Friday, June 5, 2026







সূর্যকরোজ্জ্বল পর্ব-০৬

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০৬
ফারিহা জান্নাত

পৃথিবীতে এখন ক্ষমতাধরদের রাজত্ব। যেদিকে টাকা ঢালে,সেদিকেই তাদের জয় জয়কার। টাকা ছাড়া আজকাল কিছু চলে নাকি! মণিদীপাকে হাসপাতালে রাখতে পারবে না বলে কতৃপক্ষ জানিয়েছে। মূলত নির্দেশ এসেছে হাসপাতালের উপরমহল থেকে। জল অনেক দূর এগিয়ে গেছে। এই মুহূর্তে তারা সবার সামনে মণিদীপাকে দোষী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। মণিদীপার অবস্হা স্থিতিশীল। তার মানে এই নয় যে তাকে বাসায় নিয়ে যাওয়া যাবে। শরীরের অধিকাংশ জায়গায় এখনো ক্ষত। একটু হেরফের হলে সেখানে ইনফেকশন হতে সময় নিবে না। মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হলেও মাথায় চাপ লাগানো নিষেধ। কিন্তু এর মাঝেই তারা মণিদীপাকে বের করে দিতে চাইছেন। পৃথিশা হাসপাতালে এসে এমন কথা শুনে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। এই অবস্হায় এত দ্রুত তারা কোথায় যাবে। আর যেহেতু এই হাসপাতালে রাখতে চাচ্ছে না তার মানে অন্য কোথাও গেলেও তাদের ভর্তি নিবে না। পৃথিশা ক্ষিপ্র ভঙ্গিতে ডাক্তারের চেম্বারের দিকে গেলো। পৃথিশার মা মেয়ের পেছন পেছন আসলেন। পৃথিশার মাথায় হাত বুলিয়ে বললে, ‘ শান্ত হ মা। রাগারাগি করিস না।’
পৃথিশা তাকে কেবিনে যেতে বলে ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তার নেই এখন।অ্যাসিসটেন্টকে জিজ্ঞাসা করে জানতে পারলো, আজ আসবে না ডাক্তার। পৃথিশা এবার হাসপাতাল অথোরিটির রুমের দিকে এগোলো। সহজ কথায় বললে খুব লাভ হবে না। অনেকক্ষণ অপেক্ষার পর সে দেখা করার সুযোগ পেলো। রুমে ঢুকতেই দেখতে পেলো ভদ্রলোক ফোনে কাউকে ধমকাচ্ছেন। রুমের দিকে চোখ বুলালো পৃথিশা। পরিপাটি গুছানো রুম,একপাশের দেয়ালে কিছু ক্রেস্ট ও খবরের কাগজ বাঁধাই করে লাগানো।তাতে গুছিয়ে হাসপাতলের সুনামের কথা লিখা। পৃথিশা মৃদু হেসে শব্দ করে চেয়ারে বসলো। ভদ্রলোক ফোনে কথা বলা শেষ করে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, মুখটা এমন কোমল করে রাখলেন যেন কিছুক্ষণ আগে ধমকা-ধমকি করা ব্যক্তিটি তিনি নন। যথাসম্ভব নরম স্বরে বলল,

– আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ম্যাম? আমাকে বলা হলো আপনি সমস্যায় পড়েছেন।

– মিস মণিদীপা চৌধুরী, কেবিন নং -৪২০ তাকে কেন বের করে দেওয়ার আদেশ দিয়েছেন?

ভদ্রলোকের মুখভঙ্গি পাল্টে গেলো। তিনি কপালে কিছুক্ষণ হাত ঘষলেন। অতঃপর উঠে চলে যেতে নিলেই পৃথিশা তাকে আটকালো।

– কি হলো কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের জবাব দিন।

ভদ্রলোক কাউকে ফোন দিলেন।কিছুক্ষণ পরই এক যুবক এলো। “ডিল উইথ হার” – বলে লোকটা বেরিয়ে গেলো।

– বলুন কী সমস্যা?

– মণিদীপা চৌধুরী, কেবিন নং -৪২০ তাকে কেন বের করে দেয়া হচ্ছে?

– দেখুন, আমরা হেল্পলেস। যা করতে বলা হয়েছে তাই করছি।

– কী করতে বলা হয়েছে আপনাদের? টাকার বিনিময়ে যে এমন করছেন তা খুব ভালো করেই জানা আছে সবার।

– জাস্ট শাট আপ। আমরা কী পরিমাণ প্রেশারে থাকি ধারণা আছে আপনার? এসেছেন নিজের গীত শোনাতে। শুনুন,যা বলা হয়েছে তাই করতে হবে। আমরা কিছু করতে পারবো না।

– আপনি আমাকে প্রেশারে থাকার কথা বলছেন? আমি কি অবস্হায় আছি তা আমার থেকে ভালো কেউ জানে না।একজন রোগীকে আপনারা গুরুতর অবস্হায় অর্ধেক চিকিৎসা করিয়ে বের করে দিচ্ছেন।তার উপর আবার আমার উপরই চেঁচাচ্ছেন? আপনাদের হাসপাতালের অনেক সুনাম তাই না? তাহলে এখন আপনি শুনুন আমার কথা। এখন পর্যন্ত যা যা বললেন, সবই রেকর্ড করা হয়েছে।ইভেন এই কথাটাও রেকর্ড হচ্ছে। খুব নামীদামী একটা চ্যানেলে যদি এটা দিয়ে দেই কেমন হবে?

– আপনার এসব ফালতু হুমকিতে কাজ হবে না বুঝলেন। এখন যান আপনি।

পৃথিশা তার ফোনটা বের করলো। রেকর্ডটা প্লে করতেই সবগুলো কথা স্পষ্ট স্বরে শোনা যাচ্ছিলো। যুবকের এবার বোধ হলো। পৃথিশা উঠে চলে যেতে চাইলে তাকে আটকালো। শান্ত স্বরে বলল,

– আমরা ব্যাপারটা বসে ডিসকাস করি। ইট উইল বি বেটার।

– আ’ম নট ইন্টারেস্টেড। সো প্লিজ!

পৃথিশা চলে যাচ্ছিলো।দরজায় হাত দিতেই পেছন থেকে বলে উঠলো,

– আপনারা থাকতে পারেন এখানে। বাকিটা আমি ম্যানেজ করে নিবো। বাট রেকর্ড যেন ডিলিট হয়ে যায়।

পৃথিশা মুচকি হাসলো। সামনাসামনি দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে বলল,

– রেকর্ড বাহিরের কারো হাতে যাবে না বাট মণিদীপার বেস্ট চিকিৎসা করা চাই।

– উই উইল ট্রাই আওয়ার বেস্ট।

পৃথিশা বেরিয়ে মণিদীপার কেবিনের সামনে আসলো। বাহিরে তার মামা বসে। পৃথিশা তার দিকে তাকিয়ে আশ্বাস দিতেই তিনি বুঝলেন আর কোন সমস্যা হবে না। কিছু সময় পরই অন্য ডাক্তার এসে মণিদীপাকে চেক করে গেলো। পৃথিশা কেবিনে ঢুকতে নিলোই তখনকার সেই যুবক এসে বলল,

– হু আর ইউ মিস পৃথিশা? আপনি এত পরিকল্পিতভাবে কীভাবে আমাদের সত্য জানতে পারলেন?

পৃথিশা তার দিকে তাকালো। উপরমহল থেকে কে হাসপাতাল অথোরিটিকে টাকা ও চাপ দিয়েছে তা খুঁজতে আমিরুল ইসলাম তাকে সাহায্য করেছে। সেটাই সে তাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে সতর্ক করে দিয়েছিলো। সেটার রেশ ধরেই হয়তো প্রশ্নটা করা।

– নো ওয়ান, জাস্ট পৃথিশা চৌধুরী।

________

মণিদীপার জ্ঞান ফিরেছে।তবে সে কারো সাথেই কথা বলছে না। চোখ বন্ধ করে আছে আর সেই চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। পৃথিশা কেবিনে প্রবেশ করে ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বলল। তারা যেতেই পৃথিশা মণিদীপার পাশে এসে বসলো। যত্ন করে মাথায় হাত বুলালো। মণিদীপা চোখ খুলে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলো। বোনের চোখের ভাষা যেন বুঝতে পারলো পৃথিশা। বোনের হাত শক্ত করে বুকে জড়িয়ে ধরে চোখজোড়া বন্ধ করলো। তার ভেতরে অনেক কথা রয়ে গেছে। এই কথাগুলো সে অনেকবার মনে মনে আওড়েছে।চোখে বিন্দুমাত্র পানি না আনার কঠোর প্রচেষ্টা চালিয়েছে। পৃথিশা চোখ খুলে মণিদীপার দিকে তাকালে দেখলো সে এখনো তার দিকেই তাকিয়ে আছে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল,

– বুবু তোর মনে আছে আমি কালো ছিলাম বলে ছোটবেলায় সবাই কথা শোনাতো। আমি কাঁদতাম বলে তুই আমাকে বুঝাতি বাহিরের শরীরে এই আবরণ কিছুই না। বরং এই চামড়ার আবরণে যে মন লুকিয়ে আছে তাই আসল। বুবু তোর জীবনে একটা অঘটন ঘটে গেছে। এটা শুধু তোর জীবনের না বুবু। এটা আমাদের জীবনে ঘটেছে কারন তুই’তো আমাদের জীবন। তোর শরীরটাকে ওরা ছুঁতে পেয়েছে বুবু, কিন্তু তোর মন? সেটা তো আগের মতোই আছে। বাহিরের আবরণের এই ক্ষত কখনো তোর মনকে নষ্ট করতে পারে না বুবু। তোর মন পবিত্র বুবু, তাই তুইও পবিত্র। এই শরীর পবিত্র- অপবিত্র বলে কিছু নেই। সবটাই মন আর হৃদয় বুবু। তুই সেই মণিই আছিস বুবু, আমাদের চোখের মণি।

পৃথিশা থামলো।বড় করে একটা শ্বাস নিলো। হাতের মুঠোয় থাকা মণিদীপার হাত তখন কাঁপছে। মণিদীপার চোখে পানি, হালকা স্বরে বলল,

– তুই তো বড় হয়ে গেলি আমার বাচ্চাটা।

পৃথিশার চোখ টলমল করে উঠলো। মণিদীপা তার কাছে মায়ের মতো, দ্বিতীয় মা। সবসময় ছায়ার মতো আগলে রেখেছে। পৃথিশা তার একটা দিনও কল্পনা করতে পারতো না তাকে ছাড়া। সবকিছুতেই তার বুবুকে চাই। আজ সেই মা সমতুল্য বোনকে এমন ভঙ্গুর অবস্হায় দেখতে পারছে না সে। বুক ভেঙ্গে কান্না আসছে। পৃথিশা উঠে বসলো। শব্দহীন হেসে বলল,

– আমার পেটে হাজার কথা জমে আছে। ব্লান্ডার ফাটবে ফাটবে করছে। তাড়াতাড়ি সুস্হ হয়ে যা।এজন্য খেতে হবে বুবু।

হাসপাতাল থেকে লাঞ্চ দেয়া হয়েছে। সেদ্ধ সব খাবার। মণিদীপা যে ওসব খায়না তা জানে পৃথিশা। কিন্তু বাসায় কিছুই রান্না করা নেই।এই অবস্হায় বাহিরের খাবারও খাওয়ানো যাবে না। অনেকটা জোর করেই মণিদীপাকে খওয়াতে হলো তার। খাওয়া শেষ হতেই মণিদীপাকে ঔষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। হাসপাতালের দিকটা সবকিছু ঠিকঠাক রেখে বেরিয়ে এলো সে। নতুন বাসা খুঁজতে হবে অতি দ্রুত। মণিদীপাকে তো সবসময় হাসপাতালে রাখা যাবে না। হাসপাতাল থেকে বের হতেই হাতে থাকা মোবাইল ভাইব্রেট করে উঠলো। স্ক্রিনে তাকাতেই চমক খেলে গেলো তার চোখে-মুখে। আবার নতুন ঝামেলা শুরু হতে যাচ্ছে তাহলে। এদিককার ঘটনায় ওসব ভুলেই গিয়েছিলো প্রায়। আবারও কল আসলে স্ক্রিনে নজর দিলো। ইংরেজি অক্ষরে লিখা উঠেছে – ‘Dulabhai’

চলবে,

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ