Friday, June 5, 2026







এক আকাশ দূরত্ব পর্ব-১২

#এক_আকাশ_দূরত্ব (১২)
#তানজিলা_খাতুন_তানু

বাড়িতে বিয়ের আয়োজন চলছে কিন্তু দুজন মানুষের মনে খুশি নেই। একজন আবরার আর একজন নাজিয়া, কথাতে আছে না যার বিয়ে তার হুঁশ নেই পাড়া-পড়শির ঘুম নাই এই দশা আবরারের। ওর বিয়ে অথচ ওর কোনো হেলদোল নেই, আর থাকবেই বা কিভাবে! ভালোবাসার মানুষটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হবে ভাবতেই সবকিছু কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে।

হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামীকাল বিয়ে তারজন্য আজকে শপিং করতে যেতে হবে আবির সবাইকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য।

– “এই তোরা আসবি? দেরি হয়ে যাচ্ছে কিন্তু।”

আবরার রেডি হয়ে সোফাতে বসে পড়ল, মন-মেজাজ ভালো নেই তার উপর আবার শপিং করতে যেতে হবে ভাবতেই নিজের মাথা ফাঁটিয়ে দিতে ইচ্ছা করছে । শপিং এ যাবার পেছনে আবরারের একটা প্ল্যান তো অবশ্যই আছে, আর সেটা হলো নাজিয়ার সাথে একা কথা বলা। মেয়েটা তো ওকে দেখলেই পালাই পালাই করে, আর এখনো করে চলেছে। ওর যে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে সেইদিকে নাজিয়ার কোনো খেয়ালই নেয়, সে নিজের মতো ব্যস্ত। আবরার শেষবারের মতো নাজিয়ার সাথে কথা বলবে বলে ঠিক করেছে, নাজিয়া রাজি থাকলে ওহ আর কিছুই শুনবে না সোজা বিয়ে করে নেবে কিন্তু নাজিয়াই যে রাজি না।

সবাই মিলে শপিং এর উদ্দেশ্যে রওনা দিলো। সবাই বলতে আবির আবরার, নাজিয়া আর শ্রেয়া। নাজিয়া আস্তে চাইছিল না প্রানকে ছেড়ে আবির একপ্রকার জোর করেই নিয়ে যাচ্ছে। প্রান ওর দাদুর কাছে আছে।

আবির -আবরার সামনে বসেছে আর নাজিয়া শ্রেয়া পেছনে বসেছে, দুজনের মধ্যে টুকটাক কথা চলছে। বিয়ের জন্য কি দিলে ভালো হবে সেইসব আলোচনা চলছে। শ্রেয়ার আগ্রহ দেখে আবরার মনে মনে ওর গুষ্টির উদ্ধার করে ছাড়ছে..

– “মেয়ের ফূর্তি দেখ যেন ভালোবাসার মানুষটির সাথে বিয়ে হচ্ছে। এর নাকি বয়ফ্রেন্ড আছে, তারপরেও আমাকে বিয়ে করার জন্য এত লাফালাফি করছে কেন!!”

শপিং মলে প্রথমেই শাড়ি কিনতে এসেছে, প্রথমে বিয়ের শাড়ি নেওয়া হবে তারপর বাকি সবকিছু। শ্রেয়া একের পর এক শাড়ি ঘেঁটে চলেছে কিন্তু ওর পছন্দ হচ্ছে না, বিরক্ত হয়ে আবরার কে বলল,

– “এই আবরার একটা শাড়ি পছন্দ করে দাও না।”

আবরার কিছু বলতে যাবে তার আগে আবিরের চোখ পাকানো দেখে কিছু না বলে চুপচাপ শাড়ি পছন্দ করে দিলো। মেরুন কালারের কাতান বেনারসি চয়েস করে শ্রেয়ার হাতে দিল।

– “ওয়াও কি সুন্দর শাড়ি, তোমার পছন্দ আছে বলতে হবে।”
– “হু।”

শ্রেয়া শাড়িটা প্যাক করে দিয়ে নাজিয়াকে বলল একটা শাড়ি চয়েস করে দিতে। আবরার ভ্রু কুঁচকে বলল,

– “আবার শাড়ি কি হবে?”
– “কেন বৌভাত আছে তো।”

এই মূহুর্তে আবরারের মুখ দিয়ে ভালো কিছু কথা বের হয়ে আসতে চাইছিল কিন্তু নিজেকে সামলে নিয়ে চুপচাপ সহ্য করে যেতে লাগল। নাজিয়া রয়েল ব্লু কালারের একটা শাড়ি চয়েস করে দিল, এই শাড়িটাও বেশ সুন্দর।

– “হয়েছে!” (আবরার)
– “আরে কি হয়েছে হয়েছে করছ! এই তো শুরু এখনো অনেকগুলো শাড়ি কিনতে হবে, ততক্ষনে তোমরা অন্য কিছু কেনাকাটা করো যাও।”

শ্রেয়ার কথাতে আবরার বিরবির করে বলল,
– “মেয়ে মানুষ মানেই প্যাচাল। কেন যে আসতে গেলাম!”

আবরার কথাটা আসতে বললেও আবিরের কান পর্যন্ত পৌঁছে যায়। ওহ হেসে দিয়ে আবরারের কানের কাছে ফিসফিসিয়ে বলল,
– “ভাই এই তো সবে শুরু, বিয়েটা হতে দে বুঝবি তারপর মেয়ে মানুষ কতটা প্যাচালে।”

আবরার কাঁদো কাঁদো গলায় বলল,
– “দাদা আমি বিয়ে করব না, প্লিজ!”

আবির আর কিছু না বলে হলে গিয়ে দাঁড়াল, এই ছেলেকে পাত্তা দিলে চলবে না। শ্রেয়া শাড়ি পছন্দ করেই চলেছে, মেয়েটা শপিং করতে খুব ভালবাসে আর আবির বলেছে ওর যত ইচ্ছা তত শপিং করতে এতে তো ওর সোনায় সোহাগা ইচ্ছামতো কেনাকাটা করেই চলেছে। যদিও একার জন্য নয় নাজিয়া ও আবিরের মায়ের জন্যও করেছে।

নাজিয়াও শাড়ি নাড়াচাড়া করছে একটা সাদা শাড়ি ভালো লেগেছে, কিন্তু নেবে কিনা বুঝতে পারছেনা। বিষয়টা আবিরের খেয়ালে আসে, নাজিয়ার মাথাতে টোকা দিয়ে বলল..
– “কি রে পেত্মী!! তোকে কি আলাদা করে বলতে হবে নিজের পছন্দমতো কেনাকাটা করার জন্য? শাড়িটা যদি পছন্দ হয়ে যায় নিয়ে নে।”

নাজিয়া মৃদু হাসল। আবিরের সাথে সম্পর্কটা সেই আগের মতোই আছে। ছোট থেকে নাজিয়ার আফসোস ছিল একটা বড়ো দাদার, আবিরের সাথে পরিচয় হবার পর থেকে নাজিয়া সেই আফসোসটা করার সুযোগ পাইনি। ওর ছোট বড়ো সকল আবদার বড়ো দাদার মতো মিটিয়েছে আবির, ঠিক যেমন এখন করল।

আবরার বেচারা বসে বসে বোর হয়ে যাচ্ছে মেয়েদের শপিং চলতেছে তো চলতেছে। ওহ নাজিয়ার সাথে কথা বলার সুযোগ খুঁজে চলেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। কি করবে সেটাই ভাবছিল তখনি নাজিয়া বলল,

– “আবির’দা আমি প্রানের জন্য কয়েকটা জামা নিতাম।”
– “যা নে কে বারন করেছে?”
– “তাহলে আমি ওইদিকে আছি।”

নাজিয়া কিছুটা হেঁটে যেতেই একটা হাত ওকে টেনে নিয়ে আড়ালে চলে যায়। নাজিয়া প্রথমে ভয় পেয়ে গেলেও পরে বুঝল মানুষটা অন্য কেউ নয় আবরার।

– “এইসবের মানে কি? আপনি আমাকে এইভাবে নিয়ে আসলেন কেন?”
– “নাজু প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। প্লিজ একবার স্বীকার করো আমাকে ভালোবাসো, আমি সবকিছু ঠিক করে নেব।”

নাজিয়া তাচ্ছিল্যের হেসে বলল,

– “কি ঠিক করবেন? আগামীকাল আপনার অন্য একজনের সাথে বিয়ে আর আপনি এখন আমাকে বলেছেন সব ঠিক করে নেবেন!”

আবরার আহত দৃষ্টিতে তাকিয়ে বলল,
– “প্লিজ ট্রাস্ট মি আমি সবকিছু ঠিক করে নেব, এখনো সময় আছে। প্লিজ তুমি একবার বলো আমাকে ভালোবাসো।”

নাজিয়ার চোখ ছলছল করছে, এতদিন নিজের মনের কথাগুলো চাপা দিয়ে রাখলেও আবরারের বিয়ের কথা শুনে সেইগুলো ছাই চাঁপা আগুনের মতো জ্বলে উঠছে। এতদিন দূরত্ব থাকলেও, অনুভূতির প্রকাশ না করলেও দুজন দুজনের জন্য ছিল কিন্তু কালকের পর থেকে আবরার অন্য কারোর স্বামী হয়ে যাবে। তখন নাজিয়ার কি হবে!

আবরার নাজিয়ার হাতটা স্পর্শ করতেই ওহ হাতটাকে সরিয়ে দিয়ে বলল,
– “আমার হাত ধরার অধিকার আপনার নেই মিষ্টার আবরার আহমেদ। আগামীকাল থেকে আপনি অন্য কারোর হয়ে যাবেন তাই তাকে নিয়ে ভাবাটাই আপনার জন্য ভালো‌ হবে।”
– “কিন্তু আমি যে তোমাকে নিয়ে ভাবতে চাই! তোমাকে ভালোবেসে আগলে রাখতে চাই, প্লিজ একটিবার সেই অধিকারটা আমাকে দাও।”

নাজিয়ার বুক ফেঁটে কান্না আসছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল,

– “সেইটা সম্ভব নয়।”

আবরারের প্রচন্ড রাগ হলো, মেয়েটাকে মানিয়ে নেবার তো কম চেষ্টা করল না কিন্তু মেয়েটা এতটা জেদি কেন! আবরার নাজিয়ার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে বলল,
– “এই তোমার এত জেদ কেন? কেন বারবার আমার ভালোবাসাকে দূরে ঠেলে দাও! কেন আমাকে এতটা অবহেলা করো, উত্তর দাও।”

নাজিয়া অন্যদিকে তাকিয়ে বলল,
– “কারন আমি আপনাকে ভালোবাসি না।”

আবরারের তাচ্ছিল্যের হেসে বলল,
– “আচ্ছা ভালোবাসো না! এই কথাটা একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, বলো!”

নাজিয়া নিজেকে ছাড়ানোর জন্য উশখুশ করতে লাগল, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়ে যাচ্ছে।

– “আমাকে ছাড়ুন আমার‌ লাগছে।”
– “আমারও প্রচন্ড লাগছে, (নাজিয়াকে ছেড়ে দিয়ে বলল.. কিন্তু আফসোস তুমি সেইটা বুঝেও না বোঝার ভান করলে। আমাকে ভালোবাসো না তাই না! তাহলে তোমার চোখের কোনে পানি চিকচিক করছে কেন?”

নাজিয়া নিজের চোখের পানিটা মুছে নিয়ে বলল,
– “আপনার ধরাতে ব্যথা পেয়েছি তাই।”
– “মিথ্যা ভালোই বলতে পারো! তুমি যখন আমাকে চাও না তাহলে তাই হোক, আমি কাল শ্রেয়াকেই বিয়ে করব। কিন্তু তুমি সেটা নিজের চোখের সামনে সহ্য করতে পারবে তো?”

নাজিয়া উত্তর না দিয়ে এদিক ওদিক তাকাতে লাগল, আবরার ব্যথিত হয়ে মৃদু হেসে চলে যায়। নাজিয়া আবরারের যাওয়ার পানে তাকিয়ে বিরবিরিয়ে বলল,
– “তোমার আমার মাঝের ‘এক আকাশ দূরত্ব’টা আজ সত্যি সত্যি আকাশ ছুঁলো। আর কখনো এই দূরত্ব মিটবে না, ভালো থেকো আবরার।”

#চলবে…

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ