Friday, June 5, 2026







মনের গহীনে সে পর্ব-১২

#মনের_গহীনে_সে ❤️
#পর্ব- ১২
#Jannatul_ferdosi_rimi (লেখিকা)
‘মেহেভীনের ইচ্ছে ছিলো আরহামের থেকে ডিভোর্স নিয়ে, অভ্রের কাছে ফিরে যাওয়া। সে তো আরহামকে নয় বরং অভ্রকে ভালোবাসে। সে ঠিকও করে ফেলেছে ডিভোর্সের পরে,অর্থাৎ তিনমাস পরে অভ্রকে বিয়ে করবে। তখন আরহাম কি করবে আন্টি? ‘
মায়রার প্রশ্নে কিছুটা নড়েচড়ে বসে শিরিন বেগম। সত্যিইতো বিয়ের পরে একদিনের জন্যেও আরহামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি মেহেভীন। তিনমাসের সময়টুকু শেষ হয়ে গেলে মেহেভীন ঠিকই ফিরে যাবে অভ্রের কাছে তখন কি করবে আরহাম? আরহামের মা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন মায়রাকে, ‘ কিন্তু মা, ডিভোর্স পেপারটাও তো নকল বানিয়েছে আরহাম, তবে মেহেভীন কী করে যাবে? ওদের তো আসলে ডিভোর্সটা হয়নি। ‘

মায়রা আরহামের মায়ের পাশে বসে, আরহামের মায়ের হাত ধরে গম্ভীর সুরে জবাব দেয়, ‘ ডিভোর্সটা হয়নি কিন্তু হতে কতক্ষন? মেহেভীন কখনো আরহামকে ভালোবাসেনি। মেহেভীনের মন-প্রান জুড়ে শুধু অভ্র ছিলো। যখন বিপদটা কেটে যাবে তখন সব সত্যি জানার পরেও অভ্রের কাছে ফিরে যেতে, মেহেভীন আরহামের কাছে জোড় করে ডিভোর্স চাইবে। হয়তো মেহেভীনকে আরহাম জোড় করে আটকাতে পারবে, কিন্তু ভালোবাসা? সেইটা কি পাবে কখনো? আরহামের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই আন্টি। ‘

ছেলের ভবিষ্যতের তিক্ত বেদনার কথা চিন্তা করে, শিরিন বেগমের মায়ের মন অদ্ভুদ এক ভয় প্রবেশ করলো। আরহামের জন্যেই তিনি মেহেভীনকে বউ করে নিয়ে এসেছিলেন, কিন্তু মেহেভীন তো অভ্রের জন্যে তাকে ছেড়ে দিতে পারে, তখন কি করবে শিরিন বেগম? কীকরে সামলাবেন ছেলেকে? নিজের মনকে সামলিয়ে নিম্ন সুরে শিরিন বেগম শুধায়,

‘ মেহেভীন নিশ্চিত আমার ছেলেকে ভালোবেসে ফেলবে দেখো। ‘

‘ ভালোবাসার হলে আগেই ভালোবাসতো। তা যখন হয়নি, এখন তা হবে তা কী করে আশা করেন? তাছাডা এখন তো অভ্রও দেশে ফিরে এসেছে। আশা করি আমার কথাগুলো ভেবে দেখবেন আন্টি। উঠছি এখন। কিছু লাগলে জানাবেন। ‘

কথাটি বলে আরহাম এবং মেহেভীনের ছোটবেলার ছবিটা খাটের কোনায় সযত্নে রেখে, শিরিন বেগমের ঘর থেকে বেড়িয়ে গেলো মায়রা। শিরিন বেগম পরে গেলেন বেশ দুটানায়। কী করবেন ভেবে পাচ্ছেন না।

__________________

আরহামের কথা শুনে আরহামের দিকে অদ্ভুদ ভাবে তাকিয়ে রইলো মেহেভীন। কে রয়েছে আরহামের মনের গহীনে? মায়রা? মায়রাই হবে হয়তো।মায়রা আরহামের স্ত্রী। কিন্তু তবুও মেহেভীনের আরহামের মুখ থেকে শুনতে ইচ্ছে হলো, কে সে?যে রয়েছে আরহামের মনের গহীনে। মেহেভীন হুট করে প্রশ্ন করে বসলো, ‘ কে রয়েছে আপনার মনের গহীনে?’

আরহাম স্মিত হেসে জবাব দিলো, ‘ আমার প্রেয়সী।’

‘ কে আপনার প্রেয়সী? ‘

‘ যাকে আমি ভালোবাসি। ‘

‘ ভালোবাসি ‘ শব্দটি শুনে বুক ছেদ করে উঠলো মেহেভীনের। লোকটার মুখে ভালোবাসি শব্দটি কতটা শ্রুতিমধুর শুনাচ্ছে। লোকটা মায়রাকে ভালোবাসে,তাইতো মায়রাকে বিয়ে করেছে, লোকটা কি প্রতিদিন মায়রাকে বলে? ‘মায়রা আমি তোমাকে ভালোবাসি। ‘ কথাটি বুঝি খুব ভালো লাগে মায়রার। মায়রার তখন বুঝি নিজেকে ভাগ্যবতী লাগে। হয়তো তখন মেহেভীনকে কয়েকশ ধন্যবাদ ও জানিয়ে দেয়। তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্যে। মেহেভীনের নেত্রপল্লব ছলছল হয়ে উঠলো। বুক হয়ে উঠলো ভারি। আরহাম আয়নায় দিয়ে দেখতে পেলো তার প্রেয়সীর নেত্রপল্লবে জমা থাকা বেদনাদায়ক অশ্রু। আরহামের ইচ্ছে হলো সেই অশ্রুটুকু সযত্নে মুছিয়ে দিতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখলো। মেহেভীনের সামনে দাঁড়িয়ে, মেহেভীনের মাথায় আলতো টুকা মে/রে বললো, ‘ স্টুপিড মেয়ের মতো কাঁদছো কেন? ‘

মেহেভীন সঙ্গে সঙ্গে নিজের আখিজোড়ার অশ্রু মুছে দ্রুততার সঙ্গে আরহামের কথার বিরোধিতা দেখিয়ে বললো, ‘ কই কাঁদছি? বোধহয় ময়লা ঢুকে গেছে। ‘
মেহেভীনের মিথ্যে কথা ধরতে পেরে ভেবে আলতো হাসলো আরহাম। স্মিত হেসে জবাব দিলো, ‘ এতো ভাবতো যেও না মেয়ে, তুমি তো স্টুপিড, এতো জটিল হিসাব মাথায় ঢুকবে না। উল্টো হিসাবে গড়মিল করে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে। যেমন এখন কাঁদছো। ছিচকাদুনি মেয়ে একটা! ‘

মেহেভীন কোমড়ে হাত গুজে হাত উচিয়ে রেগে তেড়ে গিয়ে প্রশ্ন করলো, ‘ কি বললেন? আমি ছিচকাদুনি?’

‘ছিচকাদুনিই তো। কথায় কথায় কেঁদে দাও। ধরো টিস্যুটা নিয়ে জল মুছে ফেলো। ‘

কথাটি বলে পকেট থেকে টিস্যু বের করে মেহেভীনের দিকে আরহাম বাড়িয়ে দিলো। মেহেভীন নিলো না। মুখ ঘুড়িয়ে ফেললো। আরহাম মেহেভীনকে জোড় করে মেহেভীনকে নিজের দিকে ঘুড়িয়ে, টিস্যু দিয়ে যত্ন সহকারে মেহেভীনের অশ্রু মুছে দিলো। মনে মনে সে বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেললো, ‘ তোমার আখিজোড়ায় অশ্রুপাত ঘটাতে দিবো না প্রেয়সী। আজীবন যত্নে রাখবো তোমার প্রতিটি অশ্রুর কণা। ‘

মেহেভীন কি আরহামের মনের সেই কথা শুনলো? হয়তো শুনেনি। আশে-পাশের সকলে মেহেভীন এবং আরহামের দিকে মুগ্ধ হয়ে তাঁকিয়ে আছে। একজন মহিলা আগ বাড়িয়ে এসে, মেহেভীনকে উদ্দেশ্য করে বললেন, ‘ বরের সাথে ঝগড়া করে কান্নাকাটি করছেন বুঝি? কিন্তু দেখুন আপনার বর কত সুন্দর করে আপনার চোখের জল মুছিয়ে দিচ্ছে। সত্যিই আপনি ভাগ্যবতী। ‘

মেহেভীনের কিছু বলার পূর্বেই মহিলাটি চলে যায়। আরহাম মিটমিটিয়ে হাসে। অভ্র এসে শুনতে পায় মহিলার কথাটি। সঙ্গে সঙ্গে তার মেজাজ তিক্ত হয়ে উঠে। সে মেহেভীনের কাছে গিয়ে প্রশ্ন করে,

‘ তা কি ঠিক করলে? কোনটা নিবে? ‘

মেহেভীন অভ্রের জামা সরিয়ে রেখে আরহামের পছন্দ করা শাড়িটা দেখিয়ে বলে, ‘ এই শাড়িটা বেশ সুন্দর। আমি এই শাড়িটা নিবো। ‘

অভ্র মেহেভীনের উত্তর বেশ অসন্তুষ্ট তা তার মুখশ্রীতেই স্পষ্ট! সে বিল দিতে চাইলে, আরহাম আগ বাড়িয়ে নিজের ক্রেডিট কার্ড কাউন্টারে জমা দিয়ে বলে, ‘ আজকের বিল টা না হয় আমিই দেই? ‘

‘ কেন তুই কেন আমার হবু বউয়ের শাড়ির বিল দিবি?’

অভ্রের প্রশ্নে আরহাম স্মিত হেসে জবাব দেয়, ‘ ভুলে যাবিনা, সে এখনো আমার স্ত্রী। ‘

অভ্র বিরক্তির সহিত মেহেভীনের দিকে তাকিয়ে বলে, ‘ মেহেভীন আমরা কি ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারি? আশা করি এখন কেউ আমাদের মাঝখানে ঢুকতে যাবে না। ‘

শেষের কথাটি আরহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে তা খুব ভালো করেই জানে। সে ঠায় দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে দেখতে থাকে অভ্রের কান্ড।

‘মেহেভীন আমার গাড়িতে চলো। ‘

মেহেভীন একপলক আরহামের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে, গাড়িতে উঠতে নিলে, আরহাম মেহেভীনকে সঙ্গে সঙ্গে মেহেভীনকে পাজকোলে তুলে নিলো। আরহামের কাজে অভ্র এবং মেহেভীন দুজনেই হতবাক! অভ্র ক্ষিপ্ততার সুরে জবাব দিলো,

‘ এইটা কি হলো? ‘

‘ রাত ১০টা বাজতে চললো। আই থিংক বিদেশে থেকে তোর এইটা মনে নেই যে তালুকদার বাড়ির বউ হাজবেন্ড ছাডা একা রাত ১০টার পর বাড়ির বাইরে থাকতে পারবে না। এইটা বাড়ির রুলস! মেহেভীন যেহুতু এখনো আমার বউ তাই তাকেও সেই রুলস মেইনটেইন করতে হবে, গট ইট? ‘

কথাটি বলেই মেহেভীনকে নিজের গাড়িতে তুলে, অভ্রের দিকে তাকিয়ে চোখ মে/রে। শিষ বাজাতে বাজাতে গাড়িতে চড়ে, গাড়ি ঘুড়িয়ে বাড়ির দিকে নিয়ে গেলো আরহাম। সেখানে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো অভ্র। এইবারও তার এবং মেহেভীনের মাঝখানে এসে, আরহাম সব প্ল্যান নষ্ট করে দিলো।

_____________

অপরদিকে শিরিন বেগমের ঘর থেকে বেড়িয়ে মায়রা বারান্দায় এসে দাঁড়ালো। সে শিরিন বেগমকে এতোগুলো কথা কেন বললো জানেনা, হয়তো সে কাজটি ঠিক করেনি, কিন্তু সে কি করবে? আরহামের পাশে মেহেভীনকে সে সহ্য করতে পারছে না। সে জানে আরহাম মেহেভীনকে ভালোবাসে। তবে সে কেন সহ্য করতে পারছে না তাদের একসাথে? মায়রার মাঝখানে ভারী পুরুষকন্ঠে কেউ বলে উঠে,

চলবে কি?

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ