Friday, June 5, 2026







সম্পর্কের প্রণয় পর্ব-০১

#সম্পর্কের_প্রণয়
#পর্ব_০১
#নুর_নবী_হাসান_অধির

❝দ্বিতীয় বারের মতো বিয়ের পিরিতে বসতে লজ্জা করল না৷ আর কত ঠকাবে মানুষকে৷❞
বিয়ের ছয় মাস পর ঋষির মুখে এমন কথা শুনে থমকে যায় তনু৷ তনুকে জানানো হয়েছে, ঋষির পরিবার তার প্রথম বিয়ের কথা জানেন৷ এটাও জানে তনু একজন ডিভোর্সী মেয়ে৷ সেজন্য তনু দ্বিতীয় বারের মতো ঘর বাঁধার স্বপ্ন দেখে৷ তনু কিছু বলার আগেই ঋষি রাগী গম্ভীর কণ্ঠে বলল,

❝আমি ডিভোর্স চাই৷ তোমার সাথে এক ছাঁদের নিচে থাকতে পারব না৷ তোমাদের রক্তে প্রতারণার দাগ লেগে আছে৷ আমি কিছুতেই তোমার সাথে সারাজীবন থাকতে পারব না৷❞
তনুর মাথায় আকাশ ভেঙে পড়ল৷ তনুর দুই কূলে ঝড় বয়ে যাচ্ছে৷ কত আশা নিয়ে বসেছিল৷ ঋষিকে আজ খুশীর সংবাদ দিবে। তাদের পরিবারে নতুন সদস্য আসছে৷ এমন একটা দিনে জীবনটা বেদনায় ভরে উঠবে জানা ছিলনা। তনু ভেজা গলায় বলল,

❝আপনার কোথাও ভুল হচ্ছে৷ আমরা আপনাদের কাছ থেকে কোন কিছু আড়াল করিনি৷ বিয়েতে আমার মত ছিল না৷ বাবা জানিয়েছিলেন আপনি আমার প্রথম বিয়ের বিষয়ে জানেন৷ সবকিছু জেনেই আমাকে বিয়ে করতে চান৷❞
ঋষি তনুর কাঁধ জোরে চেপে ধরে৷ ব্যথায় তনু বাকশক্তি হারিয়ে ফেলে৷ চোখ থেকে গড়িয়ে পড়ে জল। মনের কষ্টের থেকে শারীরিক কষ্ট অতি সামান্য। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উচ্চ স্বরে বলল,

❝তোমার বাবা মানুষ ঠকাতে পটু৷ আমি আগে জানতে পারলে তোমার সাথে কখনও নিজেকে জড়িয়ে ফেলতাম না।❞
ঋষির চেচামেচির আওয়াজ শুনে ঋষির বাবা আসিফ এবং ঋষির মা গুলবাহার দৌড়ে আসলেন। ঋষিকে তনুর কাছ থেকে দৌড়ে সরালেন তার বাবা আসিফ৷ গুলবাহার গম্ভীর কণ্ঠে বললেন,

❝কি হয়েছে? তনুর সাথে খারাপ ব্যবহার করার সাহস কে দিয়েছে? অমানুষের মতো বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে তোর হাত কাঁপল না৷❞
তনু সদূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে৷ গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল৷ সাথে সংসার হারানোর তীব্র ভয়৷ ঋষি রাগ মিশ্রিত কন্ঠে বলল,

❝আমাকে কেন বলছে? তোমাদের আদরের তনুকে বল! এর আগেও তার একটা বিয়ে ছিল৷ এটা তার দ্বিতীয় বিয়ে৷ তার বাবা আমাদের ঘাড়ে পাপ চাপিয়ে দিয়েছেন৷❞
ঋষির কথা শুনে ঋষির মা বাবা দু’জনের মাথায় আকাশ ভেঙে পড়ল৷ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না৷ ঋষির বললেন

❝এই মুহুর্তে এসব নিয়ে কথা বাড়ানো ঠিক হবে না৷ যা বলার তনুর বাবার সাথে কথা হবে৷ এখানে তনুর কোন দোষ নেই৷❞
ঋষি কিছুতেই মেনে নিতে পারছে না তনুর আরও বিয়ে হয়েছিল৷ যাকে নিয়ে সারাজীবন পথ চলার স্বপ্ন বুনেছিল আজ এক মুহুর্তে সবকিছু ভেঙে গেল৷ কেন একবার বলল না সব কিছু ভুল৷ ঋষিকে ঘরে থেকে টেনে নিয়ে যায় ঋষির মা বাবা৷ তনু ধপাস করে মাটিতে বসে পড়ল৷ উদরের উপর হাত রাখে৷ পৃথিবীর সমস্ত কষ্ট মাথায় এসে হানা দিয়েছে৷ কথা বের হচ্ছে না৷ বেঁচে থাকার সকল মনোবল ভেঙে গেছে৷ মানুষ কি পারে না নতুন করে স্বপ্ন দেখতে৷ নতুন সুতায় বুনতে পারে না সুন্দর একটা পার্ট৷ কেন সব সময় অতীত এসে আমাদের জীবন ছাড়খার করে দিচ্ছে৷ কান্না করতে করতে কখন তন্দ্রা লেগে এসেছে জানা নেই।
_________________________________________
আযানের প্রতিধ্বনি কানে আসতেই তন্দ্রা কেটে যায় তনুর৷ সবকিছুর ঊর্ধ্বে নামাজ৷ নামাজ ছাড়া মানুষের কোন গতি নেই৷ রুমের জানালা খুলে দিল৷ সকালের শীতল হাওয়া মনকে ভরে দেয়৷ সকল গ্লানি দূর করে দেয়৷ সতেজ মনোবল কাজ করে মনের গহীন কোণে৷ ভোরের আলো এখনও ফুটেনি৷ চারিদিকে এখন ফজরের আযান পড়ছে৷ তনু আল্লাহকে স্মরণ করে বলল,

❝হ্যাঁ আল্লাহ সকালের আলো যেমন মুগ্ধতা বয়ে আনে ঠিক যেন আমার জীবনেও মুগ্ধতা নিয়ে আসে৷ আমার সন্তানকে বাবার ছায়া থেকে আলাদা করবেন না৷❞
দুই ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল৷ ওযু করে নামাজ আদায় করে নিল৷ মুনাজাতে আল্লাহর কাছে দুই হাত তুলে অঝোরে কান্না করে যাচ্ছে। ওষ্ঠদ্বয় থেকে শুধু আল্লাহর কথা বের হচ্ছে৷ ভেজা গলায় বলল,

❝হ্যাঁ আল্লাহ! আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে৷ কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই৷ সৃষ্টি কর্তা, পালন কর্তা, রিজিকদাতা একমাত্র আপনি৷ আপনি আমার ছেলের মাথা থেকে বাবা নামক ছায়ার হাত সরিয়ে নিবেন না৷ আমি ঋষিকে খুব ভালোবাসি৷ আমি তাকে ছাড়া জীবহীন মানুষের মতো বেঁচে থাকব৷ হ্যাঁ আল্লাহ! আপনি পাপী বান্দার হাত দু’টো কবুল করেন৷❞
_____________________________________
ডাইনিং রুমে সবাই বসে আছে৷ একপাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে তনু৷ তনুর মা বাবা মাথা নিচু করে বসে আছেন৷ ঋষি সবার উদ্দেশ্যে বলল,

❝আমি ডিভোর্স চাই। আমি কিছুতেই তনুর সাথে বাকী জীবন পার করতে পারব না৷❞
তনুর বাবা ঋষির মুখ প্রাণে অপরাধীর দৃষ্টিতে তাকায়৷ অপরাধী কন্ঠে প্রশ্ন করলেন,

❝জন্ম, মৃত্যু, বিয়ে তিনটাই আল্লাহর হাতে৷ তিনি যদি চান এই বিয়ে কিছুতেই টিকবে না৷ তবে একটা কথা না বলে থাকতে পারছি না৷ তুমি সে কথা কিভাবে নিবে জানা নেই৷❞
ঋষি সন্দিহান এক পলক তনুর দিকে তাকাল৷ তারপর তনুর বাবাকে উদ্দেশ্য করে বলল,

❝হেয়ালি না করে যা বলতে চান তা বলে ফেলেন৷ আপনাদের বাজে কথা শুনার বিন্দু মাত্র ইচ্ছা নেই৷❞
তনুর বাবা তনুর দিকে চোখ তুলে তাকাতেই তনুর ভেজা আঁখি জোড়া ছলছল করে উঠে৷ নিজেকে স্বাভাবিক রাখতে এদিক ওদিক তাকায়৷ তনুর কাছ থেকে দৃষ্টি সরিয়ে বললেন,

❝আমি স্বীকার করছি আমাদের ভুল৷ এখন তুমি তনুর কাছ থেকে ডিভোর্স চাইছো৷ বেশ! আমরা ডিভোর্স দিব৷ জোর করে কোনদিন ভালোবাসা বা সংসার করা যায় না৷ ডিভোর্স দিলে তনুর বদনাম আরও হবে৷ তবে তার কিছু অংশ তোমার গায়েও লাগবে৷ তোমাকে সমাজ অবশ্য কথা শুনাবে না কিন্তু তনুকে শুনাবে৷❞
ঋষি বিচলিত কন্ঠে বলল,

❝আমি আপনার কথা বুঝতে পারছি না৷ দয়া করে খোলাসা করে সবকিছু বলেন! ঘুরিয়ে কথা বলা আমার মুটেও পছন্দ নয়৷ আপনাকে সম্মান করি বলেই এখনও কিছু বলিনি৷❞
তনুর বাবা পুনরায় বললেন,

❝তুমি এখন অনেক বড় হয়ে গেছো৷ তোমাকে বুঝানোর ক্ষমতা আমার নেই৷ কেননা তুমি ভালো মন্দ বুঝতে পার৷ আমার কথা হলো তুমি তনুকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করবে। তখন কি তোমার দ্বিতীয় বিয়ে হবে না৷ তুমি কি সেই আগের মতোই থাকবে৷❞
ঋষির মা গুলবাহার কথার মধ্যে বলে উঠলেন,

❝আপনি কিন্তু আমার ছেলেকে কথার মায়াজালে ফাঁসানোর চেষ্টা করছেন৷ সোনা আংটি যেমনই হোক তেমনই ভালো৷ আমি চাইনা আমার ছেলে তনুর সাথে সংসার করুক৷ আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন৷❞
তনুর বাবা তনুর মুখপ্রাণে তাকালেন৷ তনু শাড়ির আঁচল দিয়ে মুখ লুকিয়ে কান্না করছে৷ চোখের ইশারায় ভরসা দিয়ে বললেন,

❝যেহেতু ডিভোর্স চান, ডিভোর্স হবে৷ তবে সবকাজ আপনাদের করতে হবে৷ আমরা কোন কাজ করতে পারব না৷ আর হ্যাঁ কোর্টে আবেদন করেন৷ কোর্ট অনুযায়ী ডিভোর্স না হওয়া অব্দি তনু এই বাড়িতেই থাকবে৷ ডিভোর্সের পর আমরা তনুকে নিয়ে বাড়িতে চলে যাব৷❞
তনুর বাবা কথা ঠিক মেনে নিতে পারল না৷ কারণ তনু এই বিয়ে ভাঙতে চাইনা৷ তাই তারা যেমনটা বলবে তাই হবে৷ গুলবাহার চৌধুরী মৃদু হেসে বললেন,

❝তা নয় হয় ঠিক আছে৷ দেনমোহরের টাকা…..❞
তনুর বাবা সম্পুর্ন কথা বলতে দিলেন না৷ গুলবাহারের কথার মধ্যে বললেন,

❝আপনাদের দেনমোহরের টাকা দিতে হবে না৷ আমার মেয়ে আমার কাছে বুঝা হয়নি৷ আমি আমার মেয়ের জীবনকে আর নষ্ট করতে চাইনা৷❞
________________________________________
দেখতে দেখতে কেটে যায় পাঁচ দিন৷ পাঁচ দিন ঋষি তনুর সাথে একটাও কথা বলেনি৷ তনু কথা বলার চেষ্টা করলে ঋষি এড়িয়ে গেছে৷ ঋষি কিছুতেই মেনে নিতে পারছে তনুকে৷ ঋষির কথা হলো বিয়ের পর হলেও ঋষিকে কথাটা জানানোর উচিত ছিল৷ কেন অন্য মানুষের কাছ থেকে জানতে হবে? ঋষি ডিভোর্স পেপার নিয়ে তনুর রুমে প্রবেশ করল৷ তনু ঘরের এক কোণে বসে কোরআন শরিফ তিলাওয়াত করছিল৷ ঋষির উপস্থিতি বুঝতো পেয়ে কোরআনের কিছু আয়াত পড়ে রেখে দিল৷ পরবর্তীতে সেখান থেকে পড়তে পারে৷ তনু মৃদু স্বরে বলল,

❝কিছু বলবেন? না মানে হুট করে এই ঘরে আসলেন তো৷❞
ঋষি অন্য দিকে তাকিয়ে জবাব দিল,

❝হ্যাঁ! সোফার উপর ডিভোর্স পেপার রাখা আছে৷ আমি সাইন করে দিয়েছি৷ তুমি সাইন করে দিলেই আমি কোর্টে জমা দিতে পারি৷❞

❝আপনি সত্যিই আমাকে ডিভোর্স দিবেন৷ তবে আপনাকে একটা অনুরোধ করলে রাখবেন!❞
সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষির দিকে৷ এই বুঝি ঋষি মানা করে দিবে৷ তনুর চোখের দিকে তাকিয়ে বলল,

❝কিসের অনুরোধ? রাখার মতো হলে চেষ্টা করব।❞

❝আমাদের সম্পর্ক নিয়ে আবার ভাবার অনুরোধ রইল৷ আপনার ভাবনার সঠিক জবাব আসলে আমি সাইন করে দিব৷ কোন অভিযোগ রাখব না৷❞
ঋষি কথা না বাড়িয়ে চলে আসে৷ দরজার কাছে আসতেই তনু বলে উঠল,

❝এখন আমাদের সম্পর্কে ভাটা এসে হানা দিয়েছে৷ পরিবারের মানুষ মেনে নিতে সময় লাগবে৷ কিন্তু ভালোবাসার মানুষকে হারালে আশি বছর পরেও আফসোস করতে হয়৷❞

চলবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ