Friday, June 5, 2026







তোমাতেই পূর্নতা পর্ব-০৮

#তোমাতেই_পূর্নতা
#পর্বঃ৮
#লেখিকা_নিদ্রানী_নিদ্রা

বর্ষা ও তিন্নি কলেজ থেকে রওনা হলো বর্ষার বাবার বাড়ির উদ্দেশ্যে। বিয়ের এতো দিন পর একবার ও বাবার বাড়িতে যাওয়া হয়নি বর্ষার । আজকে সকালে বর্ষার আম্মু ফোন দিয়ে বলল,

” বর্ষা মা অনেকদিন হলো তোকে দেখি না। আয়ানকে নিয়ে আয় না মা । আম্মুর কথা কি মনে পড়ে না ?

বর্ষার আম্মু কল কাটার পর বর্ষা আয়ানকে বলেছিল ,

” বিয়ের পর একবার ও আমাদের বাড়িতে যাইনি । আম্মু , আব্বুকে ও দেখতে ইচ্ছে করছে । আজকে চলুন না যাই !

আয়ান একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল ,

” সরি ! আজকে অফিস একটা জরুরী মিটিং আছে । আমি আজকে যেতে পারবো না ‌।

আয়ান একটু থেমে আবারও বললো,

” তুমি আজকে কলেজে যাবে তো ?

বর্ষা মাথা নাড়িয়ে বলল,

” হ্যাঁ যাবো ।

” তাহলে বরং তুমি আর তিন্নি কলেজ থেকে চলে যেও।

বর্ষা গাল ফুলিয়ে বলল,

” আচ্ছা !

বর্ষাকে গাল ফুলাতে দেখে আয়ান হেসে দিল । নিজেকে স্বাভাবিক করে বলল,

” আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে যাব ! এবার খুশি ?

বর্ষার চোখ মুখে খুশির ঝিলিক দেখা দিল । হাসিমুখে বলল ,

” অনেক খুশি !

*******

সকালে বর্ষার আব্বুকে বাজারে পাঠিয়েছেন বর্ষার আম্মু । মেয়ের পছন্দের খাবার রান্না করবেন আজকে । বর্ষার আব্বু বাজার থেকে ফিরে আসার পর রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে বর্ষার আম্মু । শুভ রান্নাঘরে পানি খেতে আসে । পানি খেয়ে আম্মুর দিকে তাকিয়ে দেখে তার আম্মু খুশি মনে রান্না করছে । শুভ তার আম্মুকে জিজ্ঞেস করল ,

” কি ব্যাপার আম্মু ? আজকে যেন তোমাকে খুশি খুশি লাগছে !

বর্ষার আম্মু তরকারিতে লবণ দিতে দিতে বলল,

” আজকে বর্ষা আসছে ।

” আমার বোন আসছে আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না ?

” তোকে বলবো বলবো করে ও বলতে পারি নি !

” আমার বেলায় তো কিছুই মনে থাকে না । সব তোমার মেয়ের বেলায় মনে থাকে ।

” দেখছো মেয়েটার বিয়ে হয়ে গেছে তারপরও কেমন ঝগড়া করে !

” বিয়ে হয়েছে তো কি হয়েছে ! আমার বোন আমি ঝগড়া করবো ।

” আচ্ছা বাবা করিস । এখন গিয়ে গোসল করে নে । কিছুক্ষণ পর ওরা চলে আসবে ।

” যাচ্ছি ।

বর্ষা ও তিন্নি বর্ষাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে । তিন্নির বুক ধুকপুক করছে । হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে । শুভকে দেখার প্রবল ইচ্ছে জাগছে মনে । চোখ মুখে খানিক লজ্জার আবাস পাওয়া যাচ্ছে । বর্ষা তিন্নির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে বলল ,

” কিরে এভাবে লজ্জা পাচ্ছিস কেন ? এখানে তো লজ্জা পাওয়ার মতো কিছু দেখছি না !

তিন্নি বর্ষার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ,

” তোর ভাইয়া বাসায় আছে ?

বর্ষা এতক্ষণে তিন্নির লজ্জার কারণ বুঝতে পারল । তিন্নির মাথায় একটা গাট্টা মেরে বলল ,

” দাঁড়া আমি তোর ভাইয়াকে বলে তর একটা ব্যবস্থা করছি !

কথাটা বলেই বর্ষা কলিংবেল চাপ দিলো । বর্ষার কথায় তিন্নি আঁতকে উঠলো । মেকি হেসে বলল ,

” তুই আমার কলিজার বান্ধবী , আমার দশটা না পাঁচটা না একটা মাএ বেষ্টফ্রেন্ড ! তুই প্লিজ ভাইয়াকে কিছু বলিস না । তুই তো ….

তিন্নি কথা বলার মাঝেই দরজা খুলে দিল বর্ষার আম্মু ।
তিন্নি আর কিছু বলল না । বর্ষা তার আম্মুকে জড়িয়ে ধরল । নিজেদের মধ্যে কুশল বিনিময় করল । তখন উপর থেকে ডাক ভেসে আসল ,

” আম্মু ! ও আম্মু দেখে যাও তো !

শুভর কন্ঠস্বর শুনে তিন্নির মধ্যে অস্থিরতা কাজ করছে। মনের মাঝে মানুষটাকে দেখার প্রবল ইচ্ছা জেঁকে বসেছে ।

” ছেলেটা এখনও নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে শিখলো না। সবসময় খালি আম্মু , আম্মু করে ‌।

কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে এক হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে নিচে নামছে । তিন্নি শুভর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে । শুভ সিঁড়ি বেয়ে নিচে নেমে বর্ষার দিকে তাকিয়ে হেসে কিছু বলতে যাবে তখন তিন্নির দিকে নজর গেল । তিন্নির দিকে ভ্রু কুঁচকে তাকালো কিন্তু তিন্নির কোনো পরিবর্তন হলো না । এতক্ষণ লজ্জায় মিইয়ে থাকা মেয়েটা এখন যেন বড্ড নির্লজ্জ হয়ে গেল । তিন্নি এভাবে তাকিয়ে থাকাতে শুভর অস্বস্তি হচ্ছে । শুভ বর্ষার পাশে বসে বর্ষাকে ফিসফিস করে বলল ,

” তোর ননদ কে এভাবে তাকাতে মানা কর । আম্মু এসে দেখলে কি ভাববে !

বর্ষা শুভর কথায় তিন্নির দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বলল,

” ওই , একটু আগে তো লজ্জায় লাল হয়ে ছিলি ! এখন এভাবে তাকিয়ে আছিস কেন ? লজ্জা কি আকাশে উড়াল দিছে ?

বর্ষার কথা যেন তিন্নি শুনেও শুনল না । বর্ষা এবার একটু জোরে বলল ,

” তিন্নি ?

তিন্নি ঘোর থেকে ফিরে এসে নিজের কান্ডে নিজেই লজ্জা পেল । শুভ তিন্নির অস্বস্তি বোঝতে পেরে এখান থেকে উঠে চলে গেল ।

—————

রাত এগারোটায় আয়ান বর্ষাদের বাসায় আসল । বর্ষা সন্ধ্যা থেকে আয়ানের জন্য অপেক্ষা করছিলো কিন্তু আয়ান সেই দেরি করে আসলো । আয়ান আসার পর বর্ষা একটা কথা ও বলছে না আয়ানের সাথে । আয়ান বর্ষার দিকে সামনে গিয়ে কানে ধরে বলল ,

” এভাবে রাগ করে থেকো না ! বললাম তো ভুল হয়েছে। আমি তো ইচ্ছে করে দেরি করিনি । এমন হবে না আর !

বর্ষা আয়ানের দিকে তাকিয়ে বলল ,

” কালকে সকালে তো চলেই যাবেন ! সন্ধ্যার দিকে চলে আসলে কি আপনার চাকরি চলে যেত ? আপনাদেরই তো অফিস ।

” আরেক বার এসে বেশি দিন থেকে যাব ।

” সত্যি ?

” হুম ।

আয়ান বর্ষার রুমের দিকে তাকিয়ে দেখল রুমটা অগুছালো । আয়ান বর্ষার দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল ,

” তোমাকে না বলেছি রুম সবসময় গুছিয়ে রাখবে ! এখন ও রুমটা অগুছালো কেন ?

বর্ষা আমতা-আমতা করে বলল ,

” আমি আসলে রুমে আসিনি কিছুক্ষণ আগেই এসেছি !

এমন সময় বর্ষাকে বর্ষার আম্মু ডাক দিল । বর্ষা আয়ানকে বলল ,

” আপনি একটু রুমটা গুছিয়ে দেন না ।

কথাটা বলেই বর্ষা রুম থেকে বেরিয়ে আম্মুর কাছে গেল । কিছুক্ষণ পর রুমে উঁকি দিয়ে দেখে আয়ান রুম গুছাচ্ছে । বর্ষা তখন পাশের রুম থেকে তিন্নিকে ঠেকে এনে বলল,

” তোকে বলেছিলাম না , তোর ভাইয়াকে দিয়ে আমার রুম গুছাবো ! দেখছিস আজকে তোর ভাইয়া আমার রুমটা গুছিয়ে দিচ্ছে ।

” তুমি তো এখন আমার ভাইয়ার বউ হয়ে গেছো তাই ভাইয়া রুমটা গুছিয়ে দিচ্ছে । না হলে জিবনেও গুছিয়ে দিতো না ।

” তর ভাইয়ের বউ না হলেও আমি তর ভাইয়াকে দিয়ে রুম গুছিয়ে নিতাম। হুহ !

#চলবে

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ