Friday, June 5, 2026







শুরুটা অন্যরকম পর্ব-০৫

#শুরুটা_অন্যরকম
#পর্ব_০৫
#অধির_রায়

নিয়তির ব্যথার জন্য পা ফেলতে পারছে না৷ তবুও কষ্ট করে পা ফেলার চেষ্টা করছে। ধীর পায়ে ওয়াসরুমের দিকে পা বাড়াতেই নিয়তি শূন্যে ভাসতে থাকে।

— নিয়তি চিৎকার করতে নিলেই নির্বণ বলে উঠে, “স্টপ! একটা কথাও বলবে না৷ হাঁটতে পারছে না মহারানী তাও হাঁটার চেষ্টা করছে৷ ”

— আপনি এখনো জেগে আছেন। আর আপনি হুট করেই ভুতের মতো আমাকে কোলে তুলে নিলেন কেন?

— হাঁটতে পারছো না সেদিকে তোমার কি কোন খেয়াল আছে? নিজের দিকে এভার একটু খেয়াল রাখো।

— আমাকে নিয়ে চিন্তা করতে হবে না৷ আমার কিছু হবে না৷ এর থেকে কত বড় আঘাত পেয়েছি তখন কিছু হয়নি৷ এখন আবার কি হবে?

— কথায় আছে না “ভাঙবে ঠিক মচকাবে না৷” আমি তোমাকে ওয়াসরুমে দিয়ে আসছি৷

— এই এই না৷ নামান আমাকে। আপনি আমার ওয়াসরুমে যাবেন৷ আমি ওয়াসরুমে যাব না৷ আপনিই যান ওয়াসরুমে।

— ওকে ফাইন৷ আমারও কোন ইচ্ছা তোমার মতো মোটুকে কোলে তুলে নিতে।

— আপনার উপর চাঁদ ভেঙে পড়বে৷ আমার ভর মাত্র ৫৬ কেজি৷ আমাকে মোটু বানিয়ে দিলেন৷ আমি এখনো একটা নিষ্পাপ শিশু।

— চোখ বড় করে, ” তুমি শিশু৷ মিস নিয়তি তুমি শিশু নয়৷ তোমাকে বুড়ী শিশু বলতে হবে।”

— নিয়তি নির্বণের বুকে কামড়ে দিয়ে ” ওই ব্যাটা আপনাকে আমি কোলে নিতে বলেছি৷ নামান আমাকে৷”

— নির্বণ ক্ষেপে বলে উঠে, ” তোমার মতো মেয়েদের সাহায্য করাটাই আমার ভুল।”

নির্বণ নিয়তিকে ছেড়ে দেয়৷ সাথে সাথে নিয়তি ফ্লোরে পড়ে যায়। নিয়তি ভাবতে পারেনি নির্বণ তাকে ফেলে দিবে৷

— নিয়তি কোমরে হাত দিয়ে, “ও মাগো ও বাবা গো আমার কোমর ভেঙে গেছে৷ তোমাদের মেয়ে পঙ্গুত্ব হয়ে গেছে৷ আর কেউ তোমাদের মেয়েকে বিয়ে করবে না৷”

— চেঁচিয়ে বলে উঠে, “সাট আপ। এত রাতে তোমার নাটক না করলে হয় না৷” সব সময় ড্রামা নিয়ে থাকে৷ একটা ড্রামাবাজ মেয়ে।

— আপনি জানেন, “আমার কোমর ভেঙে গেছে৷” একে তো আমি ঠিকভাবে হাঁটতে পারছি না৷ তার উপর কোমরে ভেঙে গেছে৷

নির্বণ নিয়তি কোমরে হাত রেখে দেখার চেষ্টা করে৷ নিয়তি কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে নির্বণের শার্ট খাঁমচে ধরে। নির্বণ নিয়তির কোমরে হাত দিয়ে নিয়তিকে কোলে তুলে নেয়৷ নিয়তি চোখ বন্ধ করে নির্বণের গলা জড়িয়ে ধরে৷ এটা ভেবে যে আবার ফেলে দিবে না তো।

নির্বণ নিয়তিকে কোলে করে ওয়াসরুমে নামিয়ে দিয়ে আসে৷ আসার সময় নিয়তি ওয়াসরুমের দরজা বন্ধ করতে নিলেই নির্বণ পা দিয়ে তা আটকাতে বাঁধা দেয়৷

— নিয়তি শুকনো গলায় বলে উঠে, “আপনি দরজা বন্ধ করতে দেন না কেন? আপনার সমস্যা কি?”

— ব্রু নাচিয়ে বলে উঠে, ” আমি বাহিরে আছি৷ দরজা বন্ধ করতে হবে না৷ তোমার কাজ শেষ না হওয়া অব্দি আমি এখানেই আছি৷ ভিতরে যাব না৷ এইজন্য তোমাকে আমি আটকাচ্ছি যেন কোন সমস্যা হলে সাহায্য করতে পারি৷”

নিয়তি বাধ্য মেয়ের মতো নির্বণের কথা মেনে নেয়। নির্বণ ওয়াসরুমের বাহিরে নিয়তির জন্য অপেক্ষা করছে৷ নিয়তি ভাবতেই পারছে না নির্বণ তার জন্য এত কিছু করবে। নিয়তি ভেবে নিয়েছিল নির্বণ বাহিরে নেই৷ হেঁটে চলে যেতে নিলেই নির্বণ চোখ পাকিয়ে সামনে দাঁড়ায়।

— ক্ষেপে বলে উঠে, ” এই মেয়ে তুমি কি একবার কিছু বললে বুঝতে পার না৷ আমি কতবার বললাম আমি বাহিরে তোমার জন্য ওয়েট করছি৷”

— আসলে স্যার আমি বুঝতে পারিনি৷ আমি ভেবেছিলাম আপনি চলে এসেছেন৷

নিয়তির উপর রাগ দেখিয়ে নিয়তিকে কোলে তুলে নেয় নির্বণ। নিয়তিকে বিছানায় শুয়ে দেয়৷ নিয়তির গায়ের উপর কম্বল দিয়ে দেয়।

— নিয়তি কিছু বলতে নিলেই নির্বণ থামিয়ে বলে উঠে, “যদি মুখ থেকে একটা কথা বের হয় কোমর যতটা ভালো আছে ততটাও ভালো থাকবে না৷”

নিয়তি ভয় পেয়ে কম্বল চোখে মুখে দিয়ে শুয়ে পড়ে৷ নির্বণ সোফায় এসে নিয়তির দিকে মুখ করে শুয়ে পড়ে৷ নিয়তি চোখ মুখ থেকে কম্বল সরিয়ে নিয়ে ভাবতে শুরু করে।

” স্যার আপনি সব সময় মানুষের ভালো চেয়ে এসেছেন৷ কিন্তু নিজের দিকটা একবারও ভেবে দেখেছেন৷ নিজের কষ্ট কাউকে বুঝতে দেন না৷ আপনি সব সময় অন্যের খেয়াল রাখেন৷ অন্যের চাওয়া পাওয়া গুরুত্ব দেন৷ আপনার মনটা ভীষণ ভালো।

নিয়তি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে জানা নেই৷ সকাল বেলা ঘুম ভাঙে নির্বণের ডাকে৷ নির্বণ নিয়তির জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছে।

— নিয়তি হতদন্ড হয়ে উঠতে নিলে নির্বণ বলে উঠে, ” একদম উঠতে হবে না৷ আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি৷ নিজ হাতে চা করে এনেছি।”

— আপনি আমার জন্য চা করে এনেছেন৷ আই কান্ড বিলিভ দিস।

— কেন আমি চা বানাতে পারি না৷ আমি অনেক ভালো চা বানাতে পারি৷ খেয়ে দেখতে পারো৷ আর হ্যাঁ তোমার বিছানা থেকে আজ উঠতে হবে না৷ তোমার সব কাজ আমি করে দিব৷ চা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে৷

নিয়তি কোন কথা না বাড়িয়ে চা নিয়ে খেতে শুরু করে৷ চা মুখে দিয়েই ফেলে দিতে চাই৷ কিন্তু কি মনে করে ফেলে দেয় না৷ চায়ে চিনির পরিবর্তে লবণ দেওয়া হয়েছে৷ লবন চা বলতে নিয়েও বলল না৷

— নিয়তি কোমল কন্ঠে বলে উঠে, ” স্যার প্লিজ একবার দেখে আসেন মা ঘুম থেকে উঠছে কি না৷”

— ওকে আমি দেখে আসছি। তুমি চা খেয়ে কাপ হাতেই রাখবে। একদম নিচে নামার চেষ্টা করবে না৷

নিয়তি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দেয়৷ সে মাটিতে পা ফেলবে না৷ নির্বণ রুম থেকে চলে যেতেই নিয়তি চা বেসিনে ফেলে দিয়ে আসে৷ নির্বণ এসে দেখে নিয়তি একই ভাবে আধ অবস্থায় শুয়ে আছে৷

— নিয়তি বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে উঠে, ” প্লিজ স্যার আমাকে মাটিতে নামার অনুমতি দেন৷ আমি মার কাছে যাব৷ মার কাছে না গেলে মা কি ভাববে বলেন না৷”

নির্বণ নিয়তির দিকে একবার তাকিয়ে নিয়তির হাত থেকে চায়ের কাপ নিয়ে রুমের বাহিরে চলে আসে৷ নিয়তি মন খারাপ করে বিছানা থেকে উঠে পড়ে৷

— নিয়তি জোরে জোরে বলে উঠে, ” আমিও দেখে নিব নিয়তিকে আটকায় কে? নিয়তি কারো উপদেশ মানে না৷ নিয়তি একাই একশো দোকানে তিনশো। সরি দু’শো।
_________

— নির্বণের মা চিন্তিত কন্ঠে বলে উঠে, ” একি নিয়তির কি হয়েছে? এভাবে তুমি কোলে নিয়ে আসলে যে।”

— নির্বণ শান্ত গলায় বলে উঠে, ” উনি তো নিয়তি। উনার আবার কি হবে? রাখে কখনো নিজের খেয়াল। গতকাল রাতে চা ফেলে দিয়েছে নিজের পায়ে।”

— একি কিভাবে? এমন একটা ঘটনা ঘটে গেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছো?

— কি করব আর? তোমাকে টেনশনে রাখতে চাইনি৷ আমি তুফান মেইলকে বলেছি যে, ” আজ রুমে বসে বিশ্বাম নাও৷ কে শুনে কার কথা? উনি তো এখানেই এসেই ছাড়বে। (নির্বণ)

— নির্বণের মা মুচকি হেঁসে, ” আমার সোনা মা আমাকে বুঝি মিস করছিলে৷” আমি জানতাম আমার সোনা মা আমাকে খুব মিস করে৷

— নির্বণ দৌড়ে দাঁড়িয়ে মনে মনে বলে উঠে, ” ড্রামাবাজ মেয়ের ড্রামা শেষ হয় না৷ কত ড্রামা করতে পারে। ভাবা যায়৷ একে না দেখলে জানতেই পারতাম না। ”

— নিয়তি নির্বণকে ভেংচি কেটে বলে উঠে, ” আমি অন্যদের কি মতো গোমড়া মুখু? আমি সবাইকে মিস করি৷ আপনাকে না দেখলে আমার দিন যে যায় না৷”

— কিন্তু মা তুমি তো আজ অসুস্থ। তুমি বরং রেস্ট নাও৷ আমি একদম ঠিক আছে৷ আমার জন্য অনেক সার্ভেন্ট আছে।

— মা সার্ভেন্টরা কি কোন কাজ নিজের মনে করে করে? তারা তো লোভ দেখানোর জন্য কাজ করে৷ আমি আপনাকে কথা দিয়েছি তো আপনার সব কাজ আমি করব৷ আর আপনাকে সুস্থ করে তুলবো আমি। আর হ্যাঁ থেরাপি রেগুলার দিতে হয়৷ না হলে সমস্যা হতে পারে৷

— নির্বণ চোখ পাকিয়ে, “এই মেয়ে স্টপ।” মায়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠে, ” মা তুমি কোন চিন্তা কর না। নিয়তির সব কাজ আজ আমি করে দিব৷ ”

— কি আপনি আমার কাজ করতে পারবেন? আপনি তো একটা কাজ করতে পারেন না৷ করেছেন কোনদিন এসব কাজ?

— নিয়তি তুমি ভুলে যেওনা নির্বণ কেন চ্যালেঞ্জ হারে নি৷ আর কোনদিন হারবে না৷

— ওকে দেখা যাক। পারলে মাকে উঠিয়ে বসান৷

নির্বণ নিয়তির রাগি দৃষ্টি নিক্ষেপ করে মার দিকে এগিয়ে আসে৷ মাকে কোলে তুলে নিয়ে হুইলচেয়ার বসিয়ে দেয়৷

নিয়তি নির্বণের এমন সাহসিকতা দেখে খুশী হয়ে যায়৷ নিয়তি ভেবে নিয়ে ছিল মাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দিবে।

— নিয়তি বলে উঠে, ” এভার মায়ের পা মালিশ করে দেন৷ দেখি মালিশ করতে পারেন কিনা ?”

নির্বণ তার মায়ের পায়ে ঠান্ডা তেল লাগাতে নিলেই নিয়তি বলে উঠে, ” কথায় আছে না ছাগল দিয়ে হাল চাষ করানো যায় না৷”

— নির্বণ ক্ষেপে বলে উঠে, ” কি বললে তুমি? আমি ছাগল? ”

— আপনি শুধু ছাগলই নয়৷ আপনি একটা গাধা।

— আর একবার বলে দেখো আমাকে গাধা। তোমার কি অবস্থা করি তুমি নিজেও জানতে পারবে না?

— আপনি গাধার মতো কাজ করবেন৷ আর আপনাকে গাধা বলা যাবে না৷

— আমি গাধার মতো কি কাজ করলাম?

— আপনি কি কচি খোকা। কিছুই জানেন না৷ মালিশ করতে হলে তেলটা হালকা গরম করে নিতে হয়৷ যারা এমন ভুল করে তাদেরকে বলা হয় মাথা মোটা, গাধা।

নির্বণ রেগে গজগজ করতে করতে তেল গরম করতে চলে যায়৷ এই দিকে নির্বণের মা আর হাসি আটকে রাখতে পারছে না। তিনি অট্টহাসি দিয়ে উঠেন৷ নির্বণ এসে দেখে তারা হাসছে।

— নির্বণ হুংকার দিয়ে বলে উঠে, “তোমাদের হাসার পর্ব শেষ হলে কাজটা করতে দাও৷”

নির্বণ খুব যত্ন সহকারে পা মালিশ করে দেয়৷ নির্বণের মাও নির্বণের প্রতি খুব খুশি হয়৷ এভাবে নিয়তির পাশে দাঁড়ানোর জন্য৷
_______________

সন্ধ্যার দিকে নিয়তি মুখ গোমড়া করে বসে আছে৷ প্রতিদিন সে তার বাবার সাথে এই সময়ে দেখা করতে যায়৷ কিন্তু আজ যেতে পারছে না৷ কাউকে কিছু বলতে পারছে না৷

নির্বণ নিয়তির সমস্যা বুঝতে পারে৷ নিয়তির দিকে একটা শাড়ি বাড়িয়ে দিয়ে বলে উঠে, ” শাড়িটা পড়ে নাও৷”

— কেন? আমি এই শাড়িতেই ভালো আছি৷ আমি এখন শাড়ি পাল্টাতে পারব না৷

— গতকাল থেকে এক শাড়ি তোমার গায়ে। মা পাল্টাতে বলেছে। আমি চাইনা এই নিয়ে কোন কথা হোক।

— ওকে.. কিন্তু।

— আমি বাহিরে আছি। সমস্যা নেই৷ দরকার পড়লে ডাক দিও৷

নিয়তি শাড়ি পড়ার পর সোফায় বসে আছে। নির্বণ হুট করেই তেড়ে আসে। নিয়তি তো ভয় পেয়ে সোফায় পা তুলে বসে৷ নিয়তিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। নিয়তি কিছু বলতে নিলেই ঝাঁকি দেয়৷ পড়ে যাওয়ার ভয়ে নিয়তি নির্বণের গলা জড়িয়ে ধরে।

নিয়তি ভাবতেও পারেনি নির্বণ তার জন্য এত কিছু করবে৷

চলবে……

ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ