Saturday, June 6, 2026







সে জানে পর্ব-০৫

#সে_জানে
#Part_5
#Writer_Tahsina_Islam_Orsha

দিবসের সব বন্ধুও তাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু আটকিয়ে রাখতে পারছে না। করুণ আর ভয়ার্ত চেহারা নিয়ে এক পাশে দাঁড়িয়ে কান্না করছে নুপুর। ভয় লাগছে তার।
দিবসকে সাথে পরিস্থিতিকেও৷ নুপুর জানে সব দোষ আবার তার উপরেই আসবে। একজন ছেলে দ্বিতীয় বিয়ে করলে তা লোক মুখে বেশি চর্চা না হলেও একজন মেয়ে দ্বিতীয় বিয়ে করলে তার বদনাম আকাশ ছুঁয়ে যায়। প্রতিটি অলিতে-গলিতে তার গুঞ্জন শুনা যায়। এই সমাজের মানুষ গুলো চায় তালাকপ্রাপ্ত মেয়েরা যেন আজীবন দুঃখী থাকে। মেয়েগুলো যেন সব সময় তালাকপ্রাপ্ত তকমা নিয়ে করুণা নিয়ে বাঁচে। সমাজের নোংরা দৃষ্টির কবল থেকে বাঁচার জন্য অগণিত মেয়েরা আত্নহত্যাও করতে বাধ্য হয়।

দিবস চিৎকার করে
‘ তোর সাহস কি করে হলো বাস্টার্ড।

দিবসের রাগান্বিত চিৎকার শুনে বাড়িতে আসা মেহমান সবাই ওদের কাছে যায়। দিবস তার বন্ধুকে ফ্লোরে ফেলে মারছে কেন কেউই বুঝতে পারছে না৷ দিবসের আরো চার পাঁচজন বন্ধু কাজিন তাকে আটকাচ্ছে৷ নুপুর আতংকে মাথা নুইয়ে কান্না করছে এখনো।

জীবন চৌধুরী দিবসের দিকে রাগী চোখে তাকিয়ে
‘ এই কি অসভ্যতা দিবস! বাড়িতে আসা মেহমানকে তুমি মারছো কেন? এই শিক্ষা দিয়েছি আমি তোমায়? নিজের বন্ধু কে…

দিবস চেচিয়ে উঠে
‘ আব্বু তুমি জানো না এই কুকুরের বাচ্চা আমার স্ত্রীকে বাজে কথা বলছে। নুপুরকে খারাপ চোখে দেখেছে। ও আমার বন্ধু যতই হোক আমার স্ত্রীকে খারাপ কথা বলতে পারেনা। আমি আজকে ওকে শেষ করে ফেলবো।

জীবন চৌধুরী চোয়াল শক্ত করে
‘ তোমার স্ত্রীকে বাজে কথা বলেছে আর তুমি এখনো ওকে বাড়িতে রেখেছো? বাড়ির বাহিরে নিয়ে পিটিয়ে ছেড়ে দাও। একবারে মেরে ঝামেলায় যেতে হবে না। শুধু এমন ভাবে মেরে ছাড়বে যাতে অন্য কোন মেয়েকে বাজে কথা বলার আগে তোমার কথা মনে পড়ে।

তারপর জীবন চৌধুরী সবার উদ্দেশ্য
‘ প্লিজ আপনারা কেউ বিচলিত হবে না। দয়া করে কেউ কিছু মনে করবেন না। ঘরে পোকা মাকড় ঢুকলে তাদের এই ভাবে সাফাই করে বের করতে হয়। চলুন আমরা এনজয় করি।

থমথমে পরিবেশটা যেন একটু শান্ত হলো। দিবস ফুলের টব হাত থেকে ফেলে ওই ছেলেকে কলার ধরে টেনে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সবার মুখের ভাজ কেটে গেলেও নুপুরের ভয় এখনো যায়নি। বাহিরে ওই ছেলেকে দিবস নিশ্চয়ই আরো পেটাবে। নুপুরের হাত পা কাঁপছে। স্বাভাবিক হবার চেষ্টা করেও পারছে না। দিশা এগিয়ে এসে নুপুরকে নিয়ে যায় রুমে।

নুপুরকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই নুপুর ভরা পেটেও সবটুকু পানি এক ঢোকে খেয়ে ফেলে। দিশা বুঝতে পারছে নুপুর এখনো ভয় পাচ্ছে। নুপুরকে দু-হাতে কাপড় দলা পাকাচ্ছে দেখে

‘ ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ। কিন্তু তার রাগ উঠলে কাউকেই পরোয়া করে না একমাত্র আব্বু ছাড়া। আর ফ্যামিলির কাউকে কেউ কিছু বললে ভাইয়ার মাথায় আগুন জ্বলে যায় মনে হয়। কি করে নিজেই জানে না। তাই এতো মেহমানের পরোয়া না করেই এমন মেরেছে রবিন ভাইয়াকে।

নুপুর কিছু না বলে শুধু একটু মুচকি হাসলো। অনেকটা আতংক কেটেছে এখন। তবুও খারাপ লাগছে তার জন্য আবার একটা ঝামেলা পোহাতে হলো দুই পরিবারকে। এতো মেহমানের মাঝে এমন ঝামেলা সত্যিই লজ্জাজনক। আর কারণটা যদি বাড়ির বউয়ের জন্য হয় তাহলে তো কথা-ই নেই।

বিকেলে নুপুরের বাড়ির সবাই বিদায় নেবে। নুপুরকে আর দিবসকে সাথে নিয়ে যেতে চেয়েছিলো ওরা কিন্তু জীবন চৌধুরী শাহীন সাহেবকে উদ্দেশ্য করে বললো
‘ বেয়াই সাহেব ছেলে আর নুপুর মা না হয় কালকে যাবে। আজকে ওরা এখানেই থাকুক। তাছাড়া দিবসের মায়ের রাগ এখনো কমেনি। একবার শুধু সকালে ঘর থেকে বের হয়েছিলো আর বের হয়নি। সব কাজ শেষ হলে দিবসকে পাঠাতে হবে আবার ওর মায়ের রাগ ভাঙাতে।
আমি কাল সকালে দিবস আর নুপুরকে পাঠিয়ে দেবো।

শাহীন সাহেব বিনয়ী স্বরে
‘ কোন সমস্যা নেই বেয়াই সাহেব। কালকে সময় করে ওদের পাঠিয়ে দেবেন। আমরা তাহলে আজ বের হই। অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমার এখান থেকে আবার দোকানে যেতে হবে।

সবার থেকে বিদায় নিয়ে নুপুরের ফ্যামিলি রওনা দেয়। এই দিকে নুপুর কান্না করছে। কেন যেন অসহায় লাগছে নিজেকে। মাকে বিদায় দেওয়ার ইচ্ছে হচ্ছিলো না একদমই তবু বিদায় দিতে হয়েছে।

দিবস হেলেদুলে তার মায়ের রুমে যায়। খালেদা আক্তার বিছানাতেই বসে আছে হেলান দিয়ে। যেন পণ করেছে নুপুরকে বাড়ি থেকে বিদায় না করলে মাটিতে পা দেবে না। দিবস মায়ের কাছে গিয়েই তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে৷ খালেদা আক্তার অভিমানী সুরে
‘ মায়ের কথা এতক্ষণে মনে পড়েছে তাহলে তোর?

দিবস মুচকি হেসে
‘ তোমার কথা তো আমার সব সময়ই মনে থাকে মা ওটা আবার পড়তে হবে কেন?

খালেদা আক্তার রাগান্বিত হয়ে
‘ শিখেছিস তো শুধু বাপের মতো যুক্তি দেওয়া। ভালো মন্দ তো কিছুই বুঝিস না দুইটা।

দিবস এবার শুয়ে থেকেই হো হো করে হেসে উঠে বসে মায়ের দিকে তাকায়। খালেদা আক্তার মুখ ফিরিয়ে আবার বললেন
‘ ছোট বেলায় মারের থেকে বাঁচার জন্য এমন হাসতি যেন মারতে না পারি। এখন কোন মতলবে এসেছিস বল। তোর এই হাসির কারণ আর রহস্য দুটোই আমি বুঝতে পারি।

দিবস এবার সিরিয়াস হয়ে
‘ মা তুমি সারাদিনও রুম থেকে বের হওনি গতকাল নিজের ছেলের বউকেও বরণ করনি। তুমি তোমার দায়িত্ব ভুলে গিয়েছো। আমি যতটুকু আমার মাকে চিনি তিনি আর যাইহোক তার দায়িত্ব ভুলেন না। যত যাইহোক নুপুর এখন তোমার ছেলের বউ। তাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যদি তাকে অবহেলা আর অপমান করি তাহলে সে কোথায় যাবে? কার ভরসায় সে সব ছেড়ে এসেছে বলো মা ?

খালেদা আক্তার উঠে দাঁড়িয়ে
‘ সব কিছু হয়েছে তোর বাপের জন্য। নয়তো ওই মেয়েকে আমি জিন্দেগীতে এই ঘরে ছেলের বউ করে নিয়ে আসতাম না।

দিবস মলিন চেহারা নিয়ে মায়ের দু-বাহু ধরে
‘ ছেলের জন্য হলেও ছেলের বউকে মেনে নিতে হবে মা। আমি আশা করি তুমি তোমার ছেলের কথা ফেলবে না। আর রাতে সবার সাথে ডাইনিংয়ে খেতে আসবে

দিবস কথা গুলো বলে হনহনিয়ে চলে যায় রুম থেকে।

রাতে নুপুর রুমে এসে দেখে জগে পানি নেই। ক্লান্ত লাগছে সারাদিনের সব মিলিয়ে। দিবসের সাথেও আর একবারের জন্য দেখা হয়নি। দেখা হলে দিবস কি নুপুরকে বকবে? এখানেও কি নুপুরের দোষ? বুঝতে পারছে না নুপুর। ভিতরে অনেক সংশয় কাজ করছে।

রান্না ঘর থেকে পানি নিয়ে আসার সময় নুপুর দিশার রুমের ভিতর থেকে জোরে জোরে কথার শব্দ শুনে ওর রুমের দিকে অগ্রসর হয়৷ দিশা ফোনে কথা বলছে সম্ভবত। নুপুর একটু আগাতেই শুনে
‘ হিমাদ্র তুমি বুঝতে পারছো না কেন? আমি বলেছিলাম তো ভাইয়ার বিয়েটা আগে হয়ে যাক তারপর ফ্যামিলিকে বলবো। আমি….

দিশা আরো কিছু বলার আগেই দেখে নুপুর দরজায় দাঁড়িয়ে আছে। নুপুরকে দেখে ফোন কেটে দিয়ে
‘ আরে ভাবি!!

নুপুর অস্বস্তি নিয়ে
‘ আমি আসলে আওয়াজ শুনে এসেছি তোমার কোন সমস্যা হলো কিনা!

দিশা সামনে এগিয়ে নুপুরের দু’হাতে ধরে
‘ আরেহ ভাবি এতো সংকোচ করার কি আছে। ভিতরে আসেন। আপনাকে একটা জিনিস দেখাবো।

দিশা ফোন থেকে একটা ছবি বের করে নুপুর সামনে ধরে
‘ এটা হিমাদ্র। আমরা একে অপরকে ভালোবাসি। ভাইয়ার বিয়ের জন্য হিমাদ্রর কথা বলতে পারিনি বাড়িতে, ভাইয়া তো একবারে বিয়ে করবে না মানে করবে না। কেউ ভাবিনি ভাইয়াকে বিয়ে করাতে পারবো। এখন তো বিয়ে হয়ে গিয়েছে। এখন আপনি ভাইয়ার কাছে হিমাদ্রর কথা বলবেন। প্লিজ ভাবি প্লিজ।

নুপুর দিশাকে এক হাতে জড়িয়ে ধরে
‘ আচ্ছা বলবো।

আমিই তো এই বাড়ির একজন হয়ে উঠতে পারিনি। ( মনে মনে দীর্ঘশ্বাস ফেলে )

নুপুর দিশাকে আশ্বাস দিয়ে বেরিয়ে পরে রুম থেকে। আজকে দিবসকে অনেক কিছু বলার আছে নুপুরের। অনেক কিছুই দিবসকে জানানো হয়নি। এমন একজন ভালো মানুষকে অন্তত ঠকানো যায় না। মিথ্যা বলা যায়না। নুপুরের জানা নেই দিবস সব কিছু শুনে কেমন রিয়েক্ট করবে…….

চলবে…….

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ