Friday, June 5, 2026







ফুলশয্যা(সিজন-০২) পর্ব- ০৮

ফুলশয্যা(সিজন-০২)
পর্ব- ০৮
লেখা- অনামিকা ইসলাম।

ক্লাস ভর্তি স্টুডেন্টসদের সামনে এভাবে কান ধরে উঠবস করা, ব্যাপারটা খুব লজ্জার। একশ বার কান ধরে উঠবস করেই নীলিমা ওর জায়গায় গিয়ে বসেছে যদিও অন্য মেয়েরা ২০বারের অধিক উঠবস করেনি। পাশেই ছেলেরা মিটমিট করে হাসছে আর ফিসফিস করে কথা বলছে, লজ্জায় মাথা নিচু করে বসে থাকা অবস্থা’ই নীলিমার চোখ থেকে দু’ফোঁটা অশ্রু নিচে বইয়ের মাঝে পরে। মাথা নিচু অবস্থায়’ই নীলিমা এক হাত দিয়ে ভেঁজা চোখ মুছে নেয়। সেদিন আর কোনো ক্লাস না করে নিঃশব্দে নীলিমা কলেজ ত্যাগ করে। যে ছেলেরা পাশ থেকে ফিসফাস আর হাসাহাসি করছিল, সেই ছেলেদেরও আবির মাঠের মধ্যে দাঁড় করিয়ে প্রত্যককে একেক ঠ্যাংয়ে ১০টি করে, ২০ ঘা বসিয়ে দেয়। কলেজ ছুটির পর ছেলেরা এ নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করে যায়। প্রিন্সিপাল স্যার আবিরকে ওনার কক্ষে ডেকে নেক্সট টাইম যাতে এরকম নালিশ না আসে সে ব্যাপারে হুশিয়ার করে দেন। রাগে গজগজ করে আবির বাসায় চলে যায়। নীলিমাকে ইচ্ছে করেই আবির নেয়নি। কিন্তু আশ্চর্য হলো তখন, যখন বাসায় গিয়ে দেখল নীলিমা তার আগেই বাসায় পৌঁছে গেছে। কলেজ ড্রেস চেঞ্জ না করেই বিছানার এককোণে বালিশ বুকে জড়িয়ে চুপটি করে চোখ বোজে আছে নীলিমা। কিচ্ছু বলেনি আবির। না ধমক, না চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়ার কথা। নীলিমাও আবিরের আগমনের শব্দে চোখ টা যে বন্ধ করল, সেটা খুলল আবির সন্ধ্যার আগে বাহিরে চলে যাওয়ার পর।

আবির বাহিরে চলে গেলে উঠে বসে নীলিমা। চোখের পাশে শুকিয়ে যাওয়া অশ্রুর রেখা মুছে, ড্রেসটা চেঞ্জ করে নেয়। মাগরিবের আজান দিলে নামাজ পড়ে পড়তে বসে। রাত্রি ৮টার দিকে রাতের খাবারের জন্য রান্না বসানো হয়। আবির ফিরে আসে বাসায়। আজ আর কোনো পাগলামি করেনি নীলিমা। আবির আসার পর একবার শুধু তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। আবিরও কোনো কথা না বলে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসদের পরীক্ষার খাতা নিয়ে বসে পরে। রাত্রি ১০টার দিকে টেবিলে খাবার পরিবেশন করে রুমে যায় নীলিমা। ধীর কন্ঠে আবিরকে জানায়- “টেবিলে খাবার দিয়ে আসছি,
খেয়ে আসেন।”
খাতাগুলো রেখে টেবিল থেকে একটা প্লেট নিয়ে সোফায় নীলিমার পাশে এসে বসে। ভাত মেখে নীলিমার মুখের দিকে এগিয়ে দিতেই, উঠে দাঁড়ায় নীলিমা।
” বিকেলে কলেজ থেকে ফেরার পথে হিয়াদের বাসা থেকে বিরিয়ানি খেয়ে আসছি। আমার দ্বারা আর আজকে খাওয়া সম্ভব না। আপনি খেয়ে নিন।”
কথাটা বলেই বিছানায় একপাশে জড়োসড়ো হয়ে শুয়ে পরে নীলিমা। জবাবে কিছুই বলেনি আবির। শুধু সিক্ত নয়নে একবার নীলিমার দিকে তাকালো। তারপর প্লেটটা টেবিলে রেখে অন্যান্য খাবারগুলো ঢেকে রেখে কিচেনের লাইটটা অফ করে দেয়। চুপটি করে এসে বিছানায় শুয়ে পরে আবির। নীলিমার বিপরীতমুখী হয়ে শুয়ে চোখের জল ছেড়ে দেয়। মনে মনে বলতে থাকে, আমি ওকে এত বড় শাস্তি দিলাম? এ আমি কি করলাম? কিভাবে এটা করতে পারলাম? নিঃশব্দে গুমড়ে কেঁদে উঠে আবির। তারপর একটা সময় গভীর ঘুমে তলিয়ে যায়। রাত্রে হাড় কাঁপানো জ্বর আসে নীলিমার। ছটফট নীলিমা কিছু না বলে নিঃশব্দে শুধু বিছানায় এপাশ ওপাশ করেছে। তারপর ভোরের দিকে ঘুমিয়ে পরে।

সকাল হয়ে গেছে।
ফজর নামাজটাও পরেনি
আবার এখনো শুয়ে আছে। রাগ করলে মানুষ এমন করে? নামাজ ছেড়ে দেয়??? প্রশ্নটা করেই নীলিমার হাত ধরে টান দেয় আবির। চমকে যায়। নীলিমার শরীরটা এতটাই গরম ছিল যে আবির তাড়াতাড়ি হাতটা সরিয়ে আনে।
” হায় আল্লাহ! এত গরম কেন এর শরীর?”
কথাটা বলেই ঘুমন্ত নীলিমার কপালে হাত রাখে। আঁতকে উঠে আবির। পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে নীলিমার। এখন আমি কি করব? এত সকালে তো কোনো ফার্মেসীও খোলা পাব না। উপয়ান্তর না দেখে আবির ওর রুমাল ভিঁজিয়ে নীলিমার মাথায় জলপট্টি দিতে থাকে। নীলিমার শরীরের তাপমাত্রা এতটাই প্রকট ছিল যে ঐ তাপের প্রভাবে কপালে রুমাল দেয়া মাত্র’ই রুমাল গরম হয়ে যাচ্ছিল। ওমাগো, শরীরটা নাড়াতে পারছি না আমি, খুব ব্যাথা করছে, এসব বলে অস্ফুট স্বরে আর্তনাদ করতে থাকে নীলিমা।
” আজ শুধু মাত্র আমার অবিবেচকের মত কাজের জন্য ওর এই অবস্থা হলো, কথাটা বলেই চোখের পানি ছেড়ে দেয় আবির।”

সকাল ১০টায় ফার্মেসী থেকে ঔষধ আনিয়ে গরম ভাত তরকারী রান্না করে আবির নীলিমার পাশে এসে বসে। ধীর গলায় নীলিমাকে ডাকে।
” নীলিমা! শুনছো….
আর কত ঘুমোবে? সকাল হয়েছে। উঠে পরো এবার”
নীলিমা তড়িগড়ি করে উঠে বসে বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে দিনের ১০টা নাকি রাত্রের নয়টা বাজে? শুকনো মুখে আবিরের জবাব, দিনের ১০টা। সকালের নামাজটা দু’জনেই ঘুমের জন্য মিস দিয়েছি। যায় হোক, পরে কাযা করে নিও। চলো এখন…..

নীলিমা ওর ঘাড় থেকে আবিরের হাতটা ছাড়িয়ে দেয়।
” আপনি আমায় এভাবে ধরে নিয়ে যাচ্ছেন যে? আমি কি যেতে পারি না নাকি?”
নরম স্বরে আবিরের জবাব, তোমার শরীরে জ্বর নীলিমা। পরে যেতে পারো। এখন কথা না বাড়িয়ে চলো তো…..

আবির পিছন থেকে নীলিমাকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে আর নীলিমা আবিরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে। ওয়াশরুমে নিয়ে আবির নিজ হাতে নীলিমাকে ব্রাশ করিয়ে দিয়েছে, চোখে মুখে পানিরছিটা দিয়ে দিয়েছে। তারপর আবির ওর কাঁধে রাখা তোয়ালে দিয়ে ভেঁজা মুখটাও মুছে দিয়েছে। হন্যে হয়ে নীলিমা তখনো আবিরের চোখে মুখে কিছু একটা খুঁজে চলেছে। ওয়াশরুম থেকে ফিরে এসে নিজ হাতে আবির যখন নীলিমাকে খাইয়ে দিচ্ছিল, তখনো নীলিমা আবিরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিল। ট্যাবলেটের পাতা থেকে আবির যখন ট্যাবলেট বের করছিল তখন সেদিকে তাকিয়ে নিঃশব্দে হেসে দেয় নীলিমা। মনে মনে চিৎকার দিয়ে নীলিমা ওর ভেতরের সত্তাকে জানান দেয়,
“নীলি! পেরেছিস তুই! তুই পেরেছিস….
যে চোখে একদিন তুই তোর জন্য ঘৃণা দেখতে পেয়েছিলি, আজ সেই চোখে’ই তোর জন্য ভালোবাসার অথৈ সাগর দেখতে পাচ্ছিস। তুই আসলেই পেরেছিস নীলি…..”

সেদিনের পর থেকে নীলিমা পাল্টে যায়, ঘোর পাল্টে যায়। আগের সেই বাচ্চা, বাচ্চা ভাবটি আর ওর মধ্যে নেই। আগের মতো আর পাগলীও করে না। করেনা কারনে অকারনে আবিরকে জ্বালাতন।

অতিবাহিত হয়ে গেল অনেকগুলো বছর। সেদিনের সেই ঘটনা, কলেজে কান ধরে উঠবস করানোর দিন আবির ওর নীলিকে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে আগের সেই বাচ্চা নীলিকে। ওর নীলি এখন আর আগের মত হাসে না, বাচ্চাদের মত আসে না ছুটে ওর কাছে। কাজ থেকে টেনে নিয়ে বলে না, চলুন না! ডাক্তারের কাছে যায়। বাবুটার বয়স কত হয়েছে জেনে আসি। এখন আর কেউ চশমা চুরি করে নিজ চোখে দিয়ে রাখে না। সর্বোপরি, আবির এখন আর কাউকে ধমকাতে পারে না। পারবে কিভাবে? ওর নীলির দিন যে এখন মেডিকেল কলেজের হোস্টেলে পড়াশুনা করে কাটে। মাসে কোনো একদিন মন চাইলে আসে, সাথে সাথে আবার চলেও যাও। যে একটু সময়ের জন্য আবির নীলিমাকে পায়, সে সময়টুকু আবিরের নীলিমাকে চিনতে চিনতেই চলে যায়। নীলিমা চলে গেলে মনকে প্রশ্ন করে আবির-
” এ আমার সেই নীলি তো? যে একসময় আমি ধমক না দিলে খেত না?!”
” এ আমার সেই নীলি তো! একটু ব্যস্ত থাকলেই যে বলত, হু! বুঝি তো আমার দিকে তাকাতে এখন আর ভালো লাগে না, তাই ব্যস্ততার বাহানায় দুরে থাকুন।”

নীলিমা যে সময়টা হোস্টেলে বান্ধবীদের আনন্দে দিন কাটাতো আর আবির সে সময়টা একাকী অন্ধকারে বসে চোখের জল ফেলে কাটিয়ে দিত।

কোর্স শেষে নীলিমা হোস্টেল ছেড়ে দেয়। বান্ধবীদের থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে। ২দিন পর’ই আবার ইন্টার্নির জন্য নীলিকে চট্টগ্রাম যেতে হবে। সেখানকার হৃদরোগ ইনস্টিটিউট থেকে ইন্টার্নি শেষে তবেই ঢাকায় ফিরবে। ব্যস্ত নীলিমা বিরামহীন ভাবে যখন ওর জিনিসপত্র গুছাচ্ছে, আবির তখন চুপিসারে বারান্দার এককোণে দাঁড়িয়ে নীলিমার ডায়েরীর পাতায় চোখ বুলায় যেখানে লিখা___
” যে রাত্রি থেকে একজন নারী ও একজন পুরুষের এক নবজীবনের সূচনা ঘটে, অভিনয়টা শুরু ঠিক তার পরদিন থেকে। একটা মেয়ে নিজের বাবা-মা, ভাই-বোন, আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে শূন্য হাতে শ্বশুর বাড়িতে পা রাখে। সবাইকে ছেড়ে চলে আসলেও তার দু’চোখ ভরা স্বপ্ন আঁকা থাকে অচেনা পুরুষটিকে ঘিরে, যাকে সে কখনো দেখেনি, চিনেনি, জানে নি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। বাবাকে হারিয়ে একরকম বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পরে যখন বিয়ের পিড়িতে বসলাম, তখন চোখ ভর্তি স্বপ্ন ছিল সেই অদেখা রাজকুমারকে নিয়ে, এক মাস্টারমশাইকে নিয়ে। আমার আবিরকে নিয়ে। ৭দিনে একটু একটু করে যে স্বপ্ন আমি আমার বুকে লালন করেছিলাম, সেই লালিত স্বপ্ন নিমিষেই ভেঙে তছনছ হয়ে যায় ভয়ানক সেই ফুলশয্যার রাত্রিতে ওর কথার করাল গ্রাসে। ভালোবেসে বুকে টানার পরিবর্তে ও আমায় তাড়িয়ে দিয়েছিল সেদিন। শারীরিক আঘাত নয়, সে ওর অপ্রিয় কিছু কথার তলোয়ার দ্বারা আমায় আঘাত করেছিল। আমার দিকে চাদর-বালিশ ছুঁড়ে দিয়ে দেখিয়ে দিয়েছিল আমার সঠিক স্থানটা। যে আমি কখনো অন্যায় কিছু সহ্য করিনি, সেই আমি চুপটি করে রুমের এককোণে শুয়ে পরলাম। চোখ থেকে পানি পরেছে কিন্তু ভেঙে পরিনি। পরদিন যখন ও আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, “অভিনয়টা তাহলে ভালো’ই পারো! আমিও এটাই চাই”….
তখন মনে মনে একটাই প্রতিজ্ঞা করেছিলাম_
” যে চোখে আজ আমার জন্য একরাশ ঘৃণা দেখছি, সেই চোখে একদিন আমার জন্য ভালোবাসার অথৈ সাগর দেখতে চায়।” সেদিন থেকেই শুরু হলো অভিনয়ের পালা।
হা, হা! কত বোকা’ই না ও…..
যে আমি অজপাড়া গায়ে বেড়ে উঠেছি, তাকেই কি না বাচ্চা হওয়ার কারন শিখাতে আসে। ওরে! তোদের মত শহুরে ছেলে মেয়েদের চেয়ে আমরা গ্রামের ছেলে মেয়েরা এদিক দিয়ে একধাপ এগিয়ে। যে বিষয়টা তোরা প্রযুক্তির কল্যানে জানতে পারিস, সে বিষয়টা আমরা দাদি, নানি, ভাবীদের থেকে তার অনেক আগেই শিক্ষা পায়। সর্বোপরি আমি একজন সাইন্সের স্টুডেন্ট। আর তাকেই কি না তুই……(……)…..???

নীলিমা সবকিছু গুছিয়ে আবিরের আলমারি শেষমেষ একবার গুছানোর জন্য কাপড়ে হাত দিয়েই ভেতর থেকে আবিরের একটা তালাবন্ধ ডায়েরী নিচে পরে যায়। ডায়েরী তুলে আগের জায়গায় রাখতে গিয়ে নীলিমার ওর নিজের ডায়েরীর কথা মনে হয়।
” কোথায় গেল? খাটেই তো ছিল।”
নীলিমা খাটে রাখা সমস্ত কাপড় এলোমেলো করে ফেলে, খুঁজতে থাকে ওর ডায়েরী। আবিরের সব কাপড় চোপড় এলোমেলো করে তার ভিতরেও খুঁজে নেয়। আলমারির কোনো বক্সে’ই নীলিমা ওর ডায়েরীটা খুঁজে না পেয়ে মাথায় হাত রেখে ফ্লোরে বসে পরে। পিছন থেকে কাঁধে হাত রাখে আবির। ফিরে তাকায় নীলিমা। মলিন মুখে আবির হাতের ডায়েরীটা নীলিমার দিকে এগিয়ে দেয়। আবিরের চোখ মুখ ফ্যাকাসে হয়ে আছে। নীলিমা বুঝতে পারে আবির ওর ডায়েরী পড়ে নিয়েছে। আর এখন ওকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু আমি তো আজকে কোনো প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত না। মাথা নিচু করে বিছানায় বসে পরে নীলিমা। আবির নীলিমার পাশে গিয়ে দাঁড়ায়। ধীর গলায় প্রশ্ন করে-
” ডায়েরীর পাতার কথাগুলো সত্যি?”

মাথা নেড়ে হ্যাঁ-বোধক উত্তর জানায় নীলিমা। আবিরের ভেতরটা ভেঙে চূড়ে গুড়িয়ে যায়। মনে হচ্ছে মাথা ঘুরে পরে যাবে। তারপরও নিজেকে শক্ত করে। নীলিমার দুটো হাত চেপে ধরে বলে-
” আমি জানি নীলিমা তুমি আমার সাথে মজা করছ। তুমি কোনো অভিনয় করতে পারো’ই না। আমার নীলিমা তো এমনি’ই বাচ্চা। ও আমার সাথে কোনো বাচ্চা বাচ্চা অভিনয় করতে পারেই না……”
হ্যাঁচকা টানে হাতটা ছাড়িয়ে নেয় নীলিমা। তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
“আমার নীলিমা, তাই না?”
উত্তর দেয়, হ্যাঁ! আর আমি জানি তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমায় ভালোবাসো…..

হা, হা! ভালোবাসা?!!……
অট্টহাসিতে মেতে উঠে নীলিমা। হাসি থামিয়ে প্রশ্ন করে, আয়নাকে নিজেকে দেখেছেন আজকাল? চুল অর্ধেক পেকে গেছে, পুরাই একটা বুড়ো বুড়ো লাগে। আর সেই বুড়োকে ভালোবাসবে ডাক্তার নীলিমাকে….?!!!

চলবে…..

[বিঃদ্রঃ- আনাড়ি হাতে গড়া শিল্পকর্ম, আশা করি ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।]

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
গল্প পোকা
গল্প পোকাhttps://golpopoka.com
গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম......
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments

Md masrur Hasan mahi على অবুঝ_বউ পার্ট: ৫
আমিনুল ইসলাম على প্রয়োজন পর্ব: ৩০ ( অন্তিম)
সাজিবুল ইসলাম على ধর্ষিতাবউ২ ৯ তথা শেষ পর্ব
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
শাহিদুল ইসলাম على জীবন সঙ্গী ১ম পার্ট
Nita Sarkar على স্বপ্নীল ৬৮
শিয়াসা ইসলাম হুরিজিহান على রহস্য শেষ_পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على অলক্ষ্যে তুমি পর্ব-০৬ এবং শেষ পর্ব
Nazmun Nahar Akhi على Psycho_is_back? part_7
Nazmun Nahar Akhi على Dangerous_Villian_Lover part 2
শিয়াসা ইসলাম হুরিজিহান على জানালার ওপারে পর্ব-১৭ এবং শেষ পর্ব
শিয়াসা ইসলাম হুরিজিহান على লীলা বোর্ডিং ১২১৫ পর্ব-১১ এবং শেষ পর্ব
মিজানুর রহমান রাহুল على সেই তুমি পর্ব-০১
@feelings على প্রহেলিকা
Anamika Basu على সে পর্ব-১২
Anamika Basu على সে পর্ব-১২
Nusrat jahan على coffee & vanilla Part-10
Pallabi Roy على স্বপ্নীল ৬৮
M.D Mahabub على The_Villain_Lover Part_2
Labani sarkar على Dangerous_Villain_Lover part 23
MD Akas Apc على বিবেক
Tanisha Ahmed على Devil love part-18 
Aius Barmon shorob على নারীর দেহকে নয়
Chandan roy على স্বপ্নীল ৬৮
Chandan roy على স্বপ্নীল ৬৮
Riya Biswas على তুমি রবে ৬০
Priya Banerjee على devil love married life last part
Riya Biswas على তুমি রবে ৬০
Riya Biswas على তুমি রবে ৫২
Mohammad Adib على তুমি রবে ৬০
Avni Ayesha على তুমি রবে ২৮
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
সুমিত على তুমি রবে ২৮
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
TANJIBA ZENIFAR على তুমি রবে ৫০
Samiah Begum على তুমি রবে ৫১
biddut das rocky على নর নারী
গল্প পোকা على নষ্ট গলি শেষ পর্ব
Md Jobayer Hossain Shohag على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على দুই অলসের সংসার
গল্প পোকা على মন ফড়িং ❤৪২.
A.J.S Rakib على মন ফড়িং ❤৪২.
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
গল্প পোকা على গল্পঃ ভয়
Samiya noor على গল্পঃ ভয়
Sadikul على গল্পঃ ভয়
Samia Islam على গল্পঃ ভয়
শূন্য মায়া على মন ফড়িং ❤ ৪০.
Sutapa biswas على মন ফড়িং ❤৩৯.
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৮.
sutapa biswas على মন ফড়িং ❤ ৩৭
Foysal Mahmud على My_Mafia_Boss_Husband Part: 16
Siyam على বিবেক
Sudipto Guchhait على My_Mafia_Boss পর্ব-৯
saptami karmakar على devil love married life last part
saptami karmakar على devil love married life last part
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ৩০.
মায়া على মন ফড়িং ২৬.
Shreyashi Dutta على  বিয়ে part 1
Sandipan Biswas على  বিয়ে part 1
Paramita Bhattacharyya على অনুরাগ শেষ পর্ব
জামিয়া পারভীন তানি على নষ্ট গলি পর্ব-৩০
মায়া على মন ফড়িং  ২২
সুরিয়া মিম على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على মন ফড়িং ২১
গল্প পোকা على নষ্ট গলি পর্ব-৩০
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على Love At 1st Sight Season 3 Part – 69
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
Sahin ssb على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ২১
মায়া على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على মন ফড়িং ❤ ২০.
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
গল্প পোকা على খেলাঘর /পর্ব-৪২
মায়া على মন ফড়িং ❤ ১৮. 
মায়া على মন ফড়িং ❤ ১৭.
Jannatul Ferdous على খেলাঘর পর্ব-৩৫
গল্প পোকা على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ফাল্গুনের_ফুল last_part_8
মায়া على মন ফড়িং ❤ ১৬. 
গল্প পোকা على ছাত্রী যখন বউ পাঠঃ ১
গল্প পোকা على বাজির প্রেম পাঠঃ ১
Foujia Khanom Parsha على মা… ?
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৮
HM Ashraful Islam على অবুঝ_বউ পার্ট: ৫
Ibna Al Wadud Shovon على স্বার্থ