Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"আমার শহরে তোমার নিমন্ত্রণ পর্ব-১৩

আমার শহরে তোমার নিমন্ত্রণ পর্ব-১৩

#আমার_শহরে_তোমার_নিমন্ত্রণ
লেখক- এ রহমান
পর্ব ১৩
মুখে কারও গরম নিশ্বাস পড়তেই আমার ঘুম ভেঙ্গে যায়। চোখ খুলে দেখি জারিফের উষ্ণ নিশ্বাস আমার মুখে পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন।ভাল করে খেয়াল করলাম সে ফর্মাল ড্রেসেই শুয়ে আছে।তার মানে মাঝ রাতে এসেছে। খুব টায়ার্ড ছিল তাই চেঞ্জ করেনি। আমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এমন সময় সে চোখ বন্ধ করেই বলল “আমাকে দেখে তোমার পেট ভরে যাবে কিন্তু আমার ভীষণ খুদা পেয়েছে। রাতে কিছুই খাইনি।” তার কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম সাথে কষ্টও। কষ্টের পরিমানটাই বেশি ছিল তাই বলে উঠলাম “আমাকে ডাকেননি কেন?” সে চট করে আমাকে নিচে দিয়ে তার মাথা উপরে তুলে আমার মুখের কাছে এসে বললেন “এমন মায়াবি চেহারা নিয়ে ঘুমালে কি ডাকতে ইচ্ছা করে। বুকে জড়িয়ে ঘুমাতে ইচ্ছা করে। তখন এই চেহারা দেখেই মন পেট সব ভরে গেছিলো। কিন্তু এখন বুঝতে পারছি কতটা খুদা পেয়ছে।” আমি একটু হেসে তাকে সরিয়ে দিয়ে ওয়াশ রুমে গেলাম। সেখান থেকে বের হয়ে খাবার রেডি করলাম। কিন্তু উনি আবার ঘুমিয়ে গেছেন। আমি ওনার কানের কাছে গিয়ে বললাম “আমি খাবার রেডি করেছি। খাবেন না।উঠুন।” আমার কথা শুনে উনি উঠে গেলেন। ফ্রেশ হয়ে খেতে বসলেন। খেতে খেতে বললেন “আজ অফিসে কাজ নেই। খাওয়া শেষ করে রেডি হয়ে নাও। আমরা বেড়াতে যাব।” “কথায় যাব?” “এরকম সব কথার পিছনে প্রশ্ন করাটা কি তোমার স্বভাব?” “সেটা তো আপনিও করেন।” আমার কথা শুনে সে আর কিছু বললনা। খাওয়া শেষ করে রেডি হতে চলে গেলো।আমিও কিছু না বলে রেডি হচ্ছিলাম। কিন্তু ব্লাউজের ফিতা বাধতে পারছিলাম না। আয়নার সামনে দাড়িয়ে নিজে নিজে দেখে বাধার চেষ্টা করছিলাম। এমন সময় জারিফ এসে আমার পিঠে হাত দেয়। তার শীতল হাতের স্পর্শে আমি কেঁপে উঠি। সে খুব যত্ন করে আমার পিছনে ফিতাটা লাগিয়ে দেয়। তারপর নিজের ঠোঁট আমার পিঠে ছুয়ে দেয়। আমি আরও কেঁপে উঠে চোখ বন্ধ করে নেই। আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমার কানের কাছে এসে বলে “খুব সুন্দর লাগছে জান।ভাবছি আজ আর বাইরে যাবনা।” বলেই একটু হেসে দিলো। তার কথা শুনে আমি তার কাছ থেকে নিজেকে ছাড়ার চেষ্টা করলাম। উনি আরও জোরে আমাকে চেপে ধরল। আমিও প্রান পনে নিজেকে ছাড়ার চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠছি না। ব্যর্থ হয়ে চুপচাপ দাড়িয়ে আছি। উনি এবার আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বললেন “পালিয়ে যেতে চাও আমার কাছ থেকে। পারবেনা।” বলেই আমার ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দিলো।

সারা রাস্তায় বরফ পড়ছে। প্রকৃতি যেন আমাদের সাদরে আমন্ত্রন করছে। ট্যাক্সির জানালা দিয়ে আমি হাত বাড়িয়ে সেই বরফ ধরছি। জারিফ আমাকে দেখছে। এক জায়গায় এসে ট্যাক্সি থেমে গেলো। আমরা গাড়ি থেকে নামলাম। নেমেই আমি ঠাণ্ডায় জমে গেলাম। শিরশির করে যাচ্ছে সারা শরীর। জারিফ বুঝতে পেরে আমাকে তার সাথে জড়িয়ে নিলো। তার উষ্ণ স্পর্শে আমি একটু স্বস্তি পেলাম। আমরা হেটে সামনে গেলাম। রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে খাবার খেলাম। কিন্তু আবহাওয়া আরও খারাপ হওয়ায় আমরা তাড়াতাড়ি ফিরে এলাম। হোটেলে ফিরতেই জারিফ আমাকে বলল “তুমি রুমে যাও আমি একটু অফিস থেকে আসছি। বেশিক্ষণ থাকবনা। দেখা করেই চলে আসব।” বলেই সে চলে গেলো আমি রুমে চলে আসলাম।

অফিস থেকে ফিরে আমি দরজার কাছে দাড়িয়ে আছি অনেকক্ষণ যাবত। কিন্তু আজও সে দরজা খুললোনা আমি অপেক্ষা করে কিছুক্ষন পর নিজেই দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি ফারিয়া বিছানায় নেই। এদিক ওদিক চোখ ফেরাতেই দেখলাম সে নিচে পড়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। তার মাথাটা আমার কোলে তুলে নিতেই চমকে গেলাম। জরে গা পুড়ে যাচ্ছে। একি! বাইরে যাওয়াটা ঠিক হয়নি। ঠাণ্ডা লেগে জর এসে গেছে। আমি তাড়াতাড়ি করে ওকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। নিজের হাত দিয়ে তার হাত ঘষতে লাগলাম। পায়ে ঘষতে লাগলাম কিন্তু কোন কাজ হলনা। তাকে ভালো করে ঢেকে দিলাম। তারপর তার মাথায় জল পট্টি দিতে লাগলাম। কিন্তু কোন ভাবেই না তার জর কমছে না জ্ঞ্যান ফিরছে। আমি বুজতে পারছিনা কি করবো। মাথায় হাত দিয়ে ভাবছি এখন কি করবো। কোন বুদ্ধি না পেয়ে আমার পরিচিত এক ডাক্তার কে ফোন দিলাম। সে বলল এই সময়ে তাকে উষ্ণ রাখা খুব দরকার। এই জরে যদি তার শরীরের তাপ মাত্রা স্বাভাবিক না হয় তাহলে খুব বিপদ হয়ে যাবে।আমি একটু ভেবে নিজের শার্ট টা খুলে শুয়ে পড়লাম। তাকে নিজের শরীরের সাথে লেপটে নিয়ে শুয়ে আছি। ভাবতেও পারিনি আজ এমন কিছু হয়ে যাবে। আমার খেয়াল রাখা উচিৎ ছিল। কিন্তু ফারিয়ার যদি জ্ঞ্যান না ফেরে তাহলে ওকে হসপিটালে নিতে হবে। আমি ফারিয়াকে জড়িয়ে নিয়ে ভাবছি। অনেক টা সময় পার হয়ে গেছে। ফারিয়ার জর কমে গেলেও এখনো জ্ঞ্যান ফেরেনি। আমি তাকে জড়িয়েই আছি। কিছুক্ষন পর ফারিয়া নড়ে চড়ে উঠলো। আমি আমার হাতের বাধন একটু আলগা করে দিলাম জাতে সে ভালভাবে নড়া চড়া করতে পারে। সে খুব আলতো করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে দেখল। তার জ্ঞ্যান ফেরা দেখে আমি স্বস্তির নিশ্বাস ফেললাম। তাকে ছেড়ে উঠে গেলাম খাবার বানাতে। এই মুহূর্তে তার কিছু খাওয়া দরকার। তারপর ঔষধ খেতে হবে। আমার উঠে যাওয়া দেখে সেও উঠতে চেষ্টা করলো কিন্তু দুর্বলতার কারনে উঠতে পারলনা। তারপর মিন মিনে সরে আমাকে জিজ্ঞেস করলো ”কোথায় যাচ্ছেন?” আমি কোন কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। সে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল “আমার না মাথা ঘুরাচ্ছে।” এবার আমি তার হাত ধরে বুকের সাথে জড়িয়ে নিলাম। নিয়ে বললাম “গায়ে অনেক জর। মাথা তো ঘুরবেই। উঠে আসলে কেন?” একটু জোরেই কথাটা বলে ফেলেছিলাম। সে ভয়ে কেঁপে উঠে। আমি তাকে জড়িয়ে ধরে বলি “সরি জান। ভয় পেয়েছ।” সে আমার বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ায়। “তোমাকে বকিনি। একটু টেনশনে ছিলাম তো।” সে আমার কথা বুঝতে পেরে আমাকে জড়িয়ে দাড়িয়ে আছে। আমি তার জন্য খাবার রেডি করে নিয়ে তাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর তার মুখে খাবার তুলে তাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে তাকে ঔষধ খাইয়ে দিলাম। সে ঔষধ খেয়ে শুয়ে পড়লো।

সকালে ঘুম থেকে উঠে দেখি জারিফ চেয়ারে বসে বাইরে দেখছে। মাথাটা প্রচণ্ড ব্যাথা করছে। তবুও কষ্ট করে উঠলাম। তার পাশে দাড়াতেই সে আমার দিকে একবার তাকিয়ে বলল “এখন কেমন আছ?” আমি একটু ভ্রু কুচকে তাকালাম। রাতের কথা আমার কিছুই মনে নেই। “কি হয়েছিল?” জিজ্ঞেস করতেই সে আমাকে টেনে তার কোলে বসিয়ে নিয়ে বলল “ম্যাডাম আপনার কাল রাতে জরে কোন সেন্স ছিলোনা।” আমি মিন মিন করে বললাম “আমি তো কিছুই বলতে পারছিনা।” “তুমি যা করেছো।“ আমার দিকে তাকিয়েই বলল। আমি তার কথায় ভাবনায় পড়ে গেলাম। আমি কি এমন করেছি। একটু ভেবে তাকে জিজ্ঞেস করলাম “কি করেছি?” সে আমার কথা শুনে একটু মুচকি হাসল। তারপর বলল “থাক সেসব না বলি।” আমি তার কথা শুনে লজ্জায় পড়ে গেলাম।
চলবে……

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ