয়া পাঠ করছেন আর জামাইকে সান্তনা দিচ্ছেন । এরই মাঝে O.T রুমের লাইট টা জ্বলে উঠে । আর ইরফান তা দেখে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নেয় ।

.
.

চলবে…………………

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ