Friday, June 5, 2026







খাকি মলাটের বই

খাকি মলাটের বই

আমার নাম মোঃ রফিকুল ইসলাম।
গ্রামে যখন ছিলাম, সবাই আমাকে রফি বলেই ডাকতো।
ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় একটা কলেজে অনার্স ভর্তি হলাম, সেখানে আমাকে সবাই রফিক বলে ডাকা শুরু করল। তাই এখন আমি রফিক।

আমি থাকি একটা মেসে। এম এ পাশ ছোটখাটো একটা চাকরিতে ঢুকেছি, বেতন বারো হাজার টাকা।
মাসিক চার হাজার দুশ টাকা থাকা খাওয়া, এই বাজারে এই টাকায় থাকার মতো একটা তিন হাত লম্বা দু হাত চওড়া চৌকি আর একটা নড়বড়ে টেবিল সাথে ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, সেটাই অনেক কিছু।
আমার বাবা একটা ছোট্ট মনোহারী দোকান চালান, আরো তিন ভাইবোনের লেখাপড়া খাওয়া দাওয়া চালাতেই তিনি হিমশিম খান।

আমি টিউশনি করি একটা। আগে তিনটা করতাম, এখন আর সময় পাই না
আমার বেতন আর টিউশনির টাকা থেকে বাড়িতে তিন হাজার টাকা পাঠাই, চারহাজার দুশ টাকা মেসে দেওয়ার পরে হাতে অল্প কিছু টাকা থাকে৷ তাই অফিসে টিউশনিতে যাওয়ার জন্য রিক্সা ভাড়াও থাকে না আমার হাতে।

আমি যাই বাসে। বাসে চড়তে অবশ্য আমার খারাপ লাগে না। কাঁটাসুরের চিপা গলির ঘুপচির মতো মেসবাড়িতে আমার খুব একটা ভালো লাগে না। নিতান্ত নিরুপায় হয়ে থাকি।
বড় বড় ফ্ল্যাট বাড়ি গুলোর খোলা বারান্দা দেখে আমার হাহাকার লাগে, আহারে যত সুখ বুঝি ওই সব বারান্দায় দোলা দেয়।
সন্ধ্যায় ঝলমলে আলোর শহরে আমার চোখ যায় বড় বড় শপিংমল বা ওইসব ফ্ল্যাট বাড়িতে। কত রঙের আলো!
আমার ঘুপচি ঘরে একটা এনার্জি বাল্বে অন্ধকার দূর হয় না।
আমি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাই একেরপর এক।
কিন্তু চাকরি হয় না। পাশ করার পর থেকে আমার বাবা মা আশা করে আছে আমার একটা বড় চাকরি হবে, আমার বোনের বিয়ের দায়িত্ব আমি নিবো। বাড়িতে আরো কিছু বেশি টাকা পাঠাবো ।
মা প্রায়ই আমার বিয়ে দিতে চান।
তারা বেতনের দূরবস্থার কথা বোঝেন না।

আমিও স্বপ্ন দেখি একদিন একটা বড় চাকরি করবো, এ রকম একটা খোলা বারান্দা ওয়ালা একটা ফ্ল্যাটে থাকবো, কিন্তু এসব স্বপ্ন দেখা অনেক সহজ।
বাস্তবতা হলো, মাসের শেষ সাতদিন আমার কাছে খুচরো টাকা ছাড়া কিছু থাকে না।

দুপুরে আমি অফিসে লাঞ্চ করতে পারি না, কারণ ওখানে প্রতি মিলে ৮০ টাকা পরে যায়। আমি খাই জলিলের এর হোটেলে।
অফিস থেকে বেড়িয়ে একটু সামনেই, প্রায় ফুটপাতের উপরেই কয়েকটা বেঞ্চ দেওয়া।
ভাত ডাল, লাল শাক, আলুভর্তা এগুলো আমার রোজ কার খাবার।
আমাকে প্রতি কাপ চাও হিসেব করে খেতে হয়।

আমার অফিস শেষ হয় ছয়টায়, তারপর টিউশনিতে যাই। আমার স্টুডেন্ট ক্লাশ ফোরে পরে, নাম নিশু।
নিশুকে পড়াতে আমার খুব ভালো লাগে।
এর কারন অবশ্য আলাদা।
নিশুর বড় বোন, ইশা। কোন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে।
ইশাকে আমার মনে হয় ও কোন পৃথিবীর মানবী না, স্বর্গ থেকে ভুল করে চলে এসেছে পৃথিবীতে।
পিঠভরা চুল, টানা টানা চোখ।
মাঝে মাঝে আমাকে চা দিয়ে যায়, নিশুর মা ব্যস্ত থাকেন যদি।

ইশা কাছে এলেই একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আছে।
কেমন যেন, অনেকটা কমলালেবুর মতো।
অথবা কোথাও দূরে বাতাবী ফুল ফুটেছে, বাতাসে ভেসে আসা তার আগমনী সুগন্ধ।

ইশা একটু হাসে ঠোঁটের কোণ দিয়ে, আমার মনে হয়, কোন বিলে যেন শত শত কচুরীপানার ফুল, পাপড়িতে ময়ূরকণ্ঠী রঙ নিয়ে ফুটে আছে।

একদিন পড়াতে গিয়ে শুনলাম, নিশু বাইরে গিয়েছে, ইশা আমাকে বসতে বললো।
ইশার হাতে একটা খাকি মলাটের বই।
কি বই ওটা, জানতে চাইলাম।
ইশা এগিয়ে দিলো, এরিখ মারিয়া রেমার্কের “প্রত্যাগত”।
অনুবাদ কিন্তু ভারতীয় প্রকাশনা, আমি পড়লাম না, আমার গল্পের বই পড়ার অভ্যাস নেই। তবুও চাইলাম বইটা।
ইশা বইটা দিয়ে ভেতরে চলে গেলো।

নিশুকে পড়াতে মন বসলো না, চলে এলাম মেসে
বইটা কাছে নিয়ে সেই মিষ্টি গন্ধটা পেতে চাইলাম, কিন্তু এখন শুধুই কাগজের গন্ধ।
তবে বইটা ইশার হাতে ছিল, এজন্য বইটা ছুঁয়ে দেখতেও আমার ভালো লাগে।

বইটা আমার কাছে থেকে যায়, আমি আর ফেরত দেই না।
আমার দিন কেটে যায়।
গরম,জ্যাম,ভীড়ে আমি পাবলিক বাসে গাদাগাদি করে অফিস যাই, অফিস ছুটির পরে টিউশনি।
আবার ক্লান্ত হয়ে ফিরি।
বাড়িতে ফোন করলে শুনি, শুধু অভাবের কথা।
বোনটার বয়স হয়ে যাচ্ছে, পাত্র দেখা দরকার।
বাবার শরীর টানে না, ব্যবসা আগের মতো জমে না।
এখন আমার দায়িত্ব নেওয়া প্রয়োজন
এত কিছুর মধ্যেও আমার মনে আসে ইশার কথা।
টেবিলে হাত দিয়ে বইটা নিই, ছুঁয়ে দেখি।
ফেরত দেওয়ার ইচ্ছে হয় না।

একদিন নিশু বললো, সে সাত দিন পড়বে না।
বাসায় অনুষ্ঠান আছে।
আমি জিজ্ঞেস করলাম, কি অনুষ্ঠান যে তুমি পড়বে না!
নিশুর মা ঢুকতে ঢুকতে বললেন হেসে, ইশার বিয়ে ঠিক হয়েছে।পাত্র বহুজাতিক কোম্পানিতে বড় চাকরি করে। আমাকে অবশ্যই আসতে হবে।
আমি চুপচাপ শুনি।
তারপর পড়ানো শেষ করে চলে আসি।

সাত দিন পরে আবার পড়াতে যাই, শুনি ইশার বিয়ের আয়োজনের গল্প।
আবার বাসে করে মেসে ফিরি।
বাস থেকে তাকিয়ে সুউচ্চ আবাসিক ভবনগুলোতে তাকিয়ে দেখি, কোথাও ইশা আর সাথে ওর বহুজাতিক কোম্পানিতে চাকরী করা বর খুনশুটি করছে।
আমার চোখ ঝাপসা হয়ে আসে।
আমি মেসে ফিরে বইটা ছুঁয়ে দেখি বার বার।

খাকি মলাটের বই

লেখিকা : শানজানা আলম

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ