Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"সেদিনও ছিলে তুমি পর্ব-০৬

সেদিনও ছিলে তুমি পর্ব-০৬

#সেদিনও_ছিলে_তুমি❤
#লেখনীতে-ইশরাত জাহান ফারিয়া
#পর্ব-৬

১৬.
ভিসি স্যার আমাদের দুজনের দিকে তাকিয়ে আছেন। আমি ভয় পেয়ে গেলাম। চুপচাপ দাঁড়িয়ে আছি। ভিসি স্যার শক্ত গলায় বললেন, ‘তোমরা এখানে কি করছো?’

আমি কি বলবো ভেবে পেলাম না।

ভিসি স্যার আদ্রে’র উদ্দেশ্যে বললেন, ‘আদ্র’ আমি তোমাদের কিছু জিজ্ঞেস করছি। ফাঁকা ক্লাসরুমে একা কি করছো এই অসময়ে?’

আদ্র বললেন, ‘আসলে স্যার আপনি যা ভাবছেন তেমন কিছু নয়।’

—“আমি যা ভাবছি সেটার কথা বলিনি, তোমরা দুজন কি করছিলে সেটা তো আমি দেখেছি। নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারবো না।”

—“তেমন কিছুই নয় স্যার।”

—“তাহলে কি আমি ভুল দেখেছি?”

—“না স্যার।”

ভিসি স্যার রেগে গেলেন। বললেন, ‘ডোন্ট টক টু মাচ আদ্র! তোমার থেকে আমি এটা আশা করিনি।’

আদ্র স্যারকে বুঝানোর চেষ্টায় রত যে আমাদের মধ্যে এমন কিছু হয়নি। কিন্তু ভিসি স্যার কিছুতেই কথা শুনছেন না। তিনি নিজের চোখে আমার সঙ্গে আদ্রকে দেখেছেন ফাঁকা ক্লাসে, আমার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। নিরবে চোখের পানি ফেলছি। আদ্রে’র দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালাম। ওনার জন্যই সব হচ্ছে, ওনার কারণে আমার লাইফটা হেল হয়ে গিয়েছে। মান-সম্মানটুকু পর্যন্ত ধুলোয় মিশিয়ে দিলো৷ ভার্সিটির দারোয়ান, আয়া-বুয়া, এমনকি অন্যান্য প্রফেসররা পর্যন্ত এই ঘটনার শামিল। কেউ কেউ বলছে যে আদ্র এমন কিছুই করতে পারেনা, কিন্তু ভিসি স্যারের কথার জোরে সে কথাটাও টিকলো না। আমাকে দুজন আয়া সান্ত্বনা দিচ্ছে। আমি ওদের বললাম, ‘আন্টি আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। ওনারা ভুল বুঝছেন!’

ওনারা শুনলে বা বিশ্বাস করলেও এসবে ওরা কিছু করতে পারবে না। যেখানে ভিসি স্যার উপস্থিত সেখানে কারো কিছু বলার নেই। সবার চিন্তিত মুখ। ভিসি স্যার খুব কড়া, কারো কথা শুনতে ওনি রাজি নন। একসময় ওনি বললেন, ‘আমি একটা ডিসিশন নিয়েছি!’

আদ্র জিজ্ঞেস করলো, ‘কি ডিসিশন স্যার?’

ভিসি স্যার ওনাকে বললেন, ‘তুমি মেয়েদের সম্মান করো?’

আদ্র বললো, ‘অবশ্যই স্যার।’

আমি এদিকে ওনার কথা শুনে মনে মনে রেগে গেলাম। অসভ্য, ইতর একটা লোকের জন্য সবার সামনে আমি অসম্মানিত হচ্ছি আর ওনি বলে মেয়েদের নাকি ওনি সম্মান করে। মিথ্যাবাদী লোক একটা। ভিসি স্যারের কথা শুনে আমি আবারও ভাবনা থেকে বেরিয়ে এলাম।

ভিসি স্যার আমার উদ্দেশ্যে বললেন, ‘তোমার নাম কি?’

আমি ভয়ে ভয়ে বললাম, ‘আরশি স্যার!’

—“তোমার প্যারেন্টস’দের মোবাইল নাম্বার দাও!”

আমি থমকে গেলাম। কি বলবো এখন? আমার প্যারেন্টস বলতে তো কেউ নেই। আমি বললাম, ‘স্যার আমার প্যারেন্টস বলতে কেউ নেই।’

স্যার অবাক হয়ে বললেন, ‘মানে?’

—“মানে স্যার আমার অভিভাবক নেই। আমার মা নেই, বাবা আমাকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে গিয়েছেন। আমি জানিনা ওনি এখন কোথায়। আমি অনাথ আশ্রমে থেকে বড় হয়েছি…”

বলতে বলতে কেঁদে দিলাম। আমি চাইতাম না আমার এই সিক্রেট কেউ জানুক। কিন্তু আজ শুধুমাত্র পরিস্থিতির চাপে আদ্রে’র জন্য সবার সামনে আমাকে এই কঠিন সত্যটা বলতে হলো। আবারও মনে করিয়ে দিলো আমি এতিম, অনাথ।

১৭.
ক্লাসরুমে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। আদ্র আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছেন হয়তো তার খারাপ লাগছে, নাহ ওনার কেন খারাপ লাগবে? ওনি তো আমার কষ্টগুলোতে আঘাত দিতে পারলে শান্তি পাবেন।

ভিসি স্যার একটু কি যেন চিন্তা করলেন। তারপর আদ্রে’র উদ্দেশ্যে বললেন, ‘স্যারকে ফোন দাও।’

আদ্র অবাক হয়ে বললো, ‘কোন স্যার?’

—“তোমার বাবা। আই মিন টু সে আমাদের সাবেক ভিসি স্যার।”

আদ্র আবারও অবাক হলো। বললো, ‘বাবাকে কি দরকার স্যার?’

—“সেটা আমি ওনাকেই বলবো। বলো এখানে আসতে। আর কোনো প্রশ্ন নয়।”

আদ্র কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ভিসি স্যারকে যথেষ্ট সম্মান করে। তাও বাবাকে ডাকাতে আদ্র বেশ কনফিউজড! করতে চেয়েছিলো একটা হয়ে গেলো আরেক ঝামেলা। ভিসি স্যার কি আরশিকে ভার্সিটি থেকে বের করে দিবেন? কিন্তু আদ্রে’র ভুলের শাস্তি আরশিকে কেন দেবে? আদ্র’ সাবেক ভিসি স্যারের পুত্র আর আরশি অনাথ বলে? এদিকে আরশিও কেমন ব্যবহার করছে আদ্রে’র সাথে, কিন্তু কেন? আদ্র আর ভাবতে পারলো না। ফোন লাগালো বাবাকে। কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে আনিস সাহেবের গলা শোনা গেলো। আদ্র বললো, ‘আব্বু!’

আনিস সাহেব বললেন, ‘বলো। কি ঝামেলা ওখানে?’

—“তুমি জানো?”

—“হুম।”

—“কে বলেছে?”

—“দারোয়ান ফোন দিয়েছিলো। একটা মেয়ের সাথে নাকি তোমাকে ফাঁকা ক্লাসরুমে দেখা গিয়েছে?”

আদ্র অপরাধী গলায় বললো, ‘হুম। কিন্তু আমাদের মধ্যে কিছুই হয়নি, আমার ওর সাথে কিছু কথা ছিলো… ”

—“আমি বুঝতে পারছি।”

—“স্যার তোমাকে আসতে বলছে এখানে!”

—“আমি ওখানে গিয়ে কি করবো?”

—“আমি জানিনা আব্বু। ভিসি স্যার তোমার সাথে কথা বলতে চান, বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন ওনি!”

আনিস সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, ‘আমি আসছি।’

আদ্র বিষন্ন গলায় বললো, ‘আচ্ছা।’

১৮.
ভিসি সাহেবের কথা শুনে আমি হতবাক। আদ্র’ ও
অবাক চোখে তাকিয়ে আছে। ভিসি স্যার বলেছেন, ‘ওনি এই মুহূর্তে আমার আর আদ্রে’র বিবাহ দেবেন নিজে দাঁড়িয়ে থেকে।’ ওনার পাশেই দাঁড়িয়ে আছে আদ্রে’র বাবা। ওনিও সহমত ভিসি স্যারের সাথে। আদ্র বললো, ‘কি বলছেন স্যার? বিয়ে মানে?’

—“মানে তোমাদের দুজনের বিয়ে দেবো আমরা।”

—“কিন্তু কেন স্যার?”

আদ্রে’র বাবা ধমকে ওঠে বললেন, ‘আমরা যা ডিসাইড করেছি তা-ই হবে। তুমি নিশ্চয়ই তোমার বাবার কথার অমান্য করবেনা?’

—“কিন্তু বাবা….!”

—“আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছিনা। ভিসি স্যার নিজের চোখে তোমাদের বিভ্রান্তিকর অবস্থায় দেখেছে, তুমি কি আমার মানসম্মান নষ্ট কর‍তে চাও?”

আদ্র রেগে গেলেও চুপ করে গেলো। বাবার কথা অমান্য করার বা বাবার মুখে তর্ক করার সাহস কোনোদিনও করেনা, যতই ক্ষমতাবান পলিটিক্যাল লিড্যার হোক না কেন। বাবার সম্মানের বিষয়ে সর্বদাই সচেতন। তাও দোষটা ওর নিজেরই, এই ভর সন্ধ্যায় একটা মেয়ের সাথে এভাবে দেখলে যে কেউওই বাজে মাইন্ডে নিবে। কিন্তু আমি? আমি এখন কি করবো? সবাই সবার মতামত জানিয়ে দিলো, কিন্তু আমি এখন কি করবো? বড় বড় স্যাররা আমার সামনে, ওদের বিরুদ্ধে আমি এখন কি বলবো? আমাকে কি তাহলে ওই আদ্রে’র সাথে বিয়ে দিয়ে দিবে ওরা? এই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে, আমার যদি অভিভাবক থাকতো, তাহলে নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার করতো। আমি কাঁদছি! সে কান্না কেউ দেখতে পেলো না। এই কান্না দেখার কেউ নেই সৃষ্টিকর্তা ছাড়া!

কাজি এলো। একটা কাগজে দুটো সাইন করে কাগজের স্বামী-স্ত্রী সম্পর্কে আবদ্ধ হয়ে গেলাম আমি আদ্রে’র সাথে। যাকে এই মুহূর্তে আমি সহ্য করতে পারছিনা, খুন করে ফেলতে ইচ্ছা করছে। আদ্র আমার দিকে আড়চোখে তাকালো, আমি মুখ ফিরিয়ে নিলাম ঘৃণায়। ওর চোখদুটোর দিকে তাকালেই ঘৃণায় গা গুলিয়ে উঠছে। ভিসি স্যার কড়া জানতাম, কিন্তু এমন কড়া হতে পারেন সেটা আমি ভাবতেও পারিনি।

আদ্র সবার আড়ালে আমার হাতে হাত রাখলো, আমি এক ঝটকায় ছাড়িয়ে নিলাম। লোকটার স্পর্শ আমার কাছে বিষের মতো মনে হচ্ছে, কিন্তু খুব যেন চেনা একটা স্পর্শ! মনে হচ্ছেনা কিছুতেই এই স্পর্শটা। মনে হচ্ছে মরে যাই এক্ষুনি। এ লোকটার কাছ থেকে অনেক দূরে চলে যাই।

হলদে রঙের সেই শাড়িটা আমার পরণে, আদ্রে’র পরণেও সেই হলুদ পাঞ্জাবি। কাগজের বিয়ে আর ওনার সেই কীর্তির কথা মনে পড়তেই আমার মাথা ঘুরতে লাগলো। সবকিছু অন্ধকার, আমার কথা শোনার কেউ নেই, মাথা হেলিয়ে পরে গেলাম আদ্রে’র কাঁধে।

👉”ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই , এটা আল্লাহর ওয়াদা । জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে।”

~ [ সূরা বাকারা , আয়াত- 214 ]

চলবে…..ইনশাআল্লাহ!

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ