Friday, June 5, 2026







এক শহর প্রেম পর্ব-০৭

#এক_শহর_প্রেম💓
লেখনীতেঃ #নুরুন্নাহার_তিথী
#পর্ব_৭
হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে মারসাদ ও আহনাফ সিগরেট ফুঁ*কছে। এটা ওদের এক বাজে স্বভাব বলা যায়। রবিন, রিহান ও মৃদুল মোবাইলে গেইম খেলছে এখন। আহনাফ সিগরেটের ধোঁয়া ছেড়ে কৃষ্ণ অম্বরে দৃষ্টিপাত করে মারসাদকে জিজ্ঞেস করে,

–আদিরার পেছোনে গিয়েছিলি?

মারসাদ নিরব হাসলো কিন্তু জবাব দিলো না। আহনাফ প্রতিউত্তর না পেয়ে বলে,
–আমি কিভাবে জানলাম জানতে চাইলি না?

মারসাদ ভাবলেশহীন ভাবে বলে,
–আমার বোনকে সঙ্গ দিতে গিয়েছিলি। তারপর সেখান থেকে স্টুডেন্ট পড়াতে গিয়েছিস।

আহনাফও হাসলো। ওদের কথা শুনে মনে হচ্ছে দুই বন্ধু একে অপরকে নজরবন্ধী করে রাখে! মারসাদ একটু রম্য স্বরে পি*ঞ্চ করে বলে,
–তা তোর টিউশন তো সন্ধ্যা সাড়ে সাতটা ও নয়টায় ছিল তাই না? তাহলে ওই সময় কেনো গেলি?

আহনাফ বাঁকা হেসে মারসাদকে বলে,
–তুই কোনো ওই রাস্তায় গেলি? আমাকে ছাড়া তো তুই একা যাস না ওখানে।

মারসাদ ও আহনাফ দুইজন দুজনের দিকে তাকিয়ে জোড়ালো হাসলো। ভেতর থেকে রিহান ওদের হাসি শুনে আওয়াজ করে বলল,

–কী-রে? তোদের কী পে ত্নী ধরছে? এমন করে হাসোস কেন?

আহনাফ জোরে বলে,
–তুই তোর গেইম খেল আর চিৎকার করতে থাক। পরে হেরে না যাস আবার!

মারসাদ লম্বাশ্বাস ফেলে ভাবলেশহীন কন্ঠে বলে,

–এভরিথিং ইজ এট্রাকশন এন্ড ইনফেচুয়েশন।

আহনাফ মারসাদের কাঁধে হাত রেখে বলে,
–ইনফেচুয়েশন থেকে লাভ। মায়া থেকে ভালোবাসা। প্রতিটা মূহুর্তে নিজের মধ্যে বিপরীত পাশের মানুষটার জন্য প্রেম প্রেম পায় তারপর এক প্রেমকাহিনী। আমরা বিভিন্নরকম ভাবে প্রেমে পরি। তুইও পরেছিস!

মারসাদ তীক্ষ্ম দৃষ্টিতে আহনাফকে পর্যবেক্ষণ করলো। আহনাফের চোখে মুখে চাপা হাসি। মারসাদ জেদী স্বরে বলল,

–এসব কোনো লাভ-সাব না বুঝেছিস? মেয়েটার ভীতু সরল মুখাবয়ব দেখতে ভালো লাগে তাই আরকি!

আহনাফ ব্যাঙ্গ করে বলে,
–তাই বুঝি মারসাদ ইশরাক তার আপিলির প্রিয় ড্রেসটা আদিরাকে পড়তে দিলো!

থমথমে হলো মারসাদের মুখশ্রী। আহনাফ বুঝতে পারে নি মারসাদের খারাপ লেগে যাবে। আহনাফ কিছু বলতে উদ্যত হলে মারসাদ থমথমে কন্ঠে বলে,

–তার প্রয়োজন ছিল সেটার। আপিলির কিছু যদি কারও প্রয়োজনে ব্যাবহৃত হয় তবে আমার আপিলির নিশ্চয়ই ভালো লাগবে।

মারসাদ সিগরেটটা ফেলে রুমের ভিতরে চলে যায়।
__________

সপ্তাহখানেকের বেশি কেটে যায়। আদিরার সাথে মারসাদের খুব একটা দেখা হয় নি। দেখা হলেও চোখাচোখি পর্যন্ত সিমাবদ্ধ। আদিরা পরের মাসের জন্য সকালের দিকে একটা টিউশন খুঁজছে। কিন্তু পাচ্ছেই না। মাস শেষ হতে আর ১০-১৫ দিনের মতো আছে। স্টুডেন্টের মাকেও বলে রেখেছে। তিনি দেখবেন বলেছেন। সামনের মাসে এক্সামও আছে। বই তো কেনা হয় নি তার তাই সে সময় পেলে লাইব্রেরিতে চলে যায়। আজও লাইব্রেরিতে বসে একটা বই থেকে কিছু নোট করছিল তখন কেউ একজন এসে সামনে থেকে আদিরার বইটা বন্ধ করে দেয়। আচমকা এমন হওয়াতে আদিরা চমকে তাকায়। সামনে অচেনা কিছু ছেলে। বেশভূষা আদিরার কাছে সুবিধার লাগছে না। একটা ছেলে আদিরার থেকে বইটা নিয়ে উল্টেপাল্টে দেখলো। তারপর ধ*পাস করে বইটা টেবিলের উপর রেখে দিয়ে ছেলেটা তাচ্ছিল্য স্বরে বলল,

–এসব পড়াশোনা করার কী দরকার তোমার? তোমার তো রিচ বয়ফ্রেন্ড আছেই। মারসাদ ইশরাক! ভার্সিটির সিনিয়রকে তো নিজের ইশারায় এনে ফেলেছো তাহলে এসব মোটাসোটা বই পড়ে সময় নষ্ট করা তো ইউজলেস! তা মারসাদকে কীভাবে তোমার দিওয়ানা বানালে? রূপ দিয়ে বুঝি?

আদিরার গা ঝিমঝিমিয়ে উঠলো। প্রতিটা কথার কতোটা ঘৃণ্য গভীরতা আছে তা স্পষ্ট। ছেলেগুলোর বাজে মন্তব্যে আশেপাশের কিছু ছাত্র-ছাত্রী নিজেদের কাজ ফেলে উৎসুকভাবে চেয়ে আছে। ওই ছেলেটাই আবার বলে,

–চলো। তোমাকে সাগর ডেকে পাঠিয়েছে। মারসাদকে কীভাবে নিজের জাঁলে ফাঁসালে তা আমরাও জানতে চাই।

কথাটা বলেই ছেলেটাসহ সাথের যারা ছিল তারা বিশ্রি হাসলো। আদিরার চোখে অশ্রুরা টলমল করছে। আশেপাশের কেউ এগিয়ে এলো না। দুই-একজন ছেলে উঠে বাহিরে চলে গেলো লাইব্রেরি থেকে। আদিরা কারও কিঞ্চিত পরিমানও সহোযোগিতা না পেয়ে মনঃক্ষুণ্ণ হলো। নিরবে চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় নেই। ওদের মধ্যে আরেকটি ছেলে আদিরাকে কাঁদতে দেখে ব্যাঙ্গ করে বলে,

–এমনভাবে কাঁদে না খুকুমণি। চলো আমাদের সাথে।

ছেলেগুলো আদিরাকে নিয়ে যেতে চাইলে আশেপাশে লক্ষ্য করে দেখে সবাই তাকিয়ে আছে তাই লাইব্রেরি থেকেই একটা মেয়েকে ডাক দেয় যাতে সেই মেয়েটা আদিরাকে টেনে নিয়ে যেতে পারে। ওই মেয়েটাও বাধ্য হয়ে আদিরার কাছে আসে। অসহায়ভাবে আদিরার ভীত মুখের দিকে তাকিয়ে ছেলেগুলোর সাথে নিয়ে যেতে থাকে। আদিরা না যাওয়ার জন্য অনেক বারণ করলেও ছেলেগুলো তোয়াক্কা করে না। লাইব্রেরি থেকে বের হওয়া মাত্রই যখন ডান দিকে মোড় নিবে তখনি এক ভরাট কন্ঠস্বরের অধিকারী মানুষ ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠে,

–নিলয় ভালোয় ভালোয় আদিরাকে ছেড়ে দে। নয়তো পস্তাতে হবে।

আদিরা কান্নারত ঝাপসা চোখে ভরাট কন্ঠস্বরের অধিকারী ছেলেটির মুখমণ্ডল পরিষ্কার ঠাওর করতে পারলো না তবে গলার স্বরে পরিচিত মনে হলো। ছেলেগুলোর মধ্যে নিলয় নামের ছেলেটি বলে উঠে,

–দেখ মারসাদ, তুই তোর মতো থাক। তোর সময় আমরা কেউ বাঁধা দিতে আসিনি তাই আমাদের সময়ও তুই আসবি না। মেয়েটাকে সাগর নিয়ে যেতে বলেছে তাই ওকে নিয়ে যাবো। বাগড়া দিতে আসবি না। মারসাদ তাচ্ছিল্য হেসে বলে,

–তা মেয়েটাকে নিয়ে যাওয়ার কারণটা তো আমাকেই বানানো হয়েছে তাই না? আমার জন্য তো আমি কোনো নির্দোষের ক্ষতি হতে দিতে পারি না। ভালোয় ভালোয় বলছি আদিরাকে ছেড়ে দে আর নিজেদের মতো থাক।

মারসাদ আদিরার হাত ধরে রাখা মেয়েটার দিকে তাকালো। মেয়েটি সাথে সাথে আদিরার হাত ছেড়ে দিয়ে লাইব্রেরিতে চলে গেলো আবার। আদিরা সেখানে দাঁড়িয়ে চোখের জল মুছে চলেছ। নিলয় নামের ছেলেটা মারসাদকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলে,

–ভালো করছিস না মারসাদ। এর মূল্য চু*কাতে হবে। এই মেয়ের জন্য তোর এতো দরদ কেনো? যা খুশি হোক ওর। তুই আমাদের মাঝে নাক গলাস কেন?

মারসাদ নিলয়ের কাছে এসে নিলয়ের কাঁধে হাত দিয়ে শার্টের উপর ময়লা ঝাড়ার মতো করে শান্ত স্বরে বলে,

–নিজেদের মতো থাক। বাকিটা তোদের না জানাই উত্তম। সাগরকে বলে দিবি, মারসাদকে ভিপির পদ থেকে স্বেচ্ছায় সরে যেতে শুনে এতো খুশি হওয়ার কিছু নেই। মারসাদের প্রতিচ্ছবি এখনও আছে। নিজের ভাগ্যের কথা ভাব তোরা।

নিলয় ও সাথের ছেলেদের নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। মারসাদ গিয়ে আদিরার সামনে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলে,

–এতো অবলার মতো চুপচাপ থাকো কেনো তুমি? এতো ভীতু কেনো তুমি? নিজের সেফটির ব্যাপারে কোনো হুঁশ জ্ঞান নেই তোমার। ছেলেগুলো কিছু বাজে মন্তব্য করলো আর তুমি কাঁদা শুরু করলে। সাগরকে ভয় পাও বলেই সে তোমাদের দিয়ে যা-তা করায়। টিচারের সাহায্য নিবে বা ভিপি আশিক ভাই ও রাসেল ভাইয়ের সাহায্য নিবে। অবশ্য তোমাকেই বা বলছি কেনো? তোমাকে যখন নাচ করতে বলেছিলাম তখনও তুমি নিশ্চুপ ছিলে। আমি চাইলেই সেটার বাজে ফায়দা তুলতে পারতাম তবে যেটুকু দরকার ছিল কাজ সেটুকুই করেছি। আজ আমি এখানে না এলে তোমাকে যে কী বাজে পরিস্থিতিতে পরতে হতো তা তোমারও ধারণা নেই। যাও ক্লাসে যাও। মাহির সাথে সাথে থাকবে। আমার ফোন নাম্বার নিয়ে রাখবে মাহির থেকে। মাহি এখনই চলে আসবে।

আদিরা নিরবে চুপ করে দাঁড়িয়ে আছে। মুখে রা পর্যন্ত নেই। মারসাদ লক্ষ্য করলো। এবার নরম কন্ঠস্বরে বলে,

–এই শহর বড্ড নিষ্ঠুর। তোমার মতো সবাই এতো সরল হয় না। এতো সহজ সরল হলে হাঁপিয়ে উঠবে তুমি। বন্ধু বানাও। জানি তুমি গ্রাম থেকে এসেছো। গ্রামের মেয়েরা তো ডানপিঠে হয়। তুমি একা বলে হয়তো এতো চুপচাপ। আমাকে যদি রাফি মেসেজ করে না জানাতো তবে আজ তুমি কতো বড়ো বিপদে পরতো তার ধারণাও নেই তোমার।

আদিরা কিছু বললো না। মাহিকে আসতে দেখে মারসাদ দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। মাহি এসে আদিরার দুই গালে হাত দিয়ে উদ্বিগ্ন কন্ঠে বলে,

–কী হয়েছে আদু? তুই কাঁদছিস কেনো? দাভাই জলদির মধ্যে ফোন করে বলল এখানে আসতে। আর কিছু বলল না।

মাহি আদিরাকে লাইব্রেরির ভিতরে নিয়ে গিয়ে বসায় তারপর কারও থেকে পানি চেয়ে নিয়ে আদিরাকে দেয়। আদিরা কিছুক্ষণের মধ্যো স্বাভাবিক হয়ে যতোটুকু সম্ভব মাহিকে বলে। মাহি আদিরাকে নিয়ে ক্লাসে গেলো।

________

সাগর রাগে ক্ষোভে ক্রুদ্ধ হয়ে হাতে থাকা বি*য়ারের ক্যান মাটিতে ছুঁড়ে মা র লো। সাগর ক্রুদ্ধ কন্ঠে বলে,

–ওই মারসাদকে আমি দেখে নিবো। ওর সবকিছু ছিনিয়ে নিতে আমি কুণ্ঠাবোধ করি না। ওই আদিরা মেয়েটাকে আমি মারসাদের জীবন থেকে দূরে সরাবোই। এতো কেয়ার ওই মেয়ের জন্য? কিছু একটা তো আছেই। এই সাগর তোর জীবন ন র ক সমতূল্য করে তুলবে মারসাদ। সামিরাকে বাগে পেয়ে গেছি তোর কারণেই। এবার পালা আদিরার। সামিরা এখন আমার চালের গুটি। ওর আদিরার প্রতি রাগ-ক্ষোভকেই আমি কাজে লাগাবো।

………

পদ্ম জলাশয়ের কাছে বসে আছে আদিরা, সাবিহা ও রিন্তি। আর মাহি রঙ তুলির সংমিশ্রণে ক্যানভাসে কিছু আঁকছে মোবাইল দেখে দেখে। আজ ক্লাসের পর মাঝের গ্যাপটা একটু দীর্ঘ। দুই ঘন্টার মতো। কিছু খাবার কিনে এনে ওরা এখানে এসে বসেছে। আদিরা মাহির বই থেকে কিছু নোট করছে আর একটু পরপর মাহির ক্যানভাসে কি আঁকছে তা দেখার চেষ্টা করছে। সাবিহা ও রিন্তি ফেসবুক নিয়ে ব্যাস্ত। দীর্ঘ এক ঘন্টা যাবত কিছু আঁকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাহি। তাও হচ্ছে না। শেষে অর্ধেকের বেশি কাজ সমাপ্ত করে মাহি ক্যানভাসটা অন্যদিকে ঘুরিয়ে শুকাতে দিলো। বাকিটা ছুটির পর আঁকবে। মাহি এসে আদিরার পাশে বসে খাবারের প্যাকেট খুলতে খুলতে বলল,

–আদু তুই চাইলে বইটা আজ নিয়ে যেতে পারিস। আমি নাহয় মোবাইলে ছবি তুলে রাখবো। তুই দুইদিন রেখে আমাকে দিয়ে দিস।

আদিরা খুশি হলো। মাহি আদিরার দিকে খাবার দিলে আদিরা ইতস্ততভাবে অল্প একটু নেয়। মেস থেকে যা নিয়ে এসেছে তা মাহি ওদের দিতে তার কেমন যেনো লাগছে। মাহি আদিরার টিফিন বক্স খুলে আলু ভাজি দিয়ে রুটির টুকরো ছিঁড়ে নিজেই খেয়ে নেয়। সাবিহা ও রিন্তিও রুটি ছিঁড়ে নিলো। মাহি রুটি খেতে খেতে বলে,

–দারুন স্বাদ তো। আমার রুটি ভাজি খাওয়া না হলেও স্বাদটা অনেক মজা। সাবিহা, রিন্তি তোদের কেমন লাগলো?

রিন্তি বলে,
–অনেক মজা। আমার তো আলুভাজি সবসময় প্রিয়। কিন্তু হোস্টেলে আলুর সাথে পেঁপে দিয়ে ভাজি করে যা আমার একটুও ভালো লাগে না। পেঁপে কেন দিবে! বিরক্ত লাগে।

সাবিহাও একই ভাবে বিরক্তি প্রকাশ করে। ওরা চারজনে মিলেমিশে টিফিন শেষ করে। এখন ক্লাসের জন্য যাবে। আদিরা উৎসুক কন্ঠে মাহিকে বলে,

–মাহি তোমার চিত্রটা দেখাও না।

মাহি নাচক সুরে বলে,
–উহু। আগে পুরোটা শেষ করি তারপর। এখন উপরে পর্দা দিয়েই রাখবো। এখন দেখলেও বুঝবি না কিছু তোরা।

ওরা চারজন ক্লাসের উদ্দেশ্যে চলে যায়।

চলবে ইন শা আল্লাহ্,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ