Friday, June 5, 2026







মন ফড়িং ❤ ৩১

মন ফড়িং ৩১.
নিদ্র ঘুমুচ্ছে। এতো সুন্দর লাগছে ওকে, যেন কোনো এক নীল আকাশের দেবদূত!
এতো সুন্দর একজন বর পাবে অদ্রি কোনোদিন ভাবতেই পারেনি।
এক হাত দিয়ে অদ্রির কোমড় ধরে আছে। আরেক হাত বিছানার উপর পরম যত্নে রাখা। অদ্রির এই বাঁধন থেকে ছুটতে ইচ্ছে করছেনা কিন্তু ছুটতে তো হবেই। ঘড়ির ঘণ্টার কাটা ৯ টা ছুঁই ছুঁই করছে। যদিও তার এরচেয়ে বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস। প্রায় প্রতিরাতেই তার ঘুম হয়না।
ঘুম আসে ভোরের দিকে।
অসম্ভব সুন্দর এক সকাল উপহার দিয়েছে নিদ্র তাকে! এর বিনিময়ে সমতুল্য কিছু দেয়ার ক্ষমতা তার নেই। গতকাল রাতে ইখলাস সাহেবকে ঠিক নিদ্রের পাশেই সে দেখেছে। মানুষটা নিদ্রকেও শান্তি দিবেনা। ইখলাস সাহেবের জন্যই নিদ্রকে কষ্ট দিয়েছে সে।
নিদ্রের কপালে আলতো করে চুমু দিয়ে মনে মনে ভাবলো
– হয়তোবা বেশিদিন কপালে থাকবেনা এই সুখ! যতদিন পাবো ততদিন একটু বেশি করে সুখকে আলিঙ্গন করে নিবো। যেন মৃত্যুর সময় আফসোস না থেকে যায়! প্রিয় মানুষকে হারানোর ব্যথা এতোদিনে সে পেয়েছে। নিদ্রও পেয়েছে। এই কষ্ট কি তারা আজীবন বয়ে বেড়াবে?
গাল বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝড়ছে।
জীবন তাকে শুধুই মেকি সুখ দেখিয়েছে।
এখন যাও একটু পেয়েছে তাও হারাতে হবে তাকে।
মনের এককোনায় কেউ একজন বলছে
– ফুটফুটে মেয়ে আর নিদ্রকে রেখে তাকে মরতে হবে।
মৃত্যুর কষ্ট, মা ডাক না শোনার কষ্ট আর নিদ্রকে একা ফেলে চলে যাওয়ার কষ্ট। এতো কষ্ট নিয়ে সে মরবে কীভাবে?
অদ্রি নিজেকে বোঝালো, এসব ভুল ভাবনা। শুধু শুধু চিন্তা করে দিনটাই নষ্ট করার চেষ্টা সে করছে।
নিদ্রের ঘুম থেকে ওঠার আগে নাস্তা রেডি করতে হবে। যদিও খালামনি আছেন। তারপরও লিলি চলে যাবার পরে কাজের চাপ অনেক বেড়েছে তার।
সাবধানে নিদ্রের হাত সরিয়ে দিলো যেন ঘুম ভেঙে না যায়।
গোসল সেরে চুলগুলো গামছা দিয়ে পেঁচিয়ে নিলো। চুলের পানিতে কোমড়ের দিকে কামিজ ভিজে যায়। আবার ফ্লোরও ভিজে যায়।
রান্নাঘরে গিয়ে দেখলো রীতা চায়ের পানি চুলায় দিচ্ছে। অদ্রি জিজ্ঞেস করলো
– খালামনি নাস্তা করেছেন?
রীতা চায়ের কৌটা হাতে নিয়ে বললেন
– আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আবহাওয়া ঠান্ডা ছিলো তো।
কেবল চা বানাচ্ছি।
– তাহলে আমি রুটি না বানিয়ে খিচুড়ি রান্না করি। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। এই সময় খিচুড়ির তুলনা হয়না। আর রশীদ সাহেবকে বলবেন, কাজের জন্য দুইজন লোক যেন ঠিক করেন। পরশুদিন থেকে বাসায় মেহমান আসবে। এতো কাজ আমার আর আপনার দ্বারা করা সম্ভব হবেনা।
– খিচুড়ির সাথে আর কী করবেন?
– কালিজিরা, মেথি, শুটকি মাছ  ভর্তা হলে কেমন হয়?
– ভালো হয়। কিন্তু এতো আইটেম করতে করতে সবার খিদে লেগে যাবেনা?
– নিদ্র তো ঘুমুচ্ছে। ওর চিন্তা বাদ। না ঘুমালেও এক কাপ চা আর বিস্কুট হলেও ওর চলবে। নাজমুল সাহেব….. না মানে বাবাও তো মনে হয় ঘুমুচ্ছেন। ওই বাপ – ছেলে একরকম। আর দাদীর কথা জানিনা।
– উনি ভার ভার হয়ে আছেন। একটু আগে নিজেই চা করে নিয়ে গেলেন।
– আমার জন্য।
– না। সে নিজের কথার কাছে হেরে গেছেন তাই।
– বুঝলাম না।
– উনি ভেবেছিলেন তুমি খারাপ চরিত্রের মেয়ে কিন্তু ভুল প্রমাণিত হওয়ায়…. বুঝতেই পারছো।
রীতা অদ্রির চুলের দিকে তাকিয়ে বললেন
– চুল গুলো খুলে দাও। বাতাসে শুকিয়ে যাবে তা নাহলে চুলে উঁকুন হবে। পরে জামাইয়ের কাছে লজ্জা পাবা।
অদ্রি দ্রুত চুল খুলে দিয়ে পিঠের ওপর ছড়িয়ে দিলো।
অদ্রি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ১১ টা বাজে। ট্রে তে দু’কাপ চা আর ব্রেড নিয়ে দোতলার সিড়ি বেয়ে উঠছে। হঠাৎ সামনের দিকে চোখ চলে গেলো। অদ্রির বরাবর সামনে ইখলাস সাহেব দাঁড়িয়ে আছেন। মুখে সেই বিকট হাসি। অদ্রির পা কাঁপতে লাগলো। সে কী করবে? সামনে এগিয়ে যাবে নাকি ফিরে যাবে?
এদিকে নিদ্রের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় তাকেই ডাকছে।
অদ্রি চোখ মুখ শক্ত করে ধীরপায়ে এগিয়ে গেলো। ইখলাস সাহেবের সামনে দিয়ে যাওয়ার সময় ফিসফিসানি শুনতে পেলো অদ্রি। যতটুকু বুঝতে পারলো তাতে অদ্রির পুরো শরীরে কাঁটা দিয়ে উঠলো।
দরজা খুলে রুমে ঢুকতেই দেখলো নিদ্র বিছানা থেকে নামছে।
অদ্রিকে দেখেই নিদ্র প্রায় দৌঁড়ে এসে বললো
– আপনি আমাকে না জানিয়ে কোথায় গেছিলেন?
অদ্রি ট্রে বিছানার উপর রেখে বললো
– রান্নাঘরে।
– আমাকে বলে যাবেননা?
– আপনি ঘুমুচ্ছিলেন তাই ডাকিনি।
অদ্রি জাপটে ধরে নিদ্র বললো
– প্লিজ কখনো এমন করবেন না। অন্ততপক্ষে না ডাকলেন একটা চিরকুট রেখে যাবেন।
– কিছু হয়েছে?
– রাতে আপনি যা বলেছেন আর করেছেন তাতে কিছু না হয়ে পারে? আপনাকে তো এখন চোখের আড়াল কর‍তেই ভয় লাগছে।
অদ্রি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললো
– ঘুমের ঘোরে আবোলতাবোল বলেছি। ওসব কানে দিবেন না।
নিদ্র অবাক হয়ে বললো
– মোটেও আপনি ঘুমের ঘোরে ছিলেননা। ঘুমের ঘোরে থাকলে ভয়েছে বোঝা যায়।
টপিক চেঞ্জ করার জন্য অদ্রি বললো
– চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খেয়ে নিন তারপর কথা বলা যাবে।
নিদ্র চায়ের কাপ হাতে নিলো ঠিকই কিন্তু মন অন্য কোথাও।
অন্যদিন হলে চা পান করতে হয় খেতে নয় বলতো কিন্তু আজকে তেমন কোনো রেসপন্স করছেনা।
তার ঠিক হয়নি রাতে নিদ্রকে ওসব বলা। নিদ্র যেমন করছিলো তাতে না বলেও উপায় ছিলোনা। না, ভুল উপায় ছিলো।
– নিদ্র!
– হ্যাঁ বলুন
– একটু হাসবেন? সকালের ওই সময়ের মতো করে?
– আপনাকে লাভ বাইট দেয়ার পরে যখন আপনি উঁহু করে শব্দ করলেন তখনকার মতো করে?
– হুম।
অদ্রির খুব লজ্জা লাগছিলো কথাটা বলতে কিন্তু নিদ্রকে স্বাভাবিক করার এছাড়া অন্য কোনো উপায় জানা নেই।
নিদ্র চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললো
– একটা কন্ডিশন আছে???
নিদ্রের চোখমুখে দুষ্ট হাসি হেসে বেড়াচ্ছে!
অদ্রি নিশ্চিন্ত মনে বললো
– বলে ফেলুন!
চলবে……!
© Maria Kabir
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ