Friday, June 5, 2026







সম্পর্কের প্রণয় পর্ব-০২

#সম্পর্কের_প্রণয়
#পর্ব_০২
#নুর_নবী_হাসান_অধির

তনু দুপুরের রান্না শেষ করে বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছে। প্রখর সূর্যের তাপে শুষ্ক আবহাওয়ায় টবে পানির ছিঁড়ে ফোঁটাও নেই৷ ভেজা নরম মাটি শক্ত মাটিতে পরিণত হয়েছে৷ পানির অভাবে গাছগুলো নেতিয়ে পড়েছে৷ মানসিক অশান্তির জন্য গাছগুলো প্রতি যত্ন নেওয়া হয়নি৷ তনু নিজেই নিজেকে বকা দিচ্ছে৷ ফোনের রিংটোনে তনুর কর্ণধারে পৌঁছাতেই তনু ফোন রিসিভ করে৷ ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি হলো তার বাবা৷ তনু তার বাবাকে সালাম দিয়ে বলে উঠল,

❝দয়া করে এসব কথা আমার সামতে তুলবে না৷ আমি হাঁপিয়ে গেছি৷ তোমাদের ভুলের জন্য আজ আমার এ অবস্থা৷ সেদিন তোমার কান্ড দেখে মনে হলো আবারও আমার সংসার ভাঙতে তুমি এক ধাপ এগিয়ে।❞
তনুর বাবা দীর্ঘ শ্বাস নিলেন৷ এতকিছু হওয়ার পরও নিজের ভুল দেখতেই পাচ্ছেন না৷ কোমল গলায় জবাব দিলেন,

❝এসব নিয়ে চিন্তা কর না তনু৷ ডিভোর্স হলে তুমি নিজের পরিচয়ে বাঁচবে। আমার মনে হচ্ছে এখানে ডিভোর্সটাই ঠিক হবে৷❞
বাবার এমন বেখেয়ালি কথা শুনে তনুর মনটা নিমিষেই খারাপ হয়ে গেল৷ কোথায় বাবা বিয়ে বাঁচানোর জন্য ভালো পরামর্শ দিবে বা মনের সাহস জোগাবে৷ সেখানে নিজের বাবা বিয়ে ভাঙার পরামর্শ দিচ্ছে৷ তনু রাগে ঘৃণায় ফোন রেখে দিল৷ নেত্রদ্বয় থেকে দুই ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে৷ চোখের জল মুছে গাছে পানি দিতে ব্যস্ত হয়ে পড়ে৷ ভাবতে থাকে নিজেকেই কিছু করতে হবে৷
________________________
সময় কারো জন্য অপেক্ষা করে না৷ দ্রুত গতিতে সময় বয়ে যাচ্ছে৷ তনু এশার সালাত আদায় করে ঋষির ঘরের দিকে পা বাড়াল৷ ঋষি মসজিদ থেকে একটু আগেই নামাজ পড়ে এসেছে৷ ফজরের নামাজ ঋষিকে দিয়ে হয়না৷ রীতিমতো যুদ্ধ হয়ে গেলেও ঘুম ভাঙে না৷ অফিসে কাজের চাপে তেমন পড়ে না৷ তবে মাগরিব এবং এশার নামাজ পড়া বাধ্যতামূলন৷ আসিফ চৌধুরী নিজের ছেলেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবেন৷ তনু কপাটে এসে কড়া নেড়ে বলল,

❝ভিতরে আসতে পারি৷ আপনার সাথে আমার কিছু কথা ছিল৷ আপনি শুনতে না চাইলেও আমি আজ বলব৷❞
ঋষি চকিত দৃষ্টিতে তনুর দিকে তাকাল৷ তনুর হাতে ডিভোর্স পেপার দেখা যাচ্ছে৷ মনের গহীন কোণে তীব্র ব্যথা অনুভব করল৷ তনু ডিভোর্স দিবে না বলে অনেক কিছু করবে৷ এমন কিছুই তো করছে না৷ ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে হাসি৷ ঋষি ভয়ে ভয়ে জবাব দিল,

❝হুম! ভিতরে আসো৷ ডিভোর্স পেপারে সাইন করছো? সাইন করে থাকলে কালই উকিলের কাছে পাঠিয়ে দিব৷❞
তনু চকিত হয়ে বলল,
❝কিসের ডিভোর্স পেপার। আমি এখানে এসেছি দেনমোহরের টাকার হিসাব নিতে৷ দেনমোহরের টাকা পরিশোধ না করা অব্ধি আমাকে ডিভোর্স দিতে পারবেন না৷ সাথে আরও একটা খারাপ খবর আছে?❞
তনুর কথা ঋষির রাগ যেন আরও বেড়ে গেল৷ রাগী কন্ঠে বলল,

❝আমি জানতাম তুমি এই টাইপের মেয়ে৷ তোমার বাবা প্রথম ভালো মানুষ সাজার জন্য দেনমোহর ক্ষমা করে দিবেন৷ তারপর মেয়ে এসে কেওয়াজ সৃষ্টি করবে৷❞

তনু মুচকি হেসে বলল,

❝আপনি আমায় ভুল ভাবছেন৷ ইসলামে দেনমোহরের কথা ভালোভাবে বলা হয়েছে৷ দেনমোহর ক্ষমা করার আমি কে? আর দেনমোহর পূরণ না করলে আল্লাহ আপনাকে নয়৷ আমাকে শাস্তি দিবেন৷ আমি দুনিয়াতে জানা অজানা অনেক পা/প কাজ করেছি৷ এই পা/প কাজ করতে পারব না৷ আপনি আমায় ক্ষমা করে দিবেন৷❞

ঋষি রেগে তনুর বাহু চেপে ধরল। যেন তনুকে এখনই খু*ন করে ফেলবে৷ ঋষিকে রাগানোর জন্য তনু আরও বলল,

❝খু/ন করতে ইচ্ছে করছে৷ খু/ন করলে আপনার গায়ে কোন কালি লাগবে না৷ দ্বিতীয় বিয়ে করার সময় বলতে পারবেন প্রথম স্ত্রী মা/রা গেছে৷❞
ঋষি নিজের রাগ নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ তনুর থেকে সদূরে দাঁড়িয়ে বলল,

❝তোমার দেনমোহরের টাকা সময় মতো পেয়ে যাবে৷ দেনমোহরের থেকে বেশি টাকাই তোমাকে দেখা হবে৷ এবার আমার চোখের সামনে থেকে আসো৷❞

❝আরও একটা খারাপ খবর আছে৷ সেই খবর না শুনেই চলে যাব৷❞

ঋষি রেগে বলল,
❝আমি একা থাকতে চাই৷ দয়া করে আমায় একা ছেড়ে দাও৷ তোমার কাছে হাত জোড় করছি এখন চলে যাও৷ আমি আর মেনে নিতে পারছি না।❞

❝অল্পতেই হাপিয়ে গেছেন। আরও অনেক কিছু বাকী আছে। ডিভোর্স পেপারে সাইন করার আগে আমার পারমিশন নিছেন৷❞

❝আমি কি করব না করব তোমার পারমিশন নিতে হবে৷ আমি তোমার সাথে এক ছাঁদের নিচে থাকতে চাইনা৷ সেজন্য ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি৷❞
তনু ঋষিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল,

❝আমার গর্ভে আপনার সন্তান বড় হচ্ছে৷ এবরশনে মা, বাবা উভয়ের সম্মতি লাগে৷ সেজন্য আপনার সাইন লাগবে৷❞

তনুর কথায় ঋষির মাথায় আকাশ ভেঙে পড়ল৷ এমন পরিস্থিতিতে এসব কথা একদম আশা করেনি৷ ঋষি বাবা হতে চলছে আর সেই সন্তানকে খু/ন করতে হবে ডিভোর্সের জন্য৷ ঋষি বাকশক্তি হারিয়ে ফেলেছে৷ তনু পুনরায় বলল,

❝আপনি যদি ডিভোর্স চান তাহলে এক বছর অপেক্ষা করতে হবে৷ আমি চাইনা একজন নিষ্পাপ শিশুকে হত্যা করতে৷ আপনার যদি বেশি তাড়া থাকে তাহলে হত্যা করতে বাধ্য হব৷❞

তনু এক মুহুর্ত দাঁড়াল না৷ নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রেখেছে৷ আর পারছে না নিজেকে সামলাতে। তনু দ্রুত গতিতে নিজের ঘরে চলে যায়৷ ঋষি ধপাস করে মাটিতে বসে পড়ল৷ না চাওয়া সত্ত্বেও চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল৷

তনু নিজেকে আটকিয়ে রাখতে পারল না৷ বিছানার উপর শুয়ে অঝোরে কান্না শুরু করল৷ পূর্নিমার আলোয় আমাবস্যার রাত হানা দিয়েছে। তনু নিজের চোখের জল মুছে উদরে হাত রেখে বলল,

❝আমি তোর কোন ক্ষতি হতে দিব না৷ তোকে সকল বিপদ থেকে আগলে রাখব৷ তোর গায়ে কোন আঁচ লাগতে দিব না। তোর জন্য আমি গোটা পৃথিবীর সাথে যুদ্ধ করব। দরকার পড়লে দূরে কোথায় পাড়ি জমাব৷ তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।❞
_______________________________
জুম্মার নামাজের পড় সবাই একসাথে টেবিলে খাবার খেতে বসেছে৷ তনু সবাইকে নিজ হাতে যত্নসহকারে খাওয়াচ্ছে৷ ঋষি তনুকে উদ্দেশ্য করে বলল,

❝আমি নিজে নিজে নিয়ে খেয়ে নিব৷ তুমিও আমাদের সাথে খাবার খেতে বসে যাও৷❞
তনু আসিফ চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে বলল,

❝আমি পরে খেয়ে নিব৷ আপনি বরং খাবার খান৷ খাবারের সময় বেশি কথা বলতে হয়না৷❞

ঋষি চোখ রাঙিয়ে বলল,

❝এক কথা বার বার বলতে পছন্দ করি না৷ তুমি আমাদের সাথে এক টেবিলে বসে খাবে৷ এটাই আমার শেষ কথা৷❞

তনু দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে টেবিলে বসে নিজের প্লেটে অল্প পরিমাণ খাবার নিল৷ যেন ঋষি নতুন করে সবকিছু শুরু করতে চাইছে৷ ঋষি এক লোকমা খাবার মুখে দিয়ে বলল,

❝আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই৷ কিন্তু কিভাবে বলব? কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না৷❞

গুলবাহার তিক্ত গলায় বলে উঠলেন

❝হেয়ালি না করে সরাসরি বলে ফেলা উচিত৷ এখানে তোমার কথা শুনার জন্য সারাদিন বসে থাকব না৷❞
ঋষি তনুর মুখ পাণে এক পলক তাকিয়ে বলল,

❝আমি ডিভোর্স চাই। কিন্তু এখানে আমার আর তনুর জীবন নিয়ে নয়৷ আমাদের সাথে আরও একটি প্রাণ জড়িয়ে আছে৷ এখন আমাদের ডিভোর্স হলে আমাদের সাথে সাথে আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করতে পারব না৷ ডিভোর্স হবে তবে এক বছর পর৷ ততদিন তনুর দেখাশোনার সকল দায়িত্ব আমার৷❞

ঋষির কথা তনু মেনে নিতে পারল না৷ ভেবেছিল ঋষি তাদের সম্পর্কে সুন্দর একটা রুপ দিবে৷ যেখানল অতীতের কালো ছায়া হানা দিবে না৷ তনু এক গ্লাস পানি ঋষির মুখে ছুঁড়ে মা’রল৷ কান্না করতে করতে দ্রুত পায়ে নিজের রুমে চলে আসল৷ রুমে এসেই……

চলবে……

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ