Friday, June 5, 2026







অভিমান

অভিমান

লেখিকা : শানজানা আলম

আমি দাঁড়িয়ে আছি ৪২/সি, আউটার সার্কুলার রোড, এই ঠিকানার সামনে। ঢাকা শহরে ঠিকানা খোঁজ করা সহজ নয়, বি, সি ভেজাল আছে, আবার এই নাম্বার ধরে খুঁজে পাওয়াও কঠিন।
সন্ধ্যা হয়ে এসেছে, শহরের দোকান গুলোতে ঝলমলে আলো জ্বলতে শুরু করেছে।
বিকেল থেকে কিছুটা বৃষ্টি হওয়ায় পথঘাট ভেজা ভেজা।
এটা একটা দোকান, দোকানের উপরে সাইনবোর্ড দেওয়া মেসার্স যমুনা স্টীলস।
কিন্তু সামনে দেখা যাচ্ছে একজন জমিয়ে টিক্কা জাতীয় কাবাব ভাঁজছে।
তার মানে এটা এখন একটা রেস্টুরেন্ট।
যদিও আমার ধারণা ছিলো এটা একটা বাড়ি হবে।
হতো হয়তো, বছর পঁচিশ আগে, তখন হয়তো মেইন রোড এতো বড় ছিলো না, হয়ত এই বাড়িটার একটা গেট ছিলো, গেটের সামনে কামিনী ফুলের গাছ ছিলো।

আমি এসেছি আসাদুল ইসলাম নামে একজনের খোঁজে।
আমার কাছে একটা চিঠি আছে, সেটা তাকে পৌছে দিতে এসেছি।
চিঠিটা আমি পড়ে ফেলেছি, না পড়ে উপায় ছিলো না। কারণ চিঠিটা আমি খোলা অবস্থায় পেয়েছি।
চিঠিটা লেখা হয়েছে ০৭/০৮/১৯৯৫ তারিখে।
লিখেছেন কোহিনূর আক্তার নামে এক মেয়ে।
মেয়ে হয়ত তিনি তখন ছিলেন, কিন্তু এখন হয়ত প্রৌঢ়া। আমি তাকে চিনি না।

আমি আজিজ। আব্দুল আজিজ, মিরপুর সরকারি বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান এ অনার্স পড়ছি, থার্ড ইয়ার।
পড়ার পাশাপাশি একটা ব্যবসা শুরু করেছি, নীলক্ষেত থেকে পুরোনো বই কিনে আনি। তারপর সুন্দর করে বাঁধাই করে অনলাইনে বিক্রি করি।
আমার পেজের নাম “ওল্ড বুক শপ বিডি”। গত সপ্তাহে একটা পুরোনো বইয়ের ভাঁজে আমি চিঠিটা পেয়েছি।
চিঠির গায়েই এই ঠিকানা লেখা ছিল, তবে চিঠির গায়ে ঠিকানা লেখার কোন কারণ আমি খুঁজে পাইনি।

চিঠিতে লেখা,

প্রিয় আসাদ, এই চিঠি তুমি পাবে কিনা বুঝতে পারছি না। আমার শরীর দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে।
তোমার সাথে তাই নিয়মিত যোগাযোগ রাখতে পারছি না।
আমাকে নাকি মাদ্রাজ নিয়ে যাওয়া হবে, বাবা বলছিলেন।
তাহলে হয়ত ভালো চিকিৎসা পাওয়া যাবে।
সুস্থ হয়ে ফিরে তোমার সাথে দেখা করবো।
নীল শাড়ি পড়েই আসবো, তোমার চিনতে সমস্যা হবে না আমাকে।
অবশ্য আমার মাথাভরা কালো চুল গুলো উঠে যাচ্ছে গোছা গোছা।
হয়ত তোমার সাথে দেখা করার সময় মাথায় চুল থাকবেই না, তাই লম্বা মোটা বেণী আর করা হবে না।
আজ আর লিখতে পারছি না। বসে লিখতে কষ্ট হয় আমার।
ভালো থেকো। তোমার বাড়ির সামনে কামিনী ফুল কি ফুটেছে? জানিও কিন্তু।

ইতি

তোমার কুহু (কোহিনূর আক্তার)

আমার কেন যেন মনে হচ্ছে, এই চিঠিটা আসাদ সাহেব পাননি।
তাই ঠিকানা দেখে চলে এসেছি, একরকম ছেলেমানুষী বলা যায়।

আমি আসাদুল সাহেবকে খুঁজছি শুনে একজন আমাকে ভেতরের দিকে নিয়ে গেল।
দেখলাম আমার ধারণাই ঠিক।
এই দোকান পরে করা হয়েছে।
দোকানের পেছনে একটা পুরোনো ধরনের বাড়ি। ভেতরটা বেশ টিপটপ।
সুন্দর করে সাজানো।

আসাদুল সাহেব বের হলেন।
তিনি দোহারা গরণের, ছোটখাটো মানুষ।
বেশ ফর্সা। চোখে সোনালী ফ্রেমের চশমা।
আমাকে বললেন, আপনাকে ঠিক চিনতে পারছি না।
আমি বললাম, আপনি আমাকে চিনবেন না।
চিঠিটা এগিয়ে দিলাম, বললাম, এটা বোধ হয় আপনার।
দুঃখিত, আমি চিঠিটা খুলে পড়ে ফেলেছি।
লোকটি চিঠিটা নিলো, ভেতরে চা দিতে বলে চিঠিটা।খুলে পড়ে দেখলো।
তারপর আমার দিকে তাকালো।
বললো, আপনি এটা কোথায় পেলেন? কুহুর কি হন আপনি??

আমি বললাম, আমি ওনাকে চিনি না।
একটা পুরোনো বইয়ে পেলাম।
-আই সি, যাই হোক, এত বছর পরে কুহুর চিঠি পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার ঠিকানাটা রেখে যান।
আমি আপনার সাথে যোগাযোগ করবো।

আমি ঠিকানা দিয়ে চলে এলাম, যদিও তার প্রয়োজন ছিলো না।
চিঠি দেওয়া তো শেষই।

দু দিন পরে আমার আস্তানায় আসাদুল সাহেব এলেন।আস্তানা বলতে আমি একটা রুম নিয়েছি, সেখানে বই আর বই শুধু।
এক কোণে আমার ঘুমানোর ব্যবস্থা।
খাওয়া দাওয়া বাইরেই করি।

আসাদুল সাহেব বসলেন, এই বইটই পাশে সরিয়ে।
কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, যে বইয়ে এই চিঠিটা ছিল, সেটা আছে?
সেটা একটা মোটা ম্যাগাজিন, পূজাবার্ষিকী।
কলকাতার মনে হয়।
আমি দিলাম।
আসাদুল্লাহ সাহেব নিলেন।
তারপর উঠে চলে যেতো উদ্যত হলেন।
আমি জিজ্ঞেস করলাম, কোহিনূর ম্যাডামের খোঁজ পেয়েছেন?
আসাদুল।সাহেব বললেন, খোঁজ তো জানি।
ও আর বেঁচে নেই, ১৯৯৬ এর মার্চে ও মারা গিয়েছে।
ওর বাসা থেকে আমাকে ফোন করো জানিয়েছিলো।
খুব অভিমান হয়েছিলো, আমি জানতাম না ওর এত বাজে একটা অসুখ হয়েছিলো।।
আমাকে কিছু জানায়ও নি।
আসাদুল সাহেবের গলা ধরে এলো।
আমি বললাম, আপনারা বন্ধু ছিলেন?
আসাদুল্লাহ সাহেব বললেন, হু, পত্রমিতা।
হঠাৎ একদিন ও যোগাযোগ বন্ধ করে দিলো।
তারপর কয়েকমাস পরে ওর মৃত্যুর খবর পেলাম।
তখন তো রোজ রোজ ফোন করা যেতো না! আমাদের দোকানের ল্যান্ডফোনে কেউ ফোন করে খবরটা দিয়েছিলো।
জানেন, খুব অভিমান ছিল, কেন আমাকে কিছু জানালো না। চিঠি লিখতে লিখতে দুজন কখন খুব কাছে চলে এসেছিলাম নিজেরাও জানি না।
এতদিনে অভিমানটা কাটলো।

আমি চুপ করো রইলাম, চিঠির কয়েকটা শব্দে কি ভীষণ ভালোবাসা লুকোনো ছিল, সেটা হয়ত অনুভব করতে পারবো না কখনো।

অভিমান

লেখিকা : শানজানা আলম

( প্রিয় পাঠক আপনাদের যদি আমার গল্প পরে ভালোলেগে থাকে তাহলে আরো নতুন নতুন গল্প পড়ার জন্য আমার facebook id follow করে রাখতে পারেন, কারণ আমার facebook id তে প্রতিনিয়ত নতুন নতুন গল্প, কবিতা Publish করা হয়।)
Facebook Id link ???
https://www.facebook.com/shanjana.alam

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ