Friday, June 5, 2026







বাড়ি"ধারাবাহিক গল্প"রৌদ্দুরে প্রেমের বৃষ্টি পর্ব-৩৪

রৌদ্দুরে প্রেমের বৃষ্টি পর্ব-৩৪

#রৌদ্দুরে_প্রেমের_বৃষ্টি
#পার্টঃ৩৪
#রুবাইদা_হৃদি(sheikh ridy)

একা থাকলে কতশত ভয় মনের মাঝে জানান দেয়৷ গুমোট অনুভূতি গুলো উঁপচে পড়া ভয় দেয়৷ শিহরণ জাগানো কিছু অনুভূতির সাথে ঠোঁটের কোণে কিছু মূহুর্তের ভালোলাগার হাসিরা মেতে উঠে৷ সারাদিন সে ফেরে নি আজ৷ আজ আমার ক্লাস নেই যার জন্য নিজেকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে৷ হঠাৎ করেই কান্না পাচ্ছে৷ উনি ফোন রিসিভ করছেন না৷ শুধু যাওয়ার পর ফোন দিয়ে বলেছেন, ‘ খেয়ে নিবি! আমি জলদি ফিরে আসবো৷ ‘
সেই ফিরে আসাটা, ঘন্টা পেরিয়ে দুপুর পেরিয়ে যাবে ভাবতেই পারি নি৷ বই গুলো উল্টেপাল্টে দেখেও পড়ায় মনোযোগ দিতে পারলাম না৷ শুধু তাকে দেখার বাহানা খুজে চলেছি৷ জ্বরের জন্য মুখের তেতো ভাবটা এখনো রয়েছে৷ গত দুইদিন সে আমাকে সামলাতে গিয়ে অফিস বা ক্লাস কিছুই করতে পারেন নি৷ তাই কাজের চাপ পড়েছে আজ৷ আমি এই রুমে থেকে ওই রুমে সব জায়গায় পায়চারি করছি৷ ফোন হাতে নিয়ে কবিতা আপুকে ফোন দিলাম৷ বহুদিন তার সাথে কথা হয় না৷ এতোবড় ঘটনা হলো তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই৷ একদিন কথা হয়েছিলো তাও অল্প৷ বাসার সবার সাথে ফোন আলাপ করলেও আপুকে ফোন দেওয়া হয় না৷ আপু প্রচুর ব্যস্ত৷ তার কাজ আর সংসার নিয়ে৷ তার সাথে সখ্যতা গড়ে উঠার আগেই বিয়ে আর দেশ ছেড়ে চলে গেছেন উনি৷ ফোন রিসিভ হতেই আমি হাসি মুখ নিয়ে ক্যামেরা মুখের সামনে ধরে বললাম,

–‘ তোমাকে দেখবো না,আমার বাবা টাকে দেখবো৷’
আপু হাসলেন৷ দুষ্টুমি করে পেটের কাছে ক্যামেরা ধরে বললো,

–‘ বাবার বউ আসবে কবে৷ সেই খেয়াল কি তার মামানির আছে? ‘
আমি কথা বুঝতে না পেরে লজ্জা পেলাম৷ আমাকে চুপ থাকতে দেখে আবার আপু বললো,

–‘ লজ্জা পেলে তো তোকে দারুণ লাগে নীতু৷ এইজন্যই বুঝি আমার ভাই এতো পাগল হয়েছে৷ ‘

–‘ ভালো আছো? ‘
–‘ কথা ঘুরানোর জন্য বলছিস বুঝি? ‘
–‘ তুমি না আমার বড় আপু৷ ‘
আপু জোরে হেসে উঠলেন৷ আমি লজ্জা পেলাম আবারো৷ সব গুলা এক ধাঁচের৷ লাজ লজ্জা কিছু নেই৷ হঠাৎ আপু সিরিয়াস ভাবে বলে উঠলো,
–‘ শোন নীতু, ‘
–‘ হু৷ ‘
–‘ সব কিছুর পাশাপাশি কাব্যকে সময় দে৷ ওকে বুঝতে চেষ্টা করবি৷ আর ছোট একটা অতিথি অতি জলদি আমাদের মাঝে দরকার৷ ‘
আমি তাকালাম আপুর দিকে৷ সত্যি তো, উনাকে পুরোপুরি বুঝার চেষ্টা এখনো আমি করি নি৷ আমার আবেগ গুলো নিয়েই তাকে বাধতে চাইছি৷ সে কি ফীল করে? কি চায়? সেটা তো আমি জানি না৷ চেনাজানার সম্পর্ক হয় নি আমাদের মাঝে৷ সে আমাকে যতটা বুঝে আমি কি তাকে বুঝি? না একদম না৷ সব সময় দূরে থাকার আর কাছে পাওয়ার মাঝের মনের মিল টা তো দরকার৷ সেটা তার মাঝে থাকলেও আমার মাঝে যে নেই৷
________________________
ছোট কিছু করার মাঝেও যে এতোটা আনন্দ থাকে তা বললে কম হয়ে যাবে৷ দুপুরের লাঞ্চ আমি করি নি উনাকে ফোন দিয়েও পেলাম না৷ তার প্রিয়, গরুর কালা ভুণা আর বিরিয়ানি৷ ফুঁপিকে ফোনে রেখে রেঁধে চলেছি৷ নিজের হাতের বানানো কিছু নিয়ে গিয়ে আজ চমকে দিবো৷ ভেবেই মনের ভেতরে খুশির প্রজাপতি ডানা মেলছে৷

–‘ দমে ফেল এখন৷ ‘
আমি ভ্রু কুচকে তাকালাম৷ এইটা আবার কি৷ ফুঁপি আমার মুখভঙ্গি বুঝতে পেরে বুঝিয়ে দিলেন৷ সাধারণ একটা বিষয় পারি না৷ ভেবেই কষ্টে মরে যেতে ইচ্ছে হলো৷ পেয়াজ কাটতে গিয়ে আবার বিপত্তিতে পড়লাম৷ কেঁদে ভাসানোর জোগাড়৷ একটু আগে কেটেছি আবার কাটছি৷ এই পেয়াজ নামক জিনিস টা না দিলে হয় না? আল্লাহ জানেন,কে এই পেয়াজ দেওয়ার নিয়ম আবিষ্কার করেছিলো৷ বিরিয়ানি নামাতেই ফুঁপিকে আবার ফোন দিলাম৷ রীতিমতো ফুঁপি আর জিনিয়া হাসতে হাসতে শেষ৷ প্রায় চার ঘন্টা ধরে রান্না ঘরেই রান্নার কাজে ব্যস্ত৷ কিভাবে কি করবো ফুঁপি বলতেই আমি ফোন কেটে দেই৷ এরা আবার হাসিতে লুটোপুটি খাবে৷
ডিম বেগুনের ভাজি৷ বিরিয়ানির সাথে সে খায়৷ ডিম প্রথমে ভেঙে লবণ আর মরিচের গুড়ো দিয়ে ফেটিয়ে কেটে রাখা বেগুন তার মাঝে গুলিয়ে গরম তেলে ভেজে নিলাম৷ এই একটা জিনিস ভালো মতো পারি৷ ভেবেই যুদ্ধক্ষেত্র জয়ের হাসি হাসলাম৷ এইবার অপেক্ষা তার আসার৷
আমি ফ্রেশ হয়ে বসে আছি৷ ফোন হাতে নিয়ে৷ এইবার টেনশন হচ্ছে৷ বারবার ফোন দেওয়ার পর কেন ফোন রিসিভ করছেন না৷ খাবার টেবিলের সাজিয়ে রাখা খাবারে কেমন শূন্যতা৷ আমি আলুথালু পায়ে উঠে দাঁড়ালাম৷ হঠাৎ করেই ভীষণ জ্বর উঠলো মনে হচ্ছে৷ কিচেনে গিয়ে লাঞ্চবক্স এনে সব গোছালাম৷ রুমে গিয়ে অফিসের ঠিকানা খুজে চলেছি৷ সব কেমন লাগছে৷ টেনশন করার মতো সময় নেই৷ তাকে অফিসেই পাবো৷
বার্লিনের জায়গা অচেনা ,বড্ড অচেনা আমার কাছে৷ জানি না কিভাবে যাবো কিন্তু যাবো এইটা নিশ্চিত৷ হাতে লাঞ্চবক্সের সাথে ঠিকানা দেখে চলেছি৷ উনি বলেছিলেন,বেশি দূরে না৷হাইওয়ের সামনে কতগুলো গাড়ি দেখতে পেলাম৷ ভাগ্যবশত ক্রুজকে দেখলাম৷ গাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে৷ আমি উনার সামনে গিয়ে দাঁড়াতেই ফোন রেখে কিছু একটা বললেন৷ আজও তার ভাষা বুঝতে পারলাম না৷ তবে তাকে চিনি এইটাই বড় কারণ লাগছে আমার৷ কার্ড তার দিকে বাড়িয়ে দিতেই উনি ঘুরিয়ে-ফিরিয়ে দেখলেন৷ গাড়ির দরজা খুলে দিতেই আমি স্বস্তির নিশ্বাস ফেললাম৷ ফোন না ধরার অপরাধে আজ তাকে শাস্তি পেতেই হবে৷ বারবার ফোন না ধরে আমাকে টেনশনে ফেলে দেন৷ মাথার রগ ছিড়ে যাচ্ছে৷ জ্বর হঠাৎ করে বাড়ছে কেন৷ ফোন হাতে নিয়ে আবার ফোন দিলাম৷ অবশেষে টানা চল্লিশ বার ফোন দেওয়ার পর সে রিসিভ করলো৷ ক্লান্ত গলায় আমি বললাম,

–‘ আপনাকে খুন করবো আমি৷ অনেক কষ্ট দেন আপনি আমাকে৷ মেরে ফেলবো৷ ‘

উনি উত্তেজিত গলায় বললেন,
–‘ কি হয়েছে৷ তোর গলা এমন শোনাচ্ছে কেন? ‘

–‘ অফিসের বাইরে দাঁড়ান৷ আমার হেটে যাওয়ার শক্তি যে নেই৷’

অনেক কষ্টে চোখ খুলে রেখেছি৷ ফোনের লাইন কাটতে পারছি না৷ ক্রুজও উত্তেজিত গলায় কিছু একটা বলছে৷ গাড়ি থামিয়ে আমার হাত থেকে ফোন নিয়ে উনার সাথে কিছু একটা বললেন৷ তারপর.. তারপর……

–‘ আমি আর কখনো তোকে ফেলে যাবো না৷ ‘

কাঁপা কন্ঠের আওয়াজে ভারী হচ্ছে চারপাশ৷ হাতে ইঞ্জেকশন দেওয়ার ব্যাথায় চোখ-মুখ কুঁচকে উনার হাত শক্ত করে ধরলাম৷ মাথা ঝিমঝিম করছে৷ আমি সব ভুলে ঠোঁট ভিজিয়ে আলতো করে বললাম,
–‘ জানেন? আপ আপনার জন্য রান্না করেছি৷ ‘

উনি আমায় বসে থেকেই জড়িয়ে ধরলেন৷ আমি চোখ মেলে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলাম৷ তার শরীরের গন্ধে প্রাণ ফিরে পাচ্ছি৷ আমি তার শার্ট খাঁমচে ধরলাম৷ উনি আমাকে ছেড়ে ভারাক্রান্ত গলায় বললেন,
–‘ জ্বর শরীরে কেন বেরিয়েছিস? ‘

–‘ আপনি কেন ফোন ধরেন নি?’

–‘ আরে বাবা,আমি ব্যাস্ত ছিলাম৷ আজ প্রেজেন্টেশন ছিলো মিটিংয়ে ফোন সাইলেন্ট ছিলো৷ তারপর ক্লাসের এসাইনমেন্টের প্রেজেন্টেশন৷ ‘
আমি উঠে বসলাম৷ উনার কলার ধরে আমার কাছে টেনে নিয়ে বললাম,
–‘ এই, আপনি আমাকে এভোইড করছেন? পুরোনো হয়ে গিয়েছি তাই তো৷ ‘

উনি নিজে থেকে আরো কাছে এগিয়ে আসলেন৷ আমি নিজের কঁপাল তার কঁপালে ঠেকিয়ে দিলাম৷ আমার শরীরের উষ্ণতায় সে বোধহয় কেঁপে উঠলো৷ স্নিগ্ধ গলায় বললো,

–‘ ভালোবাসা বুঝি পুরোনো হয়? ভালোবাসা বয়সের সাথে বৃদ্ধি পায়৷ সেই সাথে অনুভূতি গুলো আরো জোড়ালো হয়৷ যতটা জোড়ালো হলে,দূরে থেকেও অনুভব করা যায় ঠিক ততটা৷’

–‘ আমি কেন করি না অনুভব? তবে কি আমার ভালোবাসা জোড়ালো নয়..! ‘

উনি আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোয়ালেন৷ আমি ছাড়লাম না৷ নিজে থেকেই আজ রেসপন্স করলাম৷ কিছুক্ষণ,কিছু মূহুর্ত৷

–‘ তোর ভালোবাসা আমার ভালোবাসার থেকে গভীর৷ এর জন্যই তো শূন্যতা অনুভব করিস আমার না থাকার৷ আমার হিংসে হয় নীতু৷ তুই কেন আমার থেকে বেশি ভালোবাসিস আমায়? ‘

উনার কথায় থমকে গেলাম৷ বলেন কি উনি৷ আমি শুয়ে পড়লাম৷ উনিও আমার পাশে শুয়ে পড়লেন৷ আমি তার বুকে মুখ গুজে দিলাম৷ বললাম,

–‘ আমি কিছু জানি না৷ আমি আপনাকে একমূহুর্ত না দেখে থাকতে পারি না৷ দরকার হলে চব্বিশ ঘন্টা আপনার সাথেই থাকবো, একদম বিরক্ত করবো না৷ তবুও আপনাকে চাই৷ সব সময় আশেপাশে চাই৷ ‘

–‘ হুট করে মারা গেলে কিভাবে থাকবি? ‘

তার কথায় হু হু করে উঠলো বুকের মাঝে৷ সেটা আমি ভাবতেও চাই না৷ কান্না করে উঠলাম ফুঁপিয়ে৷ ভালোবাসায় এতোটা আকৃষ্ট সত্যি কি মানায় না? যদি না মানায় তাহলে কেন ভালোবাসা নামক শব্দটা আছে? জানি না তবে আমি এতোটাই আকৃষ্টতা নিয়ে থাকতে চাই,ভালোবাসতে চাই৷

পরিপূর্ণ একটা সকাল৷ আবেশের আদরে ঢাকা মোহনা৷ সে শাওয়ার নিচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে আছি৷ মোট কথা কিছুতেই উনার থেকে দূরে যাওয়া যাবে না৷ দরজা খুলে বের হয়ে আসতেই আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেলি৷ ছিঃ! শুধু তোয়ালে পড়ে কেও আসে৷ ফর্সা শরীরে মুক্তোর মতো পানি গুলো লেগে আছে৷ আমার চোখ বড্ড বেহায়া..! না চাইতেও আঙুলের ফাঁক দিয়ে চুপিচুপি দেখে চলেছে৷

–‘ দেখা শেষ?’
–‘ না তো৷ ‘
কথার পৃষ্ঠে জবাব দিতে গিয়ে সত্যিটা বলে দিয়েছি৷ আমি মুখ ঢেকেই ঘুরে গেলাম৷ উনি আমার পিঠের উপর আলতো ছোয়া দিতেই কেঁপে উঠলাম৷ দৌড়ে বাইরে চলে আসলাম৷ উনি জোরে জোরে বললেন,
–‘ চব্বিশ ঘন্টার একঘন্টাও হয় নি৷ এখনি দৌড়ে পালাচ্ছিস৷ সারাদিনের কি হবে ভেবে দেখেছিস? ‘

উনি কি আমাকে থ্রেট করছেন? আমি অন্য রুমে এসে পড়লাম৷ এখানে থেকে চিৎকার করে বললাম,

–‘ চব্বিশ ঘন্টার প্রথম প্রহর এখনো যায় নি মিস্টার. আর আপনাকে ভয় পায় কে শুনি? ‘

–‘ তাই তো৷ কে পায়৷ দেখা যাবে মিসেস. প্রথম প্রহরের ডোজ নিতে পারো নি…! ‘

তুমি৷ শব্দটা ঘুরেফিরে বেড়াচ্ছে৷ আমি চোখ বন্ধ করে উপভোগ করলাম৷ মিষ্টি শব্দ,মিষ্টতার মতো লাগে….!
চলবে…
(ভুল-ক্রটি ক্ষমার চোখে দেখবেন৷)

গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ