Saturday, June 6, 2026







উদাস পূরবী হাওয়া পর্ব-০৬

#উদাস_পূরবী_হাওয়া
#পর্ব_০৬
#মৌরিন_আহমেদ

কলটা কেটে দিয়ে বিপা কাঁদতে শুরু করলো হাউমাউ করে। ওর কান্নার শব্দে পাশের ঘর থেকে ছুটে এলেন জেসমিন আর ওর বোনেরা — রিপা-দীপা। জেসমিন ব্যাকুল হয়ে মেয়েকে ডাকতে শুরু করলেন,

— কি হইছে, আম্মা? কাঁদছ কেন? কি হইছে বলো…

দুই বোন কি করবে বুঝতে পারল না। কেবল ভীত চোখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কান্নার দমকে বিপার মুখ থেকে কথা বেরোচ্ছে না; অস্পষ্ট স্বরে বললো,

— আম্মা, তোমার জামাই… জামাই আমাকে…

— জামাই কি হইছে? কোনো বিপদ হইছে! কি বলো, আম্মা ঠিক করে বলো। আল্লাহ্ তুমি আমারে কি বিপদ দিলা…

জেসমিন দিশেহারা! ‘আল্লাহ্ আল্লাহ্’ জপতে জপতে মেয়েকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। বোনেরাও এবার এগিয়ে এসে ওর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পর বিপা থেমে গেল; জেসমিনের কথায় ছোটবোন দীপা পানির গ্লাস এনে দিলো। একচুমুক পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বিপা বললো,

— তোমার জামাই হোটেলে আরেকটা মেয়ে নিয়ে গেছে, আম্মা। সাজিদ আমাকে ধোঁকা দিচ্ছে!

— কি!

হাত থেকে খসে পড়লো গ্লাসটা; তারপর আচমকা সব ঠান্ডা হয়ে গেল!
_______

বাড়িতে যেন ভয়াবহ রাত পেরোলো একটা। রাত থেকে না খাওয়া বিপা; তার সাথে সাথে জেসমিনও। রিপা – দীপা অল্প করে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলার উজ্জ্বল আলোয় যেন গতরাতের বিভীষিকা কেটে গেল অনেকটাই। জেসমিন ভোরবেলা উঠেই আট-দশটা সকালের মত গার্হস্থ্য কর্মে মন দিলেন। নাশতা সেরে রিপা – দীপা স্কুলে চলে গেল। একজন ফোরে; আরেকজন সেভেনে পড়ে।

ওদের স্কুলের জন্য এগিয়ে দিয়ে এসে জেসমিন দেখলেন; বিপা ঘুম থেকে উঠেছে। রান্নাঘরে চুলার ধারে বসেই শুকনো রুটি খাচ্ছে। কেমন উদাস চেহারা! জেসমিন বড় অসহায় বোধ করলেন; এমন একটা পরিস্থিতিতে তিনি কি করতে পারেন, কি করা উচিৎ — ভেবে পেলেন না। মেয়ের কাছে গিয়ে স্বাভাবিক ভাবে হেসে বললেন,

— শুকনো রুটি খাচ্ছিস কেন? সবজি নে। ভাজার জন্য ডিম গুলিয়ে রেখেছি তো; ভেজে নিতি।

বিপা উত্তর না দিয়ে বসে রইলো; যেমন ছিল। জেসমিন ডিম ভেজে পাতে তুলে দিলেন। নিজেরও খাওয়া হয়নি। তাই বসলেন ওর পাশেই। কিছুক্ষণ পর ইতঃস্তত করে জিজ্ঞেস করলেন,

— জামাইয়ের সাথে কথা হয়েছে?

বিপা ঘাড় নাড়লো। কথা হয়নি। সাজিদ কখনো ওকে নিজে থেকে ফোন করেনা; আগে অবশ্য ভিন্ন ছিল। তখন অফিসে থাকাকালীন দু’ ঘন্টা অন্তর অন্তর কল করে অতিষ্ঠ করে ফেলত বিপাকে।

— ঝগড়া হইছে? ঝগড়া করে বাসায় আসছ?
— না।

মুখ নিচু করে রইলো। জেসমিন আবারো জিজ্ঞেস করলেন,
— জামাই তোমাকে মারধোর করে? ঝগড়া করে?
— গায়ে হাত তোলেনি কখনো। কিন্তু কথা শোনায়।
— সে তো তোমার বাবাও করত। সবকিছুতে ভুল ধরত। সাথে তোমার দাদিও যোগ ছিল। কিন্তু… আচ্ছা, ছাড়ো এগুলো। জামাই এরকম কাজ আগেও করছে? নাকি এটাই প্রথম?

প্রশ্নগুলো করতে গিয়ে ভীষণ কুণ্ঠাবোধ করছেন জেসমিন। কিন্তু না করেও যে উপায় নেই। লোকে বলে, মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয়ে যায়। বিশেষ করে বড় মেয়েরা। খোলা বইয়ের মত সম্পর্ক থাকে। কিন্তু তার বড়মেয়ে বিপার সাথে জেসমিনের মানসিক দূরত্ব অনেক। মেয়ে যখন বড় হয়েছে তখন তিনি ছিলেন নিজেকে নিয়ে ব্যস্ত। ছোট ছোট বাচ্চা, স্বামী – শাশুড়ি সবাইকে নিয়ে ভরা সংসার। যৌথ পরিবারের গ্যাঁড়াকলে মেয়েটা কখন বড় হয়ে গেছে যেন টেরই পাননি!

বিপাও লজ্জিত খুব; মুখ নামিয়েই বললো,
— নিজে চোখে তো দেখিনি। কিন্তু অনেকদিন ধরেই ওর অভ্যাস পাল্টে গেছে। মাঝে মাঝে গায়ে মেয়েদের পারফিউমের সেন্ট আসে; কলারে লিপস্টিকের দাগ…

— জিজ্ঞেস করিসনি?

খাওয়া শেষ হয়েছে ওর। উঠে গিয়ে বেসিনে হাত ধুলো। কিছুটা সময় নিয়ে ফিরে এসে বললো,

— শুরুতে করতাম। প্রচন্ড রাগ দেখাতো। তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়েছি।

জেসমিন দীর্ঘশ্বাস আড়াল করলেন,
— এখন কি করবে? আমি কথা বলব জামাইয়ের সাথে? ফোন করে বাসায় ডাকো নাহয়।
— আর কি হবে কথা বলে। সাজিদ কখনো স্বীকার করবে না, আম্মা! বরং রেগে আজেবাজে কথা বলবে।
— তবুও। বলে দেখতে কি! আমি তোর মা; আমার সাথে নিশ্চয়ই বেয়াদবি করবে না।

প্রত্যুত্তরে বিপা কিছু বললো না। নখ খুঁটতে লাগলো। জেসমিন আমতা আমতা করে বললেন,
— তোদের মধ্যে কি কিছুই নেই এখন?
— কি থাকবে? যা ছিল সব ফুরিয়েছে…
— কিছুই না?

জেসমিন অসম্ভব লজ্জা পাচ্ছেন; মেয়েকে এই ধরনের প্রশ্ন করতে তার ভেতরটায় যে কি বয়ে যাচ্ছে! বিপা তার দিকে তাকায় নি; অন্য দিকে মন ছিল বলেই প্রশ্নটা ঠিক বুঝলো না। ও অবাক হয়ে তাকালো,

— কীসের কথা বলছো?

জেসমিন তাকালেন মেয়ের দিকে। কেমন একটা কণ্ঠে বললেন,
— শেষবার কবে কাছাকাছি এসেছিলি তোরা?

বিপার ভারি লজ্জা লাগলো। কেউ এভাবে শুধায়? তাও তার আপন মা। কাচুমাচু করে বললো,
— অনেকদিন আগে।
— তাও কতদিন? হিসেব নেই তোর?

ধমকের বিপরীতে লজ্জায় ছোট হয়ে বিপার মন। কখনো কি ভেবেছিল, এ জাতীয় বিষয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে? স্তিমিত গলায় জানালো,
— মাস ছয়েক হবে।

উত্তর শুনে গম্ভীর হয়ে গেলেন জেসমিন। পায়চারি করতে লাগলেন ঘরজুড়ে। বিপা দু’ হাতে মুখ ঢেকে ফেলে। মায়ের কাছে এই মিথ্যেটা বলতে তার বুক কাঁপছে। কিন্তু সত্যিটা কি করে বলবে? স্পষ্ট মনে আছে পরশুরাতের কথা। কতদিন পর কাছাকাছি আসা হয়েছিল দু’জনের। বৃষ্টিভেজা রাতের কতো আবেদন! অথচ চূড়ান্ত মুহূর্তে আচমকাই ওর ছিটকে সরে গিয়েছিল সাজিদ। মুখ বিকৃত করে বলেছিল,

‘সরি টু সে বিপা। তোমার মধ্যে আগের ভাইবটা আর নেই। বিরক্ত লাগছে!’

তারপর পরই উল্টো ঘুরে শুয়ে পড়েছিল। বাকিরাত বিপা ঘুমায়নি একফোঁটাও। সারারাত মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে। বাইরে বৃষ্টির তুমূল আওয়াজে মিশে গেছে ওর সমস্ত চাপা আর্তনাদ। ভালোবাসার শেষ পরিণতি এই? আগের ‘ভাইবটা আর নেই’? সে-কথা ভাবলেই যে বিপার মরে যেতে ইচ্ছে করে!

— জামাই তোকে কিছু বলেছে? কখনো বলেছে কি করলে সে খুশি হয়। কি চায় তোর কাছে?

— কি চাবে? না, কিছু নয়তো।

জেসমিন হিসহিসিয়ে উঠলেন এবার,
— তুই বুঝছিস আমার কথা? কি বুঝাতে চাইছি আমি?

ইঙ্গিতটা বোধগম্য হতেই চমকে উঠলো বিপা। মা এমন ব্যক্তিগত প্রশ্ন করছে কেন! তথাপি সে উত্তর করলো,
— আমি কখনো ওর অবাধ্য হইনি, আম্মা। ওর কথার বিপরীতে কোনদিন না বলিনি। তবুও কেন এমন করছে, আমি জানি না। আমি জানি না সত্যিই…

বলতে বলতেই কেঁদে ফেললো আবারও। আঁচলে মুখ চাপা দিয়ে ফোঁপাতে লাগলো। জেসমিন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন; মুখে কথা জোগাল না!

সেদিন বিকেলের বাসেই বিপা ফিরে এলো। সাজিদ জানেনা সে খবর। তাই সেরাতে ও ফিরলো না। সমস্ত রাত বিপা পায়চারি করে কাটালো। ভোরবেলার দিকে ফোন করলো পৃথাকে।

অত সকালে বিপার ফোন আশা করেনি পৃথা। বেচারি তখন বাবুকে নিয়ে ব্যস্ত; সবে ঘুম থেকে উঠে যন্ত্রণা শুরু করেছে। কল রিসিভ করে কুশল বিনিময়েরও সুযোগ হলো না; বিপা প্রশ্ন ছুঁড়ল,

— কখনো যদি তুই জানতে পারিস, ভাইয়া তোর সাথে চিট করছে; তখন তুই কি করবি পৃথা?

#চলবে____

#MOURIN_AHMED

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ