Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"হে দুঃখি চোখ ৪র্থ এবং শেষ পর্ব

হে দুঃখি চোখ ৪র্থ এবং শেষ পর্ব

#হে_দুঃখি_চোখ
#৪র্থ_এবং_শেষ_পর্ব
#অনন্য_শফিক



আব্বা ঠিক করেছিলেন নিতুর মামার বাড়ি যাবেন। তিনি চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন না জানি কী বিপদ হলো ওদের!নয়তো কাঁদবে কেন ফোন করে আম্মা।আর কথা না বলে ফোনের সুইচ ই বা কেন বন্ধ করে দিলো!
কিন্তু আব্বার আর যাওয়ার প্রয়োজন হলো না। পরদিন দুপুর বেলা আম্মা নিজেই ফিরে এলেন। কিন্তু তিনি এলেন একা।নিতু আসেনি।
তার চোখ মুখ কেমন ফোলা ফোলা। চেহারা মলিন হয়ে আছে। আম্মা ঘরের বারান্দায় পা রেখেই চিৎকার করে কেঁদে উঠলেন।আর ডাকলেন আমাকে। বললেন,’বিথী,মারে মা তুই কই?আয়,একটুক এইদিকে আয়!’
আমি দৌড়ে গেলাম আম্মার কাছে।কাছে গিয়ে দেখি তিনি কাঁদছেন।তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। আম্মা আমাকে দেখেই চিৎকার করে কেঁদে উঠলেন। তারপর আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেললেন। আমার যতটুকু মনে আছে বোঝ হওয়ার পর আম্মাকে কোনদিন আমায় জড়িয়ে ধরতে দেখিনি। এমনকি আদর করে এভাবে ডাকতেও দেখিনি কোনদিন। কিন্তু আজ আমায় তিনি জড়িয়ে ধরলেন।
আম্মা আমায় জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বললেন,’বিথীরে বিথী,ও মা বিথী, আমার সব্বোনাশ হয়ে গেছে রে মা!’
আমি অবাক হয়ে বললাম,’কী হয়েছে?’
আর এদিক ওদিক তাকিয়ে নিতুকে না পেয়ে বললাম,’নিতু কোথায়?’
আম্মা তখন আরো জোরে জোরে কেঁদে উঠে বললেন,’নিতু নাই মা।নিতুরে জোর কইরা নিয়া পালাইছে হাসান!’
আমি আরো বেশি অবাক হয়ে বললাম,’মানে?’
‘হ মা। আমি বিরাট বড় ভুল কইরা ফেলাইছিলাম মা।তোর সব্বোনাশ করতে গিয়া আমার নিজের সব্বোনাশ আমি করে ফেলাইছি রে মা।’
আমার খুব অস্থির অস্থির লাগছে। কেন জানি গলা বেয়ে কান্না আসছে। আমি অনেক কষ্টে কান্না লুকিয়ে রেখে বললাম,’আম্মা, নিতুকে নিয়ে ও এখন কোথায় আছে?’
‘জানি না রে মা জানি না। হাসানের আগে থাইকাই আমার মাইয়ার প্রতি লোভ আছিলো। আমি ভাবছিলাম হের সাথে যদি তোর বিয়া দিতাম পারি তাইলে আর হে আমার মাইয়ার দিকে নজর দিবো না। কিন্তু কাজ হইলো না রে মা। রাগে বাড়িত গিয়া হাসানরে কইলাম হে যেন তোর ইজ্জত মারে। কিন্তু হারামজাদা আমার নিজের ইজ্জতই মাইরা দিছে রে মা। আমি ভুল কইরা ফেলাইছি মা। আরেকজনের লাইগা গর্ত করলে সেইখানে নিজের পা-ই আগে পড়ে রে মা। নিজের পা-ই আগে পড়ে!’

আম্মার কথাগুলো শুনে আমি বড়ো অবাক হলাম।আর ভাবলাম কী অসম্ভব ধুরন্ধর মহিলা তিনি।কী ভয়ংকর চতুর! কিন্তু এইসব কিছু করে কী লাভ হলো তার? এই যে মানুষ অন‍্যকে ঠকিয়ে সব সময় নিজে জিতে যেতে চায় কিন্তু সে কী এভাবে আদৌ জিতে যেতে পারে?
কিছুতেই পারে না।সে হেরে যায়। সৃষ্টিকর্তা তাকে জিতে যেতে দেন না।আপাত দৃষ্টিতে আমরা হয়তোবা দেখি সে জিতে গেছে। তাকে নিয়ে তার সামনে আমরা দু চারটা প্রশংসা বাক্যও বলি। কিন্তু বাস্তবে তো সে হেরেই যায়!
আমি বললাম,’নিতুকে কী উদ্ধার করার কোন ব‍্যাবস্থা নাই?’
আম্মা বললেন,’নারে মা নাই।কী জানি কই গেছে এরে নিয়া হাসান!’
তারপর আবার কান্নায় ভেঙে পড়লো আম্মা। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সান্ত্বনা দিলাম। তবুও তার কান্না কোন ভাবেই থামলো না।

আব্বা বাজার থেকে ঘরে ফিরলেন সন্ধ্যা বেলায়।
আব্বা উঠোনে পা রাখতেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আব্বার কাছে গেলেন আম্মা। তারপর একেবারে আব্বার পায়ের কাছে বসে আব্বার পা ধরে কাঁদতে লাগলো আম্মা। আব্বা বললেন,’কী ব‍্যাপার?কী হইছে?’
আম্মা সবকিছু ভেঙে ভেঙে বললো।
আব্বা তখন বললেন,’আমি আগেই বলছিলাম নিতুরে রাইখা যাওয়ার জন্য। তুমি মুখের জোরে, তোমার ভাতিজার পাওয়ারের জোরে নিয়া গেলা! আমার মাইয়াটারে নিয়া এর জীবনটা নষ্ট করে দিলা!’
আব্বার চোখ থেকে টুপ করে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। তারপর আব্বা এক হাতের পিঠ দিয়ে তার চোখের জল মুছে নিয়ে আম্মার কাছ থেকে পা ছাড়িয়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে বাজারের ব‍্যাগটা রেখে বারান্দায় এসে একটা চেয়ারের উপর বসলেন। তারপর আম্মাকে বললেন,’তোর পাপ আমার মেয়েটাকে গ্রাস করে ফেলছে। সর্বনাশ হয়ে গেছে আমার! তুই একটা খুনি! তুই একটা দুশ্চরিত্রা মহিলা।তোর হিংসা,তোর হৃদয়হীনতা আমার মেয়েটাকে আজ ধ্বংসের পথে নিয়ে গেছে।যা তুই এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যা!’
আম্মা তখন কেমন বেকুব বনে গেলেন। তারপর ধীর স্থির ভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মাথায় হাত চাপড়ে শুধু এই কথাই বলতে লাগলেন,’আমার সব্বোনাশ হয়ে গেছে! আমার সব্বোনাশ হয়ে গেছে!’
আমি ঘর থেকে বেরিয়ে দৌড়ে গেলাম আম্মাকে ফেরাতে। কিন্তু আম্মাকে আটকে রাখা গেলো না কিছুতেই। তিনি হাত চাপড়াতে চাপড়াতে,’আমার সব্বোনাশ হয়ে গেল রে আমার সব্বোনাশ হয়ে গেল!’ এই কথা বলে বলে চলে গেলেন কোথায় যেন!

চার বছর পর—

আমার বিয়ে হয়েছে।বর খুব লক্ষ্মী!নয় নয়বার বিয়ে ভাঙার পর আব্বা যখন ভয় পেয়ে গিয়েছিলেন যে আমার বুঝি আর বিয়েই হবে না! চিরদিন আব্বার গলার কাঁটা হয়ে ঝুলে থাকতে হবে আমার!
কিন্তু আল্লাহর ইচ্ছায় সবকিছু।দশমবারের বেলা আর বিয়ে ভাঙলো না।বর তার মাকে নিয়ে এসে সরাসরি আমায় পছন্দ করলেন। তারপর এর দুদিন পরই বিয়ে পড়ানো হলো। এখন আমার এক মেয়ে। মেয়ের বয়স দুই। মেয়েও তার বাবার মতন খুব লক্ষ্মী!
আব্বা এখন আমার কাছেই থাকেন।সব মিলিয়ে এখন আমি অনেক সুখি। কিন্তু একটা গোপন দুঃখও আছে আমার।দুঃখটা হলো আমার সৎ মা এবং ছোট বোন নিতুর জন্য। হাসান নিতুকে নিয়ে পালানোর মাস খানেক পরেই সে বাড়িতে চলে এলেও নিতু তার সাথে এলো না। আম্মা গিয়ে তার কাছে বললেন,’নিতু কই আমার?’
হাসান বললো,’নিতু কই এটা কী করে আমি জানবো? আমি কী নিতু কে নিয়ে কোথাও গিয়েছিলাম নাকি?’
এরপর আম্মা পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু দলীয় প্রভাব থাকার কারণে হাসানের নামে কোন কেসই লিখেনি পুলিশ। আব্বা নিজেও চেষ্টা করেছিলেন পুলিশের কাছে গিয়ে। কিন্তু পুলিশ জানালো,’ প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। তাছাড়া হাসান সাহেবের মতো এমন সমাজ সেবকের নামে অপবাদ রটানোর জন্য আপনার নামে সে যদি মানহানির মামলা করে তখন কিন্তু আপনার নিজেরই বিপদ হবে!’
আব্বার পিঠ তখন আপনা আপনিই দেয়ালে ঠেকে গেল। তাই তিনি এ নিয়ে আর খুব একটা বাড়াবাড়ি করতে পারলেন না।
আর আম্মা ধীরে ধীরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ঘোর পাগল বণে গেলো। কিছুদিন তিনি বাজারে বাজারে ঘুরাফেরা করলেও এক সময় পুরোপুরি নিরুদ্দেশ হয়ে গেলো। আমি এখনও নিতুকে মনে মনে খুঁজে বেড়াই। খুঁজি আম্মাকেও।বাড়ি থেকে বের হয়ে কোথাও গেলে রাস্তার দু পাশে তাকাই এই আশায় যে যদি হঠাৎ করে চোখের সামনে আম্মা কিংবা আমার বোনটি পড়ে যায়!
কিন্তু দুঃখজনক হলো দুজনের কাউকেই কোনদিন এক পলকের জন্যও চোখের সামনে পাইনা আমি!

___সমাপ্ত___

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ