Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"লাভ উইথ মাই বেটারহাফ পর্ব-১১

লাভ উইথ মাই বেটারহাফ পর্ব-১১

#লাভ_উইথ_মাই_বেটারহাফ
#সাদিয়া_খান(সুবাসিনী)
#পর্ব-১১

সোনালীর সামনে বসে আছে তৃষ্ণা। মেয়েটার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল তৃষ্ণার।

“আপনি কে?”
“আমি তৃষ্ণা। আরশাদের স্ত্রী।”
“আপনাদের ডিভোর্স হয়নি?”
“এখনো হয়নি। তবে…”
“তবে কী?”
“হয়ে যাবে। চিন্তার কিছুই নেই।”

তৃষ্ণার পাশে বসে থাকা তুষার বিস্ফোরক চোখে তাকিয়ে আছে তার বোনের দিকে।পাশে বসে তার বোন শান্ত চোখে কথাগুলো বলে ফেলল।
এই কী সেই তৃষ্ণা? যে রাতের পর রাত পাহারা দিয়েছিল আরশাদকে। যখন সে হাসপাতালে ভর্তি ছিল।সেবার আরশাদ ক্যাম্পাস থেকে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল খাগড়াছড়ি। ফেরার পথে ওদের বাস এক্সিডেন্ট হলো।
আরশাদের পায়ের হাড়ে চির ধরেছিল।
হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তৃষ্ণার তখন অনার্স ২য় বর্ষের পরীক্ষা চলে। টানা চার ঘন্টা পরীক্ষা দিয়ে সে চলে যেত হাসপাতালে।
আরশাদের পাশের বেডে একটু খানি জায়গায় আরশাদের মায়ের সাথে ভাগাভাগি করে থাকতো।
পুরো কেবিনে ছোট্ট এক সংসার সাজিয়ে ফেলেছিল সে।
দিনে একবার বাসায় এসে গোসল করে খাবার নিয়ে ছুটতো হাসপাতালে।
আরশাদ তখন পুরোপুরি তৃষ্ণার উপর নির্ভরশীল।

প্রচন্ড বৃষ্টিতে আরশাদের মা বাসা থেকে আর যেতে পারেনি হাসপাতালে।
রাত তখন এগারোটা। আরশাদ হঠাৎ তুষারকে কল দিয়ে বলল,

“একটু আসবেন?”

তুষার বৃষ্টি মাথায় নিয়ে দ্রুত ছুটে এসেছিল।কেবিনে ঢুকে দেখে তৃষ্ণা ঘুমিয়ে আছে। আরশাদ বসে বসে একটা ইংরেজি নোবেল পড়ছিল।
কেবিনে কোথাও আরশাদের মা কে না দেখে তুষার ভেবেছিল হয়তো ওয়াশরুমে কিন্তু কিছুক্ষণ পর আরশাদ বলল বৃষ্টির কারণে সে আসতে পারেনি।

“তুমি আমায় আসতে বললে কেন?”

“আপনি তৃষ্ণার ভাই। সত্যি বলতে তৃষ্ণার জন্যই।
যদি আমি না পারি আমার লোভ কে সামলাতে!”

“এই ভাঙা পা নিয়ে?”

“মনে শয়তানি ঢুকলে শরীরে অসুরের শক্তি ভর করে।”

তুষার সে রাতেই এমনকি ঠিক সেই মুহুর্তে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল

তৃষ্ণাকে বিয়ে আরশাদের কাছেই দিবে।

ওয়েটার এসে ডাক দেওয়াতে ঘোর কাটে তুষারের। কি চলছে আরশাদ এবং তৃষ্ণার জীবনে?কোনো ঝড় বইছে কী?
আর তার সামনে বসে থাকা মেয়েটিই বা কে?
আজ সকালে বাসায় ফেরার পর যখন তুষার ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো তখন তৃষ্ণা এসে দরজায় নক করে।
তার সাথে যেতে হবে বললে তুষার ঝটপট তৈরী হয়ে নেয়।
এত বছরেও বোনকে কোথাও তারা একা ছাড়েনি। ভেবেছিল হয়তো কলেজে যাবে ছুটির ব্যপারে কিন্তু তারা এসেছে বাসার কাছাকাছি একটা রেস্তোরাঁয়। কেন যেন আজ তৃষ্ণা বোরখা পরেনি৷
পরণে তার ধূসর রঙের সালোয়ার সাথে লম্বা কোটি। পনিটেইল করে বাধা চুল ছড়িয়ে আছে পুরো পিঠ ঝুড়ে।
হাতের ঘড়ির দিকে তাকিয়ে তৃষ্ণা সামনে থাকা মেয়েটিকে বলল,

“এত অল্প দিনের সম্পর্কে এতটা বিশ্বাস কিভাবে?”

“ভালোবাসার মূল স্তম্ভই তো বিশ্বাস।”

“কিন্তু আপনার ভালোবাসা তো নোংরামি ছাড়া কিছুই দেখছি না।”

“আমি আরশাদকে…….. ”

“আমি জানতে ইচ্ছুক নই। তবে শুনুন। মাত্র মাস কয়েকের সম্পর্কে আপনি কাউকে আপনার খোলামেলা ছবি দিবেন, তার সাথে বার বার অন্তরঙ্গ সম্পর্ক বজায় রাখবেন,সেগুলো গোপনে ভিডিও ধারণ করে যদি আপনাকে কেউ ব্ল্যাকমেইল করে এর দায়ভার অন্য কেউ কেন নিবে?”

“আমি নিরুপায়।”

“একজন নারী কখনো নিরুপায় হয় না।আপনার সাথে যা হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে। সে আপনাকে জোড় করেনি। তাছাড়া তার স্ত্রী আছে জানা স্বত্তেও আপনি তার সাথে শারিরীক সম্পর্ক রেখেছেন।এর দায়দায়িত্ব আপনার উপরেই বর্তায় মিস সোনালী।”

“আপনি কী সম্পূর্ণ দোষ আমার দিচ্ছেন?”

“মোটেও না।আমি শুধুই আপনার ভুলগুলো বললাম।আপনি একটা ভুল ধামাচাপা দিতে আরো অনেক বড় ভুল করে ফেলেছেন।আপনার জন্য আজ আমার সংসার নষ্টের পথে।এর দায়ভার কে নিবে একটু বলবেন আমাকে?”

“আপনার স্বামীর কোনো দোষ নেই।”

“আমি কীভাবে ধরে নিবো তার দোষ নেই?যে ছেলে তার বন্ধুর কথায় স্ত্রীকে তালাক দিতে পারে তার কোনো দোষ নেই?”

“আপনি বিষয়টা বুঝতে চেষ্টা করুন।”

“দুঃখিত আমার আর সময় হবে না।আপনি সাহায্য চেয়েছিলেন আপনি পাবেন।এই নিন, এই নাম্বারে কল দিয়ে শুধু বলবেন আমার নাম টা বলে সমস্যার কথা বলবেন।আশা করি সমস্যার সমাধান খুব দ্রুত পেয়ে যাবেন।”

“আরশাদ সত্যি আপনাকে ভালোবাসে। ও শুধুই ওর বন্ধুর ষড়যন্ত্রের স্বীকার।”

“আজ ষড়যন্ত্রের স্বীকার, কাল যে আবার হবে না এর কী নিশ্চয়তা?আমি আমার মানসিক শান্তি নিয়ে খেলতে পারবো না।”

“ডিভোর্সটা কী সত্যি করে ফেলবেন।”

“হ্যাঁ।”

তুষার বিল মিটিয়ে তৃষ্ণাকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। তৃষ্ণা কিছুই খায়নি৷ এখন প্রথমে তাকে খাওয়ানো প্রয়োজন। রঙ্গানকে ম্যাসেজ করে পূর্বেই আসতে বলেছে সে।রঙ্গানের জন্য অপেক্ষা করছিল দুই ভাইবোন।

“তোকে দেখলেই আমার গলা শুকায় কেন রে?”

রঙ্গানের কথায় চোখ ছোট করে তার দিকে তাকায় তৃষ্ণা। তুষার ততক্ষণে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত কারণ তৃষ্ণার প্রিয় বিরিয়ানি আনতে যাবে।
কিন্তু রঙ্গান ইশারায় দেখালো সে সাথে করেই নিয়ে এসেছে৷
তুষার, তৃষ্ণা বাইকে করে এসেছিল। তৃষ্ণা ভাইয়ের বাইকে উঠতে যাবে তখন রঙ্গান বলল,

“আমি কী ডেলিভারি ম্যান?ফুড পান্ডার খাবার সার্ভিস দিতে এসেছি?”

তুষার বলল,

“দে ভাই দে। আমি নিয়ে যাচ্ছি তুই তৃষ কে নিয়ে আয়।”

“যেতে পারি, এক শর্তে।”
“কী?”
“আজকেই ভাইয়ের বিয়ের কথা বাবাকে জানাতে সাহায্য করবে?”

রঙ্গান হাত এগিয়ে হ্যাণ্ডশেক করে বলল,

“ডিল।”

বাসায় ফিরে রঙ্গানকে সবটা বলল তুষার। আরশাদের বন্ধু রাকিবের সাথে সোনালীর সম্পর্ক।
রাকিব বিবাহিত। এখন সে সোনালীকে তার খোলামেলা ছবি দিয়ে ব্ল্যাকমেইল করছে আরশাদকে বিয়ে করার জন্য।ওর সাথে সম্পর্কে যাওয়ার জন্য। এতে রাকিবের দুটো লাভ।

রঙ্গান জিজ্ঞেস করল
“কী?”
“এটা সেই রাকিব যে তৃষ্ণার পিছনে ঘুরতো এবং আমি ওর একটা দাঁত ভেঙেছিলাম তৃষ্ণাকে এসিড মারার হুমকি দিয়েছিল বলে৷

এক প্রতিশোধ নিবে। আর দুই আরশাদ যেহেতু ওর জালে ফেসেছে তাই ও চাইলে বিয়ের পর যখন তখন সোনালীকে ব্যবহার করতে পারবে।”

“আরশাদ এসব জানে?”
“না।”

ঠিক সে মুহূর্তে তৃষ্ণার ফোন বেজে উঠলো। রঙ্গান ফোন রিসিভ করে আরশাদকে জানালো তৃষ্ণা গোসলে৷

আরশাদ ফোন কেটে দিলো কোনো জবাব না দিয়েই।
তার পাশে বসে থাকা রাকিব বলল,

“ঘন্টা খানেক আগেই দেখলাম ওই পোলার লগে হাত ধইরা বের হতে রেস্তোরাঁ থেকে।আবার এখন কীসের গোসল?আরশাদ বিশ্বাস কর ঠিক আছে কিন্তু তোর বিশ্বাসটা অন্ধবিশ্বাস। সব’চে বড় কথা তুই যে এত খুশি যে তৃষ্ণা তোর বাবার চিকিৎসার খরচ নিজে সবটা ম্যানেজ করছে। দেখিস তো খোঁজ নিয়ে? দেখবি ওই পুলিশ ব্যাটায় টাকা দিছে।”

চলবে।

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ