Friday, June 5, 2026







কলঙ্ক পর্ব-০২

#কলঙ্ক
#২য়_পর্ব
#অনন্য_শফিক



বাবা-মা পাগলের মতো ছুটে এলেন হসপিটালে। আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার। এমনিতে সীমাহীন ধৈর্য্য বাবার। কিন্তু আজ বাবা কেমন জানি পাগলের মতো হয়ে গেলেন। হসপিটালে এসেই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন,’কী হয়েছে আমার মার?কী হয়েছে?’
ডাক্তার সাহেব বললেন,’ভাই,অত উত্তেজিত হয়ে উঠছেন কেন?ভয়ের কিছু নাই। বরং
আপনার জন্য সুখবর আছে। আগে দোকান থেকে মিষ্টি নিয়ে আসুন গিয়ে। তারপর সুখবর শুনবেন।’
বাবা অবাক হয়ে বললেন,’মিষ্টি আনবো কেন?’
‘আগে নিয়ে আসুন না। তারপর বলছি। মেয়েকে নিয়ে টেনশন করবেন না।সে পুরোপুরি সুস্থ। মিষ্টি ছাড়া আপনাকে সুখবর দেয়া যাবে না!’
বাবা আলহামদুলিল্লাহ বলে মিষ্টি আনতে চলে গেলেন দোকানে।মা বোকার মতো দাঁড়িয়ে আছেন ডাক্তারের সামনে।

বাবা মিষ্টি নিয়ে ফিরে আসার পর ডাক্তার বললেন,’আসুন। আমার সাথে আসুন আপনারা।’
বাবা-মাকে নিয়ে ডাক্তার আমার কাছে চলে এলেন। তারপর এসে বাবাকে বললেন,’আপনি নানা হতে যাচ্ছেন। এখন আলহামদুলিল্লাহ বলে মেয়েকে মিষ্টি খাইয়ে দিন!’
ডাক্তারের মুখ থেকে কথাটা শুনেই বাবার মুখটা কেমন মলিন হয়ে উঠলো। চোখ দুটো হয়ে উঠলো লাল,রাগী রাগী। সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো মাটিতে ঝপ করে পড়ে গেল।আর বাবা আমার কাছে এসে আমার দু গালে দুটো শক্ত চড় বসিয়ে দিয়ে বললেন,’ডাক্তার কী বলছে এসব?’
আমি চুপ করে রইলাম। শুধু চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়লো ক’ফোটা গরম রংহীন জল।
বাবা আর কথা বললেন না।মিষ্টির প্যাকেটের মতো তিনিও ঝপ করে বসে পড়লেন ফ্লোরের উপর। এবার মা এলেন আমার কাছে। তারপর আমার চুল টেনে ধরে নাকে মুখে চড় বসিয়ে দিতে দিতে বলতে লাগলেন,’তুই আমার মেয়ে হয়ে এসব করেছিস আমি ভাবতেও পারছি না! ইচ্ছে করছে এক্ষুনি তোকে গলা টিপে মেরে ফেলি!’
ডাক্তার সাহেব এতোক্ষণ বিষয়টা বুঝতে পারছিলেন না। কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছেন আসল ঘটনা।আসল বললেও ভুল হবে। তিনি হয়তো মনে মনে ধারণা করেছেন আমি বিবাহ বহির্ভূত কোন একটা ছেলের সাথে বেড শেয়ার করে কনসিভ করেছি।ডাক্তার সাহেবের মুখ কেমন লাল হয়ে যেতে দেখা গেল।
মা এবার আমার চুলে শক্ত করে টেনে ধরে বললেন,’কার সাথে এসব করেছিস বল?’
আমি কিছু বলতে পারছি না। ঠোঁট কাঁপছে থরথর করে।মা আমার মাথার চুল আরো শক্ত করে টেনে ধরেছেন।যেন টেনে টেনে আজ ছিঁড়েই ফেলবেন আমার মাথার সবকটি চুল!
আমায় চুপ করে থাকতে দেখে মা আবার আমার গালে চড় বসিয়ে দিতে শুরু করলেন।
আমি এবার কেঁদে উঠলাম।
মা আমার মুখে তখন থুথু ছিটিয়ে দিয়ে বললেন,’হারামজাদি বেহায়া! লজ্জা শরম নাই তোর গলা ছাইড়া কান্নাকাটি শুরু করছস যে আবার!’
বাবা ফ্লোরের উপর বসা থেকেই মাথায় হাত দিয়ে টোকা দিতে দিতে বিলাপ করে বললেন,’এই কাজ করার আগে একটি বারও মনে পড়লো না তোর বাবার কথা?তোর বাবা যে এলাকার একজন আদর্শ শিক্ষক তা তো তুই ভালো করেই জানিস! মানুষ আমায় নিয়ে গর্ব করে বুক ফোলায়। চায়ের স্টলে আমায় ডেকে নিয়ে বসায়।চা বিস্কুট খেতে দিয়ে তারা বলে,স্যারের ছেলে মেয়ে দুইটা ফিরিশ্তার মতন।শহুরে থাইকা লেখাপড়া করে অথচ কী নম্র ভদ্র।দেখলেই মন গলে যায়।মন থাইকা আপনা আপনি দোয়া আসে!
এবার যখন ওরা শুনবে আমার মেয়ে বিয়ে শাদি ছাড়াই এই সর্বনাশ করেছে তখন এই প্রশংসা কোথায় যাবে?আমি মানুষের কাছে মুখ দেখাবো কী করে রে তূর্ণা? তূর্ণা কাজটা করার আগে তুই কী একটিবার ভেবেও দেখলি না তুই কার সন্তান!’
আমি কী করবো?কী বলবো? কাঁদছি।কান্নাছাড়া যে আমার কিছুই করার নাই এখন!
ডাক্তার সাহেব এবার বাবার একটা হাত ধরলেন। তারপর বললেন,’ভাই,মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলছে!এই যুগের মেয়েরা অত কিছু বুঝে না। তাছাড়া ওর বয়সটাই বা তেমন কী হয়েছে!বোঝ কম। এখন বিলাপ না করে,চিল্লাপাল্লা বন্ধ রেখে সমাধান খুঁজুন।এই দেশের মানুষ ভয়ংকর রকমের খারাপ।এরা যখন এরকম একটা ঘটনার আঁচ পাবে তখন দেখবেন সারা দেশে ঢোল পিটিয়ে বলে বেড়াবে।জনে জনে বলবে অমুক মাস্টরের মেয়ে এই কুকাম করছে। ছিঃ ছিঃ ছিঃ!’
ডাক্তার সাহেব ভুল বলেননি। কিন্তু তার কথাগুলো শুনেও আমার খারাপ লাগছে।আমি তো আর অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে কিছু করিনি। বিয়ে করেছি। কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়েটা যে আমাদের সমাজের কাছে এখনও ভালো কিছু নয়।আর ভালো কিছু হবেই বা কী করে? এইসব লুকিয়ে চুরিয়ে বিয়ের ভবিষ্যতটাই বা কী?এই যে আমি লুকিয়ে বিয়ে করলাম। এখন আমার বর উধাও। বিসিএস দেয়ার নাম করে যোগাযোগ বন্ধ রেখে বর চলে গেছে আমেরিকা। পেটে দিয়ে গিয়েছে এক সন্তান। এখন এই সন্তানের ভবিষ্যতই বা কী?

ডাক্তার কেবিন থেকে চলে গিয়েছেন। আমার শরীর এখন সুস্থ। মায়ের কাছে আমি সব বলেছি।বাবাও শুনেছেন সবকিছু।শুনে মা বলেছেন,’অত বড় সাহস করলি কীভাবে?কেন বিয়ে করেছিলে গোপনে? আমাদের জানাসনি কেন?’
আমি কাঁপা কাঁপা গলায় বললাম,’ছেলে বেকার ছিল। তাছাড়া আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। পড়াশোনার অনেক বাকি! আমায় নিয়ে তোমাদের কত স্বপ্ন—‘
আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিলেন।বাবা বললেন,’স্বপ্ন।তোকে নিয়ে আমাদের স্বপ্ন।গোপনে বিয়ে করে আর অতবড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের স্বপ্ন তুই একেবারে পূরণ করে দিয়েছিস! বাহ্ মা বাহ্! তোকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠছে!’
বাবা কথাগুলো বলে কেঁদে উঠলেন। হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁদার সময় বাবাকে কেমন বোকাসোকা দেখাচ্ছে।মনে হচ্ছে আল্লার দুনিয়ায় এমন ব্যথিত, অসহায় মানুষ আর দ্বিতীয়টি নাই!
মাও কাঁদছেন। কেঁদে কেঁদে বলছেন,’তোর ভাই নেহালকে এখনও কিছু শুনাইনি!ও যা রাগী শুনলে কী হবে ভাবতে পারছিস? তোকে গলা টিপে মেরে ফেলবে একেবারে! তারপর নিজেও মরবে!’
আমিও কাঁদছি। নাকেমুখে কাপড় চেপে ধরে কাঁদছি।
মা এবার বললেন,’ওই নম্বরটা দে।ফোন ধরিয়ে দে আমায়।ওই শুয়োরটার মার সাথে আমি কথা বলবো।দেখি কেমন সন্তান জন্ম দিয়েছে সে!’
আমি ভয়ে ভয়ে ওই নম্বরে ফোন দিলাম। ফোনের সুইচ অফ।
মা রেগেমেগে আগুন হয়ে বললেন,’ওদের বাড়ির ঠিকানা বল। কোথায় ওদের বাড়ি?’
আমি খানিক সময় চুপ থেকে বললাম,’ময়মনসিংহের ফুলপুরে। কিন্তু ওরা ঢাকায়ই থাকে। মিরপুর একে ওদের বাসা।’
মা বাবাকে বললেন,’তুমি তূর্ণার কাছে থাকো।আমি মিরপুর থেকে আসছি। দেখে আসি ওই বেজন্মাটার মাকে!আর ওই কমজাত মেয়েটাকেও! নাগালে পেলে কান ধরে হারামজাদিকে এখানে নিয়ে আসবো!’

মা সন্ধ্যা বেলায় গেলেন মিরপুর। ফিরে এলেন রাত বারোটার সময়।তার মুখ বিরস। শরীর জুড়ে ক্লান্তির ছাপ।মা এসে বেডের উপর ধপ করে বসে পড়ে বিলাপের করুন স্বরে বললেন,’নাই। মিরপুরে এদের কেউ নাই!’
বাবা বললেন,’কোথায় আছে কোন তথ্য বের করতে পারছো?’
‘না। বাসার মালিকও কিছু জানে না। শুধু জানে ওরা বাসা ছেড়ে দিয়েছে!’
বাবা আবার মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে ধপ করে বসে পড়লেন।
মা বললেন,’অতকিছু ভাবলে আর হবে না। এলাকার মানুষ এখনও কিছু জানে না।সময় থাকতে একটা কিছু করতে হবে। তুমি বাড়ি থেকে আরো টাকা পয়সা আনাও।আজ রাতের ভেতর এবরশন করাতে হবে। তারপর হসপিটালে দু চারদিন থেকে ওকে সুস্থ করে ওকে নিয়ে গ্রামে চলে যাবো একেবারে।গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দিবো!’
বাবা—

#চলবে

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ