Friday, June 5, 2026







ঝরে_যাওয়া_বেলীফুল পর্ব_১০

ঝরে_যাওয়া_বেলীফুল
পর্ব_১০
লেখিকা : আফরোজা আক্তার

সকাল বেলা ইরফান কি যেনো মনে করে বেলীর রুমের দিকে যায় । তখন বেলী নিজের কিছু জামাকাপড় গুছিয়ে নিচ্ছিলো । মিনুও সেখানেই ছিল । তখনই ইরফান কিছু শুনতে পায় ।

– ভাবী , আপনেরা কি আইজকাই যাইবেন ?
– হু ,
– কবে আইবেন ?
– শনিবারে ,
– তাইলে আমিও কি শনিবারে আইতাম ?
– নাহ তুমি রবিবারেই এসো ।
– আইচ্ছা , ভাবী কি পইরা যাইবেন বাইত ?
– আমি তো বোরখা পরি ।
– এই ফুরান বোরখাডা নি ফরবেন ?
– নতুন পাবো কোথায় ?
– ভাইয়েরে কন ,
– নাহ থাক , যেটা আছে সেটাই পরে যাবো , টাকা অপচয় করে কি লাভ ?
– রুবি ভাবী দুইন্নার টাকা উড়ায় , আর আপনে একটা বোরখা কিনবেন তাতেও অপচয় কন । আপনে মানুষ নাকি রোবট
– তুমি কথা বেশি বলো মিনু । কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা ঠিক না , কবে বুঝবে তুমি মিনু ?
– থাউক আমি আর কিছু কমু না ।

ইরফান এতক্ষন দাঁড়িয়ে থেকে ওদের কথাগুলো শুনে । বেলী তেমন হাই ফাই চলাফেরা করে না । একদম নরমাল তার চলাফেরা । মেয়েটার যা প্রয়োজন তার চাইতেও কম প্রকাশ তার । সবটা চায় না সে । ইরফান আর কিছুই বলেনি । বেলীর রুমে যায় সে । বেলী তখন জামাকাপড় গুছিয়ে নিচ্ছিলো ।

– বেলী ,,,,,,?
– জ্বি ,
– তুই জামাকাপড় গুছিয়ে নে , আমি ১ টার মধ্যে চলে আসবো ।
– হুম আচ্ছা ।
– কিছু লাগবে তোর ?
– নাহ ,
– কিছুই লাগবে না তো ?
– নাহ , লাগবে না সব কিছুই আছে ।
– আচ্ছা ।

ইরফান বেলীর মুখের দিকে তাকিয়ে আছে , কত সহজেই নিজের চাওয়া পাওয়া গুলোকে বিসর্জন দিতে পায়ে সে । হালকা হাসি দিয়ে বেরিয়ে যায় ইরফান ।
অফিসে গিয়ে বসের সাথে কথা বলে দুই দিনের ছুটি নেয় ইরফান । আজকের দিন টা আর শনিবারের দিনটা । শুক্রবার তো এমনিতেই অফ ডে । ভেবেছিল আজকে হাফ টাইম করবে কিন্তু জরুরী কাজ থাকায় আজকেই ছুটি নিয়ে নেয় ইরফান । ছুটি নিয়ে সোজা বেরিয়ে যায় সে অফিস থেকে ।
এইদিকে বেলা সাড়ে ১২ টা । মিনুও রেডি , কিছুক্ষন পরই মিনু চলে যাবে । অনেকদিন হয়েছে সেও বাড়িতে যেতে পারেনি । তাই ইরফান এর কথা অনুযায়ী মিনুও দুইটা দিন নিজের বাড়িতে গিয়ে থেকে আসবে । ইরফান এলেই মিনু বেড়িয়ে যাবে । বেলীও গোসল করে ফ্রী হয়ে নেয় । চুলগুলো অনেক বড় তার , তাই চুলগুলো শুকানোর জন্য ছেড়ে রেখে দেয় বেলী ।
১ টা নাগাদ ইরফানও চলে আসে । ইরফান বাসায় আসলে মিনুও চলে যাবে বলে ইরফানের কাছে যায় ।

– ভাই ,,,,,,?
– মিনু আয় ভেতরে ।
– ভাই তাইলে আমি যাই ,
– এখনি যাবি ?
– হ , নাইলে বাস পামু না । আপনেরা কোন সময় যাইবেন ?
– আমরা ৪ টার বাসে যাবো , আচ্ছা এইটা রাখ । যাওয়ার সময় বাড়ির জন্যে কিছু নিয়ে যাস ।

মিনু দেখে ইরফান তাকে ১০০০ হাজার টাকার একটা নোট সাধে । ইরফানের সব কিছুই ভালো লাগে মিনুর কিন্তু যখন তার বেলী ভাবীকে মারে তখনই মিনু ইরফানের গুষ্টি এক করে । ইরফানের হাত থেকে টাকাটা নেয় মিনু । তখন ইরফান আবার বলে উঠে ,

– বেলী কি করে রে ,
– ভাবী তো রুমে , চুল শুকায় ।
– আচ্ছা তুই তাহলে বেরিয়ে যা ।
– আইচ্ছা ভাই তাইলে আসি ,
– আচ্ছা সাবধানে যা । রবিবারে চলে আসিস ।
– আইচ্ছা ।

মিনু ইরফানের রুম থেকে বেরিয়ে বেলীর রুমে যায় । সেখানে বেলীর সাথে কথা বলে বিদায় নিয়ে বিসমিল্লাহ বলে বেরিয়ে যায় মিনু । বেলী কিছুক্ষণ রুমেই ছিল , তারপর ২ টা বাজে ইরফানের রুমের দরজার সামনে যায় সে । পর্দা সরিয়ে ইরফানকে ডাকে সে ।

– শুনছেন,,,,,,?
– হ্যাঁ ,
– খেতে আসেন , ভাত বাড়ছি
– আসতেছি ,

ইরফান বেলীর ডাকে ডাইনিং টেবিলে যায় । সেখানে সব গুছিয়ে রাখা আছে । বেলী সব সময় টেবিলটা গুছিয়েই রাখে হয়তো । রান্নাঘরের দিকে উঁকি দেয় ইরফান । বেলী তখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখছে । দুইদিন পর ফিরবে তারা , তাই সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছে সে । ইরফান বেলীর চুলের দিকে তাকিয়ে আছে । ভেজা চুলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে । হাটুর নিচ অবদি চুল বেলীর । মাশা-আল্লাহ চুলগুলো মনে হচ্ছিলো আল্লাহর নিজের হাতে বানানো ।ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে চেয়ারে বসে পড়ে । চেয়ারে বসেই বেলীকে ডাকে ইরফান ।

– জ্বি ,
– আমি কি কুকুর নাকি ?
– ছিহ ! কি সব বলেন ?
– বাসার কুকুরকে মানুষেরা এইভাবেই ভাত দেয় । ভাত পানি সামনে দিয়ে আরেক জায়গায় সরে থাকে ।

বেলী বুঝে যায় ইরফানের কোথায় সমস্যা হচ্ছে । বেলীর এই কাজটা করা হয়তো উচিত হয়নি । শত হোক কাউকে খাবার দিয়ে তার সামনে থেকে চলে যেতে হয় না
এটা অভদ্রতা করা হয় । ওই ব্যাক্তিকে অসম্মান করা হয় ।

– আসলে আমি রান্নাঘরের জিনিসপত্রগুলা গুছিয়ে রাখতেছিলাম ।
– খাওয়ার পরে কি গুছানো যেতো না ?
– আচ্ছা বসেন আপনি , আমি আছি এখানে ।
– তুই খাবি না ?
– পরে খাবো ,
– বাড়িতে গিয়ে খাবি , তাই না ?
– বাড়ি যেতে যেতে তো সন্ধ্যার পর হয়ে যাবে ।
– তাহলে কোন পরে খাবি ? নাকি আমার সামনে তোর খেতে মন চায় না ।

বেলী বুঝে যায় ইরফানের এখন প্রচুর রাগ উঠে গেছে । তাই সে চুপচাপ খেতে বসে যায় ।

– বেলী , আমি জানোয়ার না ঠিকাছে ? হ্যাঁ হয়তো আমার আচরণ জানোয়ার সুলভ কিন্তু আমিও মানুষ , জানোয়ার নই
– আপনি এইসব কি বলেন ? নেন ভাত খান ।

দুজনে এক সাথে খেয়ে নেয় । খাওয়ার সময় ইরফানের নজর বার বার বেলীর দিকে যাচ্ছিলো । বেলী বরাবরই শান্ত স্বভাবের । খাওয়ার সময়ও শান্ত হয়ে থাকে সে । খাওয়ার পর বেলী সব গুছিয়ে নিজ রুমে চলে যায় । প্রায় ৩ টার মত বেজে গেছে । আধা ঘন্টার মধ্যেই তারা বেরিয়ে পড়বে ৷ তাই কোন রকম রেডি হয়ে নিবে সে । কিন্তু এরই মাঝে বেলীর রুমের দরজায় টোকা পড়ে । বেলী দরজা খুলে দেখে ইরফান দাঁড়িয়ে আছে ।

– কিছু বলবেন ?
– হু , ভেতরে ঢুকতে দে আগে ।
– ওহ , আসেন ।

ইরফান রুমে এসে বেলীকে কিছু প্যাকেট দেয় । বেলীও অবাক ইরফানের হাতের প্যাকেট দেখে । বেশ অনেকগুলোই প্যাকেট দেখতে পাচ্ছিলো বেলী ইরফানের হাতে ।

– কিসের প্যাকেট এইগুলা ?
– খুলেই দেখ কিসের প্যাকেট এইগুলা ।

বেলী প্যাকেট গুলো খুলে বেশ খানিকটা অবাক হয় । দুটো নরমাল সুতি শাড়ি , দুটো হাফ সিল্ক শাড়ি , তার সাথে ম্যাচিং হিজাব , আর একটা দামী বোরখা , এক জোড়া দামী জুতা , তার সাথে আরেক জোড়া সিম্পল স্যান্ডেল , একটা লেডিস হ্যান্ড পার্স সহ সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে ইরফান বেলীর জন্যে ।
বেলী জিনিসপত্র গুলো দেখছিল আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছে । এতকিছু এর আগে কখনো আনে নি ইরফান বেলীর জন্যে ।

– পছন্দ হইছে ?
-………..
– কিরে পছন্দ হইছে ?
– এত কিছু হঠাৎ করে ?
– এমনি আনতে মন চাইলো ।
– কত গুলো টাকা খরচ হলো । কি দরকার ছিল ।
– এগুলোর দাম খুবই সীমিত , টাকা নিয়ে ভাবিস না ।
-…………..
– রেডি হয়ে নে ।
– আচ্ছা ,
– কি পরবি ?
– বোরখা-ই পরি ,
– শাড়ি পরতে পারস না ?
– পারি , কিন্তু ভেজাল লাগে , বোরখা-ই পরি ।
– আচ্ছা পরে নে । তাড়াতাড়ি কর

তারপর ইরফান রুম থেকে বেরিয়ে যায় । বেলীও নতুন একটা সুতির জামা পরে নিয়ে উপরে বোরখা পরে নেয় । আর ইরফানের দেয়া একটা হিজাব পরে নেয় । বেলী অনেক সুন্দর করে হিজাব বাধতে পারে । হালকা লিপস্টিক আর একটু কাজল এটাই বেলীর সাজ । সে রং চং দিতে জানে না । এটাই তার কাছে বেশি কিছু । অন্যদিকে সব গুছিয়ে নেয়ার পর ইরফান তার জামাকাপড় নিয়ে আসে বেলীর রুমে ।

– বেলী ,,,,,,?
– জ্বি ,
– এই ট্রলিতে তোর আর আমার জামাকাপড় গুলো গুছা ।
– কেন ?
– কি কেন , আমরা কি আলাদা জামাকাপড় নিবো নাকি ।
– সব কিছুই তো আলাদা , তাহলে কাপড় এক হয়ে কি হবে ।

বেলীর কথায় ইরফান চুপ হয়ে যায় । তখন নিজেই বেলীর আর তার জামাকাপড় গুলো গুছিয়ে নেয় । বেলী তখন চুপ করে দাঁড়িয়ে ইরফানকে দেখছিল । ইরফানকে আজ দারুণ লাগছিল । কালো শার্ট আর ব্ল্যাক জিন্সে বেশ সুন্দর লাগছিল তাকে । নিজেকে বড্ড বেশি বেমানান লাগছিল ইরফানের সাথে । সত্যিই বড্ড বেশিই বেমানান লাগছিল । তার সাথে হয়তো রুবিকেই দারুণ মানায় । তাই তো সে থাকা সত্ত্বেও রুবিকে ঘরে আনা হয়েছে । নিয়তি বড্ড কঠিন জিনিস । যতই খারাপ হোক না কেন মানতে হয় ।

[ বিঃদ্রঃ একটা মেয়ে কতটা হেরে গেলে নিজেকে তুচ্ছ ভাবতে পারে । কতটা কষ্টে জর্জরিত হলে নিজেকে বেমানান ভাবতে পারে । আমরা নারীরা যতই এগিয়ে যাই না কেন , কোথাও না কোথাও আমাদের পিছিয়ে যেতে হয় । আর সেখানেই আমাদের ব্যর্থতা । কষ্ট পেতে পেতে আমরাও এক সময় ক্লান্ত হয়ে পরি । আর তারপর হাল ছাড়তে হয় এমন হাজারো বেলীকে ]

.
.

চলবে……………….

আসসালামুয়ালাইকুম ,

শরীরে অনেক জ্বর নিয়ে লিখেছি । তাই দয়া করে একটু বুঝে নিবেন । আমি চাইলে না ও দিতে পারতাম । তবুও দিয়েছি কারণ আমার পাঠকরা বসে আছে বলে । সরি , এত ছোট দেয়ার জন্যে , ক্ষমা করবেন এর জন্যে । একটু সুস্থ হয়ে নেই ইনশাআল্লাহ আরও বড় করে দিবো পরবর্তী পর্ব । দোয়া করবেন আমার জন্যে ।

আসসালামুয়ালাইকুম

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ